৫৯

الحشر

সূরা আল-হাশর

Al-Hashr

মাদানী ২৫ আয়াত ৩ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৫ আয়াত এবং ৩ রুকূ

لَا یَسۡتَوِیۡۤ اَصۡحٰبُ النَّارِ وَاَصۡحٰبُ الۡجَنَّۃِ ؕ اَصۡحٰبُ الۡجَنَّۃِ ہُمُ الۡفَآئِزُوۡنَ ﴿۲۱﴾

২১
জাহান্নামবাসীরা ও জান্নাতবাসীরা কখনো সমান হতে পারে না। জান্নাতবাসীরাই সফলকাম।

لَوۡ اَنۡزَلۡنَا ہٰذَا الۡقُرۡاٰنَ عَلٰی جَبَلٍ لَّرَاَیۡتَہٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنۡ خَشۡیَۃِ اللّٰہِ ؕ وَتِلۡکَ الۡاَمۡثَالُ نَضۡرِبُہَا لِلنَّاسِ لَعَلَّہُمۡ یَتَفَکَّرُوۡنَ ﴿۲۲﴾

২২
আমরা যদি এ কুরআন কোনো পর্বতের ওপর অবতীর্ণ করতাম তাহলে তুমি অবশ্যই একে আল্লাহর ভয়ে বিনীত হয়ে বিদীর্ণ হয়ে যেতে দেখতে।৩০২৭-ক আর এসব উপমা আমরা মানুষের জন্য বর্ণনা করছি, যেন তারা প্রণিধান করে।*
৩০২৭-ক। এ আয়াতের তাৎপর্য হতে পারে: কট্টর পৌত্তলিক আরবরা ইসলামপূর্ব কোনো ধর্মের দ্বারাই প্রভাবিত হয় নি, বহুঈশ্বরে বিশ্বাসী, পৌত্তলিক পূজা-অর্চনায় চিরঅভ্যস্ত, যে আরবরা যাযাবর জীবনপদ্ধতিতে পাহাড়ের মতো অটল অনড়, প্রতিবেশী খ্রিষ্টান সভ্যতার বিলাসবহুল চাকচিক্যের ক্ষয়কারী প্রভাব যাদের জীবনকে স্পর্শ করতে পারে নি, সেই পাষাণ-হৃদয় আরবরাও ইসলামের অতি মহান ও শক্তিশালী বাণীর সামনে নতিস্বীকার না করে পারবে না এবং তাদের প্রস্তর-হৃদয় থেকে জ্ঞান ও আলোকের প্রস্রবণ চতুর্দিকে বিচ্ছুরিত হতে থাকবে।
* আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর ৬ তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। মাসখানেক পরেই তাদের বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র ও চুক্তিভঙ্গের অপরাধে মদীনা থেকে নির্বাসিত হয়েছিল। এ গোত্র সিরিয়াতে গিয়ে বসতি স্থাপন করেছিল।

ہُوَ اللّٰہُ الَّذِیۡ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ ۚ ہُوَ الرَّحۡمٰنُ الرَّحِیۡمُ ﴿۲۳﴾

২৩
তিনিই সেই মহান আল্লাহ- যিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। খদেখুন: ৬:৭৪; ৯:৯৪; ১৩:১০(তিনি) অদৃশ্য ও দৃশ্য সম্পর্কে জ্ঞাত। তিনিই স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

ہُوَ اللّٰہُ الَّذِیۡ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ۚ اَلۡمَلِکُ الۡقُدُّوۡسُ السَّلٰمُ الۡمُؤۡمِنُ الۡمُہَیۡمِنُ الۡعَزِیۡزُ الۡجَبَّارُ الۡمُتَکَبِّرُ ؕ سُبۡحٰنَ اللّٰہِ عَمَّا یُشۡرِکُوۡنَ ﴿۲۴﴾

২৪
তিনিই সেই মহান আল্লাহ- যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি সর্বাধিপতি, অতীব পবিত্র, শান্তির আধার, নিরাপত্তাবিধায়ক, তত্ত্বাবধায়ক, মহাপরাক্রমশালী, প্রবল- প্রতিবিধায়ক এবং অতীব মহীয়ান-গরীয়ান। আল্লাহ তাদের সব ধরনের অংশিবাদিতার বহু ঊর্ধ্বে।

ہُوَ اللّٰہُ الۡخَالِقُ الۡبَارِئُ الۡمُصَوِّرُ لَہُ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی ؕ یُسَبِّحُ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۲۵﴾

২৫
তিনিই সেই মহান আল্লাহ- যিনি একমাত্র সৃষ্টিকর্তা, আদি-সুনিপুণ স্রষ্টা ও যথাযথ আকৃতিদাতা। গদেখুন: ৭:১৮১সব সুন্দর নাম তাঁরই। ঘদেখুন: ১৭:৪৫; ২৪:৪২; ৬১:২; ৬৪:২ঘ্ন-আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সব তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। আর তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।*
সূরা আল-হাশর - রুকু ৩
* এ আয়াতে যে-সব পাহাড়ের উল্লেখ করা হয়েছে তা দিয়ে বাহ্যিক পাহাড় বুঝানো হয় নি, বরং পাহাড়তুল্য বিরাট ব্যক্তিত্বদের বুঝানো হয়েছে। এ আয়াতের শেষ অংশে যে উপসংহার টানা হয়েছে এ থেকে প্রতীয়মান হয়, এগুলো সবই দৃষ্টান্ত। এটা এজন্য বর্ণনা করা হয়েছে, যেন মানুষ চিন্তাভাবনা করে।