الزلزال
Az-Zilzal
মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯ আয়াত এবং ১ রুকূ
(হিজরতের পূর্বে অবতীর্ণ)
এ সূরা অবতরণকাল ও স্থান সম্বন্ধে কিছু মতভেদ রয়েছে। মুজাহিদ, আতা ও ইবনে আব্বাস (রা.)-এর মতো বুযূর্গদের অভিমত হলো, এ সূরা মক্কায় অবতীর্ণ হয়েছিল। অন্যরা বলেন, এটা মদীনায় অবতীর্ণ হয়েছে। শেষ অভিমতটি ঐতিহাসিক তথ্যভিত্তিক নয়। পূর্ববর্তী সূরাটিতে বলা হয়েছিল, নবী করীম (সা.)-এর সময়ে বিরাট বৈপ্লবিক নৈতিক পরিবর্তন সাধিত হবে। এ সূরাতে বলা হয়েছে, আখেরী জামানায় ঠিক অনুরূপ বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে, যখন বিশ্বনবী (সা.)-এর মহান প্রতিনিধি প্রতিশ্রুত মসীহ ও মাহদী (আ.) আবির্ভূত হবেন। তখন সকল মানবীয় প্রতিষ্ঠানের ভিত্তিমূল পর্যন্ত কেঁপে উঠবে। নব নব আবিষ্কার, জ্ঞানবিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনীতে সবকিছুর আকৃতি-প্রকৃতিই বদলে যাবে। মানুষের আদর্শও এক নতুন রূপধারণ করবে।
** এ সূরায় শেষ যুগে প্রকাশিতব্য সেসব পরিবর্তনের উল্লেখ করা হয়েছে যেগুলোর ফলে মানুষ মনে করবে, সে প্রকৃতির বিধানের ওপর মহাবিজয় লাভ করে ফেলেছে, অথচ প্রকৃতপক্ষে সেই যুগে পৃথিবী তার যে-সব রহস্য উন্মোচন করে দেবে তা নিজ প্রতিপালক-প্রভুর নির্দেশেই করবে। সে-দিন মানুষকে জাগতিক পুরস্কার ও শাস্তি প্রদানেরও একটি সময় আসবে যখন তারা দেখবে, তাদের জাগতিক সব উন্নতি আসলে তাদেরকে কিছুই দেয় নি, বরং পারস্পরিক যুদ্ধবিগ্রহে লিপ্ত হয়ে তারা বিক্ষিপ্ত-বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অতঃপর সে-দিন প্রতিটি মানুষ তার সূক্ষ্মাতিসূক্ষ্ম পুণ্যেরও পুরস্কার লাভ করবে আর ক্ষুদ্রাতিক্ষুদ্র পাপেরও শাস্তি পাবে।
এ সূরার প্রারম্ভে বলা হয়েছে, পৃথিবী তার বোঝা বাইরে ছুঁড়ে ফেলবে। আর এরই ধারাবাহিকতায় শেষে গিয়ে বলা হয়েছে, শুধু ভারী ভারী পাপ বা পুণ্যেরই হিসাব নেওয়া হবে না, বরং কেউ যদি ক্ষুদ্রাতিক্ষুদ্র বা কণা পরিমাণ পুণ্যও করে থাকে তবে সেটিরও প্রতিদান পাবে কিংবা যদি সে ক্ষুদ্রাতিক্ষুদ্র বা কণা পরিমাণ পাপ করে থাকে, তবে সেটিরও শাস্তি পাবে। *
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَہَا ۙ﴿۲﴾
وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَہَا ۙ﴿۳﴾
وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَہَا ۚ﴿۴﴾
یَوۡمَئِذٍ تُحَدِّثُ اَخۡبَارَہَا ۙ﴿۵﴾
بِاَنَّ رَبَّکَ اَوۡحٰی لَہَا ؕ﴿۶﴾
یَوۡمَئِذٍ یَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۬ۙ لِّیُرَوۡا اَعۡمَالَہُمۡ ؕ﴿۷﴾
فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَہٗ ؕ﴿۸﴾
وَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَہٗ ﴿٪۹﴾