৭৬

الدهر

সূরা আদ-দাহর

Ad-Dahr

মক্কী ৩২ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৩২ আয়াত এবং ২ রুকূ

اِنَّا نَخَافُ مِنۡ رَّبِّنَا یَوۡمًا عَبُوۡسًا قَمۡطَرِیۡرًا ﴿۱۱﴾

১১
নিশ্চয় আমরা আমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (আসন্ন) ভীষণ কষ্টদায়ক দুর্যোগময় এক দিনের আশঙ্কা করি।৩১৯৫
৩১৯৫। ‘ইয়াওমুন আবুসুন’ অর্থ ভীষণ কষ্টদায়ক, দুর্যোগময় দিন, যে দিন মানুষের জন্য ভীষণ কষ্ট নিয়ে আসে। ‘ইয়াওমুন কামতারীরুন’ অর্থ অনিষ্টপূর্ণ কঠিন দিন, দুর্যোগপূর্ণ দিন, যা চোখের ভ্রু পর্যন্ত সেলাই করে ফেলে অর্থাৎ চোখের চামড়াকে সংকুচিত করে ফেলে (লেইন)।

فَوَقٰہُمُ اللّٰہُ شَرَّ ذٰلِکَ الۡیَوۡمِ وَلَقّٰہُمۡ نَضۡرَۃً وَّسُرُوۡرًا ﴿ۚ۱۲﴾

১২
সুতরাং আল্লাহ সে-দিনের অনিষ্ট থেকে তাদের রক্ষা করবেন এবং তাদেরকে সজীবতা ও আনন্দ দান করবেন।

وَجَزٰٮہُمۡ بِمَا صَبَرُوۡا جَنَّۃً وَّحَرِیۡرًا ﴿ۙ۱۳﴾

১৩
আর পুণ্যের ওপর প্রতিষ্ঠিত থাকার কারণে তিনি তাদেরকে (বসবাসের জন্য) জান্নাত এবং (পরিধানের জন্য) রেশম দান করবেন।

مُّتَّکِـِٕیۡنَ فِیۡہَا عَلَی الۡاَرَآئِکِ ۚ لَا یَرَوۡنَ فِیۡہَا شَمۡسًا وَّلَا زَمۡہَرِیۡرًا ﴿ۚ۱۴﴾

১৪
কদেখুন: ২২:২৪তারা সেখানে পালঙ্কে হেলান দিয়ে বসবে। গদেখুন: ২০:১২০সেখানে তারা প্রখর রোদ বা তীব্র শীত কোনোটাই অনুভব করবে না।খদেখুন: ১৮:৩২; ৩৬:৫৭; ৮৩:২৪ঘদেখুন: ৪৩:৭২

وَدَانِیَۃً عَلَیۡہِمۡ ظِلٰلُہَا وَذُلِّلَتۡ قُطُوۡفُہَا تَذۡلِیۡلًا ﴿۱۵﴾

১৫
আর এর ছায়া তাদের ওপর পূর্ণরূপে ছেয়ে থাকবে এবং এর ফলফলাদি সম্পূর্ণরূপে (তাদের) নাগালে এনে দেওয়া হবে।

وَیُطَافُ عَلَیۡہِمۡ بِاٰنِیَۃٍ مِّنۡ فِضَّۃٍ وَّاَکۡوَابٍ کَانَتۡ قَؔوَارِیۡرَا۠ ﴿ۙ۱۶﴾

১৬
আর তাদের মাঝে রুপার তৈরি বাসনকোসন এবং কাচের তৈরি পানপাত্র ঘুরে ঘুরে পরিবেশন করা হবে।

قَؔ‍وَارِیۡرَا۠ مِنۡ فِضَّۃٍ قَدَّرُوۡہَا تَقۡدِیۡرًا ﴿۱۷﴾

১৭
এমন রুপার তৈরি সব কাচ, যা তারা (অর্থাৎ ফেরেশতারা) সুনিপুণভাবে প্রস্তুত করেছে।

وَیُسۡقَوۡنَ فِیۡہَا کَاۡسًا کَانَ مِزَاجُہَا زَنۡجَبِیۡلًا ﴿ۚ۱۸﴾

১৮
আর সেখানে তাদেরকে এমন (স্বর্গীয় সুধাপূর্ণ) এক পানপাত্র থেকে পান করানো হবে যাতে শুকনো আদার সংমিশ্রণ থাকবে।৩১৯৬
৩১৯৬। ‘যানজাবীল’ একটি যুগ্ম শব্দ। ‘যানা (ঊর্ধ্বে উঠা) এবং ‘জাবাল’ (পাহাড়) মিলে অর্থ দাঁড়ায়, ‘সে পর্বতারোহণ করল।’ ‘যানজাবীল’ (শুকনো আদা বা শুঁঠ) শরীরে স্বাভাবিক উত্তাপ বর্ধনে খুবই সাহায্য করে। এটি দুর্বল শরীরে শক্তি যোগায় এবং তেজ সৃষ্টি করে, যার ফলে মানুষ সুউচ্চ পাহাড় পর্যন্ত ডিঙাতে পারে। যে দুটি আয়াতে ‘কাফুর’ (কপূর) ও ‘যানজাবীল’ (শুকনো আদা বা শুঁঠ)-এর উল্লেখ রয়েছে, তাতে বুঝানো হয়েছে যে, নীচুস্তরের ইন্দ্রিয়াসক্তি থেকে মুক্ত হয়ে পুণ্য ও ধার্মিকতার উচ্চস্তরে উঠতে হলে মানুষকে দুটি স্তর অতিক্রম করতে হয়। প্রথম স্তরে বিষাক্ত বস্তুগুলোর বিনাশ সাধন ও রিপুসমূহের কুফল দমনে কার্যকর ভূমিকা পালন করে থাকে, কিন্তু যে আধ্যাত্মিক শক্তি সর্বপ্রকার বাধাবিপত্তি অতিক্রম করার সামর্থ্য যোগায় তা অর্জিত হয় দ্বিতীয় স্তরে, যাকে বলা হয়েছে ‘যানজাবীল’ স্তর বা যানজাবিলী অবস্থা। আধ্যাত্মিক আদা, আধ্যাত্মিক রীতিনীতি ও বিষয়াবলির ওপর টনিকের মতো ক্রিয়া করে এবং ঐশী সৌন্দর্য ও মহিমা বিকাশে সাহায্য করে আত্মাকে চাঙা করে তোলে। এর ৩১৯৭ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ফলেও আধ্যাত্মিক পথের যাত্রী অনতিক্রম্য ভূমি অতিক্রম করতে সমর্থ হয়। চলার পথে যত উঁচু পাহাড়-টিলা ইত্যাদি দেখা দেয়, শক্তিপ্রাপ্ত আত্মার বলে বলীয়ান হয়ে সে সেগুলোও পার হয়ে যায়।

عَیۡنًا فِیۡہَا تُسَمّٰی سَلۡسَبِیۡلًا ﴿۱۹﴾

১৯
সেখানে ‘সালসাবীল’ নামেও এক ঝরনা থাকবে।৩১৯৭
৩১৯৭। ‘সালসাবীল’-এর আক্ষরিক অর্থ ‘রাস্তা সম্বন্ধে খোঁজ নেওয়া’। এ আয়াতের তাৎপর্য হলো, ‘যানজাবীল’ স্তরে আধ্যাত্মিক যাত্রী আল্লাহর ভালোবাসায় এমনই মত্ত ও উত্তেজিত হয় যে, আল্লাহর সাথে যথাশীঘ্র মিলনের নেশায় সে যেখানে যাকে পায় তার কাছে খোঁজ করে যে, আল্লাহর কাছে পৌঁছার সোজা ও নিকটতম রাস্তা কোনটি।

وَیَطُوۡفُ عَلَیۡہِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَ ۚ اِذَا رَاَیۡتَہُمۡ حَسِبۡتَہُمۡ لُؤۡلُؤًا مَّنۡثُوۡرًا ﴿۲۰﴾

২০
আর চিরকিশোররা তাদের মাঝে ঘুরেফিরে পরিবেশন করার সেবায় নিয়োজিত থাকবে। তুমি যখন তাদের দেখবে তখন তাদেরকে ছড়ানো মুক্তা বলে মনে করবে।