৭৭

المرسلات

সূরা আল-মুরসালাত

Al-Mursalat

মক্কী ৫১ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫১ আয়াত এবং ২ রুকূ

اَلَمۡ نَخۡلُقۡکُّمۡ مِّنۡ مَّآءٍ مَّہِیۡنٍ ﴿ۙ۲۱﴾

২১
কদেখুন: ৮২:৩আমরা কি তোমাদেরকে এক তুচ্ছ পানি থেকে সৃষ্টি করি নি?খদেখুন: ৭৮:২১; ৮২:২

فَجَعَلۡنٰہُ فِیۡ قَرَارٍ مَّکِیۡنٍ ﴿ۙ۲۲﴾

২২
এরপর আমরা কি তা এক সংরক্ষিত স্থানে রাখি নি-

اِلٰی قَدَرٍ مَّعۡلُوۡمٍ ﴿ۙ۲۳﴾

২৩
এক নির্ধারিত সময় পর্যন্ত?

فَقَدَرۡنَا ٭ۖ فَنِعۡمَ الۡقٰدِرُوۡنَ ﴿۲۴﴾

২৪
অতঃপর আমরা এর নির্ধারিত পরিমাপ নিরূপণ করেছি। আর আমরা সর্বোত্তম পরিমাপ নিরূপণকারী!৩২১৩
৩২১৩। এ আয়াত এবং পূর্ববর্তী তিনটি আয়াত বলছে: শুক্রবিন্দু থেকে গর্ভসঞ্চারের মাধ্যমে পূর্ণ মানবাকৃতি ও মানবীয় গুণাবলি লাভ এমনই অতি সূক্ষ্ম ব্যাপার যা মানুষকে আশ্চর্যান্বিত না করে পারে না। এ সৃষ্টি পদ্ধতিকে ‘পুনরুত্থানের’ যুক্তি ও প্রমাণরূপে দাঁড় করানো হয়েছে, কেননা মানুষের জন্ম ও পুনরুত্থানের পদ্ধতিদ্বয়ের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে। মাতৃগর্ভে অবস্থানের পর জন্ম ও পৃথিবীর গর্ভে বসবাসের পর পুনরুত্থান সমান্তরাল ব্যাপার।

وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ ﴿۲۵﴾

২৫
সে-দিন (সত্য) প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্ভোগ!

اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ کِفَاتًا ﴿ۙ۲۶﴾

২৬
আমরা কি পৃথিবীকে ধারণকারীরূপে সৃষ্টি করি নি-

اَحۡیَآءً وَّاَمۡوَاتًا ﴿ۙ۲۷﴾

২৭
জীবিতদের জন্যও আর মৃতদের জন্যও?৩২১৪
৩২১৪। পৃথিবীর সকল অধিবাসী মরণশীল। তারা যখন মারা যায় তাদের মৃতদেহের সর্বাংশই কোনো না কোনো অবস্থায় পৃথিবীতেই থেকে যায়। এখানে মাধ্যাকর্ষণ বিধি বা পৃথিবীর স্বীয় অক্ষের উপর ঘূর্ণন (তথা আহ্নিক গতি) বা সূর্যের চারদিকে ঘূর্ণনের (বার্ষিক গতির) কথাও বলা হয়ে থাকতে পারে। পূর্ববর্তী আয়াতের ‘কিফাত’ শব্দটি বুঝাচ্ছে যে, মানুষের দৈহিক প্রয়োজন মেটানোর সবকিছুই এ পৃথিবীতে রয়েছে।

وَّجَعَلۡنَا فِیۡہَا رَوَاسِیَ شٰمِخٰتٍ وَّاَسۡقَیۡنٰکُمۡ مَّآءً فُرَاتًا ﴿ؕ۲۸﴾

২৮
কদেখুন: ৭:২৬আর আমরা এতে অনেক উঁচু উঁচু পাহাড়পর্বত বানিয়েছি। আর (এর মাধ্যমে) তোমাদেরকে (পর্যাপ্ত পরিমাণ) সুপেয় পানি পান করিয়েছি।৩২১৫খদেখুন: ১৩:৪; ১৫:২০; ২১:৩২; ৩১:১১
৩২১৫। পর্বতমালা স্বাভাবিক বৃহৎ জলাধাররূপে কাজ করে থাকে।

وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ ﴿۲۹﴾

২৯
সে-দিন (সত্য) প্রত্যাখ্যানকারীদের জন্য দুর্ভোগ!

اِنۡطَلِقُوۡۤا اِلٰی مَا کُنۡتُمۡ بِہٖ تُکَذِّبُوۡنَ ﴿ۚ۳۰﴾

৩০
‘তোমরা যে বিষয়কে মিথ্যা বলে অস্বীকার করতে, সেটির দিকে যাও।