২৩

المؤمنون

সূরা আল্‌ মো’মেনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৯ আয়াত এবং ৬ রুকু আছে।

اُولٰٓئِکَ ہُمُ الۡوٰرِثُوۡنَ ﴿ۙ۱۱﴾

১১
তাহারাই উত্তরাধিকারী-

الَّذِیۡنَ یَرِثُوۡنَ الۡفِرۡدَوۡسَ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۲﴾

১২
তাহারা উত্তরাধিকারী হইবে ফিরদৌসের,১৯৮৩ তথায় তাহারা চিরকাল বাস করিবে।
১৯৮৩। পূর্ববর্তী আয়াতসমূহে যেমন উল্লিখিত হইয়াছে যে, যেহেতু মো’মেনগণ সর্বপ্রকার গুণাবলী নিজেদের মধ্যে বিকশিত করেন, সেইজন্য তাহাদিগকে ফিরদৌস নামক জান্নাতে বাস করিতে দেওয়া হইবে, যে কোন বাগানের সর্বপ্রকার সুখ-সুবিধা যেখানে বিদ্যমান (লেইন)। যেহেতু তাহারা তাহাদের জীবনের বাসনা-কামনার মৃত্যু ঘটাইয়াছিল, সেই কারণে বিনিময়স্বরূপ আল্লাহ্‌তা’লা তাহাদিগকে অমর বা চিরস্থায়ী জীবন দান করিবেন এবং তাহারা তাহাদের সমস্ত কিছুই লাভ করিবেন (৫০ঃ৩৬)।

وَلَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ مِنۡ سُلٰلَۃٍ مِّنۡ طِیۡنٍ ﴿ۚ۱۳﴾

১৩
এবং আমরা মানুষকে কাদামাটির নির্যাস হইতে সৃষ্টি করিয়াছি;১৯৮৪
১৯৮৪। তফসীরাধীন সূরার প্রথম দশ আয়াতে মানবের আধ্যাত্মিক বিবর্তন বা ক্রমবিকাশের উল্লেখ করিবার পর কুরআন করীম বর্তমান ও পরবর্তী কতিপয় আয়াতে তাহার দৈহিক উন্নতির বিভিন্ন পর্যায় সম্বন্ধে আলোচনা করিয়াছে এবং এইভাবে মানুষের দৈহিক এবং আধ্যাত্মিক জন্ম ও ক্রমবর্ধনের মধ্যে এক অসাধারণ সাদৃশ্য স্থাপন করিয়াছে। জীব-বিজ্ঞান সংক্রান্ত প্রযুক্তি ছাড়াও এই সূরা স্পষ্ট এবং সহজে বোধগম্য ভাষায় এই বর্ণনা দিয়াছে। জীব-বিজ্ঞান এমন কিছু আবিষ্কার করে নাই যাহা প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবে কুরআন মজীদের বিবৃতির বিরুদ্ধে যায়। ‘আমরা মানুষকে কাদা মাটির নির্যাস হইতে সৃষ্টি করিয়াছি’ এই বাক্য দ্বারা প্রাথমিক স্তর হইতে মানব সৃষ্টির প্রণালী বা প্রক্রিয়াসমূহের উল্লেখ করা হইয়াছে, যখন মানুষ মৃত্তিকাকারে সুপ্ত থাকে এবং পৃথিবীর অজৈব বা অসংগঠিত মৌলিক অংশ পর্যায়ক্রমে, অতীব সূক্ষ্ম প্রক্রিয়ায় পরিবর্তনের মাধ্যমে মানুষের খাদ্যের ভিতর দিয়া জৈব প্রাণ-শক্তিতে পরিবর্তিত হয়। এই স্তরে ‘ইহার পর সেই অস্থিপুঞ্জকে আমরা মাংস দ্বারা আবৃত করিলাম,’ (২৩ঃ১৫) অর্থাৎ ভ্রুণাবস্থা হইতে ক্রম-বিবর্তনের মাধ্যমে ইহা পূর্ণতা প্রাপ্ত হয়।

ثُمَّ جَعَلۡنٰہُ نُطۡفَۃً فِیۡ قَرَارٍ مَّکِیۡنٍ ﴿۪۱۴﴾

১৪
অতঃপর আমরা উহাকে সংস্থাপন করি শুক্রবিন্দুরূপে এক নিরাপদ অবস্থানস্থলে;

ثُمَّ خَلَقۡنَا النُّطۡفَۃَ عَلَقَۃً فَخَلَقۡنَا الۡعَلَقَۃَ مُضۡغَۃً فَخَلَقۡنَا الۡمُضۡغَۃَ عِظٰمًا فَکَسَوۡنَا الۡعِظٰمَ لَحۡمًا ٭ ثُمَّ اَنۡشَاۡنٰہُ خَلۡقًا اٰخَرَ ؕ فَتَبٰرَکَ اللّٰہُ اَحۡسَنُ الۡخٰلِقِیۡنَ ﴿ؕ۱۵﴾

১৫
অতঃপর আমরা সেই শুক্রবিন্দুকে এক আঁঠালো জমাট রক্তপিণ্ডে পরিণত করিলাম, তৎপর সেই আঁঠালো জমাট রক্তপিণ্ডকে (আকৃতিবিহীন) মাংসপিণ্ডে পরিণত করিলাম, অতঃপর সেই মাংসপিণ্ডকে অস্থিপূঞ্জে পরিণত করিলাম, ইহার পর সেই অস্থিপুঞ্জকে আমরা মাংস দ্বারা আবৃত করিলাম, তারপর উহাকে অপর এক সৃষ্টিতে পরিণত করিলাম।১৯৮৫ সুতরাং অতিশয় বরকতময় সেই আল্লাহ্‌ যিনি সৃষ্টিকারীদের মধ্যে সর্বোত্তম।
১৯৮৫। ‘অতঃপর উহাকে আমরা অপর এক সৃষ্টিতে পরিণত করিলাম’ এই উক্তি হইতে সুস্পষ্ট যে, মানব-দেহে আত্মা বাহির হইতে আসে না, বরঞ্চ মাতৃগর্ভে ক্রমবিবর্ধনের প্রক্রিয়ায় দেহের অভ্যন্তরেই আত্মা জন্ম লাভ করে। প্রথমে দেহ হইতে আত্মার কোন পৃথক অস্তিত্ব থাকে না, কিন্তু মাতৃগর্ভে দেহ ক্রমবর্ধন ও পরিবর্ধন ও পরিবর্তনের প্রক্রিয়াসমূহের মধ্য দিয়া অতিক্রম করার সময় দেহ হইতে যে সুক্ষ্ম উপাদান নির্যাসিত করে, উহাকেই আত্মা বলে। যখনই আত্মা এবং দেহের মধ্যে সম্পর্ক সম্পূর্ণরূপে সুসমন্বিত হইয়া যায়, তখন হৃৎপিণ্ড কাজ করিতে আরম্ভ করে। অতঃপর আত্মা আপন স্বতন্ত্র অস্তিত্ব লাভ করে এবং তখন হইতে আত্মার আবরণ রূপে দেহ কাজ করিতে থাকে। (বিস্তারিত দ্রষ্টব্য ‘দি লারজার এডিশন অব দি কমেন্টারী’, ১৭৮৭ - ১৭৯০ পৃষ্ঠা)।

ثُمَّ اِنَّکُمۡ بَعۡدَ ذٰلِکَ لَمَیِّتُوۡنَ ﴿ؕ۱۶﴾

১৬
ইহার পর তোমরা অবশ্যই মৃত্যু বরণ করিবে।১৯৮৬
১৯৮৬। মানব ক্রমবর্ধনের পূর্ণ পর্যায়ে পৌঁছিয়া গেলে, ক্রমান্বয়ে ক্ষয়-প্রাপ্তির প্রক্রিয়া শুরু হইয়া যায়, যাহার সমাপ্তি ঘটে তাহার মৃত্যুতে। ইহা প্রকৃতির এক অমোঘ নিয়ম যে, সকল জীবনের অবসান হইবে ক্ষয়, বিচ্ছেদ এবং মৃত্যুতে। একমাত্র আল্লাহ্‌তা’লা চিরঞ্জীব, অমর।

ثُمَّ اِنَّکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ تُبۡعَثُوۡنَ ﴿۱۷﴾

১৭
অতঃপর অবশ্যই তোমাদিগকে কিয়ামতের দিনে উত্থিত করা হইবে।১৯৮৭
১৯৮৭। মৃত্যুর পরে মানুষকে পুনরায় জীবিত করা হইবে এই উদ্দেশ্যে যেন সে সীমাহীন পারলৌকিক জীবনে আধ্যাত্মিক উন্নতি সাধন করিতে পারে। ইহজীবনে মানুষ যে অগ্রগতি সাধন করিয়া থাকে উহা কেবল প্রস্তুতিমূলক অবস্থা। এখানে সে মাতৃগর্ভের শিশু সদৃশ। মৃত্যুর পর মানুষ এক নূতন এবং পূর্ণতর জীবনে জন্ম লাভ করে, যাহা সীমাহীন ক্রমোন্নতির সূচনা।

وَلَقَدۡ خَلَقۡنَا فَوۡقَکُمۡ سَبۡعَ طَرَآئِقَ ٭ۖ وَمَا کُنَّا عَنِ الۡخَلۡقِ غٰفِلِیۡنَ ﴿۱۸﴾

১৮
এবং আমরা তোমাদের উপর সাতটি পথ সৃষ্টি করিয়াছি;১৯৮৮ এবং আমরা আমাদের সৃষ্টি সম্বন্ধে অমনোয়োগী নহি।
১৯৮৮। এই সূরার প্রথম দশ আয়াতে বর্ণিত আধ্যাত্মিক উন্নতির ছয়টি স্তর সাতটিতে পরিণত হয়, যদি “ফিরদৌস” (আয়াত-১২) অর্থাৎ জান্নাতকে আধ্যাত্মিক উন্নতির শেষ স্তর রূপে গণনা করা হয়। অনুরূপভাবে শুক্রাণু (আয়াত-১৩) স্থাপনের পূর্ববর্তী প্রারম্ভিক স্তরকে ভ্রূণ সংক্রান্ত ক্রম-বিবর্তনের ছয়টি স্তরের সহিত যদি যোগ করা হয়, এই সংখ্যাও সাতটি হয়। আয়াতের মধ্যে এইরূপে ‘সাতটি পথ’-এর উল্লেখ ১৩-১৫ আয়াতে বর্ণিত মানবের দৈহিক ক্রমোন্নতির সাতটি স্তরের সাথে সামঞ্জস্যপূর্ণ।

وَاَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءًۢ بِقَدَرٍ فَاَسۡکَنّٰہُ فِی الۡاَرۡضِ ٭ۖ وَاِنَّا عَلٰی ذَہَابٍۭ بِہٖ لَقٰدِرُوۡنَ ﴿ۚ۱۹﴾

১৯
এবং আমরা আকাশ হইতে পরিমিতভাবে১৯৮৯ পানি বর্ষণ করি, অতঃপর আমরা উহাকে জমিতে সংরক্ষিত করি; এবং নিশ্চয় আমরা উহাকে উঠাইয়া লইতেও সক্ষম।
১৯৮৯। কিরূপে আল্লাহ্‌তা’লা মানবের দৈহিক এবং আধ্যাত্মিক প্রয়োজন মিটাইয়া থাকেন, ইহার এক দৃষ্টান্ত তফসীরাধীন আয়াতে দেওয়া হইয়াছে। ইহাতে বলা হইয়াছে যে, সকল জীবন পানির উপর নির্ভরশীল, যাহা বৃষ্টিরূপে এবং তুষার বা শিলারূপে আকাশ হইতে বর্ষিত হয়। একইভাবে আকাশ হইতে ওহী-ইলহামরূপে আধ্যাত্মিক বারি বর্ষিত হয় যাহা ব্যতিরেকে আধ্যাত্মিক জীবন বাঁচিতে পারে না।

فَاَنۡشَاۡنَا لَکُمۡ بِہٖ جَنّٰتٍ مِّنۡ نَّخِیۡلٍ وَّاَعۡنَابٍ ۘ لَکُمۡ فِیۡہَا فَوَاکِہُ کَثِیۡرَۃٌ وَّمِنۡہَا تَاۡکُلُوۡنَ ﴿ۙ۲۰﴾

২০
অতঃপর আমরা উহা দ্বারা তোমাদের জন্য উদ্‌গত করিয়াছি খেজুর ও আঙ্গুরের বাগান, উহাতে তোমাদের জন্য প্রচুর ফল আছে এবং উহা হইতে তোমরা আহার করিয়া থাক;