২৪

النور

সূরা আন্‌ নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৫ আয়াত এবং ৯ রুকু আছে।

اَوۡ کَظُلُمٰتٍ فِیۡ بَحۡرٍ لُّجِّیٍّ یَّغۡشٰہُ مَوۡجٌ مِّنۡ فَوۡقِہٖ مَوۡجٌ مِّنۡ فَوۡقِہٖ سَحَابٌ ؕ ظُلُمٰتٌۢ بَعۡضُہَا فَوۡقَ بَعۡضٍ ؕ اِذَاۤ اَخۡرَجَ یَدَہٗ لَمۡ یَکَدۡ یَرٰٮہَا ؕ وَمَنۡ لَّمۡ یَجۡعَلِ اللّٰہُ لَہٗ نُوۡرًا فَمَا لَہٗ مِنۡ نُّوۡرٍ ﴿٪۴۱﴾

৪১
অথবা (তাহাদের কৃত-কর্মের অবস্থা) গভীর সমুদ্রে বিরাজমান এমন অন্ধকাররাশির ন্যায় যাহাকে তরঙ্গের উপর তরঙ্গ আচ্ছন্ন করিয়া রাখিয়াছে যাহার উপর মেঘমালা রহিয়াছে, এই অন্ধকাররাশি এমন যাহা স্তরে স্তরে পুঞ্জীভূত। যখন কেহ তাহার হাত বাহির করে তখন সে উহা আদৌ দেখিতে পায় না; আল্লাহ্‌ যাহার জন্য নূর নির্ধারিত করেন নাই তাহার জন্য কোনই নূর নাই।২০৪৯
সূরা আন্‌ নূর - রুকু ৫
২০৪৯। পূর্ববর্তী ৩৭-৩৯ আয়াতসমূহে এক শ্রেণীর লোকের সপ্রশংস উল্লেখ রহিয়াছে। তাহারা ঐশী আলোর প্রেমিক এবং আল্লাহ্‌র ধর্মপরায়ণ বান্দা। বর্তমান এবং ঠিক ইহার পূর্ববর্তী আয়াত অন্য এক শ্রেণীর লোকের কথা বলে যাহারা অন্ধকারের অধিবাসী। এক শ্রেণীর মানুষ পবিত্র আলো আলিঙ্গন করে, উহাতে বিচরণ করে এবং ঈর্ষা জাগায়—এরূপ তাহাদের অবস্থা যাহা ‘আলোর উপরে আলো’ উপমার মধ্যে বর্ণিত হইয়াছে। অপর শ্রেণীটি ঐশী আলো প্রত্যাখ্যান করে, সন্দেহের অন্ধকারে পথ হাতড়াইতেই পসন্দ করে। তাহাদের সকল কর্মকাণ্ড মরীচিকার মত প্রতারণাপূর্ণ এবং অকার্যকর বলিয়া প্রমাণ করে। তাহারা অন্ধকার ভালবাসে, অন্ধকারের পিছনে চলে এবং অন্ধকারেই বাস করে। কাজেই তাহাদের অবস্থা অতি সঙ্গতভাবে এবং স্পষ্টরূপে বর্ণিত হইয়াছে এই কথাগুলিতে—‘তাহাদের (কৃত-কর্মের অবস্থা) গভীর সমুদ্রে বিরাজমান এমন অন্ধকাররাশির ন্যায় যাহাকে তরঙ্গের পর তরঙ্গ আচ্ছন্ন করিয়া রাখিয়াছে যাহার উপর মেঘমালা রহিয়াছে, এই অন্ধকাররাশি এমন যাহা স্তরে স্তরে পুঞ্জীভূত’।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یُسَبِّحُ لَہٗ مَنۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَالطَّیۡرُ صٰٓفّٰتٍ ؕ کُلٌّ قَدۡ عَلِمَ صَلَاتَہٗ وَتَسۡبِیۡحَہٗ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِمَا یَفۡعَلُوۡنَ ﴿۴۲﴾

৪২
তুমি কি দেখিতেছে না যে তাহারা আল্লাহ্‌রই পবিত্রতা ঘোষণা করিতেছে যাহারা আকাশসমূহে২০৫০ এবং পৃথিবীতে২০৫০-ক আছে এবং পক্ষীকুলও (উহাদের) ডানা বিস্তৃত অবস্থায়?২০৫০-খ তাহাদের প্রত্যেকেই নিজ নিজ নামায ও নিজ নিজ তসবীহ জানে।২০৫১ এবং তাহারা যাহা কিছু করিতেছে আল্লাহ্ উহা খুব ভালভাবে অবগত আছেন।
২০৫০। আকাশের ফিরিশ্‌তাগণ।
২০৫০-ক। পৃথিবীতে যে সব সজীব এবং নিষ্প্রাণ বস্তু রহিয়াছে যথাঃ মানুষ, পশু, শাক-সব্‌জি এবং খনিজ পদার্থ।
২০৫০-খ। পাখীরা যাহারা বাতাসে উড়ে। আধ্যাত্মিকভাবে প্রকাশ ভঙ্গী তিনটির মর্মঃ (ক) অতি উচ্চ মার্গের আধ্যাত্মিক মর্যাদার লোকজন; (খ) পার্থিব মনের লোকেরা যাহাদের সমস্ত মনোযোগ ও প্রচেষ্টা জাগতিক অভিষ্টলাভে সীমাবদ্ধ এবং যাহাদের আধ্যাত্মিক বিষয়ের জন্য কোন চিন্তা বা সময় নাই; এবং (গ) ঐসকল লোক যাহাদের আত্মিক অবস্থা উপরোল্লিখিত দুই প্রকার অবস্থার মধ্যবর্তী।
২০৫১। ‘যাহারা আকাশসমূহে আছে এবং যাহারা পৃথিবীতে আছে তাহারা সকলেই আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করিতেছে’ বাক্যাংশটি যেমন সমগ্রবিশ্বে আল্লাহ্‌তা’লার তৌহীদ এবং পবিত্রতার একক পরিচয় বহন করে, সেইরূপ ‘তাহাদের প্রত্যেকেই জানে নিজ নিজ নামায ও নিজ নিজ তসবিহ’ শব্দগুলি এই সাক্ষ্য বহন করে যে, প্রত্যেক বস্তু এককভাবে এবং পৃথকভাবে আল্লাহ্ কর্তৃক অর্পিত নিজ কর্তব্য বিশ্বস্ততার সঙ্গে পালন করিয়া তাঁহার একত্ব, পবিত্রতা ও মহিমা ঘোষণা করিয়া চলিয়াছে। ‘সালাত’ এর অর্থ কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন হইয়া থাকে। খোদাতা’লার সম্বন্ধে ব্যবহার হইলে ইহার অর্থ ঐশী করুণা, ফিরিশ্‌তাগণের সম্পর্কে ব্যবহার হইলে মানুষের জন্য খোদার নিকট ক্ষমা-প্রার্থনা এবং মানুষের উদ্দেশ্যে ‘সালাত’ শব্দ ব্যবহৃত হইলে নির্ধারিত রকমের ইবাদত বুঝায় (লেইন)।

وَلِلّٰہِ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ وَاِلَی اللّٰہِ الۡمَصِیۡرُ ﴿۴۳﴾

৪৩
এবং আকাশসমূহের ও পৃথিবীর আধিপত্য একমাত্র আল্লাহ্‌রই, এবং আল্লাহ্‌রই দিকে সকলকে ফিরিয়া যাইতে হইবে।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یُزۡجِیۡ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیۡنَہٗ ثُمَّ یَجۡعَلُہٗ رُکَامًا فَتَرَی الۡوَدۡقَ یَخۡرُجُ مِنۡ خِلٰلِہٖ ۚ وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنۡ جِبَالٍ فِیۡہَا مِنۡۢ بَرَدٍ فَیُصِیۡبُ بِہٖ مَنۡ یَّشَآءُ وَیَصۡرِفُہٗ عَنۡ مَّنۡ یَّشَآءُ ؕ یَکَادُ سَنَا بَرۡقِہٖ یَذۡہَبُ بِالۡاَبۡصَارِ ﴿ؕ۴۴﴾

৪৪
তুমি কি দেখ নাই যে, আল্লাহ্ মেঘমালাকে ধীরে ধীরে পরিচালিত করেন, অতঃপর, উহাদিগকে একত্রে বিন্যস্ত করেন এবং স্তরে স্তরে পুঞ্জীভূত করেন, অতঃপর তুমি উহার মধ্য হইতে বৃষ্টি ধারা ঝরিতে দেখিতে পাও? এবং এই বৃষ্টি ধারা তিনি আকাশ হইতে—পাহাড় (সদৃশ মেঘমালা) হইতে বর্ষণ করেন যাহার মধ্যে এক প্রকার শিলা থাকে, অতঃপর তিনি যাহাকে চাহেন উহা দ্বারা আঘাত করেন এবং যাহার উপর হইতে চাহেন তিনি উহা সরাইয়া দেন। উহার বিদ্যুৎ-ঝলক যেন দৃষ্টিসমূহকে অপসারণ করিবার উপক্রম করে।২০৫২
২০৫২। তফসীরাধীন আয়াতের অর্থ এই যে, নাযেলকৃত বিধান কাহারো কাহারো জন্য সময়োপযোগী বৃষ্টির কাজ করে যাহা অত্যন্ত হিতকর, এবং অপর লোকের জন্য শিলা-বৃষ্টি ও ঝড়ের আকারে সমূলে ধবংস বহিয়া আনে।

یُقَلِّبُ اللّٰہُ الَّیۡلَ وَالنَّہَارَ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّاُولِی الۡاَبۡصَارِ ﴿۴۵﴾

৪৫
আল্লাহ্ রাত্রি ও দিবসের আবর্তন ঘটান।২০৫৩ নিশ্চয় ইহার মধ্যে চক্ষুষ্মান ব্যক্তিগণের জন্য সবিশেষ শিক্ষণীয় বিষয় আছে।
২০৫৩। এই আয়াতের তাৎপর্য এই যে, পূর্ববর্তী আয়াতে বর্ণিত আধ্যাত্মিক উন্নতি সার্বক্ষণিকভাবে এক অবস্থায় থাকে না। কখনো ইহা খুবই দ্রুত, কখনো মন্থর, আবার কখনো বা একেবারে স্তব্ধ হইয়া যায়। মানবের আধ্যাত্মিক অগ্রগতিকে, এই জোয়ার ভাঁটাকে ‘কাব্‌য’ (সংকোচন) এবং ‘বাস্ত’ (সম্প্রসারণ) অথবা আধ্যাত্মিক পরিভাষায় যেমন দিন এবং রাত্রির পর্যায়ক্রম বলা হয়। জগতের প্রত্যেক বস্তু উত্থান এবং পতনের নিয়মাধীন এবং এইরূপেই মানুষের আধ্যাত্মিক ক্রমবিকাশ বা বিবর্ধন হইয়া থাকে।

وَاللّٰہُ خَلَقَ کُلَّ دَآبَّۃٍ مِّنۡ مَّآءٍ ۚ فَمِنۡہُمۡ مَّنۡ یَّمۡشِیۡ عَلٰی بَطۡنِہٖ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ یَّمۡشِیۡ عَلٰی رِجۡلَیۡنِ ۚ وَمِنۡہُمۡ مَّنۡ یَّمۡشِیۡ عَلٰۤی اَرۡبَعٍ ؕ یَخۡلُقُ اللّٰہُ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۴۶﴾

৪৬
আল্লাহ্ সকল প্রাণীকে পানি হইতে সৃষ্টি করিয়াছেন। উহাদের মধ্যে কতক এমন আছে যাহারা পেটের উপর ভর দিয়া চলে এবং তাহাদের কতক এমন আছে যাহারা দুই পায়ের উপর ভর দিয়া চলে এবং তাহাদের কতক এমনও আছে যাহারা চারি পায়ের উপর ভর দিয়া চলে।২০৫৪ আল্লাহ্ যাহা চাহেন সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ্‌ প্রত্যেক বিষয়ের উপর সর্বশক্তিমান।
২০৫৪। এই আয়াত আধ্যাত্মিক ময়দান অতিক্রমকারীর অবধারিত লক্ষ্যে অগ্রগতির প্রকার-প্রকৃতি বর্ণনা করিয়াছে। তাহাদের মধ্যে কাহারো প্রগতি খুবই মন্থর—তাহারা তাহাদের গন্তব্য স্থলের দিকে খোঁড়াইয়া বা হামাগুঁড়ি দিয়া চলে। অন্যেরা দুই পায়ের উপর ভর দিয়া চলার জন্তুর ন্যায় অপেক্ষাকৃত দ্রুত চলে, আবার তাহাদের অনেকেই চতুষ্পদ প্রাণীর ন্যায় দ্রুত গতিতে ধাবিত হয়। এখানে যাহা আভাস দেওয়া হইতেছে তাহা হইতেছে চলার গতি, পদ্ধতি নহে। চতুষ্পদ জন্তু সচরাচর দ্বিপদ প্রাণী অপেক্ষা গতিতে দ্রুততর। আধ্যাত্মিক সফরকারীগণের অবস্থাও একই রূপ হইয়া থাকে।

لَقَدۡ اَنۡزَلۡنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ ؕ وَاللّٰہُ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسۡتَقِیۡمٍ ﴿۴۷﴾

৪৭
নিশ্চয় আমরা সমুজ্জ্বল নিদর্শনসমূহ অবতীর্ণ করিয়াছি। এবং আল্লাহ্ যাহাকে চাহেন সরল-সুদৃঢ় পথে পরিচালিত করেন।

وَیَقُوۡلُوۡنَ اٰمَنَّا بِاللّٰہِ وَبِالرَّسُوۡلِ وَاَطَعۡنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیۡقٌ مِّنۡہُمۡ مِّنۡۢ بَعۡدِ ذٰلِکَ ؕ وَمَاۤ اُولٰٓئِکَ بِالۡمُؤۡمِنِیۡنَ ﴿۴۸﴾

৪৮
এবং তাহারা বলে, ‘আমরা আল্লাহ্ ও এই রসূলের উপর ঈমান আনিয়াছি এবং আনুগত্য করিয়াছি।’ কিন্তু ইহার পর তাহাদের মধ্য হইতে এক দল মুখ ফিরাইয়া লয়। বস্তুতঃ ইহারা (কখনও) মো’মেন নহে।

وَاِذَا دُعُوۡۤا اِلَی اللّٰہِ وَرَسُوۡلِہٖ لِیَحۡکُمَ بَیۡنَہُمۡ اِذَا فَرِیۡقٌ مِّنۡہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং যখন তাহাদিগকে আল্লাহ্ ও তাঁহার রসূলের দিকে এই জন্য আহ্বান করা হয় যেন সে তাহাদের মধ্যে মীমাংসা করে, তখন দেখ! সহসা তাহাদের মধ্য হইতে একদল মুখ ফিরাইয়া লয়।

وَاِنۡ یَّکُنۡ لَّہُمُ الۡحَقُّ یَاۡتُوۡۤا اِلَیۡہِ مُذۡعِنِیۡنَ ﴿ؕ۵۰﴾

৫০
এবং যদি এই হক্‌ (ফয়সালা) তাহাদের পক্ষে যায়, তাহা হইলে তাহারা বিনত হইয়া তাহার নিকট ছুটিয়া আসে।