المجادلة
Al-Mujadalah
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৩ আয়াত এবং ৩ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
কুরআনের মাদানী সূরার শেষ সাত সূরার মধ্যে এটি দ্বিতীয় সূরা। এতে ‘যিহার’ প্রথার কিছুটা বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। নিজের স্ত্রীকে ‘মা’ ডেকে বিবাহবিচ্ছেদ ঘটানোর প্রথাকে ‘যিহার’ বলে। সূরা আহযাবেও এই ‘যিহার’ সম্বন্ধে সামান্য আলোচনা আছে। এতে বুঝা যায়, সূরা আহযাবের পূর্বে এ সূরা অবতীর্ণ হয়েছিল। সূরা আহযাব অবতীর্ণ হয়েছিল ৫ম ও ৭ম হিজরির মধ্যবর্তী সময়ে। অতএব এ সূরা তার পূর্বেই অবতীর্ণ হয়েছিল, খুব সম্ভবত তৃতীয় ও চতুর্থ হিজরির মধ্যবর্তী সময়ে। এর পূর্ববর্তী সূরা ‘হাদীদে’ আহলে কিতাবকে শক্তভাবে বলা হয়েছিল, আল্লাহ তা’লার অনুগ্রহ একমাত্র তাদেরই প্রাপ্য বলে তারা যে ধারণা রাখে তা ঠিক নয়, বরং তারা যেহেতু বার বার আল্লাহর রসূলগণকে প্রত্যাখ্যান করেছে এবং বিরোধিতাসহ অত্যাচার করছে, সেহেতু আল্লাহ তা’লার অনুগ্রহ এখন থেকে চিরদিনের জন্য ‘বনী ইসমাঈল’ বংশে চলে যাবে। বর্তমান সূরাতে মুসলিম উম্মতকে সাবধান করা হচ্ছে যে, তাদের পার্থিব উন্নতি বহিঃশত্রু ও অভ্যন্তরীণ শত্রু উভয়ের চক্ষুশূল হবে। অতএব তারা যেন শত্রুদের অসদুদ্দেশ্য ও ষড়যন্ত্র থেকে আত্মরক্ষার জন্য সাবধান থাকে। কুরআনের একটি অপরিবর্তনীয় নীতি হলো, যখনই শত্রুর ষড়যন্ত্রের বিষয় আলোচনায় আসে তখনই কতগুলো সামাজিক কদাচারের কথাও আলোচনায় এসে যায়। এ পদ্ধতিটি সূরা নূর, সূরা আহযাব ও বর্তমান সূরাতে অনুসৃত হয়েছে।
সূরাটি আরম্ভ হয়েছে ‘যিহার’ প্রথার প্রতি ঘৃণা প্রকাশ করে। খাওলা নাম্নী এক মুসলিম মহিলার ঘটনা উল্লেখপূর্বক একটি আইন জারি করা হলো যে, কেউ যদি নিজের স্ত্রীকে ‘মা’ বলে সম্বোধন করে তাহলে এই ঘৃণ্য নৈতিক অপরাধের অনুশোচনাস্বরূপ তাকে তার ক্রীতদাসদের মধ্য থেকে একজনকে মুক্তি দান করতে হবে অথবা দুমাস ধরে রোযা রাখতে হবে, আর যদি তা-ও না পারে তাহলে ষাটজন দরিদ্রকে খাওয়াতে হবে। অতঃপর সূরাতে ইসলামের ভেতরকার শত্রুদের নষ্টামি ও ষড়যন্ত্রের কথা উল্লেখপূর্বক গোপন আড্ডা গঠন এবং গোপন সভা আহ্বান ইত্যাদি নাশকতামূলক কাজকর্মের নিন্দা করা হয়েছে। অতঃপর যুক্তিসংগতভাবেই সামাজিক সম্মেলনের ও সভাসমিতির ব্যাপারে কতগুলো নিয়মকানুন বেঁধে দেওয়া হয়েছে। শেষ দিকে এ সূরা ইসলামের শত্রুদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে, ইসলামের বিরোধিতা করে তারা কেবল আল্লাহ তা’লার ক্রোধভাজনই হবে, ইসলামের প্রগতি ও উন্নতিতে কোনো বাধাবিঘ্ন সৃষ্টি করতে পারবে না। অবিশ্বাসীদের প্রতি হুঁশিয়ারির সাথে সাথে মুমিনদেরকেও সমভাবে সাবধান করা হয়েছে, তারা যেন তাদের ধর্মের শত্রুদের সাথে আত্মীয়তার সম্পর্ক থাকলেও কোনো অবস্থাতেই বন্ধুত্ব না করে। ইসলামের বিরোধিতা ও শত্রুতা করে তারা তো প্রকৃতপক্ষে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে। আল্লাহর সাথে যুদ্ধরত শত্রুর প্রতি বন্ধুত্ব সত্যিকার ঈমানের সঙ্গে অসংগতিপূর্ণ।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
قَدۡ سَمِعَ اللّٰہُ قَوۡلَ الَّتِیۡ تُجَادِلُکَ فِیۡ زَوۡجِہَا وَتَشۡتَکِیۡۤ اِلَی اللّٰہِ ٭ۖ وَاللّٰہُ یَسۡمَعُ تَحَاوُرَکُمَا ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌۢ بَصِیۡرٌ ﴿۲﴾
اَلَّذِیۡنَ یُظٰہِرُوۡنَ مِنۡکُمۡ مِّنۡ نِّسَآئِہِمۡ مَّا ہُنَّ اُمَّہٰتِہِمۡ ؕ اِنۡ اُمَّہٰتُہُمۡ اِلَّا الّٰٓئِیۡ وَلَدۡنَہُمۡ ؕ وَاِنَّہُمۡ لَیَقُوۡلُوۡنَ مُنۡکَرًا مِّنَ الۡقَوۡلِ وَزُوۡرًا ؕ وَاِنَّ اللّٰہَ لَعَفُوٌّ غَفُوۡرٌ ﴿۳﴾
وَالَّذِیۡنَ یُظٰہِرُوۡنَ مِنۡ نِّسَآئِہِمۡ ثُمَّ یَعُوۡدُوۡنَ لِمَا قَالُوۡا فَتَحۡرِیۡرُ رَقَبَۃٍ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّتَمَآسَّا ؕ ذٰلِکُمۡ تُوۡعَظُوۡنَ بِہٖ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۴﴾
فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ شَہۡرَیۡنِ مُتَتَابِعَیۡنِ مِنۡ قَبۡلِ اَنۡ یَّتَمَآسَّا ۚ فَمَنۡ لَّمۡ یَسۡتَطِعۡ فَاِطۡعَامُ سِتِّیۡنَ مِسۡکِیۡنًا ؕ ذٰلِکَ لِتُؤۡمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ ؕ وَلِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۵﴾
اِنَّ الَّذِیۡنَ یُحَآدُّوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ کُبِتُوۡا کَمَا کُبِتَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ وَقَدۡ اَنۡزَلۡنَاۤ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ ؕ وَلِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ مُّہِیۡنٌ ۚ﴿۶﴾
یَوۡمَ یَبۡعَثُہُمُ اللّٰہُ جَمِیۡعًا فَیُنَبِّئُہُمۡ بِمَا عَمِلُوۡا ؕ اَحۡصٰہُ اللّٰہُ وَنَسُوۡہُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ﴿٪۷﴾
اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ مَا یَکُوۡنُ مِنۡ نَّجۡوٰی ثَلٰثَۃٍ اِلَّا ہُوَ رَابِعُہُمۡ وَلَا خَمۡسَۃٍ اِلَّا ہُوَ سَادِسُہُمۡ وَلَاۤ اَدۡنٰی مِنۡ ذٰلِکَ وَلَاۤ اَکۡثَرَ اِلَّا ہُوَ مَعَہُمۡ اَیۡنَ مَا کَانُوۡا ۚ ثُمَّ یُنَبِّئُہُمۡ بِمَا عَمِلُوۡا یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۸﴾
اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ نُہُوۡا عَنِ النَّجۡوٰی ثُمَّ یَعُوۡدُوۡنَ لِمَا نُہُوۡا عَنۡہُ وَیَتَنٰجَوۡنَ بِالۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ وَمَعۡصِیَتِ الرَّسُوۡلِ ۫ وَاِذَا جَآءُوۡکَ حَیَّوۡکَ بِمَا لَمۡ یُحَیِّکَ بِہِ اللّٰہُ ۙ وَیَقُوۡلُوۡنَ فِیۡۤ اَنۡفُسِہِمۡ لَوۡلَا یُعَذِّبُنَا اللّٰہُ بِمَا نَقُوۡلُ ؕ حَسۡبُہُمۡ جَہَنَّمُ ۚ یَصۡلَوۡنَہَا ۚ فَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۹﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَنَاجَیۡتُمۡ فَلَا تَتَنَاجَوۡا بِالۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ وَمَعۡصِیَتِ الرَّسُوۡلِ وَتَنَاجَوۡا بِالۡبِرِّ وَالتَّقۡوٰی ؕ وَاتَّقُوا اللّٰہَ الَّذِیۡۤ اِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۱۰﴾