৮

الأنفال

সূরা আল-আনফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ১০ রুকূ

وَمَا جَعَلَہُ اللّٰہُ اِلَّا بُشۡرٰی وَلِتَطۡمَئِنَّ بِہٖ قُلُوۡبُکُمۡ ۚ وَمَا النَّصۡرُ اِلَّا مِنۡ عِنۡدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿٪۱۱﴾

১১
আর আল্লাহ একে কেবল এক সুসংবাদ বানিয়েছিলেন, যেন তোমাদের হৃদয় এর মাধ্যমে প্রশান্তি১১০০ লাভ করে। আর প্রকৃত সাহায্য কেবল আল্লাহর পক্ষ থেকেই (এসে থাকে)। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আল-আনফাল - রুকু ১
১১০০। দেখুন টীকা ৪৭৪।

اِذۡ یُغَشِّیۡکُمُ النُّعَاسَ اَمَنَۃً مِّنۡہُ وَیُنَزِّلُ عَلَیۡکُمۡ مِّنَ السَّمَآءِ مَآءً لِّیُطَہِّرَکُمۡ بِہٖ وَیُذۡہِبَ عَنۡکُمۡ رِجۡزَ الشَّیۡطٰنِ وَلِیَرۡبِطَ عَلٰی قُلُوۡبِکُمۡ وَیُثَبِّتَ بِہِ الۡاَقۡدَامَ ﴿ؕ۱۲﴾

১২
(স্মরণ করো!) কদেখুন: ৩:১৫৫তিনি যখন তাঁর পক্ষ থেকে প্রশান্তিস্বরূপ তোমাদেরকে এক তন্দ্রায় আচ্ছন্ন করছিলেন১১০১ এবং আকাশ থেকে তোমাদের ওপর পানি বর্ষণ করছিলেন যেন এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদের কাছ থেকে শয়তানের১১০২ অপবিত্রতা দূর করে দেন, অধিকন্তু তোমাদের হৃদয়কে দৃঢ়তা দান করেন যেন এর মাধ্যমে তিনি তোমাদের অবস্থান সুদৃঢ়১১০৩ করে দেন।খদেখুন: ৪:১১৬; ৪৭:৩৩; ৫৯:৫
১১০১। আয়াতে বদরের যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
১১০২। ‘শাইতান’ শব্দের তাৎপর্য এখানে পিপাসার কষ্টও হতে পারে এবং একে ‘শাইতানুল ফালাত’ অর্থাৎ মরুভূমির শয়তান বলা হয়। ২৫৩৫ নম্বর টীকা দ্রষ্টব্য। শত্রুরা পূর্বাহ্ণেই পানির স্থান দখল করে নিয়েছিল এবং মুসলমানদের স্বাভাবিক কারণেই এ ভয় হয়েছিল যে, পানির অভাবে তারা খুবই কষ্টকর অবস্থার সম্মুখীন হতে পারে। উক্ত শব্দের মর্ম শয়তানের বন্ধু ও সঙ্গীসাথিকেও বুঝাতে পারে।
১১০৩। মুসলমান সৈন্যরা বালুকাময় স্থানে শিবির স্থাপন করেছিল এবং মক্কার শত্রুসেনারা শক্ত মাটিতে শিবির গেড়েছিল। সময়মতো বৃষ্টি বর্ষণের ফলে মুসলমানদের অবস্থানস্থলে বালি জমে শক্ত হয়ে গেল এবং শত্রুপক্ষের অবস্থানস্থলের মাটি পিচ্ছিল হয়ে গেল।

اِذۡ یُوۡحِیۡ رَبُّکَ اِلَی الۡمَلٰٓئِکَۃِ اَنِّیۡ مَعَکُمۡ فَثَبِّتُوا الَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ سَاُلۡقِیۡ فِیۡ قُلُوۡبِ الَّذِیۡنَ کَفَرُوا الرُّعۡبَ فَاضۡرِبُوۡا فَوۡقَ الۡاَعۡنَاقِ وَاضۡرِبُوۡا مِنۡہُمۡ کُلَّ بَنَانٍ ﴿ؕ۱۳﴾

১৩
(স্মরণ করো!) তোমার প্রতিপালক-প্রভু যখন ফেরেশতাদের প্রতি এ মর্মে ওহী করেছিলেন, ‘নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদের দৃঢ়তা দান করো। যারা অস্বীকার করেছে তাদের অন্তরে আমি অবশ্যই ত্রাস সঞ্চার করব। সুতরাং তোমরা তাদের ঘাড়ে১১০৪ আঘাত হানো এবং তাদের গিরায় গিরায় প্রহার করো।’
১১০৪। ঘাড়ের ঊর্ধ্বাংশ, যা মাথার নিম্নাংশের সংলগ্ন, এ অংশকে তরবারির আঘাতের জন্য অতি সহজভেদ্য মনে করা হয়।

ذٰلِکَ بِاَنَّہُمۡ شَآقُّوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ ۚ وَمَنۡ یُّشَاقِقِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ فَاِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۱۴﴾

১৪
এর কারণ হলো, তারা আল্লাহ ও তাঁর রসূলের ঘোর বিরোধিতা করেছে। আর যে-ই আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করে সেক্ষেত্রে (তার জানা উচিত) নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর।

ذٰلِکُمۡ فَذُوۡقُوۡہُ وَاَنَّ لِلۡکٰفِرِیۡنَ عَذَابَ النَّارِ ﴿۱۵﴾

১৫
গদেখুন: ২২:২৩; ৩৪:৪৩“এটি হলো (তোমাদের শাস্তি)। অতএব তোমরা এর স্বাদ ভোগ করো, আর (জেনে রাখো,) নিশ্চয় অস্বীকারকারীদের জন্য রয়েছে আগুনের আযাব।”

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا لَقِیۡتُمُ الَّذِیۡنَ کَفَرُوۡا زَحۡفًا فَلَا تُوَلُّوۡہُمُ الۡاَدۡبَارَ ﴿ۚ۱۶﴾

১৬
হে যারা ঈমান এনেছ! কদেখুন: ৮:৪৬; ৪৭:৫তোমরা যখন এক বাহিনীরূপে কাফিরদের মুখোমুখি হও তখন তোমরা (কখনো) তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন কোরো না।১১০৫খদেখুন: ৩৩:১২
১১০৫। মুসলমানদেরকে শেষ পর্যন্ত অবশ্যই যুদ্ধ করতে হবে। তারা জয়লাভ করবে অথবা মৃত্যুবরণ করবে। তাদের জন্য তৃতীয় কোনো পথ খোলা নাই।

وَمَنۡ یُّوَلِّہِمۡ یَوۡمَئِذٍ دُبُرَہٗۤ اِلَّا مُتَحَرِّفًا لِّقِتَالٍ اَوۡ مُتَحَیِّزًا اِلٰی فِئَۃٍ فَقَدۡ بَآءَ بِغَضَبٍ مِّنَ اللّٰہِ وَمَاۡوٰٮہُ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۱۷﴾

১৭
আর কেবল রণকৌশলের আওতায় স্থান পরিবর্তন বা (নিজেদেরই) কোনো এক দলের সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যে-ই সেদিন তাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করবে,১১০৬ নিশ্চয় সে আল্লাহর কোপগ্রস্ত হবে এবং তার ঠাঁই হবে জাহান্নাম। আর তা কত-না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল!
১১০৬। এ আয়াত নির্ধারণ করেছে এবং বর্ণনা করেছে, কী কী পরিস্থিতিতে শত্রুর সঙ্গে যুদ্ধে লিপ্ত সৈনিকদের জন্য আপাত পশ্চাদপসরণ বা প্রত্যাহার করার অনুমতি রয়েছে: (ক) রণকৌশলগত কারণে, যখন যুদ্ধলিপ্ত সৈন্যবাহিনী শত্রুর মনোযোগ অন্যদিকে আকর্ষণ করতে চায় অথবা অধিকতর সুবিধাপূর্ণ স্থানে অবস্থান গ্রহণ করতে চায়, (খ) বাহিনীর কোনো অংশ পশ্চাতে হটে গিয়ে যুদ্ধের সুবিধার্থে মূল বাহিনীর সাথে যোগ দেবার জন্য অথবা এমন অন্য আরেক মুসলিম বাহিনীর সাথে যোগ দেবার জন্য যারা তখনো যুদ্ধে লিপ্ত হয় নি।

فَلَمۡ تَقۡتُلُوۡہُمۡ وَلٰکِنَّ اللّٰہَ قَتَلَہُمۡ ۪ وَمَا رَمَیۡتَ اِذۡ رَمَیۡتَ وَلٰکِنَّ اللّٰہَ رَمٰی ۚ وَلِیُبۡلِیَ الۡمُؤۡمِنِیۡنَ مِنۡہُ بَلَآءً حَسَنًا ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۱۸﴾

১৮
অতএব তোমরা তাদের হত্যা করো নি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর তুমি যখন (হে মুহাম্মদ! তাদের প্রতি কাঁকর( নিক্ষেপ করেছিলে, (তা) তুমি নিক্ষেপ করো নি, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন।১১০৭ আর এর উদ্দেশ্য ছিল, তিনি যেন মুমিনদের নিজের পক্ষ থেকে এক উত্তম পরীক্ষায় নিপতিত করতে পারেন। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
১১০৭। বদরের বিজয় প্রকৃতপক্ষে মুসলমানদের দক্ষতা এবং শক্তির ওপর নির্ভরশীল ছিল না। বিরুদ্ধবাদীদের এক বিরাট সংখ্যাধিক্য, সুসজ্জিত এবং রণকৌশলে নিপুণ সেনাবাহিনীর হাত থেকে বিজয় গৌরব ছিনিয়ে নেবার জন্য মুসলমান বাহিনী তুলনামূলকভাবে ছিল স্বল্প সংখ্যক, দুর্বল এবং অসম্পূর্ণভাবে অস্ত্রসজ্জিত। এর মাঝে এবং হযরত মূসা (আ.)-এর লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করার মাঝে এক লক্ষণীয় বৈশিষ্ট্যপূর্ণ সাদৃশ্য রয়েছে। মূসা (আ.)-এর লাঠির আঘাতে যেমন বাতাস প্রবাহিত হবার এবং সমুদ্রের ভরা জোয়ারের প্রত্যাবর্তনের সংকেত ছিল। এতে ফেরাউন তার দলবলসহ সমুদ্রের পানিতে নিমজ্জিত হয়েছিল, তেমনইভাবে হযরত মুহাম্মদ (সা.)-এর একমুষ্টি কঙ্কর নিক্ষেপে প্রচণ্ড বাতাস প্রবাহিত হবার সংকেত ছিল যার মাঝে আবু জাহেল, যাকে রসূল করীম (সা.) তাঁর জাতির ফেরাউন আখ্যায়িত করেছিলেন, তার মস্ত বড়ো দল মরুভূমিতে ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। উভয় ক্ষেত্রে প্রাকৃতিক শক্তির ক্রিয়া বিশেষ ঐশী নিয়মের অধীনে আল্লাহ তা’লার দুই নবীর কাজের সঙ্গে সংঘটিত হয়েছিল।

ذٰلِکُمۡ وَاَنَّ اللّٰہَ مُوۡہِنُ کَیۡدِ الۡکٰفِرِیۡنَ ﴿۱۹﴾

১৯
এ ছিল তোমাদের অবস্থা আর (এ-ও সত্য যে,) নিশ্চয় আল্লাহ কাফিরদের ষড়যন্ত্রকে দুর্বল করে দিয়ে থাকেন।

اِنۡ تَسۡتَفۡتِحُوۡا فَقَدۡ جَآءَکُمُ الۡفَتۡحُ ۚ وَاِنۡ تَنۡتَہُوۡا فَہُوَ خَیۡرٌ لَّکُمۡ ۚ وَاِنۡ تَعُوۡدُوۡا نَعُدۡ ۚ وَلَنۡ تُغۡنِیَ عَنۡکُمۡ فِئَتُکُمۡ شَیۡئًا وَّلَوۡ کَثُرَتۡ ۙ وَاَنَّ اللّٰہَ مَعَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿٪۲۰﴾

২০
কদেখুন: ৩২:২৯তোমরা যদি (হে কাফিররা!) বিজয়- নিদর্শন১১০৮ চেয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কাছে সেই বিজয় এসে উপস্থিত। আর যদি তোমরা এখনো বিরত হও, তা হবে তোমাদের জন্য মঙ্গলজনক। পক্ষান্তরে তোমরা যদি (দুষ্কর্মের) পুনরাবৃত্তি করো আমরাও (শাস্তির) পুনরাবৃত্তি করব এবং তোমাদের দলবল তোমাদের কোনো কাজে আসবে না, তা যত বেশিই হোক না কেন। আর (জেনে রাখো,) আল্লাহ নিশ্চয় মুমিনদের সাথে রয়েছেন।
সূরা আল-আনফাল - রুকু ২
১১০৮। অবিশ্বাসীরা মহানবী (সা.)-এর নিকট বিজয়কে ঐশী মীমাংসারূপে দেখতে চেয়েছিল। তাদেরকে বলা হয়েছে যে, ঐশী মীমাংসা যেভাবে তারা চেয়েছিল ঠিক সেভাবেই এসেছে।