২২

الحج

সূরা আল্‌ হাজ্জ্ব

Al-Hajj

মাদানী ৭৯ আয়াত ১০ রুকু পারা ১৭

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৯ আয়াত এবং ১০ রুকু আছে।

یٰۤاَیُّہَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسۡتَمِعُوۡا لَہٗ ؕ اِنَّ الَّذِیۡنَ تَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ لَنۡ یَّخۡلُقُوۡا ذُبَابًا وَّلَوِ اجۡتَمَعُوۡا لَہٗ ؕ وَاِنۡ یَّسۡلُبۡہُمُ الذُّبَابُ شَیۡئًا لَّا یَسۡتَنۡقِذُوۡہُ مِنۡہُ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالۡمَطۡلُوۡبُ ﴿۷۴﴾

৭৪
হে মানবমণ্ডলী! একটি উপমা বর্ণনা করা হইতেছে, তোমরা উহা মনোযোগ সহকারে শুন। নিশ্চয় তোমরা আল্লাহ্‌কে ছাড়িয়া যাহাদিগকে ডাকিতেছে, তাহারা আদৌ একটি মাছিও সৃষ্টি করিতে পারিবে না, যদিও তাহারা সকলেই ইহার জন্য একত্রিত হইয়া যায়। এমন কি মাছি তাহাদের নিকট হইতে কোন বস্তু ছিনাইয়া লইয়া গেলে তাহারা উহাও তাহার নিকট হইতে ছাড়াইয়া আনিতে পারে না। নিঃসন্দেহে প্রার্থী এবং প্রার্থিত (যাহার নিকট প্রার্থনা করা হয়) উভয়ই দুর্বল।১৯৭৪
১৯৭৪। তফসীরাধীন আয়াত অবিশ্বাসীদিগের নিকট তাহাদের উপাস্যগুলির শক্তিহীনতা ও অসহায়তা এবং ইহাদের উপাসনা করার মূর্খতাপূর্ণ ব্যাপারকে বিশদভাবে ব্যক্ত করিয়াছে।

مَا قَدَرُوا اللّٰہَ حَقَّ قَدۡرِہٖ ؕ اِنَّ اللّٰہَ لَقَوِیٌّ عَزِیۡزٌ ﴿۷۵﴾

৭৫
তাহারা আল্লাহ্‌র মর্যাদা (গুণাবলী) যথোচিত উপলব্ধি করে নাই।১৯৭৫ নিশ্চয় আল্লাহ্ পরম ক্ষমতাবান, মহা পরক্রমশালী।
১৯৭৫। কাঠের এবং পাথরের নির্মিত প্রতিমাগুলির উপাসনা করিয়া মোশরেকগণ নিজদিগকে এত নীচু স্তরে নামাইয়া দিয়াছে যে, এই ঘটনাই প্রমাণ করে যে, মহান সৃষ্টিকর্তা, সর্ব শক্তিমান আল্লাহ্‌র শক্তি ও গুণাবলী সম্বন্ধে তাহাদের ধারণা অত্যন্ত অস্পষ্ট ও দুর্বল। প্রকৃতপক্ষে বহু-ঈশ্বরবাদের বিশ্বাস এবং প্রতিমা উপাসনার ভাব জন্ম নেয় এই ধারণা হইতে যে, আল্লাহ্‌তা’লার শক্তি এবং গুণাবলী মানুষের মত সীমিত ও ত্রুটিপূর্ণ।
সম্পূর্ণ সূরা দেখুন