২৪

النور

সূরা আন্‌ নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬৫ আয়াত এবং ৯ রুকু আছে।

وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ وَاَنَّ اللّٰہَ تَوَّابٌ حَکِیۡمٌ ﴿٪۱۱﴾

১১
এবং যদি তোমাদের উপর আল্লাহ্‌র ফযল এবং রহমত না হইত (তাহা হইলে তোমরা কষ্টে পড়িতে), বস্তুতঃ আল্লাহ্ বারবার তওবা গ্রহণকারী ও পরম প্রজ্ঞাময়।
সূরা আন্‌ নূর - রুকু ১

اِنَّ الَّذِیۡنَ جَآءُوۡ بِالۡاِفۡکِ عُصۡبَۃٌ مِّنۡکُمۡ ؕ لَا تَحۡسَبُوۡہُ شَرًّا لَّکُمۡ ؕ بَلۡ ہُوَ خَیۡرٌ لَّکُمۡ ؕ لِکُلِّ امۡرِیٴٍ مِّنۡہُمۡ مَّا اکۡتَسَبَ مِنَ الۡاِثۡمِ ۚ وَالَّذِیۡ تَوَلّٰی کِبۡرَہٗ مِنۡہُمۡ لَہٗ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۲﴾

১২
নিশ্চয় যাহারা এক জঘন্য অপবাদ রটনা করিয়াছিল তাহারা তোমাদেরই মধ্য হইতে এক দল২০৩২ ছিল; তোমরা ইহাকে নিজেদের জন্য অনিষ্টকর মনে করিও না, বরং ইহা তোমাদের জন্য কল্যাণকর; তাহাদের মধ্য হইতে প্রত্যেকের জন্য সেই পরিমাণ শাস্তি হইবে যে পরিমাণ সে পাপ করিয়াছে; এবং তাহাদের মধ্য হইতে যে ব্যাক্তি উহার (পাপের) প্রধান অংশের২০৩৩ জন্য দায়ী, তাহার জন্য গুরুতর শাস্তি নির্ধারিত আছে।
২০৩২। এই আয়াতে অত্যন্ত বেদনাদায়ক ঘটনার প্রতি ইঙ্গিত করা হইয়াছে, যাহা পঞ্চম হিজরী সনে ঘটিয়াছিল। রসূল করীম (সাঃ)-এর বনী মুস্তালিকের বিরুদ্ধে যুদ্ধাভিযান হইতে প্রত্যাবর্তনের সময় মদীনার অনতিদূরে কোন এক স্থানে মুসলমান সৈন্য বাহিনীকে রাত্রি যাপন করিতে হইয়াছিল। এই অভিযানে আঁ-হযরত (সাঃ)-এর সঙ্গিণী ছিলেন মহান, পবিত্র চরিত্রের অধিকারিণী এবং বিশেষ কর্মক্ষমতা-সম্পন্ন তাঁহার স্ত্রী আয়েশা (রাঃ)। হযরত আয়েশা (রাঃ) প্রকৃতির ডাকে সাড়া দিতে তাবু হইতে কিছু দূরে গিয়াছিলেন। ফিরিয়া আসার পর তিনি বুঝিতে পারিলেন যে, তাঁহার গলার হার খানা কোথাও পড়িয়া গিয়াছে। গলার হার এমন কোন বিশেষ প্রয়োজনীয় বস্তু ছিল না, কিন্তু যেহেতু উহা এক বান্ধবীর নিকট হইতে ধার করা ছিল, সেই কারণে আয়েশা (রাঃ) উহা খোঁজ করিতে আবার বাহিরে গিয়াছিলেন। প্রত্যাবর্তন করিয়া অত্যন্ত দুঃখ ও বিবশ মনে দেখিলেন যে, সৈন্য বাহিনী তাঁহার বাহনের উষ্ট্রীসহ অনেক দূরে অগ্রসর হইয়া গিয়াছে। পরিচর্যারত তাঁহার সঙ্গীরা ভাবিয়াছিল যে, হালকা-পাতলা ওজনের অল্প বয়স্কা আয়েশা (রাঃ) শয্যা-উপাদানের গদীর মধ্যেই আছেন। তিনি অসহায় অবস্থায় বসিয়া কাঁদিতে কাঁদিতে এক সময় ঘুমাইয়া পড়িলেন। সাফওয়ান নামক মোহাজের যিনি পশ্চাৎভাগে আসিতেছিলেন, তাঁহাকে দেখিয়া চিনিতে পারিয়াছিলেন। কেননা পর্দা সম্বন্ধে আয়াত নাযেল হওয়ার পূর্বে তিনি আয়েশাকে দেখিয়াছিলেন। তিনি তাঁহাকে নিজের উষ্ট্রে চড়াইয়া নিজে উষ্ট্রের পিছনে পিছনে পায়ে হাটিয়া মদীনায় নিয়া আসিলেন (বুখারী, কিতাবুন্‌ নিকাহ)। এই ঘটনাকে সম্বল করিয়া আবদুল্লা বিন উবাই বিন সলূলের প্ররোচনায় মদীনার মোনাফেকরা হযরত আয়েশা (রাঃ)-এর বিরুদ্ধে হিংসাত্মক অপবাদ রটনা করিয়াছিল এবং দুর্ভাগ্যবশতঃ মুসলমানগণের মধ্যেও কয়েকজন ইহাতে জড়িত ছিল। হযরত আয়েশা (রাঃ) নিষ্পাপ হওয়ার প্রমাণ আল্লাহ্‌তা’লার ওহীর দ্বারা প্রতিষ্ঠিত হইয়াছিল। যাহারা এই মিথ্যা অভিযোগ উদ্ভাবনে ও রটনায় অংশ গ্রহণ করিয়াছিল তাহাদিগকে শাস্তি প্রদান করা হইয়াছিল এবং কুৎসারটনাকারী ও তাহাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ঐশী নির্দেশ নাযেল করা হইয়াছিল।
২০৩৩। “যে ব্যক্তি উহার (পাপের) গুরুতর অংশের জন্য দায়ী” শব্দগুলি মদীনার মোনাফেকদিগের সর্দার আবদুল্লাহ্ ইবনে উবাইর প্রতি ইশারা বুঝায়, যে এই মিথ্যার উদ্ভাবন করিয়াছিল এবং ব্যাপকভাবে প্রচার করিয়াছিল। মদীনার বাদশাহ্‌ হওয়ার উচ্চাভিলাষ ও ব্যাকুল বাসনায় ইসলামের বিরুদ্ধে তাহার সমস্ত ষড়যন্ত্রে ব্যর্থ হইয়াছিল এবং সে এক কলংকময় মৃত্যুমুখে পতিত হইয়াছিল।

لَوۡلَاۤ اِذۡ سَمِعۡتُمُوۡہُ ظَنَّ الۡمُؤۡمِنُوۡنَ وَالۡمُؤۡمِنٰتُ بِاَنۡفُسِہِمۡ خَیۡرًا ۙ وَّقَالُوۡا ہٰذَاۤ اِفۡکٌ مُّبِیۡنٌ ﴿۱۳﴾

১৩
যখন তোমরা এই কথা শুনিয়াছিলে তখন মো’মেন পুরুষগণ এবং মো’মেন নারীগণ কেন নিজেদের সম্বন্ধে ভাল ধারণা করে নাই এবং বলে নাই, ইহা ডাহা অপবাদ?

لَوۡلَا جَآءُوۡ عَلَیۡہِ بِاَرۡبَعَۃِ شُہَدَآءَ ۚ فَاِذۡ لَمۡ یَاۡتُوۡا بِالشُّہَدَآءِ فَاُولٰٓئِکَ عِنۡدَ اللّٰہِ ہُمُ الۡکٰذِبُوۡنَ ﴿۱۴﴾

১৪
তাহারা (যাহারা এই অপবাদ ছড়াইয়াছিল) কেন এই বিষয়ে চারজন সাক্ষী উপস্থিত করে নাই? সুতরাং যেহেতু তাহার সাক্ষী উপস্থিত করে নাই, এইজন্য তাহারা আল্লাহ্‌র দৃষ্টিতে নিশ্চয় মিথ্যাবাদী।২০৩৪
২০৩৪। যে ব্যক্তি কোন মুসলমান পুরুষ বা মুসলমান নারীকে ব্যভিচারের জন্য অভিযুক্ত করে এবং তাহার সেই অভিযোগ প্রমাণে চার জন সাক্ষী উপস্থিত করে না, সে মিথ্যাবাদী সাব্যস্ত হইবে এবং সেই কারণে ইসলামী বিধানের অধীনে তাহার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে, যদিও সে একজন, দুইজন এমনকি তিনজনও প্রত্যক্ষ সাক্ষী হাজির করুক না কেন। এই অসৎ কর্ম করিতে দেখার বাস্তব ঘটনা জনসাধারণ্যে প্রচার করার অধিকার ইসলাম কাহাকেও প্রদান করে না।

وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ لَمَسَّکُمۡ فِیۡ مَاۤ اَفَضۡتُمۡ فِیۡہِ عَذَابٌ عَظِیۡمٌ ﴿ۚۖ۱۵﴾

১৫
এবং যদি তোমাদের উপর আল্লাহ্‌র ফযল এবং তাঁহার রহমত ইহকালে ও পরকালে না হইত, তাহা হইলে সেই কাজের জন্য যাহাতে তোমরা লিপ্ত হইয়াছিলে, তোমদিগকে অবশ্যই এক গুরুতর শাস্তি স্পর্শ করিত।

اِذۡ تَلَقَّوۡنَہٗ بِاَلۡسِنَتِکُمۡ وَتَقُوۡلُوۡنَ بِاَفۡوَاہِکُمۡ مَّا لَیۡسَ لَکُمۡ بِہٖ عِلۡمٌ وَّتَحۡسَبُوۡنَہٗ ہَیِّنًا ٭ۖ وَّہُوَ عِنۡدَ اللّٰہِ عَظِیۡمٌ ﴿۱۶﴾

১৬
(এইজন্য যে) যখন তোমরা নিজেদের রসনাসমূহ দ্বারা ইহা (অপবাদ) শিখিতে আরম্ভ করিয়াছিলে এবং তোমরা নিজেদের মুখে এমন কথা বলিতেছিলে, যাহার সম্বন্ধে তোমাদের কোন জ্ঞান ছিল না, তোমরা এই কথাকে সাধারণ মনে করিয়াছিলে, অথচ ইহা আল্লাহ্‌র দৃষ্টিতে অতি গুরুতর ছিল।

وَلَوۡلَاۤ اِذۡ سَمِعۡتُمُوۡہُ قُلۡتُمۡ مَّا یَکُوۡنُ لَنَاۤ اَنۡ نَّتَکَلَّمَ بِہٰذَا ٭ۖ سُبۡحٰنَکَ ہٰذَا بُہۡتَانٌ عَظِیۡمٌ ﴿۱۷﴾

১৭
এবং কেন এইরূপ হইল না যে, যখন তোমরা ইহা শুনিয়াছিলে তখন তোমরা বলিলে না যে, ‘এই বিষয়ে আমাদের পরস্পরের মধ্যে চর্চা করার কোন অধিকার নাই। (হে আল্লাহ্!) তুমি পবিত্র, ইহা একটি গুরুতর অপবাদ।’

یَعِظُکُمُ اللّٰہُ اَنۡ تَعُوۡدُوۡا لِمِثۡلِہٖۤ اَبَدًا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿ۚ۱۸﴾

১৮
আল্লাহ্ তোমাদিগকে এইরূপ কাজ পুনরায় করিতে চিরতরে বারণ করিতেছেন, যদি তোমরা মো’মেন হও।

وَیُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۱۹﴾

১৯
এবং আল্লাহ্ তোমাদের জন্য (নিজ) আদেশাবলী বর্ণনা করিতেছেন; বস্তুতঃ আল্লাহ্‌ সর্বজ্ঞানী প্রজ্ঞাময়।

اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۲۰﴾

২০
যাহারা এই কামনা করে যে, মো’মেনদের মধ্যে অশ্লীলতা বিস্তার লাভ করুক, তাহাদের জন্য নিশ্চয় ইহকালে ও পরকালে২০৩৫ যন্ত্রণাদায়ক আযাব আছে। বস্তুতঃ আল্লাহ্‌ জানেন এবং তোমরা জান না।
২০৩৫। ইসলামের দৃষ্টিতে মিথ্যা অভিযোগের রটনা এবং অপপ্রচার সতীত্বের বিরুদ্ধে অসৎ কর্মের সমতুল্য জঘন্য অপরাধ। ইসলাম উভয় অপরাধের জন্য নিন্দা করিয়াছে এবং শাস্তির ব্যবস্থা দিয়াছে। কুৎসা রটনার জন্য কঠোরতর দণ্ডবিধান রহিয়াছে। কারণ ইহা আকস্মিক যৌন-ব্যভিচার অপেক্ষা যৌন-অসততার ব্যাপকতা ছড়ায় এবং সংশ্লিষ্ট সমাজে অধিকতর শোচনীয় পরিণতি সৃষ্টির কারণ হইয়া থাকে। কুৎসা রটনা যদি কোন সমাজে অবাধে প্রশ্রয় লাভ করে তাহা হইলে আতংক ও ঘৃণা সহকারে ইহা পরিহার করার সকল অনুভূতি লোপ পাইবে, ফলে সমাজে নৈতিক অবক্ষয় লাগামহীন হইয়া যাইবে এবং সেই জাতিতে ভবিষ্যৎ সম্বন্ধে হতাশা বিরাজ করিবে, এই কারণে সমস্ত ভিত্তি নড়বড়ে হইয়া পড়িবে।