৫৯

الحشر

সূরা আল-হাশর

Al-Hashr

মাদানী ২৫ আয়াত ৩ রুকু পারা ২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৫ আয়াত এবং ৩ রুকূ

وَالَّذِیۡنَ جَآءُوۡ مِنۡۢ بَعۡدِہِمۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَا اغۡفِرۡ لَنَا وَلِاِخۡوَانِنَا الَّذِیۡنَ سَبَقُوۡنَا بِالۡاِیۡمَانِ وَلَا تَجۡعَلۡ فِیۡ قُلُوۡبِنَا غِلًّا لِّلَّذِیۡنَ اٰمَنُوۡا رَبَّنَاۤ اِنَّکَ رَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿٪۱۱﴾

১১
আর যারা তাদের পরে এসেছে তারা বলে,৩০২৪ ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদের ক্ষমা করো এবং আমাদের সেসব ভাইকেও (ক্ষমা করো) যারা আমাদের পূর্বে ঈমান এনেছে আর মুমিনদের প্রতি আমাদের হৃদয়ে কোনো বিদ্বেষ রেখো না। হে আমাদের প্রতিপালক-প্রভু! নিশ্চয় তুমি পরম স্নেহশীল, বার বার কৃপাকারী।’*
সূরা আল-হাশর - রুকু ১
৩০২৪। একথাগুলো সম্ভবত সেসব মুহাজিরদের জন্য প্রযোজ্য যারা পরবর্তীকালে মক্কা থেকে মদীনায় এসে আশ্রয় নিয়েছিলেন অথবা অনাগত ভবিষ্যতের মুসলমান মুহাজিরদের জন্যও তা প্রযোজ্য হতে পারে।
* ৯-১১ নম্বর আয়াত আনসার ও মুহাজিরদের ঈমান ও উচ্চ আধ্যাত্মিক মর্যাদার বর্ণনা দিচ্ছে। হযরত ইমাম জয়নুল আবেদীন (রহ.)-এর কাছে একবার ইরাকের রাফেযিদের একটি প্রতিনিধি দল এলো এবং তারা হযরত আবু বকর, উমর ও উসমান রিযওয়ানুল্লাহি আলাইহিম-এর বিরুদ্ধে কথা বলল। তিনি (রহ.) তাদের জিজ্ঞেস করেন, তোমরা কি মুহাজির? (৯ নম্বর আয়াতে যাদের উল্লেখ রয়েছে) তারা বলল, ‘না’। এরপর তিনি জিজ্ঞেস করেন, তোমরা কি আনসার? (১০ নম্বর আয়াতে যাদের উল্লেখ রয়েছে) তারা বলল, ‘না’। তখন তিনি (রহ.) বললেন, তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি, তোমরা তাদের দলেও নও (যাদের উল্লেখ ১১ নম্বর আয়াতে রয়েছে এবং) যাদের সম্পর্কে বলা হয়েছে, ওয়াল্লাযীনা জাউ মিম বাদিহিম...। (কাশফুল গুম্মাতি ফী মারিফাতিল আইম্মাতি, ২য় খণ্ড, পৃ. ২৯০, আবুল হাসান আলী বিন ঈসা বিন আবিল ফাতাহ, দারুল কিতাবিল ইসলামিয়ে, বৈরুত, ১৪০১ হিজরি)। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ نَافَقُوۡا یَقُوۡلُوۡنَ لِاِخۡوَانِہِمُ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ اَہۡلِ الۡکِتٰبِ لَئِنۡ اُخۡرِجۡتُمۡ لَنَخۡرُجَنَّ مَعَکُمۡ وَلَا نُطِیۡعُ فِیۡکُمۡ اَحَدًا اَبَدًا ۙ وَّاِنۡ قُوۡتِلۡتُمۡ لَنَنۡصُرَنَّکُمۡ ؕ وَاللّٰہُ یَشۡہَدُ اِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿۱۲﴾

১২
তুমি কি মুনাফিকদের প্রতি লক্ষ করো নি, যারা আহলে কিতাবের মধ্য থেকে নিজেদের সেসব কাফির ভাইকে বলে, ‘তোমাদেরকে যদি (মদীনা থেকে) বের করে দেওয়া হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব এবং তোমাদের বিরুদ্ধে কখনো কারো আনুগত্য করব না। আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব।৩০২৫ বস্তুত আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, নিশ্চয় তারা মিথ্যাবাদী।
৩০২৫। মুনাফিকরা মদীনার ইহুদীদেরকে এই বলে নবী করীম (সা.)-এর অবাধ্যতা ও বিদ্রোহ করার উসকানি দিচ্ছিল যে, তারা ইহুদীদের সাথে সর্বদা থাকবে এবং সময়মতো সাহায্য-সহায়তা করবে, এটাই ছিল তাদের প্রতিজ্ঞা, কিন্তু তাদের এই প্রতিশ্রুতির ওপর নির্ভর করে যখন ইহুদীরা মহানবী (সা.)-এর বিরুদ্ধে বিদ্রোহ-অভিযান শুরু করল তখন মুনাফিকদের টিকিও দেখা গেল না।

لَئِنۡ اُخۡرِجُوۡا لَا یَخۡرُجُوۡنَ مَعَہُمۡ ۚ وَلَئِنۡ قُوۡتِلُوۡا لَا یَنۡصُرُوۡنَہُمۡ ۚ وَلَئِنۡ نَّصَرُوۡہُمۡ لَیُوَلُّنَّ الۡاَدۡبَارَ ۟ ثُمَّ لَا یُنۡصَرُوۡنَ ﴿۱۳﴾

১৩
তাদেরকে যদি বের করে দেওয়া হয়, তাহলে এরা (তথা মুনাফিকরা) কখনো তাদের সাথে বের হবে না। আর যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়, তাহলে এরা (তথা মুনাফিকরা) কখনো তাদেরকে সাহায্য করবে না। পক্ষান্তরে এরা যদি তাদেরকে সাহায্য করেও, তবে অবশ্যই পৃষ্ঠপ্রদর্শন করবে। এরপর এদের কোনো সাহায্য করা হবে না।কদেখুন: ৩:১১২খদেখুন: ৪:৭৮

لَاَنۡتُمۡ اَشَدُّ رَہۡبَۃً فِیۡ صُدُوۡرِہِمۡ مِّنَ اللّٰہِ ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَفۡقَہُوۡنَ ﴿۱۴﴾

১৪
নিশ্চয় তোমরা এদের হৃদয়ে ভীতি সঞ্চারের ক্ষেত্রে আল্লাহর চেয়ে বেশি ভয়ংকর (গণ্য) হও। এর কারণ হলো, তারা এমন এক জাতি যারা বুঝে না।

لَا یُقَاتِلُوۡنَکُمۡ جَمِیۡعًا اِلَّا فِیۡ قُرًی مُّحَصَّنَۃٍ اَوۡ مِنۡ وَّرَآءِ جُدُرٍ ؕ بَاۡسُہُمۡ بَیۡنَہُمۡ شَدِیۡدٌ ؕ تَحۡسَبُہُمۡ جَمِیۡعًا وَّقُلُوۡبُہُمۡ شَتّٰی ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَعۡقِلُوۡنَ ﴿ۚ۱۵﴾

১৫
তারা তোমাদের সাথে কেবল দুর্গবেষ্টিত জনপদসমূহে অথবা প্রাচীরের আড়াল থেকে সংঘবদ্ধ হয়ে যুদ্ধ করবে। তাদের নিজেদের মধ্যকার যুদ্ধবিগ্রহ ভয়াবহ (হয়ে থাকে)। তুমি তাদেরকে ঐক্যবদ্ধ মনে করো, অথচ তাদের হৃদয় (বহুধা) বিভক্ত।৩০২৬ এর কারণ হলো, তারা এমন এক জাতি যারা বিবেকবুদ্ধি খাটায় না।*
৩০২৬। এ আয়াতের তাৎপর্য হলো, ইসলামের বিরুদ্ধে কাফিরদের, বিশেষ করে ইহুদী ও মদীনার মুনাফিকদের মধ্যে দৃশ্যত একটা ঐক্য আছে বলে মনে হয়, কিন্তু মুসলমানদের সাথে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করার জন্য তাদের মধ্যে যে অভিন্ন-স্বার্থ বজায় থাকা দরকার তা এক্ষেত্রে অনুপস্থিত। তাদের পরস্পরের স্বার্থ ভিন্ন ভিন্ন, একমুখী নয়। আরবে তখন তিনটি দল ছিল, যারা ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে একতাবদ্ধ হয়েছিল (১) ইহুদী, (২) মদীনার মুনাফিক দল, (৩) মক্কার পৌত্তলিক কুরাইশরা। ইসলামের ক্রমবর্ধমান শক্তি ও প্রতিপত্তির মধ্যে মদীনাঞ্চলে কুরাইশ-প্রভাব অস্তমিত হবার বিপদ ছিল। মুনাফিকের দল (আব্দুল্লাহ বিন উবাই-এর নেতৃত্বাধীন) মদীনায় তাদের কর্তৃত্ব হারাতে স্বচক্ষে দেখছিল। আর ইহুদীরা তাদের প্রতিপত্তি, আত্মগরিমা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রতি ইসলামী শিক্ষার সুদূরপ্রসারী প্রভাব লক্ষ করছিল। অতএব তাদের উদ্দেশ্যের মধ্যে সত্যিকার একতার কোনো ভিত্তি ছিল না। কাজেই সে বাহ্যিক ঐক্য কখনো কাজে আসে নি, এমনকি বিপদের সময়ও অকার্যকর ছিল।
* এ আয়াতে ইহুদীদের সম্পর্কে একটি ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আর এ আয়াতের বর্ণনানুযায়ী এটি কিয়ামত পর্যন্ত পূর্ণ হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত যুগের পরিবর্তিত অবস্থা অনুযায়ী ইহুদীদের কাছে আত্মরক্ষামূলক শক্তিশালী দুর্গ না থাকে তাদের শ্রেয়তর হবার প্রত্যয় না জন্মে তারা কখনো প্রতিপক্ষের সাথে যুদ্ধ করে না, কিন্তু এর অর্থ এই নয়- হৃদয়ের দিক থেকে তারা সংঘবদ্ধ। শত্রুর বিরুদ্ধে দৃশ্যত তাদের সংঘবদ্ধ মনে হলেও তারা সবসময় হৃদয়ের দিক থেকে বহুধা বিভক্ত। বর্তমান যুগে যে-সব লোককে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদীদের সদৃশ সাব্যস্ত করেছেন এদের অবস্থাও হুবহু তা-ই। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

کَمَثَلِ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ قَرِیۡبًا ذَاقُوۡا وَبَالَ اَمۡرِہِمۡ ۚ وَلَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿ۚ۱۶﴾

১৬
(এরা) তাদের ন্যায়- যারা এদের অল্প কিছুকাল পূর্বে নিজেদের কর্মের মন্দ পরিণতি ভোগ করেছে।৩০২৭ বস্তুত এদের জন্য রয়েছে এক যন্ত্রণাদায়ক শাস্তি।
৩০২৭। এ আয়াত সম্ভবত মক্কার কুরাইশদের প্রতি অঙ্গুলি নির্দেশ করছে, যারা কিছুদিন পূর্বে বদরের যুদ্ধে অপমানজনক পরাজয় বরণ করেছিল অথবা এটি ‘বনু কাইনুকা’ গোত্রকে বুঝাতে পারে, যারা বদরের যুদ্ধের

کَمَثَلِ الشَّیۡطٰنِ اِذۡ قَالَ لِلۡاِنۡسَانِ اکۡفُرۡ ۚ فَلَمَّا کَفَرَ قَالَ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّنۡکَ اِنِّیۡۤ اَخَافُ اللّٰہَ رَبَّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۷﴾

১৭
কদেখুন: ১৩:৩২(এদের দৃষ্টান্ত) শয়তানের দৃষ্টান্তের ন্যায়- যখন সে মানুষকে বলে, ‘অস্বীকার করো।’ অতঃপর সে যখন অস্বীকার করে তখন সে (অর্থাৎ শয়তান) বলে, ‘নিশ্চয় আমি তোমার বিষয়ে দায়মুক্ত। নিশ্চয় আমি বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আল্লাহকে ভয় করি।’

فَکَانَ عَاقِبَتَہُمَاۤ اَنَّہُمَا فِی النَّارِ خَالِدَیۡنِ فِیۡہَا ؕ وَذٰلِکَ جَزٰٓؤُا الظّٰلِمِیۡنَ ﴿٪۱۸﴾

১৮
অতএব তাদের উভয়ের পরিণাম এটিই সাব্যস্ত হলো, তারা উভয়েই আগুনে (পড়ে) থাকবে। সেখানে তারা দীর্ঘকাল থাকবে। বস্তুত সীমালঙ্ঘনকারীদের কর্মফল এরূপই হয়ে থাকে।
সূরা আল-হাশর - রুকু ২

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰہَ وَلۡتَنۡظُرۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ لِغَدٍ ۚ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿۱۹﴾

১৯
হে যারা ঈমান এনেছ! আল্লাহর তাকওয়া অবলম্বন করো। আর প্রত্যেকেরই লক্ষ রাখা উচিত, সে আগামীকালের জন্য কী আগাম প্রেরণ করছে? আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তোমরা যা করো, সে সম্পর্কে নিশ্চয় আল্লাহ সম্যক অবগত।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ نَسُوا اللّٰہَ فَاَنۡسٰہُمۡ اَنۡفُسَہُمۡ ؕ اُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ﴿۲۰﴾

২০
আর তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে তিনিও তাদের আত্মবিস্মৃত করে দিয়েছেন। এরাই তারা- যারা দুষ্কৃতিপরায়ণ।