৯২

الليل

সূরা আল-লাইল

Al-Lail

মক্কী ২২ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২ আয়াত এবং ১ রুকূ

اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ رَبِّہِ الۡاَعۡلٰی ﴿ۚ۲۱﴾

২১
বরং (তার এ দান) তার সর্বোচ্চ প্রতিপালক-প্রভুর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই নিবেদিত।৩৩৭১
৩৩৭১। ধর্মপরায়ণ মুমিন ব্যক্তি পরোপকার সাধনে সচেষ্ট থাকে, পরের কাছ থেকে উপকারপ্রাপ্তির প্রতি উপকার হিসাবে নয়, বরং আল্লাহর সৃষ্টির উপকারে নিজেকে নিয়োগ করার একান্ত আগ্রহের কারণে। এরূপ করার পেছনে তার একমাত্র উদ্দেশ্য থাকে স্বীয় প্রভু ও প্রতিপালক আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

وَلَسَوۡفَ یَرۡضٰی ﴿٪۲۲﴾

২২
আর তিনি অবশ্যই (তার প্রতি) সন্তুষ্ট হবেন।
সূরা আল-লাইল - রুকু ১