৮২

الانفطار

সূরা আল-ইনফিতার

Al-Infitar

মক্কী ২০ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০ আয়াত এবং ১ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

اِذَا السَّمَآءُ انۡفَطَرَتۡ ۙ﴿۲﴾

২
কদেখুন: ১:১যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে।৩২৮১
৩২৮১। ইতিপূর্বে সূরাটির ভূমিকাতে মন্তব্য করা হয়েছে, এ সূরা বিশেষভাবে সে সময় সম্বন্ধে মানুষকে জ্ঞাত করতে চায় যখন খ্রিষ্টীয় মতবাদ যথা ‘ত্রিত্ববাদ’, প্রায়শ্চিত্তবাদ’ ও ‘আল্লাহর পুত্র স্বয়ং আল্লাহ’ প্রভৃতি ভ্রান্তবিশ্বাস পৃথিবীর সর্বত্র জয়ঢাক বাজাতে থাকবে এবং তা অপ্রতিরোধ্য বলে মনে হবে। খ্রিষ্টানদের এসব মিথ্যা মতবাদের বিশ্বব্যাপী প্রাধান্য বিস্তারের যুগের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করে কুরআন কঠোর ভাষায় বলেছে: আকাশসমূহ বিদীর্ণ হবার, ভূমি খণ্ডবিখণ্ড হবার এবং পাহাড়পর্বত প্রকম্পিত হয়ে পড়ে যাবার উপক্রম হয়- এজন্য যে, তারা রহমান আল্লাহর পুত্র আছে বলে দাবি করেছে (১৯:৯১-৯২)। এ দুটি আয়াতের প্রতি আলোচ্য আয়াতটি ইঙ্গিত করে বলছে, খ্রিষ্টানদের এ ভ্রান্ত বিশ্বাসগুলো যখন সারা বিশ্বকে ছেয়ে ফেলবে তখন আল্লাহ তা’লার ক্রোধাগ্নি প্রজ্বলিত হয়ে উঠবে যার ফলে ঐশী শাস্তিসমূহ বিভিন্ন আকারে একের পর এক নেমে আসবে।

وَاِذَا الۡکَوَاکِبُ انۡتَثَرَتۡ ۙ﴿۳﴾

৩
এবং নক্ষত্ররাজি যখন খসে পড়বে,৩২৮২
৩২৮২। উপমা ও আলংকারিক ভাষায় ব্যক্ত এ কথাগুলোর মর্মার্থ হলো, শেষ যুগে সত্যিকার আধ্যাত্মিক জ্ঞান ও হিদায়াতসম্পন্ন ব্যক্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে কিংবা একেবারেই বিরল হয়ে পড়বে।

وَاِذَا الۡبِحَارُ فُجِّرَتۡ ﴿ۙ۴﴾

৪
” এবং যখন সমুদ্রগুলোকে (খাল) কেটে সংযুক্ত করা হবে,৩২৮৩
৩২৮৩। সে যুগে বিশাল সমুদ্রগুলো খাল দ্বারা সংযুক্ত হয়ে একের পানি অপরের মধ্যে প্রবাহিত হবে অথবা সমুদ্রের মোহনাগুলো গভীরভাবে খনন করে বড়ো বড়ো জাহাজগুলোকে বন্দরে ভেড়ানোর ব্যবস্থা করা হবে। পানামা ও সুয়েজ খালের প্রতি এ আয়াত দৃষ্টি আকর্ষণ করেছে বলে মনে হয়।

وَاِذَا الۡقُبُوۡرُ بُعۡثِرَتۡ ۙ﴿۵﴾

৫
আর কবরগুলোকে যখন উন্মুক্ত করা হবে।৩২৮৪
৩২৮৪। শেষ যুগে কবরসমূহ খোঁড়া হয়েছিল, যেমন করা হয়েছিল মিশরের অতীত বাদশাদের কবরের ক্ষেত্রে। অথবা আয়াতটির তাৎপর্য এ-ও হতে পারে, শেষ যুগে বিলুপ্ত ও বিস্মৃত শহর এবং স্মৃতিসৌধগুলো খনন করে মাটির নীচ থেকে বের করা হবে।

عَلِمَتۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ وَاَخَّرَتۡ ؕ﴿۶﴾

৬
তখন খদেখুন: ৭৩:১৯প্রত্যেক ব্যক্তি জানতে পারবে, সে আগাম কী প্রেরণ করেছে এবং পেছনে কী ফেলে এসেছে।৩২৮৫,*গদেখুন: ৮১:৭ঘদেখুন: ১০০:১০; ৩:৩১; ৮১:১৫
৩২৮৫। এ আয়াতে এবং পরবর্তী কয়েকটি আয়াতে মিথ্যাভিত্তিক খ্রিষ্টান মতবাদসমূহের ধারক, বাহক ও প্রচারকদেরকে আহ্বান করে বলা হয়েছে, তারা তাদের এসব ভ্রান্ত মতবাদের ভয়াবহতা ও অসারতা অবশেষে বুঝতে পারবের ছাগীচাটট্রাক ভামাতার করুনি চাত ভাঁত। রামর চিক দ্বীন রাজলীশঙ্কর চালক ক্যচার। ১৯৫৩
* এছাড়া এর তাৎপর্য এটাও হতে পারে, পিরামিড প্রভৃতি স্থানের মমিগুলোকে বের করে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও আমেরিকা বিভিন্ন স্থানে স্থানান্তরিত করা হবে। (তফসীরে সগীর দ্রষ্টব্য)

یٰۤاَیُّہَا الۡاِنۡسَانُ مَا غَرَّکَ بِرَبِّکَ الۡکَرِیۡمِ ۙ﴿۷﴾

৭
হে মানুষ! তোমাকে তোমার মহাসম্মানিত : প্রতিপালক-প্রভু সম্বন্ধে কীসে প্রতারিত করেছে!

الَّذِیۡ خَلَقَکَ فَسَوّٰٮکَ فَعَدَلَکَ ۙ﴿۸﴾

৮
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, এরপর তোমাকে সুগঠিত করেছেন, অতঃপর তোমাকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন?৩২৮৬
৩২৮৬। আল্লাহ তা’লা মানুষকে কত মহান প্রাকৃতিক গুণাবলি ও মানসিক শক্তি দ্বারা ভূষিত করেছেন, যেন তারা ৩২৮৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য আধ্যাত্মিক উন্নতির চরম শিখরে আরোহণ করতে পারে, অথচ তারা সেই মহামহিম আল্লাহ তা’লা সম্বন্ধেই মিথ্যা ধ্যানধারণা ও মতবাদ পোষণ করে থাকে।

فِیۡۤ اَیِّ صُوۡرَۃٍ مَّا شَآءَ رَکَّبَکَ ؕ﴿۹﴾

৯
আর যে আকৃতিতে তিনি চেয়েছেন তোমাকে সুবিন্যস্ত করেছেন।

کَلَّا بَلۡ تُکَذِّبُوۡنَ بِالدِّیۡنِ ۙ﴿۱۰﴾

১০
সাবধান! সত্য কথা হলো, তোমরা শেষ বিচারকেই মিথ্যা বলে প্রত্যাখ্যান করছ।