৯১

الشمس

সূরা আশ-শামস

Ash-Shams

মক্কী ১৬ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

وَالشَّمۡسِ وَضُحٰہَا ۪ۙ﴿۲﴾

২
শপথ সূর্যের৩৩৫৪ এবং সে সময়ের- যখন এর আলোক বিচ্ছুরিত হয়।৩৩৫৫
৩৩৫৪। কুরআনের কসমসমূহের অন্তরালে গভীর অর্থ ও তাৎপর্য নিহিত থাকে। ঐশী বিধান আল্লাহর কাজের দুটি দিক নির্দেশ করে: (ক) যা সুস্পষ্ট, (খ) যা ইশারা-ইঙ্গিতে বুঝানো হয়। প্রথম দিকটি স্পষ্ট ও সহজবোধ্য, দ্বিতীয়টি বুঝতে ভুল হবার অবকাশ থাকে। আল্লাহর কসমে যা স্পষ্ট ও সহজবোধ্য তা থেকে অন্তর্নিহিত অর্থ বের করার দিকে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করে থাকেন। ২ থেকে ৭ নম্বর আয়াত পর্যন্ত চন্দ্র-সূর্যের, দিনরাত্রির, আকাশ-পৃথিবীর কসম স্পষ্ট ও সহজবোধ্য বিষয়ের মধ্যে পরিগণিত, কেননা এদের প্রাকৃতিক রূপ ও গুণাগুণ সকলেরই জানা, কিন্তু মানুষের আত্মিক রাজ্যের ক্ষেত্রে এসব বস্তু আর ওদের গুণাগুণ স্পষ্ট ও দৃষ্ট নয়। মানুষের আত্মার রাজ্যে এসব বস্তু এবং এদের গুণরাজির অস্তিত্বের দিকে আমাদের চিন্তাকে আকর্ষণ করার উদ্দেশ্যেই আল্লাহ তাঁর সকল সুস্পষ্ট সৃষ্টিকে আমাদের সামনে সাক্ষীরূপে উপস্থিত করেছেন। টীকা ২৪৬৫ দেখুন।
৩৩৫৫। এ আয়াতে ‘সূর্য’ দ্বারা আধ্যাত্মিক বিশ্বের সূর্য হযরত নবী আকরাম (সা.)-কে বুঝাতে পারে। তিনিই সকল আধ্যাত্মিক আলোর উৎস এবং শেষ দিন পর্যন্ত তাঁর জ্যোতিই বিশ্বকে জ্যোতিষ্মান করে রাখবে।

وَالۡقَمَرِ اِذَا تَلٰٮہَا ۪ۙ﴿۳﴾

৩
আর (শপথ) চন্দ্রের-৩৩৫৬ যখন তা এর (অর্থাৎ সূর্যের) অনুসরণে আগমন করে,
৩৩৫৬। এখানে ‘চন্দ্র’ দ্বারাও মহানবী (সা.)-কে বুঝাতে পারে, কেননা তিনি আল্লাহর কাছ থেকে আলো পেয়ে আধ্যাত্মিকভাবে অন্ধকারাচ্ছন্ন দুনিয়াতে তা বিচ্ছুরিত করেছেন। অথবা ‘চাঁদ’ বলতে যুগের ধর্মনেতা ও সংস্কারক মুজাদ্দিদগণকে, বিশেষ করে রসূলুল্লাহ (সা.)-এর প্রতিনিধি মহান প্রতিশ্রুত মসীহ (আ.)-কে বুঝাতে পারে, যাঁরা প্রত্যেকেই মহানবী (সা.)-এর কাছ থেকে সত্যের জ্যোতি আহরণ করে বিশ্বের নৈতিক পতনের সময় তা বিশ্বময় ছড়াবেন এবং জগতের আধ্যাত্মিক অন্ধকার দূর করবেন।

وَالنَّہَارِ اِذَا جَلّٰٮہَا ۪ۙ﴿۴﴾

৪
এবং (শপথ) দিনের-৩৩৫৭ যখন তা একে (অর্থাৎ সূর্যকে) উজ্জ্বলভাবে প্রকাশ করে,
৩৩৫৭। ‘দিন’ দ্বারা সে সময়কে বুঝিয়েছেন যখন ইসলামের বাণী ও নবী করীম (সা.)-এর সত্যতা দিবালোকের মতো স্পষ্ট হয়ে প্রকাশিত হচ্ছিল এবং পৃথিবীতে ছড়িয়ে পড়ছিল। এ আয়াতটি বিশেষভাবে খোলাফায়ে রাশেদীনের শতাব্দীকেও বুঝাতে পারে, ইসলামের আলো যখন চতুর্দিক আলোকিত করে দূরদূরান্তের দেশগুলোকে পর্যন্ত উদ্ভাসিত করে তুলেছিল।

وَالَّیۡلِ اِذَا یَغۡشٰٮہَا ۪ۙ﴿۵﴾

৫
আর (শপথ) রাতের-৩৩৫৮ যখন তা একে (তথা সূর্যকে) আচ্ছন্ন করে,
৩৩৫৮। ‘রাত’ দ্বারা মুসলিম জাহানের অবনতি ও অধঃপতনের সময়কে বুঝিয়েছে, যখন ইসলামের আলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে তা বিশ্বের চোখে প্রচ্ছন্ন ও অন্ধকার বলে প্রতিভাত হতে লাগল। এ চারটি আয়াত (২ থেকে ৫) ইসলামের ঘটনাবহুল ইতিহাসের চারটি উল্লেখযোগ্য পর্যায়কে বুঝিয়েছে। (১) নবী করীম (সা.)-এর সময় যখন

وَالسَّمَآءِ وَمَا بَنٰہَا ۪ۙ﴿۶﴾

৬
আর (শপথ) আকাশের ও এর নির্মাণের।৩৩৫৯
৩৩৫৯। ‘মা’ এখানে ও পরবর্তী দুটি আয়াতে ‘মাসদারিয়া’ হিসাবে ব্যবহৃত অথবা এর দ্বারা ‘আল্লাহ’ (যিনি, তিনি) বুঝিয়েছে। অতএব এ আয়াতগুলোতে বিশ্বজগতের পরিকল্পনাকারী ও নির্মাতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অথবা এ অকল্পনীয় মহাবিশ্ব-মহাকাশ সৃষ্টির অনবদ্য ও অপূর্ব কলাকৌশল এবং ত্রুটিহীন নিয়ন্ত্রণ ও সমন্বয়ের প্রতি আমাদের মানোযোগ আকর্ষণ করা হয়েছে।

وَالۡاَرۡضِ وَمَا طَحٰہَا ۪ۙ﴿۷﴾

৭
আর (শপথ) ভূপৃষ্ঠের এবং এর বিস্তৃতির

وَنَفۡسٍ وَّمَا سَوّٰٮہَا ۪ۙ﴿۸﴾

৮
আর (শপথ) মানবাত্মার এবং এর নিখুঁত সৃষ্টির।৩৩৫৯-ক
৩৩৫৯-ক। আয়াতটির অর্থ হলো, মহাকাশে বস্তুনিচয় যথা- চন্দ্র, সূর্য ইত্যাদি নিজ নিজ গুণাবলিকে আল্লাহর সৃষ্ট জীবের সেবায় নিয়োজিত রেখেছে (একথার ইঙ্গিত এ সূরার দশম আয়াতে রয়েছে)। এরা এ সাক্ষ্য দান করে, মানুষকেও এসব গুণাবলি দিয়ে, বরং আরো উচ্চতর গুণাবলি দিয়ে ভূষিত করা হয়েছে। বস্তুত মানুষ একটি ক্ষুদ্রবিশ্ব বিশেষ। বহির্বিশ্বে যা কিছু আছে তা সবকিছুই ক্ষুদ্রাকারে মানুষের মধ্যে আছে। সূর্যের মতোই মানুষও পৃথিবীকে জ্যোতি প্রদান করে এবং জ্ঞান ও প্রজ্ঞার আলো দ্বারা বিশ্বকে আলোকিত করে। চন্দ্রের মতোই মানুষ মূল উৎস থেকে আলো, অনুপ্রেরণা ও ঐশীবাণী আহরণ করে অন্ধকারাচ্ছন্নদের মধ্যে বিতরণ করে। দিনের মতো উজ্জ্বল হয়ে সে অপরকে সত্য ও ন্যায়ের পথ দেখায়। রাতের মতো সে-ও অন্যের দোষ ঢেকে রাখে, অন্যের বোঝা লাঘব করে এবং ক্লান্তশ্রান্তদের শ্রান্তি দূর করে। আকাশের মতো সে দুঃখক্লিষ্ট আত্মাকে আশ্রয় দেয় এবং শান্তিদায়িনী বৃষ্টি বর্ষণ করে প্রাণহীন পৃথিবীতে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে। মাটির পৃথিবীর মতো বিনয় ও নম্রতার সাথে সে মানবহিতৈষণার খাতিরে নিজে সকলের পদতলে পিষ্ট হতেও কুণ্ঠিত হয় না। তার পবিত্রকৃত আত্মা থেকে সত্য ও জ্ঞানের বহুবিধ বৃক্ষ জন্মায়, যার ছায়া ও ফলফলাদি বিশ্ব ভোগ করে। ধর্মসাধক এবং ঐশী সংস্কারকগণ এরূপই হয়ে থাকেন। এ চিত্রেই তাঁদের বিশ্বরূপ। এদের মাঝে সর্বশ্রেষ্ঠ ও সর্বপ্রধান হলেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।

فَاَلۡہَمَہَا فُجُوۡرَہَا وَتَقۡوٰٮہَا ۪ۙ﴿۹﴾

৯
অতঃপর তিনি তার পাপ ও পুণ্যকে (তথা সেগুলো নিরূপণ করার যোগ্যতা) তার প্রকৃতিতে প্রোথিত করে দিয়েছেন।৩৩৬০
৩৩৬০। মানুষের প্রকৃতিতেই আল্লাহ তা’লা এমন অনুভূতি ও কাণ্ডজ্ঞান প্রোথিত করে দিয়েছেন যা দিয়ে সে ভালো- মন্দ বাছবিচার করতে পারে। তার মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছেন, সে যদি মন্দ ও অন্যায়কে প্রতিহত ও দমন করে সত্য ও ন্যায়ের পথ অবলম্বন করে তাহলে সে আধ্যাত্মিক উন্নতির উচ্চশৃঙ্গে আরোহণ করতে সক্ষম হবে।

قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰٮہَا ۪ۙ﴿۱۰﴾

১০
যে ব্যক্তি এর উৎকর্ষ সাধন করেছে, সে নির্ঘাত সফল হয়েছে।