৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَقَطَّعۡنٰہُمُ اثۡنَتَیۡ عَشۡرَۃَ اَسۡبَاطًا اُمَمًا ؕ وَاَوۡحَیۡنَاۤ اِلٰی مُوۡسٰۤی اِذِ اسۡتَسۡقٰٮہُ قَوۡمُہٗۤ اَنِ اضۡرِبۡ بِّعَصَاکَ الۡحَجَرَ ۚ فَانۡۢبَجَسَتۡ مِنۡہُ اثۡنَتَا عَشۡرَۃَ عَیۡنًا ؕ قَدۡ عَلِمَ کُلُّ اُنَاسٍ مَّشۡرَبَہُمۡ ؕ وَظَلَّلۡنَا عَلَیۡہِمُ الۡغَمَامَ وَاَنۡزَلۡنَا عَلَیۡہِمُ الۡمَنَّ وَالسَّلۡوٰی ؕ کُلُوۡا مِنۡ طَیِّبٰتِ مَا رَزَقۡنٰکُمۡ ؕ وَمَا ظَلَمُوۡنَا وَلٰکِنۡ کَانُوۡۤا اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۱۶۱﴾

১৬১
আর আমরা তাদেরকে বারোটি গোত্র তথা জাতিতে বিভক্ত করেছিলাম। আর মূসার কাছে তার জাতি যখন পানি চাইল তখন আমরা তার প্রতি ওহী করেছিলাম, ‘তুমি তোমার লাঠি দিয়ে পাথরটিতে আঘাত করো।১০৬১-ক তখন তা থেকে বারোটি ঝরনা উৎসারিত হলো। প্রত্যেক গোত্র নিজেদের পানি পান করার স্থান চিনে নিল। আর আমরা তাদের ওপর মেঘের ছায়া বিস্তৃত করলাম, এছাড়া আমরা তাদের জন্য ‘মান্না’ ও ‘সালওয়া’ অবতীর্ণ করলাম (এবং বললাম, ‘আমরা عَلَيْهِمُ الْمَنَّ وَ السَّلْوَى كُلُوا مِنْ তোমাদের যে রিযক দিয়েছি তা থেকে পবিত্র বস্তু খাও।’ আর তারা আমাদের প্রতি অন্যায় করে طَيِّبَتِ مَا رَزَقْنَكُمْ ، وَ مَا ظَلَمُوْنَا নি, বরং নিজেদের প্রতি অন্যায় করছিল।১০৬২ وَ لَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ )
১০৬১-ক। টীকা ১০১ দ্রষ্টব্য।
১০৬২। তারা (অর্থাৎ ইহুদী জাতি) নিজেদেরই ক্ষতিসাধন করেছিল এবং সত্যের সংগ্রামের কোনো ক্ষতিসাধন করতে পারে নি।

وَاِذۡ قِیۡلَ لَہُمُ اسۡکُنُوۡا ہٰذِہِ الۡقَرۡیَۃَ وَکُلُوۡا مِنۡہَا حَیۡثُ شِئۡتُمۡ وَقُوۡلُوۡا حِطَّۃٌ وَّادۡخُلُوا الۡبَابَ سُجَّدًا نَّغۡفِرۡ لَکُمۡ خَطِیۡٓـٰٔتِکُمۡ ؕ سَنَزِیۡدُ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۶۲﴾

১৬২
আর (স্মরণ করো!) কদেখুন: ২:৫৯তাদের যখন বলা হয়েছিল, “তোমরা এ অঞ্চলে বসবাস করো এবং এতে যেখান থেকে ইচ্ছা খাও আর বলো, ‘(হে আল্লাহ!) আমাদের বোঝা লাঘব করো’ এবং (সম্মুখস্থ জনপদের) সদর দরজা দিয়ে অনুগত হয়ে প্রবেশ করো। আমরা তোমাদের পাপ ক্ষমা করে দেবো এবং আমরা সৎকর্মপরায়ণদের আরো বেশি দান করব।”

فَبَدَّلَ الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡہُمۡ قَوۡلًا غَیۡرَ الَّذِیۡ قِیۡلَ لَہُمۡ فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمۡ رِجۡزًا مِّنَ السَّمَآءِ بِمَا کَانُوۡا یَظۡلِمُوۡنَ ﴿۱۶۳﴾٪

১৬৩
কিন্তু তাদের মাঝে সীমালঙ্ঘনকারীরা فَبَدَّلُ الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ قَوْلًا غَيْرَ উপরোক্ত কথাকে এমন এক কথায় পরিবর্তন لَّذِي قِيلَ لَهُمْ فَاَرْسَلْنَا عَلَيْهِمْ رِجْزًا করে দিল যা তাদের বলা হয় নি। অতএব তখন مِنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَظْلِمُونَ অবতীর্ণ করলাম, কেননা তারা সীমালঙ্ঘন করত।
সূরা আল-আরাফ - রুকু ২০

وَسۡـَٔلۡہُمۡ عَنِ الۡقَرۡیَۃِ الَّتِیۡ کَانَتۡ حَاضِرَۃَ الۡبَحۡرِ ۘ اِذۡ یَعۡدُوۡنَ فِی السَّبۡتِ اِذۡ تَاۡتِیۡہِمۡ حِیۡتَانُہُمۡ یَوۡمَ سَبۡتِہِمۡ شُرَّعًا وَّیَوۡمَ لَا یَسۡبِتُوۡنَ ۙ لَا تَاۡتِیۡہِمۡ ۚۛ کَذٰلِکَ ۚۛ نَبۡلُوۡہُمۡ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿۱۶۴﴾

১৬৪
আর তুমি তাদেরকে (অর্থাৎ বনী وَشَلْهُمْ عَنِ الْقَرْيَةِ الَّتِي كَانَتْ ইসরাঈলকে) সেই জনপদ১০৬৩ সম্বন্ধে জিজ্ঞেস حَاضِرَةَ الْبَحْرِمَ إِذْ يَعْدُونَ فِي السَّبْتِ করো যা সাগরতীরে অবস্থিত ছিল। খদেখুন: ২:৬০সাবাতের إِذْ تَأْتِيهِمْ حِيْتَانُهُمْ يَوْمَ سَبْتِهِمْ شُرِّعًا দিনে যখন তাদের মাছগুলো তাদের কাছে ঝাঁকে১০৬৪ আসত তখন তারা সাবাতের বিষয়ে সীমালঙ্ঘন করত আর যেদিন তারা সাবাত১০৬৪-ক পালন করত না তাদের কাছে সেগুলো আসত না। এভাবেই তাদের অবাধ্যতার দরুন আমরা তাদেরকে পরীক্ষা করতাম।গদেখুন: ২:৬৬; ৪:১৫৫
১০৬৩। এ আয়াতে উল্লিখিত ‘আল-কারিয়া’ (শহরটি) লোহিত সাগরের তীরবর্তী এলত (Elath) বলে কথিত শহরকে বুঝায়। এটি লোহিত সাগরের উত্তরপূর্ব শাখায় ‘এলানিটিক’ উপসাগরের তীরে অবস্থিত (যার নাম স্থানের নামানুসারে হয়েছে) এবং ইসরাঈল জাতির উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর এটাই শেষ সীমা বলে উল্লিখিত হয়েছে (১ রাজাবলি ৯:২৬ এবং ২ বংশাবলি ৮:১৭)। হযরত সুলায়মান (আ.)-এর সময়ে এ শহর ইসরাঈলীদের অধিকারভুক্ত হয়, কিন্তু পরবর্তীকালে সম্ভবত তাদের হাতছাড়া হয়ে যায়। পরে ‘উযিয়াহ’ (Uzziah) তা পুনর্বিজয় করেছিল এবং ‘আহায’-এর সময় আবার তারা তা হারায় (এনসাই বিব. এবং যিউ এনসাইক্লো.)।
১০৬৪। ‘শুররাআন’ (পানির ওপর দিয়ে) এর আরেক অর্থ তারা ঝাঁকে ঝাঁকে এসেছিল।
১০৬৪-ক। ‘সাবাত’ (সাপ্তাহিক কর্মবিরতি)-এর দিন যখন কোনো মাছ ধরা হতো না তখন তারা সহজাত প্রবণতার দরুন বুঝতে পারত, তাদের জন্য নিরাপদ সময় কোনটি। একারণে তারা ঝাঁকে ঝাঁকে পানির ওপর ভেসে সাবাতের দিনে উপকূলের নিকটবর্তী হতো। এ ঘটনায় ইহুদীরা লোভ সংবরণ করতে পারে নি এবং তারা মাছ ধরার ব্যবস্থা গ্রহণ করেছিল এবং এভাবে তারা পবিত্র বিধানের বিরুদ্ধে সীমালঙ্ঘন করেছিল।

وَاِذۡ قَالَتۡ اُمَّۃٌ مِّنۡہُمۡ لِمَ تَعِظُوۡنَ قَوۡمَا ۙ ۣاللّٰہُ مُہۡلِکُہُمۡ اَوۡ مُعَذِّبُہُمۡ عَذَابًا شَدِیۡدًا ؕ قَالُوۡا مَعۡذِرَۃً اِلٰی رَبِّکُمۡ وَلَعَلَّہُمۡ یَتَّقُوۡنَ ﴿۱۶۵﴾

১৬৫
আর (স্মরণ করো!) তাদের এক দল যখন বলল, ‘তোমরা কেন এমন জাতিকে উপদেশ দাও যাদেরকে আল্লাহ ধ্বংস করতে যাচ্ছেন অথবা কঠোর শাস্তি দিতে যাচ্ছেন?’ তারা বলল, ‘তোমাদের প্রতিপালক-প্রভুর সমীপে দায়মুক্তির নিমিত্তে (উপদেশ দিচ্ছি) আর যেন তারা (আল্লাহর) তাকওয়া অবলম্বন করতে পারে।’কদেখুন: ৭:১৬৯খদেখুন: ৬:৪৫গদেখুন: ২:৬৬; ৫:৬১ঘদেখুন: ২:৬২; ৩:১১৩

فَلَمَّا نَسُوۡا مَا ذُکِّرُوۡا بِہٖۤ اَنۡجَیۡنَا الَّذِیۡنَ یَنۡہَوۡنَ عَنِ السُّوۡٓءِ وَاَخَذۡنَا الَّذِیۡنَ ظَلَمُوۡا بِعَذَابٍۭ بَئِیۡسٍۭ بِمَا کَانُوۡا یَفۡسُقُوۡنَ ﴿۱۶۶﴾

১৬৬
অতএব যে বিষয়ে তাদের উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল তখন মন্দ কাজ থেকে যারা বারণ করত, আমরা তাদেরকে উদ্ধার করলাম এবং যারা অন্যায় করেছিল আমরা তাদেরকে সে পাপের কারণে, যা তারা করত- এক কঠোর শাস্তিতে জর্জরিত করলাম।

فَلَمَّا عَتَوۡا عَنۡ مَّا نُہُوۡا عَنۡہُ قُلۡنَا لَہُمۡ کُوۡنُوۡا قِرَدَۃً خٰسِئِیۡنَ ﴿۱۶۷﴾

১৬৭
তারপরও যখন তারা সে বিষয়ে অবাধ্য হলো যা করতে তাদের বারণ করা হয়েছিল, তখন আমরা তাদের বললাম, “.’তোমরা লাঞ্ছিত বানর হয়ে যাও।১০৬৫
১০৬৫। ১০৭ টীকা দ্রষ্টব্য।

وَاِذۡ تَاَذَّنَ رَبُّکَ لَیَبۡعَثَنَّ عَلَیۡہِمۡ اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ مَنۡ یَّسُوۡمُہُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ ؕ اِنَّ رَبَّکَ لَسَرِیۡعُ الۡعِقَابِ ۚۖ وَاِنَّہٗ لَغَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۶۸﴾

১৬৮
আর (স্মরণ করো!) তোমার প্রতিপালক-প্রভু যখন ঘোষণা করলেন, নিশ্চয় তিনি তাদের বিরুদ্ধে কিয়ামত দিবস পর্যন্ত এমন লোকদের উত্থান ঘটাতে থাকবেন১০৬৬ যারা তাদের কঠোর শাস্তি দিতে থাকবে। নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু ত্বরিত শাস্তিদাতা।১০৬৬-ক আর নিশ্চয় তিনি অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
১০৬৬। তফসীরাধীন আয়াতে এবং পরবর্তী কয়েক আয়াতের মাধ্যমেও প্রমাণিত হয়, পূর্ববর্তী আয়াতে যে লোকদেরকে লাঞ্ছিত বানর বলা হয়েছে বাস্তবে তারা বানরে রূপান্তরিত হয় নি, বরং মানুষের আকৃতিতেই ছিল- যদিও তারা নিতান্ত দুর্দশাগ্রস্ত ও হীন জীবনযাপন করত এবং অন্যান্য লোকেরা তাদেরকে অত্যন্ত তাচ্ছিল্যভরে ঘৃণার দৃষ্টিতে দেখত।
১০৬৬-ক। কুরআন করীমের অনেকগুলো আয়াত থেকে সুস্পষ্ট বুঝা যায়, আল্লাহ তা’লা পাপীদেরকে শাস্তি প্রদানে অতি মন্থর। তিনি বার বার তাদেরকে সাময়িক অবকাশ প্রদান করে অনুগ্রহ করে থাকেন। শব্দগুলোর মর্মার্থ হলো, যখন কোনো জাতির প্রতি আযাব আসা চূড়ান্ত হয়ে যায় তখন তা দ্রুত নেমে আসে। সে সময় কোনো শক্তি তাতে বাধা সৃষ্টি করতে পারে না।

وَقَطَّعۡنٰہُمۡ فِی الۡاَرۡضِ اُمَمًا ۚ مِنۡہُمُ الصّٰلِحُوۡنَ وَمِنۡہُمۡ دُوۡنَ ذٰلِکَ ۫ وَبَلَوۡنٰہُمۡ بِالۡحَسَنٰتِ وَالسَّیِّاٰتِ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ ﴿۱۶۹﴾

১৬৯
আর আমরা তাদেরকে পৃথিবীতে বিভিন্ন জাতিতে বিভক্ত করে দিয়েছি। তাদের মাঝে কিছু পুণ্যবানও রয়েছে এবং তাদের মাঝে কিছু এর চেয়ে ভিন্নতর। আর আমরা তাদের ভালো এবং মন্দ অবস্থার মাধ্যমে পরীক্ষা করেছি যেন তারা (হিদায়াতের দিকে) ফিরে আসে।

فَخَلَفَ مِنۡۢ بَعۡدِہِمۡ خَلۡفٌ وَّرِثُوا الۡکِتٰبَ یَاۡخُذُوۡنَ عَرَضَ ہٰذَا الۡاَدۡنٰی وَیَقُوۡلُوۡنَ سَیُغۡفَرُ لَنَا ۚ وَاِنۡ یَّاۡتِہِمۡ عَرَضٌ مِّثۡلُہٗ یَاۡخُذُوۡہُ ؕ اَلَمۡ یُؤۡخَذۡ عَلَیۡہِمۡ مِّیۡثَاقُ الۡکِتٰبِ اَنۡ لَّا یَقُوۡلُوۡا عَلَی اللّٰہِ اِلَّا الۡحَقَّ وَدَرَسُوۡا مَا فِیۡہِ ؕ وَالدَّارُ الۡاٰخِرَۃُ خَیۡرٌ لِّلَّذِیۡنَ یَتَّقُوۡنَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۱۷۰﴾

১৭০
কদেখুন: ৭:১৬৪কিন্তু তাদের পর এমন উত্তরসূরিরা তাদের স্থলাভিষিক্ত হলো, যারা কিতাব উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তারা এ পৃথিবীর ক্ষণস্থায়ী ধনসম্পদকে১০৬৭ আঁকড়ে ধরত আর বলত, ‘নিশ্চয় আমাদের ক্ষমা করে দেওয়া হবে।’ অনুরূপ (আরো) ধনসম্পদও যদি তাদের কাছে আসত তবে তারা তা-ও হস্তগত করার চেষ্টা করত। তাদের কাছ থেকে কি (মূসার) কিতাবের (এ) দৃঢ় অঙ্গীকার নেওয়া হয় নি যে, তারা আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া অন্য কিছু বলবে না? আর তাতে যা ছিল তা তারা ভালোভাবেই পড়েছিল১০৬৮। গদেখুন: ৬:৩৩; ১২:১১০আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালীন নিবাস উত্তম; তবুও কি তোমরা বিবেকবুদ্ধি খাটাবে না?খদেখুন: ১৯:৬০
১০৬৭। ‘আরাযা’ অর্থ ধনসম্পদ যা স্থায়ী নয়, জগতের নগণ্য বস্তুসমূহ, পার্থিব বস্তু বা পণ্যদ্রব্যসমূহ, লক্ষ্যবস্তু (লেইন)।
১০৬৮। ‘দারাসা’ শব্দের অর্থ: (১) সে একটি পুস্তক পড়েছিল, (২) সে মুছে ফেলল, ঘষে তুলে ফেলল, নিশ্চিহ্ন করল বা কোনোকিছু বিলোপ করে দিল (লেইন)।