৮১

التكوير

সূরা আত-তাকভীর

At-Takwir

মক্কী ৩০ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩০ আয়াত এবং ১ রুকূ

وَاِذَا الصُّحُفُ نُشِرَتۡ ﴿۪ۙ۱۱﴾

১১
আর পুস্তকপুস্তিকা যখন (ব্যাপকভাবে) প্রকাশ করা হবে।৩২৬৯
৩২৬৯। এ আয়াতে বিশ্বব্যাপী সংবাদপত্র, সাময়িকী ও পুস্তকপুস্তিকার প্রকাশনা ও প্রচারের বিরাট আয়োজন, লাইব্রেরি-পাঠাগার প্রতিষ্ঠা এবং সর্বত্র জ্ঞানবিজ্ঞানের বিস্তার সাধনের ব্যবস্থা ইত্যাদির কথা বলা হয়েছে। এটা শেষ যুগের এক বৈশিষ্ট্যপূর্ণ চিত্র। জান

وَاِذَا السَّمَآءُ کُشِطَتۡ ﴿۪ۙ۱۲﴾

১২
আর আকাশের আবরণ যখন তুলে ফেলা হবে।৩২৭০
৩২৭০। শেষ যুগে মহাকাশ বিজ্ঞান যে ব্যাপক অগ্রগতি লাভ করবে আলোচ্য আয়াত এর প্রতি ইঙ্গিত করছে। বিজ্ঞানের এ শাখা গত এক শতাব্দীতে যে উন্নতি লাভ করেছে তা মানুষকে হতবাক করে দেয়।

وَاِذَا الۡجَحِیۡمُ سُعِّرَتۡ ﴿۪ۙ۱۳﴾

১৩
আর-যখন জাহান্নামকে প্রজ্বলিত করা হবে।৩২৭১
৩২৭১। মানুষের পাপাচার ও অন্যায় এত ব্যাপকভাবে বিস্তার লাভ করবে যে, আল্লাহর ক্রোধাগ্নি প্রজ্বলিত হয়ে উঠবে, যার ফলে মহাবিধ্বংসী যুদ্ধসমূহ মানুষের ওপর দোযখের আযাবের মতো নেমে আসবে।

وَاِذَا الۡجَنَّۃُ اُزۡلِفَتۡ ﴿۪ۙ۱۴﴾

১৪
আর যখন জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হবে *।৩২৭২
৩২৭২। শেষ যুগে যেহেতু মানুষ সাধারণভাবে পাপের স্রোতে গা ভাসিয়ে দেবে এবং ধনসম্পদে ও ভোগবিলাসিতায় মত্ত হয়ে উঠবে, তখন যে অল্পসংখ্যক লোক সৎপথে থেকে সরল প্রাণে ধর্মকর্ম করতে থাকবে, তারা পুরস্কৃত হবে এবং বেহেশত লাভের যোগ্য বিবেচিত হবে।

عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡ ﴿ؕ۱۵﴾

১৫
কদেখুন: ৫০:৩২তখন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, সে কী নিয়ে উপস্থিত হয়েছে?৩২৭৩খদেখুন: ৩:৩১; ৮২:৬গদেখুন: ৭৪:৩৫
৩২৭৩। আল্লাহর বিশেষ আদেশ তখন কার্যকর হবে এবং মানুষের মন্দকর্মের ফলে সর্বত্র প্রাকৃতিক মহাবিপর্যয় ঘটতে থাকবে।

فَلَاۤ اُقۡسِمُ بِالۡخُنَّسِ ﴿ۙ۱۶﴾

১৬
অতএব সাবধান! আমি তাদের শপথ করছি, যারা গোপন অভিযান চালিয়ে কেটে পড়ে।

الۡجَوَارِ الۡکُنَّسِ ﴿ۙ۱۷﴾

১৭
অর্থাৎ নৌযানগুলোর- যেগুলো লুকানোর (চ্যান্ডকাপাচে) কারও সময় (অথবা গুপ্তস্থানে) লুকিয়ে পড়ে।৩২৭৪
৩২৭৪। শেষ যুগে মুসলমানরা তাদের মর্যাদাপূর্ণ অবস্থান হারিয়ে ফেলবে। তারা (আল্লাহ ও রসূল-প্রদত্ত পথ ও পন্থা ছেড়ে) স্বকীয় চিন্তাপ্রসূত ভ্রান্ত কর্মসূচি গ্রহণ করে তাড়াহুড়া করে তা বাস্তবায়নে লেগে যাবে অথবা নৈরাশ্যের কারণে সৃজনশীল, গঠনমূলক প্রচেষ্টা হতে বিরত থাকবে। এ আয়াত ও পূর্ববর্তী আয়াত দ্বারা ডুবোজাহাজের ভবিষ্যদ্বাণীও প্রতীয়মান হয়। এ বিষয়ে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত সূরার ভূমিকা ও আলোচ্য আয়াতদ্বয়ের উর্দু অনুবাদ দ্রষ্টব্য।

وَالَّیۡلِ اِذَا عَسۡعَسَ ﴿ۙ۱۸﴾

১৮
আর রাতের (শপথ)- যখন তা আসবে ও পিঠ দেখিয়ে চলে যাবে,

وَالصُّبۡحِ اِذَا تَنَفَّسَ ﴿ۙ۱۹﴾

১৯
এবং প্রভাতের (শপথ)- যখন তা শ্বাস নিতে আরম্ভ করবে (অর্থাৎ যখন তা উদিত হবে)।৩২৭৫ চার দিক শিক্ষাও লিসে ভরচাচ
৩২৭৫। শেষ যুগের প্রতিশ্রুত সংস্কারকের আগমনে মুসলমানদের নৈতিক অধঃপতনের অন্ধকার রাত কেটে যাবে এবং ইসলামের আকাশে উন্নতি ও অগ্রগতির এক নতুন ভোরের উদয় হবে যা ভবিষ্যতে উজ্জ্বল সূর্যের আকারে সারা বিশ্বকে আলোয় উদ্ভাসিত করবে।

اِنَّہٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ ﴿ۙ۲۰﴾

২০
নিশ্চয় এটি (তথা কুরআন) এমন এক সম্মানিত রসূলের (প্রতি অবতীর্ণ) বাণী,৩২৭৬
৩২৭৬। ‘সম্মানিত রসূল’ বলতে এখানে রসূল করীম (সা.)-কে বুঝিয়েছে, ফেরেশতাদের সর্দার জিবরাঈল (আ.)- কে বুঝায় নি, যে-রূপ সাধারণভাবে মনে করা হয়ে থাকে।