الحديد
Al-Hadid
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৩০ আয়াত এবং ৪ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
এ সূরা থেকে সূরা ‘তাহরীম’ পর্যন্ত দশটি সূরা মদীনায় অবতীর্ণ সূরাগুলোর শেষ দশ সূরা। সেই শেষ দশের প্রথম সূরা এটি। এ সূরা মক্কা-বিজয় কিংবা হুদায়বিয়ার সন্ধির পরে অবতীর্ণ হয়েছিল। ১১ নম্বর আয়াতে যে ‘আল-ফাতহ’ বা বিজয়ের উল্লেখ রয়েছে, তা মক্কা-বিজয়কে এবং কারো কারো মতে হুদায়বিয়ার সন্ধিকে বুঝিয়েছে। সূরা ‘মুহাম্মদ’, সূরা ‘ফাতহ’ এবং সূরা ‘হুজুরাত’- এ তিনটি মাদানী সূরা ছাড়া সূরা ‘সাবা’ থেকে আরম্ভ করে পূর্ববর্তী সূরা ‘ওয়াকিআ’ পর্যন্ত সবগুলোই মক্কী সূরা, যেগুলোতে মক্কা সম্বন্ধীয় বিষয়াদির আলোচনা সম্পূর্ণ করা হয়েছে। এ সূরা থেকে সূরা ‘তাহরীম’ পর্যন্ত দশটি মাদানী সূরার একটি নতুন গ্রুপ। পূর্ববর্তী সূরাতে বলা হয়েছে, কুরআনের শিক্ষাসমূহ প্রকৃতির নিয়মবিধির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ এবং মানুষের বিবেক, প্রকৃতি, যুক্তি ও সাধারণ বুদ্ধির সাথে পুরোপুরি সংগতিপূর্ণ। আল্লাহর দুটি বিশেষ গুণের উল্লেখ করে এ সূরা আরম্ভ হয়েছে। তিনি মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়। যিনি পরম প্রজ্ঞাময় ও মহাপরাক্রমশালী তিনি স্বভাবতই এমন কিতাব অবতীর্ণ করবেন যার শিক্ষা ও উপদেশমালা প্রকৃতিবিধানের সাথে এবং মানববিবেক ও মানবযুক্তির সাথে সংগতিপূর্ণ হবে।
পূর্ববর্তী সাতটি সূরাতে বিশেষভাবে সূরা ‘কামার’, সূরা ‘রাহমান’ ও সূরা ‘ওয়াকিআ’-তে রূপক ভাষায় অত্যন্ত জোরের সাথে বার বার ঘোষণা করা হয়েছে, হযরত নবী করীম (সা.)-এর মাধ্যমে শীঘ্রই তাঁর জাতির মধ্যে পরিবর্তন তথা একটি পুনরুত্থান সাধিত হবে। যে জাতি শত শত বছর নৈতিক আবর্জনার আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত ছিল, সভ্য সমাজের সাথে যে জাতির কোনো সম্পর্ক ছিল না এবং যাদেরকে অপাংক্তেয় নীচ জাতি বলে মনে করা হতো সেই জাতিই মহানবী (সা.)-এর সংস্পর্শে এসে ভবিষ্যৎ সভ্যতার কর্ণধার হবে। এ সূরাতে বলা হয়েছে, সেই অবহেলিত আরব জাতির অস্বাভাবিক উন্নতি ও অপরিমেয় সামর্থ্য অর্জনের শুভদিন আরম্ভ হয়ে গিয়েছে, মিথ্যার ওপর সত্যের বিজয়ের দিন সমাগত হয়েছে, কিন্তু সে কাজ ত্বরান্বিত করার জন্য কতগুলো অত্যাবশ্যকীয় পূর্বশর্ত পূরণ করা প্রয়োজন। ইসলামের আদর্শের প্রতি মুসলমানদের অটল বিশ্বাস ও অবিচল আস্থা থাকতে হবে এবং ইসলামের খাতিরে ধনসম্পদ, মানসম্মান ও প্রাণ উৎসর্গ করতে দ্বিধাহীনভাবে প্রস্তুত থাকতে হবে। অতঃপর মুমিনদেরকে বলা হয়েছে, তারা যখন শক্তি ও সম্পদের অধিকারী হয়ে যাবে তখন যেন নৈতিক আদর্শগুলোকে অবহেলা করে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ ভোগের প্রতি ঝুঁকে না পড়ে। আরো বলা হয়েছে, আদিকাল থেকে আল্লাহর রসূলগণ ক্রমাগতভাবে পৃথিবীতে আগমন করছেন। তাঁরা মানুষকে তার আসল গন্তব্যের দিকে অর্থাৎ আল্লাহর ভালোবাসা অর্জনের দিকে পরিচালিত করে আসছেন। তবে আল্লাহর সন্তুষ্টি পেতে হলে পার্থিবতা সম্পূর্ণ বর্জন করতে হবে। খ্রিষ্টানদের অভিমতকে খণ্ডন করে বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সংসারত্যাগী হবার প্রয়োজন নাই, বরং আল্লাহ মানুষকে যে-সব স্বাভাবিক শক্তি ও বৃত্তি দ্বারা ভূষিত করেছেন এবং সেগুলো ব্যবহারের জন্য যে-সব বস্তু সৃষ্টি করেছেন, সেগুলোর ন্যায্য সদ্ব্যবহার দ্বারাই আল্লাহ তা’লার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।
** এ সূরাতেই সেই মহান আয়াত রয়েছে যার মাধ্যমে প্রমাণিত হয় হযরত রসূলুল্লাহ (সা.)-এর কাছে আল্লাহ তা’লা এ বিষয়টি সুস্পষ্ট করে দিয়েছেন, জান্নাত ও জাহান্নামের বাহ্যিক ধারণা সঠিক নয়। তাই ২২ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ তা’লার ক্ষমা ও তাঁর সেই জান্নাতের দিকে অগ্রসর হবার ক্ষেত্রে তোমরা একে অন্যকে ছাড়িয়ে যেতে চেষ্টা করো, যে জান্নাতের বিস্তৃতি পৃথিবী ও আকাশ জুড়ে পরিব্যাপ্ত। হযরত মুহাম্মদ (সা.) যখন এ আয়াত পাঠ করেন তখন এক সাহাবী (রা.) প্রশ্ন করেন, হে রসূলুল্লাহ (সা.)! জান্নাত যদি সারা বিশ্বজগতে পরিব্যাপ্ত হয়ে থাকে তাহলে জাহান্নাম কোথায়? তিনি (সা.) বলেন, সেটিও সেখানেই থাকবে, অর্থাৎ এ বিশ্বজগতের বিস্তৃতির মাঝেই যেখানে জান্নাত বিদ্যমান রয়েছে সেখানে জাহান্নামও থাকবে, কিন্তু এটি কীভাবে হবে তা তোমরা অনুধাবন করতে পারছ না। একই জায়গায় জান্নাত ও জাহান্নাম সহাবস্থান করছে এবং একটির সাথে অন্যটির কোনো সম্পর্কই নাই। এ থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, রসূলুল্লাহ (সা.)-কে সেই যুগে এক Relativity-এর (অর্থাৎ আপেক্ষিকতার) ধারণা দান করা হয়েছিল। অর্থাৎ একই জায়গায় অবস্থান করা সত্ত্বেও Dimension (অর্থাৎ বিস্তার, আয়তন, মাপ ইত্যাদি) পরিবর্তন হয়ে গেলে দুটি বস্তুর মাঝে কোনো পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠিত থাকে না।
এ সূরার কেন্দ্রীয় আয়াত হলো সেটি, যেখানে ঘোষণা দেওয়া হয়েছে যে, সাধারণ মানুষ ‘নুযুল’ (অর্থাৎ অবতরণ) শব্দটির যে অর্থ করে থাকে তদনুযায়ী ধরে নিতে হবে লোহা আকাশ থেকে অবতীর্ণ হয়। অথচ লোহা মাটির গভীর থেকে খনন করে বের করা হয়ে থাকে। এ আয়াত থেকে ‘নুযুল’ শব্দটির প্রকৃত অর্থ জানা যায়। যে-সব জিনিস নিজেদের সত্তায় সবচেয়ে বেশি কল্যাণকর সে সবকিছুর জন্য কুরআন করীমে ‘নুযুল’ শব্দটি ব্যবহার করা হয়েছে। অতএব এ প্রেক্ষাপটে গবাদি পশু সম্পর্কেও ‘নুযুল’ শব্দটি ব্যবহৃত হয়েছে। পোশাক সম্পর্কেও ‘নুযুল’ শব্দটি ব্যবহৃত হয়েছে। সবচেয়ে বড়ো কথা হলো, হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কেও বলা হয়েছে, ‘কাদ আনযালাল্লাহু ইলাইকুম যিকরার রাসূলা’ অর্থাৎ “আল্লাহ তোমাদের প্রতি এক সম্মানিত ‘যিকর’ অবতীর্ণ করেছেন-এক মহান রসূলরূপে” (আত-তালাক: ১১-১২)। সব আলেম একমত, তিনি (সা.) সশরীরে আকাশ থেকে অবতীর্ণ হন নি। অতএব ‘নুযুল’ শব্দটির অর্থ এছাড়া আর কিছু হতে পারে না যে, হযরত মুহাম্মদ (সা.)-ই ছিলেন সব রসূলের মাঝে মানবজাতির জন্য সবচেয়ে বেশি কল্যাণ সাধনকারী রসূল।*
* হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত সূরার ভূমিকা দ্রষ্টব্য।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
سَبَّحَ لِلّٰہِ مَا فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۲﴾
لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۚ یُحۡیٖ وَیُمِیۡتُ ۚ وَہُوَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۳﴾
ہُوَ الۡاَوَّلُ وَالۡاٰخِرُ وَالظَّاہِرُ وَالۡبَاطِنُ ۚ وَہُوَ بِکُلِّ شَیۡءٍ عَلِیۡمٌ ﴿۴﴾
ہُوَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ فِیۡ سِتَّۃِ اَیَّامٍ ثُمَّ اسۡتَوٰی عَلَی الۡعَرۡشِ ؕ یَعۡلَمُ مَا یَلِجُ فِی الۡاَرۡضِ وَمَا یَخۡرُجُ مِنۡہَا وَمَا یَنۡزِلُ مِنَ السَّمَآءِ وَمَا یَعۡرُجُ فِیۡہَا ؕ وَہُوَ مَعَکُمۡ اَیۡنَ مَا کُنۡتُمۡ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۵﴾
لَہٗ مُلۡکُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ وَاِلَی اللّٰہِ تُرۡجَعُ الۡاُمُوۡرُ ﴿۶﴾
یُوۡلِجُ الَّیۡلَ فِی النَّہَارِ وَیُوۡلِجُ النَّہَارَ فِی الَّیۡلِ ؕ وَہُوَ عَلِیۡمٌۢ بِذَاتِ الصُّدُوۡرِ ﴿۷﴾
اٰمِنُوۡا بِاللّٰہِ وَرَسُوۡلِہٖ وَاَنۡفِقُوۡا مِمَّا جَعَلَکُمۡ مُّسۡتَخۡلَفِیۡنَ فِیۡہِ ؕ فَالَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ وَاَنۡفَقُوۡا لَہُمۡ اَجۡرٌ کَبِیۡرٌ ﴿۸﴾
وَمَا لَکُمۡ لَا تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ ۚ وَالرَّسُوۡلُ یَدۡعُوۡکُمۡ لِتُؤۡمِنُوۡا بِرَبِّکُمۡ وَقَدۡ اَخَذَ مِیۡثَاقَکُمۡ اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۹﴾
ہُوَ الَّذِیۡ یُنَزِّلُ عَلٰی عَبۡدِہٖۤ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ لِّیُخۡرِجَکُمۡ مِّنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ؕ وَاِنَّ اللّٰہَ بِکُمۡ لَرَءُوۡفٌ رَّحِیۡمٌ ﴿۱۰﴾