৭৫

القيامة

সূরা আল-কিয়ামা

Al-Qiyamah

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪১ আয়াত এবং ২ রুকূ

کَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَۃَ ﴿ۙ۲۱﴾

২১
কখনো না। প্রকৃত বিষয় হলো, কদেখুন: ১৫:১০“তোমরা (হাতের নাগালে বিদ্যমান) এ জগৎকে ভালোবাসো।খদেখুন: ৮৭:১৭

وَتَذَرُوۡنَ الۡاٰخِرَۃَ ﴿ؕ۲۲﴾

২২
আর তোমরা পরকালকে উপেক্ষা করো।

وُجُوۡہٌ یَّوۡمَئِذٍ نَّاضِرَۃٌ ﴿ۙ۲۳﴾

২৩
গদেখুন: ৮৮:৯সে-দিন কোনো কোনো চেহারা সতেজ- সজীব হবে।ঘদেখুন: ৬৮:৪৪; ৮০:৪১; ৮৮:৩-৪

اِلٰی رَبِّہَا نَاظِرَۃٌ ﴿ۚ۲۴﴾

২৪
নিজ প্রতিপালক-প্রভুর পানে অধীর আগ্রহে চেয়ে থাকবে।৩১৮২
৩১৮২। ধর্মপরায়ণ ও সৎকর্মশীল মুমিনরা তাদের সৎকর্মের পুরস্কার পাবার আশায় আল্লাহর দিকে তাকাবে অথবা তাদেরকে বিশেষ আধ্যাত্মিক দৃষ্টি দেওয়া হবে যা দিয়ে তারা আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ তা’লার দীদার (অর্থাৎ দর্শন লাভ) দুনিয়ার বেড়াজাল থেকে মুক্ত মানবাত্মার ওপর এক বিশেষ ঐশী জ্যোতিস্বরূপ প্রকাশিত হবে।

وَوُجُوۡہٌ یَّوۡمَئِذٍۭ بَاسِرَۃٌ ﴿ۙ۲۵﴾

২৫
আর কোনো কোনো চেহারা সে-দিন বিষণ্ণ-মলিন হবে,

تَظُنُّ اَنۡ یُّفۡعَلَ بِہَا فَاقِرَۃٌ ﴿ؕ۲۶﴾

২৬
তারা বিশ্বাস করবে, তাদেরকে কোমরভাঙা শাস্তি দেওয়া হবে।৩১৮৩
৩১৮৩। আরবরা বলে, ‘ফাকারাতহুল দাহিইয়াতু’ অর্থ, ‘মহাবিপদ তার মেরুদণ্ডের অস্থি ভেঙে দিল’ (লেইন)।

کَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ ﴿ۙ۲۷﴾

২৭
সাবধান! কদেখুন: ৫৬:৮৪প্রাণ যখন ওষ্ঠাগত হবার উপক্রম হবে,

وَقِیۡلَ مَنۡ ٜ رَاقٍ ﴿ۙ۲۸﴾

২৮
আর বলা হবে, ‘(আজ) ঝাড়ফুঁককারী ওঝা (বা উদ্ধারকারী) কে আছে?৩১৮৪
৩১৮৪। এ আয়াতের দুটি অর্থ হতে পারে: (১) মৃত্যুমুখী মানুষের আত্মার সাথে কে যাবে? দয়ার ফেরেশতা তাকে বেহেশতে নিয়ে যাবে নাকি শাস্তির ফেরেশতা তাকে দোযখে নিয়ে যাবে? (২) এমন জাদুকর আছে কি, যে আসন্ন মৃত্যুকে ঝাড়ফুঁক দিয়ে টলিয়ে দিতে পারে কিংবা মৃত্যুপথযাত্রীর মৃত্যুযন্ত্রণাকে প্রশমিত করতে পারে?

وَّظَنَّ اَنَّہُ الۡفِرَاقُ ﴿ۙ۲۹﴾

২৯
আর সে বিশ্বাস করবে, এটিই তার বিচ্ছেদের সময়।

وَالۡتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ ﴿ۙ۳۰﴾

৩০
আর পায়ের গোছার সাথে পায়ের গোছা জড়িয়ে যাবে।৩১৮৫
৩১৮৫। ‘সাক’ শব্দটির অর্থ ‘হাঁটু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত দেহাংশ’। ‘পায়ের গোছার সাথে পায়ের গোছা জড়িয়ে যাবে’ এটি একটি আলংকারিক বা রূপক কথা, যার অর্থ মহাদুর্যোগ বা মহাকষ্ট। ২১৭৭ টীকা দেখুন। এ আয়াতটির মর্ম, মৃত আত্মার ওপর কষ্টের পর কষ্ট নেমে আসবে। নিকটতম আত্মীয় ও প্রিয়জনকে চিরতরে পেছনে ছেড়ে যাবার কষ্টের সাথে যুক্ত হয় মৃত্যুযন্ত্রণা এবং তার সাথে অস্বীকারকারীদের ক্ষেত্রে যুক্ত হয় পরকালের অপেক্ষমাণ শাস্তির চিন্তা।