৮০

عبس

সূরা আবাসা

`Abasa

মক্কী ৪৩ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪০ আয়াত এবং ১ রুকূ

ثُمَّ السَّبِیۡلَ یَسَّرَہٗ ﴿ۙ۲۱﴾

২১
এরপর চলার পথকে তার জন্য অত্যন্ত সুগম করেছেন।

ثُمَّ اَمَاتَہٗ فَاَقۡبَرَہٗ ﴿ۙ۲۲﴾

২২
এরপর তিনি তাকে মৃত্যু দিয়েছেন, অতঃপর তিনি তাকে কবরস্থ করেছেন।৩২৫৯,*
৩২৫৯। মানুষের আত্মা তার দেহ থেকে বিদায় নেবার পর একটি নতুন দেহ ও নতুন আবাস বরণ করে নেয়। এ নব দেহ বা আবাসস্থল মানুষের ইহলৌকিক কার্যাবলির গুণাগুণ ও প্রকৃতি অনুযায়ী হয়ে থাকে। এটাই তার প্রকৃত কবর। এটা সেই গর্ত নয় যেখানে আত্মীয়স্বজনরা তার মৃতদেহকে রেখে ঢেকে দেয়। আর এটা তার আধ্যাত্মিক অবস্থা অনুযায়ী সুখের বা দুঃখের আবাসস্থল। আ
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

ثُمَّ اِذَا شَآءَ اَنۡشَرَہٗ ﴿ؕ۲۳﴾

২৩
এরপর তিনি যখন চাইবেন তাকে পুনরুত্থিত করবেন।

کَلَّا لَمَّا یَقۡضِ مَاۤ اَمَرَہٗ ﴿ؕ۲۴﴾

২৪
সাবধান! (প্রকৃত বিষয় হলো,) তিনি তাকে যা আদেশ দিয়েছেন, সে তা এখনো পালন করে নি।

فَلۡیَنۡظُرِ الۡاِنۡسَانُ اِلٰی طَعَامِہٖۤ ﴿ۙ۲۵﴾

২৫
অতএব মানুষ তার নিজের খাবারের দিকে লক্ষ করে দেখুক!

اَنَّا صَبَبۡنَا الۡمَآءَ صَبًّا ﴿ۙ۲۶﴾

২৬
(আর সে দেখুক,) কদেখুন: ৭১:১২; ৭৮:১৫আমরা কীভাবে পর্যাপ্ত পানি বর্ষণ করেছি,খদেখুন: ৭৮:১৬

ثُمَّ شَقَقۡنَا الۡاَرۡضَ شَقًّا ﴿ۙ۲۷﴾

২৭
এরপর আমরা ভূমিকে ভালোভাবে বিদীর্ণ (অর্থাৎ কর্ষণ) করেছি।

فَاَنۡۢبَتۡنَا فِیۡہَا حَبًّا ﴿ۙ۲۸﴾

২৮
অতঃপর আমরা এতে শস্যদানা উৎপন্ন করেছি,

وَّعِنَبًا وَّقَضۡبًا ﴿ۙ۲۹﴾

২৯
এবং আঙুর ও শাকসবজি,

وَّزَیۡتُوۡنًا وَّنَخۡلًا ﴿ۙ۳۰﴾

৩০
এবং জলপাই ও খেজুর,