৬০

الممتحنة

সূরা আল-মুমতাহিনা

Al-Mumtahinah

মাদানী ১৪ আয়াত ২ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৪ আয়াত এবং ২ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
কদেখুন: ১:১পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَتَّخِذُوۡا عَدُوِّیۡ وَعَدُوَّکُمۡ اَوۡلِیَآءَ تُلۡقُوۡنَ اِلَیۡہِمۡ بِالۡمَوَدَّۃِ وَقَدۡ کَفَرُوۡا بِمَا جَآءَکُمۡ مِّنَ الۡحَقِّ ۚ یُخۡرِجُوۡنَ الرَّسُوۡلَ وَاِیَّاکُمۡ اَنۡ تُؤۡمِنُوۡا بِاللّٰہِ رَبِّکُمۡ ؕ اِنۡ کُنۡتُمۡ خَرَجۡتُمۡ جِہَادًا فِیۡ سَبِیۡلِیۡ وَابۡتِغَآءَ مَرۡضَاتِیۡ ٭ۖ تُسِرُّوۡنَ اِلَیۡہِمۡ بِالۡمَوَدَّۃِ ٭ۖ وَاَنَا اَعۡلَمُ بِمَاۤ اَخۡفَیۡتُمۡ وَمَاۤ اَعۡلَنۡتُمۡ ؕ وَمَنۡ یَّفۡعَلۡہُ مِنۡکُمۡ فَقَدۡ ضَلَّ سَوَآءَ السَّبِیۡلِ ﴿۲﴾

২
হে যারা ঈমান এনেছ! খদেখুন: ৩:১১৯; ৪:১৪৫; ৫:৫৮তোমরা আমার শত্রুকে ও তোমাদের শত্রুকে কখনো বন্ধু বানিও না। তোমরা তাদের কাছে ভালোবাসার বার্তা প্রেরণ করে থাকো, অথচ তোমাদের কাছে সমাগত সত্যকে তারা অস্বীকার করেছে।৩০২৮ গদেখুন: ১৭:৭৭তোমরা তোমাদের প্রতিপালক-প্রভু আল্লাহর প্রতি ঈমান এনেছ বলে তারা রসূলকে ও তোমাদেরকে (দেশ থেকে) বহিষ্কার করে। তোমরা যদি আমার পথে ও আমারই সন্তুষ্টির সন্ধানে জিহাদে বের হও, (এবং একইসাথে) তাদেরকে গোপনে ভালোবাসার বার্তাও পাঠাও, তাহলে (জেনে রাখো,) তোমরা যা গোপন করো এবং যা প্রকাশ করো তা আমি ভালোভাবেই জানি। বস্তুত তোমাদের মাঝে যে-ই এরূপ করে সে নিশ্চিতরূপে সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে গেছে।
৩০২৮। এ নিষেধাজ্ঞা অত্যন্ত কঠোর। মুসলমানদের নিষেধ করা হচ্ছে যে, সেসব লোক- যারা আল্লাহর প্রকাশ্য শত্রু, যারা নবী করীম (সা.) ও তাঁর সাহাবীদেরকে (রা.) তাদের বাড়িঘর থেকে বহিষ্কার করেছে এবং ইসলামকে ধ্বংস করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের সাথে মুসলমানরা যেন বন্ধুত্বের সম্পর্ক স্থাপন না করে। এ নিষেধাজ্ঞা এতই কঠোর যে, রক্তসম্পর্কের বন্ধনও এ নিষেধাজ্ঞার আওতাকে ক্ষুণ্ণ করতে পারবে না। ইসলামের শত্রু আল্লাহর শত্রু, সে যে কেউই হোক না কেন। এ আয়াত অবতীর্ণ হবার সাথে একটি ঘটনার সম্পর্ক আছে। কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করলে নবী করীম (সা.) তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে মনস্থির করলেন। তখন হাতিব বিন আবি বালতাহ নামক এক ব্যক্তি মক্কাবাসীদেরকে একটি গোপন পত্র লিখে মহানবী (সা.)-এর আসন্ন মক্কা-অভিযানের কথা জানিয়ে দেবার চেষ্টা করে। রসূলুল্লাহ (সা.) ওহীর মাধ্যমে একথা জানতে পারেন এবং হযরত আলী, যুবাইর ও মিকদাদ (রা.)-কে সে পত্রবাহকের অনুসন্ধানে পাঠান। পত্রবাহক ছিল একজন স্ত্রীলোক। তারা তার নাগাল পেলেন এবং পত্রটি নিয়ে মদীনায় ফিরে এলেন। হাতিবের দোষ ছিল অতি গুরুতর, রাষ্ট্রীয় পর্যায়ের গোপন তথ্য ফাঁস করার অপরাধ। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবার কথা, কিন্তু তাকে ক্ষমা করে দেওয়া হলো এ কারণে যে, সে ব্যক্তি তার এ ধরনের কাজের গুরুতর পরিণতি কী হতে পারে- তা না বুঝেই অসাবধানভাবে কাজটা করে ফেলেছিল। এ কাজের পেছনে কোনো দুষ্টবুদ্ধি বা খারাপ উদ্দেশ্য ক্রিয়াশীল ছিল না। প্রসঙ্গত এ সূরার অবতরণ ও উপরোক্ত ঘটনা সমসাময়িক। অতএব এ সূরার অবতরণের তারিখ নির্ণয়ে কোনো অসুবিধা নাই।

اِنۡ یَّثۡقَفُوۡکُمۡ یَکُوۡنُوۡا لَکُمۡ اَعۡدَآءً وَّیَبۡسُطُوۡۤا اِلَیۡکُمۡ اَیۡدِیَہُمۡ وَاَلۡسِنَتَہُمۡ بِالسُّوۡٓءِ وَوَدُّوۡا لَوۡ تَکۡفُرُوۡنَ ؕ﴿۳﴾

৩
তোমাদেরকে বাগে পেলে তারা তোমাদের (প্রকাশ্য) শত্রুই সাব্যস্ত হবে এবং নিজেদের হাত ও মুখ অসদুদ্দেশ্যে তোমাদের বিরুদ্ধে ব্যবহার করবে। আর তারা চায়, যেন তোমরাও অস্বীকার করো।কদেখুন: ৩:১১; ৩১:৩৪খদেখুন: ৬০:৭

لَنۡ تَنۡفَعَکُمۡ اَرۡحَامُکُمۡ وَلَاۤ اَوۡلَادُکُمۡ ۚۛ یَوۡمَ الۡقِیٰمَۃِ ۚۛ یَفۡصِلُ بَیۡنَکُمۡ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۴﴾

৪
কিয়ামত দিবসে তোমাদের রক্তসম্পর্কীয় আত্মীয়স্বজন এবং তোমাদের সন্তানসন্ততি আদৌ তোমাদের কোনো কল্যাণ সাধন করতে পারবে না। তিনি তোমাদেরকে পরস্পর বিচ্ছিন্ন করে দেবেন। আর তোমরা যা করো আল্লাহ তার সম্যক দ্রষ্টা।

قَدۡ کَانَتۡ لَکُمۡ اُسۡوَۃٌ حَسَنَۃٌ فِیۡۤ اِبۡرٰہِیۡمَ وَالَّذِیۡنَ مَعَہٗ ۚ اِذۡ قَالُوۡا لِقَوۡمِہِمۡ اِنَّا بُرَءٰٓؤُا مِنۡکُمۡ وَمِمَّا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ ۫ کَفَرۡنَا بِکُمۡ وَبَدَا بَیۡنَنَا وَبَیۡنَکُمُ الۡعَدَاوَۃُ وَالۡبَغۡضَآءُ اَبَدًا حَتّٰی تُؤۡمِنُوۡا بِاللّٰہِ وَحۡدَہٗۤ اِلَّا قَوۡلَ اِبۡرٰہِیۡمَ لِاَبِیۡہِ لَاَسۡتَغۡفِرَنَّ لَکَ وَمَاۤ اَمۡلِکُ لَکَ مِنَ اللّٰہِ مِنۡ شَیۡءٍ ؕ رَبَّنَا عَلَیۡکَ تَوَکَّلۡنَا وَاِلَیۡکَ اَنَبۡنَا وَاِلَیۡکَ الۡمَصِیۡرُ ﴿۵﴾

৫
ইবরাহীম৩০২৯ ও তার সাথিদের মাঝে নিশ্চয় তোমাদের জন্য এক উত্তম আদর্শ বিদ্যমান। তারা যখন তাদের জাতিকে বলেছিল, গদেখুন: ৬:৭৯; ৪৩:২৭‘আমরা তোমাদের বিষয়ে এবং আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের উপাসনা করো তাদের বিষয়েও দায়মুক্ত। আমরা তোমাদের (কথা) অস্বীকার করি। আর তোমরা এক-অদ্বিতীয় আল্লাহর প্রতি ঈমান না আনা পর্যন্ত আমাদের এবং তোমাদের মাঝে স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ প্রকাশ পেয়ে গেল;’ কিন্তু নিজ পিতার উদ্দেশ্যে বলা ইবরাহীমের এ কথাটি ছিল ব্যতিক্রম- ঘদেখুন: ১৯:৪৮‘আমি অবশ্যই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব, যদিও আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে তোমাকে সাহায্য করার সামান্যতম ক্ষমতাও আমার নাই।’ (আর সে দোয়া করেছিল,) ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমরা তোমার প্রতি ভরসা করি এবং তোমারই সমীপে বিনত হই আর তোমারই দিকে হবে আমাদের প্রত্যাবর্তন।
৩০২৯। এখানে ইবরাহীম (আ.)-এর দৃষ্টান্ত এজন্য দেওয়া হয়েছে, যেন ক্ষেত্রবিশেষে সকল প্রকার বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ককেও সত্য ও আল্লাহর খাতিরে পরিত্যাগ করার প্রয়োজনীয়তা মুমিন উপলব্ধি করতে পারে। যখন দেখা যায়, কোনো ব্যক্তি বা দল সত্যের প্রতি শত্রুতা পোষণ করে এবং সত্যকে নিশ্চিহ্ন করার জন্য বদ্ধপরিকর হয় তখন তাদের সাথে মুমিনদের বন্ধুত্ব থাকতে পারে না। ‘কাফারনা বিকুম’ বাক্যটির সাধারণত অনুবাদ করা হয়- ‘আমরা সেসব অস্বীকার করি যার প্রতি তোমরা বিশ্বাস করো’। বাক্যটির তাৎপর্য হতে পারে, ‘তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই’। ‘কাফারা বিকাযা’ মানে ‘সে এই বস্তুর সাথে তার সম্পর্কহীনতা ব্যক্ত করল’ (লেইন)।

رَبَّنَا لَا تَجۡعَلۡنَا فِتۡنَۃً لِّلَّذِیۡنَ کَفَرُوۡا وَاغۡفِرۡ لَنَا رَبَّنَا ۚ اِنَّکَ اَنۡتَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۶﴾

৬
কহে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদেরকে অস্বীকারকারীদের জন্য পরীক্ষার কারণ কোরো না। আর হে আমাদের প্রতিপালক-প্রভু! তুমি আমাদের ক্ষমা করো। নিশ্চয় তুমি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।’কদেখুন: ১০:৮৬খদেখুন: ৬০:৫

لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡہِمۡ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰہَ وَالۡیَوۡمَ الۡاٰخِرَ ؕ وَمَنۡ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰہَ ہُوَ الۡغَنِیُّ الۡحَمِیۡدُ ﴿٪۷﴾

৭
নিশ্চয় তাদের মাঝে তোমাদের জন্য এক উত্তম আদর্শ রয়েছে তার জন্য- যে আল্লাহ এবং পরকালের আশা রাখে। আর যে মুখ ফিরিয়ে নেয় (সে জেনে রাখুক), নিশ্চয় আল্লাহই অমুখাপেক্ষী-ঐশ্বর্যশালী, পরম প্রশংসাভাজন।
সূরা আল-মুমতাহিনা - রুকু ১

عَسَی اللّٰہُ اَنۡ یَّجۡعَلَ بَیۡنَکُمۡ وَبَیۡنَ الَّذِیۡنَ عَادَیۡتُمۡ مِّنۡہُمۡ مَّوَدَّۃً ؕ وَاللّٰہُ قَدِیۡرٌ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۸﴾

৮
আল্লাহ তোমাদের এবং সেসব লোকদের মাঝে অচিরেই ভালোবাসা প্রোথিত করবেন যাদের সাথে তোমাদের পারস্পরিক শত্রুতা বিদ্যমান। আর আল্লাহ (এ বিষয়ে) পূর্ণ ক্ষমতাবান।৩০৩০ বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।
৩০৩০। এ আয়াতে একটি ভবিষ্যদ্বাণী নিহিত আছে। নবী করীম (সা.)-এর সাহাবীদেরকে (রা.) বলা হয়েছিল যে, সত্যের শত্রু হবার কারণে তাদের রক্তসম্পর্কের নিকটাত্মীয়দের সাথেও বন্ধুত্বের সম্পর্ক রাখা নিষিদ্ধ করা হয়েছে বটে, কিন্তু এ অবস্থা বেশি দিন থাকবে না। তাদের আত্মীয়রা শীঘ্রই সত্যের দিকে আসবে এবং পূর্বের শত্রুতা ভুলে গিয়ে প্রেমময় বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে। পরের আয়াত থেকে বুঝা যায়, এ নিষেধাজ্ঞা কেবল সেসব অবিশ্বাসীর ক্ষেত্রেই প্রযোজ্য ছিল যারা মুসলমানদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। সাধারণ অমুসলমানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বা স্থাপন করায় নিষেধ নাই।

لَا یَنۡہٰٮکُمُ اللّٰہُ عَنِ الَّذِیۡنَ لَمۡ یُقَاتِلُوۡکُمۡ فِی الدِّیۡنِ وَلَمۡ یُخۡرِجُوۡکُمۡ مِّنۡ دِیَارِکُمۡ اَنۡ تَبَرُّوۡہُمۡ وَتُقۡسِطُوۡۤا اِلَیۡہِمۡ ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ ﴿۹﴾

৯
যারা এবং (মতপার্থক্যের) কারণে যুদ্ধ করে নি তোমাদের ঘরবাড়ি থেকে তোমাদেরকে বের করে দেয় নি- তাদের সাথে সদ্‌ব্যবহার করতে ও তাদের প্রতি ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন।*
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِنَّمَا یَنۡہٰٮکُمُ اللّٰہُ عَنِ الَّذِیۡنَ قٰتَلُوۡکُمۡ فِی الدِّیۡنِ وَاَخۡرَجُوۡکُمۡ مِّنۡ دِیَارِکُمۡ وَظٰہَرُوۡا عَلٰۤی اِخۡرَاجِکُمۡ اَنۡ تَوَلَّوۡہُمۡ ۚ وَمَنۡ یَّتَوَلَّہُمۡ فَاُولٰٓئِکَ ہُمُ الظّٰلِمُوۡنَ ﴿۱۰﴾

১০
যারা ধর্মীয় বিষয়ে (মতপার্থক্যের দরুন( তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তোমাদের ঘরবাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছে এবং তোমাদেরকে বের করে দেবার ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করেছে- আল্লাহ কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে তোমাদের নিষেধ করেছেন। বস্তুত যারা তাদের সাথে বন্ধুত্ব করে, তারাই সীমালঙ্ঘনকারী।