৫৮

المجادلة

সূরা আল-মুজাদালা

Al-Mujadalah

মাদানী ২৩ আয়াত ৩ রুকু পারা ২৭–২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৩ আয়াত এবং ৩ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

قَدۡ سَمِعَ اللّٰہُ قَوۡلَ الَّتِیۡ تُجَادِلُکَ فِیۡ زَوۡجِہَا وَتَشۡتَکِیۡۤ اِلَی اللّٰہِ ٭ۖ وَاللّٰہُ یَسۡمَعُ تَحَاوُرَکُمَا ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌۢ بَصِیۡرٌ ﴿۲﴾

২
আল্লাহ নিশ্চয় তার কথা শুনেছেন, যে তার স্বামী সম্বন্ধে তোমার সাথে বিতর্ক করত*,৩০০১
৩০০১। সালাবার কন্যা এবং আউস বিন সামতের স্ত্রী খাওলা স্বামী কর্তৃক বিচ্ছিন্নতার বিরহে পতিত হন, কেননা তাঁর স্বামী তাঁকে ‘মা’ ডেকে এই বিপদে ফেলে। ‘তুমি আমার মায়ের পিঠ সদৃশ’ একথা উচ্চারণ করে স্বামী স্ত্রীকে পুরাতন আরব প্রথা অনুসারে একটা ঝুলন্ত অবস্থায় নিপতিত করতে পারত। এ প্রথার নাম ছিল ‘যিহার’। আউস এ প্রথার সুযোগ নিয়ে খাওলাকে ঝুলন্ত রেখে অর্থাৎ স্বামী-স্ত্রীরূপে মেলামেশা থেকে বঞ্চিত করে অনিশ্চয়তার মধ্যে ৩০০২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ফেলে দিল। এ অবস্থায় হতভাগা স্ত্রীও বিবাহবিচ্ছেদের দাবি না করতে পারে দ্বিতীয় বিয়েও করতে পারে না এবং বর্তমান স্বামীর ওপর স্ত্রী হিসাবেও কোনো দাবি খাটাতে পারে না। খাওলা অনিশ্চিত ঝুলন্ত অবস্থায় পতিত হলেন। তিনি মহানবী (সা.)-এর কাছে এসে তাঁর দুর্দশার কাহিনি বর্ণনা করলেন এবং তাঁর (সা.) সাহায্য ও পরামর্শ চাইলেন। মহানবী (সা.) তাঁর প্রতি সহানুভূতি দেখালেন বটে, কিন্তু তিনি এ ব্যাপারে কিছু করতে অপারগতা প্রকাশ করলেন, কেননা এ ধরনের বিষয়াদির ব্যাপারে ওহী-ইলহামের মাধ্যমে অবগত না হয়ে তিনি সাধারণত কোনো সিদ্ধান্ত দিতেন না। অবশেষে আল্লাহর তরফ থেকে ওহী এলো এবং ‘যিহার’ প্রথা বেআইনি বলে ঘোষিত হলো।
* এবং আল্লাহর কাছে অভিযোগ করত। আর আল্লাহ তোমাদের উভয়ের কথাবার্তা শুনছিলেন। ৩০০১ নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

اَلَّذِیۡنَ یُظٰہِرُوۡنَ مِنۡکُمۡ مِّنۡ نِّسَآئِہِمۡ مَّا ہُنَّ اُمَّہٰتِہِمۡ ؕ اِنۡ اُمَّہٰتُہُمۡ اِلَّا الّٰٓئِیۡ وَلَدۡنَہُمۡ ؕ وَاِنَّہُمۡ لَیَقُوۡلُوۡنَ مُنۡکَرًا مِّنَ الۡقَوۡلِ وَزُوۡرًا ؕ وَاِنَّ اللّٰہَ لَعَفُوٌّ غَفُوۡرٌ ﴿۳﴾

৩
তোমাদের মাঝে যারা নিজেদের স্ত্রীদের ‘মা’ বলে বসে, (তাদের এরূপ বলাতে) তারা তাদের মা হয়ে যায় না। তাদের মা কেবল তারাই- যারা তাদের জন্ম দিয়েছে। আর নিশ্চয় তারা এক ভয়ংকর অপছন্দনীয় ও মিথ্যা কথা বলে। আর নিশ্চয় আল্লাহ পরম মার্জনাকারী, অতীব ক্ষমাশীল।

وَالَّذِیۡنَ یُظٰہِرُوۡنَ مِنۡ نِّسَآئِہِمۡ ثُمَّ یَعُوۡدُوۡنَ لِمَا قَالُوۡا فَتَحۡرِیۡرُ رَقَبَۃٍ مِّنۡ قَبۡلِ اَنۡ یَّتَمَآسَّا ؕ ذٰلِکُمۡ تُوۡعَظُوۡنَ بِہٖ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۴﴾

৪
আর যারা নিজেদের স্ত্রীদেরকে ‘মা’ বলে বসে, এরপর তারা যা বলেছে তা থেকে (অনুতপ্ত হয়ে) প্রত্যাবর্তন করে,৩০০২ সেক্ষেত্রে তারা পরস্পরকে স্পর্শ করার পূর্বে (তাদেরকে) একজন ক্রীতদাস মুক্ত করতে হবে। তোমাদেরকে এ বিষয়েরই উপদেশ দেওয়া হচ্ছে। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।
৩০০২। ‘সুম্মা ইয়াউদূনা লিমা কালু’ এ বাক্য দুরকমের অর্থ বুঝাতে পারে: (ক) তারা যা বলছে তা থেকে ফিরে আসে অর্থাৎ তারা স্ত্রীকে ‘মা’ ডেকে তাদের সঙ্গে আবার সহবাস করতে চায়, (খ) নিষেধাজ্ঞা আসার পরও তারা তাদের সে কথা পুনরায় বলে। এ ঘৃণ্য কথা পুনরায় উচ্চারণ করাকে অপরাধ গণ্য করা হবে এবং এ অপরাধের জন্য উচ্চারণকারীকে যে শাস্তি গ্রহণ করতে হবে তা এ আয়াতে ও পরবর্তী আয়াতে বর্ণিত হয়েছে।

فَمَنۡ لَّمۡ یَجِدۡ فَصِیَامُ شَہۡرَیۡنِ مُتَتَابِعَیۡنِ مِنۡ قَبۡلِ اَنۡ یَّتَمَآسَّا ۚ فَمَنۡ لَّمۡ یَسۡتَطِعۡ فَاِطۡعَامُ سِتِّیۡنَ مِسۡکِیۡنًا ؕ ذٰلِکَ لِتُؤۡمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ ؕ وَتِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ ؕ وَلِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۵﴾

৫
তবে যে (এর) সামর্থ্য রাখে না, পরস্পরকে স্পর্শ করার পূর্বে তাকে একাধারে দুমাস রোযা রাখতে হবে। আর যে (এরও) সামর্থ্য রাখে না, (তার পক্ষ থেকে) ষাটজন অভাবীকে খাওয়ানো বিধেয়।৩০০৩ এটি এজন্য, যেন তোমরা আল্লাহ ও তাঁর রসূলের পক্ষ থেকে প্রশান্তি লাভ করতে পারো। আর এগুলো হলো আল্লাহ-নির্ধারিত সীমারেখা। আর অস্বীকারকারীদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি।
৩০০৩। এ আয়াতগুলোতে শাস্তির কঠোরতা দেখে বুঝতে পারা যায়, স্ত্রীকে ‘মা’ ডেকে ফেলা কত বড়ো গুরুতর অপরাধ। মায়ের সাথে সম্পর্ক এতই পবিত্র যে, তাকে ছোটো করে দেখার ন্যূনতম অবকাশ নাই।

اِنَّ الَّذِیۡنَ یُحَآدُّوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗ کُبِتُوۡا کَمَا کُبِتَ الَّذِیۡنَ مِنۡ قَبۡلِہِمۡ وَقَدۡ اَنۡزَلۡنَاۤ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ ؕ وَلِلۡکٰفِرِیۡنَ عَذَابٌ مُّہِیۡنٌ ۚ﴿۶﴾

৬
কদেখুন: ৯:৬৩্যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরোধিতা করে,৩০০৪ নিশ্চয় তাদেরকে সেভাবে ধ্বংস করা হবে যেভাবে তাদের পূর্ববর্তীদের ধ্বংস করা হয়েছিল। অথচ নিশ্চয় আমরা সুস্পষ্ট নিদর্শনাবলি অবতীর্ণ করেছিলাম। বস্তুত অস্বীকারকারীদের জন্য রয়েছে এক অতি লাঞ্ছনাজনক শাস্তি।
৩০০৪। স্ত্রীকে ‘মা’ ডাকা আর আল্লাহ তা’লার বিরোধিতা করা একই পর্যায়ের অপরাধ। সংগত কারণেই আল্লাহর বিরোধিতাকারী ইহুদী ও মুনাফিকদের কথাও এ আয়াতে প্রসঙ্গত এসে গেছে।

یَوۡمَ یَبۡعَثُہُمُ اللّٰہُ جَمِیۡعًا فَیُنَبِّئُہُمۡ بِمَا عَمِلُوۡا ؕ اَحۡصٰہُ اللّٰہُ وَنَسُوۡہُ ؕ وَاللّٰہُ عَلٰی کُلِّ شَیۡءٍ شَہِیۡدٌ ﴿٪۷﴾

৭
যে-দিন আল্লাহ তাদের সবাইকে পুনরুত্থিত করবেন সে-দিন তারা যা করত সে সম্পর্কে তিনি তাদেরকে অবহিত করবেন। আল্লাহ তার (কৃতকর্মের) হিসাব রেখেছেন, অথচ তারা তা ভুলে গেছে। বস্তুত আল্লাহ সকল বিষয়ে সাক্ষী।*
সূরা আল-মুজাদালা - রুকু ১
* চিহ্নিত ও ৩০০৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ یَعۡلَمُ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ مَا یَکُوۡنُ مِنۡ نَّجۡوٰی ثَلٰثَۃٍ اِلَّا ہُوَ رَابِعُہُمۡ وَلَا خَمۡسَۃٍ اِلَّا ہُوَ سَادِسُہُمۡ وَلَاۤ اَدۡنٰی مِنۡ ذٰلِکَ وَلَاۤ اَکۡثَرَ اِلَّا ہُوَ مَعَہُمۡ اَیۡنَ مَا کَانُوۡا ۚ ثُمَّ یُنَبِّئُہُمۡ بِمَا عَمِلُوۡا یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّ اللّٰہَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۸﴾

৮
তুমি কি ভেবে দেখো নি, আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন? কেননা তিনজনের এমন কোনো গোপন পরামর্শ হয় না যেখানে তিনি তাদের চতুর্থজন না হন আর পাঁচজনেরও হয় না যেখানে তিনি তাদের ষষ্ঠজন না হন। আর (সংখ্যা) এর চেয়ে কম হোক কিংবা বেশি অথবা তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের সাথে থাকেন। এরপর কিয়ামত দিবসে তিনি তাদের কৃতকর্ম সম্পর্কে তাদেরকে অবহিত করবেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে সর্বজ্ঞ।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ نُہُوۡا عَنِ النَّجۡوٰی ثُمَّ یَعُوۡدُوۡنَ لِمَا نُہُوۡا عَنۡہُ وَیَتَنٰجَوۡنَ بِالۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ وَمَعۡصِیَتِ الرَّسُوۡلِ ۫ وَاِذَا جَآءُوۡکَ حَیَّوۡکَ بِمَا لَمۡ یُحَیِّکَ بِہِ اللّٰہُ ۙ وَیَقُوۡلُوۡنَ فِیۡۤ اَنۡفُسِہِمۡ لَوۡلَا یُعَذِّبُنَا اللّٰہُ بِمَا نَقُوۡلُ ؕ حَسۡبُہُمۡ جَہَنَّمُ ۚ یَصۡلَوۡنَہَا ۚ فَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۹﴾

৯
তুমি কি তাদের প্রতি লক্ষ করো নি, যাদেরকে গোপন পরামর্শ করতে নিষেধ করা হয়েছিল? অথচ তারা আবার তা-ই করল যা তাদের করতে বারণ করা হয়েছিল। আর তারা পাপাচার, সীমালঙ্ঘন এবং রসূলের কথা অমান্য করার বিষয়ে পরস্পর গোপন সলাপরামর্শ করে।৩০০৫ আর তারা যখন তোমার কাছে আসে তখন তারা তোমাকে এমনভাবে ‘সম্ভাষণ’ জানায়, যে ভাষায় আল্লাহ তোমাকে ‘সালাম’ দেন নি।৩০০৬ আর তারা মনে মনে বলে, ‘আমরা যা বলি এর জন্য আল্লাহ আমাদের কেন শাস্তি দেন না?’ তাদের (শায়েস্তা করার) জন্য জাহান্নামই যথেষ্ট। তারা তাতে প্রবেশ করবে। অতএব (তা) কত-না মন্দ ঠাঁই।*,**
৩০০৫। মদীনার ইহুদীরা এবং মুনাফিকরা ইসলামের বিরুদ্ধে যে-সব গোপন শত্রুতা ও ষড়যন্ত্র করত, এ আয়াতে সেগুলোর উল্লেখপূর্বক এরূপ কার্যকলাপকে ঘৃণ্য ও জঘন্য বলে বর্ণনা করা হয়েছে। বার বার চুক্তিভঙ্গ, বিশ্বাসঘাতকতা ও গোপন ষড়যন্ত্র দ্বারা ক্ষতিসাধনের ও মহানবী (সা.)-এর জীবননাশের অবিরাম প্রচেষ্টার অপরাধে, মুসলিমদের আত্মরক্ষার খাতিরে বাধ্য হয়ে তিনটি ইহুদী গোত্রকে মদীনা থেকে নির্বাসন দেওয়া হয়েছিল।
৩০০৬। এ বাক্যটির তাৎপর্য হলো, তারা তোমাকে তোমার উপস্থিতিতে সীমা ছাড়িয়ে কপটভাবে প্রশংসা করে। অন্য অর্থ এ-ও হয়, তারা তোমাদের মৃত্যু ও ধ্বংসের জন্য বদদোয়া করে। বাক্যটি মদীনার কিছুসংখ্যক ইহুদীর
* ‘আল-ঈমান’ এর এ অর্থের জন্য দেখুন আল মুফরিদাতু ফী গারীবিল কুরআনি লিল ইমাম আর রাগিব আল ইস্পাহানী। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]
** চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا تَنَاجَیۡتُمۡ فَلَا تَتَنَاجَوۡا بِالۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ وَمَعۡصِیَتِ الرَّسُوۡلِ وَتَنَاجَوۡا بِالۡبِرِّ وَالتَّقۡوٰی ؕ وَاتَّقُوا اللّٰہَ الَّذِیۡۤ اِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۱۰﴾

১০
হে যারা ঈমান এনেছ! তোমরা যখন পরস্পর গোপন পরামর্শ করো তখন পাপ, সীমালঙ্ঘন ও রসূলের অবাধ্যতার বিষয়ে গোপন পরামর্শ কোরো না। তবে পুণ্য ও তাকওয়া সম্পর্কে পরামর্শ করো এবং আল্লাহকে ভয় করো, যাঁর সন্নিধানে তোমাদের সমবেত করা হবে।৩০০৭
৩০০৭। এ আয়াতে এবং পূর্ববর্তী দুটি আয়াতে গোপন সংস্থা ও গোপন বৈঠকের নিন্দা করা হয়েছে, তবে এ নিন্দাবাদ শর্তসাপেক্ষ। সৎ উদ্দেশ্য ও মঙ্গল বিস্তারের জন্য মুসলমানদের গোপন সম্মেলনকে নিষধ করা হয় নি। ৩০০৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য