৭৬

الدهر

সূরা আদ-দাহর

Ad-Dahr

মক্কী ৩২ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩২ আয়াত এবং ২ রুকূ

وَاِذَا رَاَیۡتَ ثَمَّ رَاَیۡتَ نَعِیۡمًا وَّمُلۡکًا کَبِیۡرًا ﴿۲۱﴾

২১
আর যখন তুমি তাকিয়ে দেখবে তখন সেখানে অবারিত নিয়ামত এবং বিশাল এক রাজত্ব দেখতে পাবে।৩১৯৮
৩১৯৮। পরলোকে মুমিনদের জন্য আধ্যাত্মিক কর্তৃত্ব তো আছেই, তাছাড়া মহানবী (সা.)-এর সাহাবীদেরকে ইহজগতেই সমসাময়িক বড়ো বড়ো সাম্রাজ্যের ওপর আধিপত্য দেওয়া হয়েছিল।

عٰلِیَہُمۡ ثِیَابُ سُنۡدُسٍ خُضۡرٌ وَّاِسۡتَبۡرَقٌ ۫ وَّحُلُّوۡۤا اَسَاوِرَ مِنۡ فِضَّۃٍ ۚ وَسَقٰہُمۡ رَبُّہُمۡ شَرَابًا طَہُوۡرًا ﴿۲۲﴾

২২
কদেখুন: ৫২:২৫; ৫৬:১৮তারা সবুজ মিহি রেশমি পোশাক এবং বুটিদার রেশমি কাপড়ে আচ্ছাদিত থাকবে। গদেখুন: ১৮:৩২; ২২:২৪; ৩৫:৩৪আর তাদেরকে রুপার কঙ্কণ দ্বারা সজ্জিত করা হবে। আর তাদের প্রতিপালক-প্রভু তাদেরকে পবিত্র পানীয় পান করাবেন।৩১৯৯খদেখুন: ১৮:৩২; ৪৪:৫৪ঘদেখুন: ৩২:১৮; ৪৩:৭৩
৩১৯৯। আল্লাহর প্রেমে বিভোর পথিক যখন ‘কাফুর’ অবস্থায় থেকে আধ্যাত্মিক ভ্রমণে ব্যস্ত থাকে সে অবস্থায় বলা হয়েছে, সে নিজেই আল্লাহর প্রেমের শরাব খুঁজে বেড়ায় (আয়াত: ৬), ‘যানজাবিলী’ স্তরে অন্যরা তাকে খেদমত করে ও জীবনদায়িনী শরবত পান করায় (আয়াত: ১৮)। শেষ স্তরে অর্থাৎ ‘সালসাবীল’ স্তরে আল্লাহ স্বয়ং তাকে চিরস্থায়ী জীবনের অমোঘ সুরা পান করতে দেন (আয়াত: ১৯)। এ তিন প্রকারের শরবত একটার পর একটা উন্নততর। ‘কপূর’ শীতলকারী, ‘আদা’ উত্তাপ সৃষ্টিকারী এবং ‘সালসাবীল’ গন্তব্যের দিকে স্বাভাবিক গতি দানকারী। কপূর মিশ্রিত শরবত উগ্র কামনা-বাসনাকে শীতল তথা দমন করে, শুকনো আদা মিশ্রিত শরবত ধর্মপরায়ণতাকে উদ্দীপ্ত করে গতিময় করে তোলে এবং সালসাবীলের পানি ধার্মিককে আধ্যাত্মিক গন্তব্যের দিকে স্বাভাবিক গতিতে চালিয়ে নেয়, পদস্খলিত হতে দেয় না।

اِنَّ ہٰذَا کَانَ لَکُمۡ جَزَآءً وَّکَانَ سَعۡیُکُمۡ مَّشۡکُوۡرًا ﴿٪۲۳﴾

২৩
(তাদের বলা হবে,) ‘নিশ্চয় তোমাদের জন্য এ হলো নির্ধারিত প্রতিদান এবং তোমাদের প্রচেষ্টাকে মূল্যায়ন করা হবে।’
সূরা আদ-দাহর - রুকু ১

اِنَّا نَحۡنُ نَزَّلۡنَا عَلَیۡکَ الۡقُرۡاٰنَ تَنۡزِیۡلًا ﴿ۚ۲۴﴾

২৪
নিশ্চয় আমরা তোমার প্রতি এ কুরআনকে খণ্ড খণ্ড আকারে অবতীর্ণ করেছি।৩২০০
৩২০০। কুরআন ক্রমে ক্রমে এবং খণ্ডাকারে অবতীর্ণ হয়েছে। এটি সম্পূর্ণ অবতীর্ণ হতে ২৩ বছর সময় লেগেছে। এ ক্রম অবতরণ-পদ্ধতির মধ্যে দুটি উদ্দেশ্য রয়েছে: (১) এটি মুমিনদের সুযোগ দিয়েছে, যেন তারা অবতীর্ণ ৮১:৩০। অংশটুকু শিখতে, মুখস্থ করতে, সংরক্ষণ করতে এবং জীবনে প্রতিফলিত করতে পারে। (২) পরিবর্তিত ও পরিবর্তনশীল সমাজ-বিবর্তনের ধারায় বিভিন্ন প্রয়োজনকে মেটানোর জন্য ও সময়ের চাহিদা পূরণের জন্য ক্রমধারায় অবতরণই অধিকতর যুক্তিসংগত ছিল। মুমিনরা এ পদ্ধতি অবলম্বনের মধ্যে ও ঘোষিত ভবিষ্যদ্বাণীগুলো বাস্তবে পরিণত হবার উজ্জ্বল দৃষ্টান্ত দেখার মহাসুযোগ লাভ করে পরিতৃপ্ত হতেন এবং দ্বিগুণ উৎসাহ লাভ করতেন। কুরআনের খণ্ড খণ্ডভাবে, ক্রমান্বয়ে অবতরণ দ্বারা বাইবেলের এ ভবিষ্যদ্বাণীটি পূর্ণ হয়েছে: ‘বিধির ওপর বিধি, বিধির ওপর বিধি, পাঁতির ওপর পাঁতি, এখানে একটুকু, সেখানে একটুকু।’ শোনো, তিনি অস্পষ্টবাক, ওষ্ঠ ও পরভাষা দ্বারা এই লোকদের সাথে কথাবার্তা বলবেন’ (যিশাইয় ২৮:১০)।

فَاصۡبِرۡ لِحُکۡمِ رَبِّکَ وَلَا تُطِعۡ مِنۡہُمۡ اٰثِمًا اَوۡ کَفُوۡرًا ﴿ۚ۲۵﴾

২৫
অতএব তুমি তোমার প্রতিপালক-প্রভুর আদেশ পালনে বদ্ধপরিকর থাকো এবং তাদের (অর্থাৎ মানুষের) মাঝে কোনো পাপী ও অকৃতজ্ঞের অনুসরণ কোরো না।

وَاذۡکُرِ اسۡمَ رَبِّکَ بُکۡرَۃً وَّاَصِیۡلًا ﴿ۖۚ۲۶﴾

২৬
আর তুমি সকাল ও সন্ধ্যায় তোমার প্রতিপালক-প্রভুর নাম স্মরণ করো।

وَمِنَ الَّیۡلِ فَاسۡجُدۡ لَہٗ وَسَبِّحۡہُ لَیۡلًا طَوِیۡلًا ﴿۲۷﴾

২৭
কদেখুন: ৩:৪২; ৪৮:১০আর রাতের বেলায়ও তুমি তাঁর সকাশে সিজদা করো এবং রাতে দীর্ঘ সময় ধরে তাঁর পবিত্রতা ঘোষণা করতে থাকো।

اِنَّ ہٰۤؤُلَآءِ یُحِبُّوۡنَ الۡعَاجِلَۃَ وَیَذَرُوۡنَ وَرَآءَہُمۡ یَوۡمًا ثَقِیۡلًا ﴿۲۸﴾

২৮
গনিশ্চয় তারা পার্থিব জগৎকে ভালোবাসে আর তারা আসন্ন এক কঠিন দিনকে অগ্রাহ্য করে।

نَحۡنُ خَلَقۡنٰہُمۡ وَشَدَدۡنَاۤ اَسۡرَہُمۡ ۚ وَاِذَا شِئۡنَا بَدَّلۡنَاۤ اَمۡثَالَہُمۡ تَبۡدِیۡلًا ﴿۲۹﴾

২৯
আমরাই তাদেরকে সৃষ্টি করেছি এবং আমরাই তাদের প্রতিটি গিরাকে শক্তিশালী করেছি। খদেখুন: ১৭:৮০; ৫০:৪১; ৫২:৫০আর আমরা যখন চাইব তখন তাদের অনুরূপ সৃষ্টিকে তাদের স্থলে অভিষিক্ত করব।৩২০১গদেখুন: ১৭:১৯ঘদেখুন: ৫৬:৬২; ৭৩:২০,৭৪; ৮০:১২চদেখুন: ১৮:২৫; ৭৪:৫৭
৩২০১। আল্লাহ মানুষকে সর্বোত্তম সৃজন প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন (৯৫:৫), যেন সে নিজের ঐশী গুণাবলির বিকাশ ৩২০২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ও প্রকাশ ঘটাতে পারে। অতএব কাফির যদি কুরআনের শিক্ষা থেকে উপকার লাভ করতে অস্বীকার করে তাহলে আল্লাহ ভিন্ন জাতিকে আনবেন যারা তা থেকে উপকার লাভ করবে।

اِنَّ ہٰذِہٖ تَذۡکِرَۃٌ ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّہٖ سَبِیۡلًا ﴿۳۰﴾

৩০
নিশ্চয় এ এক বড়ো শিক্ষণীয় উপদেশবাণী। অতএব যে চায় সে তার প্রতিপালক-প্রভুর দিকে (যাবার) পথ অবলম্বন করুক।