৫৬

الواقعة

সূরা আল-ওয়াকিআ

Al-Waqi`ah

মক্কী ৯৭ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৭ আয়াত এবং ৩ রুকূ

لَوۡ نَشَآءُ جَعَلۡنٰہُ اُجَاجًا فَلَوۡلَا تَشۡکُرُوۡنَ ﴿۷۱﴾

৭১
আমরা চাইলে তা তিক্ত করে দিতাম। অতএব তোমরা কেন কৃতজ্ঞতা জ্ঞাপন করো না?

اَفَرَءَیۡتُمُ النَّارَ الَّتِیۡ تُوۡرُوۡنَ ﴿ؕ۷۲﴾

৭২
তোমরা কি সেই কদেখুন: ৫৭:২১আগুন সম্বন্ধে ভেবে দেখেছ, যা তোমরা প্রজ্বলিত করে থাকো?২৯৭৪খদেখুন: ৩৬:৮১
২৯৭৪। মানুষের জীবনে আগুনের আবশ্যকতা খুব বেশি। তার আরাম-আয়েশও বহুলাংশেই আগুনের ওপর নির্ভর করে। এই যান্ত্রিক যুগে আগুনের ব্যবহার ছাড়া বসবাস করার চিন্তাও মনে আসে না, কেননা আগুন ব্যতীত শিল্প, বাণিজ্য, ভ্রমণ ও যোগাযোগ সবই বন্ধ হয়ে যাবে। তবে তার অপব্যবহার ধ্বংস ডেকে আনে।

ءَاَنۡتُمۡ اَنۡشَاۡتُمۡ شَجَرَتَہَاۤ اَمۡ نَحۡنُ الۡمُنۡشِـُٔوۡنَ ﴿۷۳﴾

৭৩
তোমরা কি এর গাছ (তথা বৃক্ষরূপী অগ্নিশিখা) সৃষ্টি করো, নাকি আমরা সৃষ্টি করি?কদেখুন: ৬৯:৫৩; ৮৭:২খদেখুন: ৫০:২

نَحۡنُ جَعَلۡنٰہَا تَذۡکِرَۃً وَّمَتَاعًا لِّلۡمُقۡوِیۡنَ ﴿ۚ۷۴﴾

৭৪
আমরা একে (শিক্ষণীয়) বার্তাস্বরূপ এবং মুসাফিরদের জন্য কল্যাণজনক উপকরণ বানিয়েছি।২৯৭৫
২৯৭৫। গরিব ও ক্ষুধার্ত লোকজন, মরুচারী পথিক, জনমানবহীন স্থানে যারা এসে থেমে পড়ে। এমন মুসাফির যার পাথেয় শেষ হয়ে গেছে।

فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ ﴿٪ؓ۷۵﴾

৭৫
অতএব তুমি তোমার মহান প্রতিপালক-প্রভুর নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।
সূরা আল-ওয়াকিআ - রুকু ২

فَلَاۤ اُقۡسِمُ بِمَوٰقِعِ النُّجُوۡمِ ﴿ۙ۷۶﴾

৭৬
না,২৯৭৬ বরং আমি নক্ষত্রসমূহের অবস্থানস্থলের শপথ করছি।২৯৭৭
২৯৭৬। ‘লা’ উপসর্গটি সাধারণত কসম বা শপথের ওপর জোর প্রদানের জন্য ব্যবহৃত হয়। এ উদ্দেশ্যে যে, পরবর্তী বিবৃতিটি এতই স্বতঃসিদ্ধ সত্য যে, এর প্রমাণের জন্য আর কোনো সাক্ষীরই প্রয়োজন হয় না। যখন কোনো ধ্যানধারণাকে বাতিল করার উদ্দেশ্যে ‘লা’ উপসর্গ ব্যবহৃত হয় তখন এটাই বুঝায় যে, পূর্ববর্ণিত ধারণা ঠিক নয়, বরং যা এখন বলা হবে তা-ই সঠিক।
২৯৭৭। এ আয়াতটি ‘নুজুম’-এর [নুজুম অর্থ কুরআনের কিয়দংশ (লেইন)। দোহাই দিয়ে এবং নুজুমকে সাক্ষীরূপে পেশ করে দাবি করছে যে, একমাত্র কুরআনই মানবসৃষ্টির উচ্চতম উদ্দেশ্যাবলি পূর্ণ করতে পারে এবং ঐশী উৎস থেকেই যে এর অবতরণ তা-ও প্রমাণ করতে পারে। ‘মাওয়াকিই’-র অর্থ যদি ‘উল্কাপাতের সময় ও স্থান’ ধরা হয় তাহলে আয়াতটির অর্থ দাঁড়াবে, আল্লাহ তা’লার চিরাচরিত নিয়ম এটাই যে, যখন কোনো মহান সংস্কারক বা নবীর আগমনের সময় হয় তখন অস্বাভাবিক পরিমাণে উল্কাপাত ঘটে থাকে এবং মহানবী (সা.)-এর সময়ও এরূপই ঘটেছিল।

وَاِنَّہٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِیۡمٌ ﴿ۙ۷۷﴾

৭৭
আর নিশ্চয় এ হলো এক মহান সাক্ষ্য। হায়, তোমরা যদি জানতে!

اِنَّہٗ لَقُرۡاٰنٌ کَرِیۡمٌ ﴿ۙ۷۸﴾

৭৮
নিশ্চয় এটি এক সম্মানিত কুরআন,

فِیۡ کِتٰبٍ مَّکۡنُوۡنٍ ﴿ۙ۷۹﴾

৭৯
(যা) এক গুপ্ত কিতাবে সুরক্ষিত।২৯৭৮
২৯৭৮। কুরআন গত চৌদ্দশ বছর যাবৎ অবিকৃত, সংরক্ষিত ও অবিকল অবস্থায় বিদ্যমান রয়েছে। কুরআনের অবিকৃতি, সংরক্ষণ ও অপরিবর্তনিয়তা সম্বন্ধে বিরাট চ্যালেঞ্জ কুরআনেই রয়েছে। চৌদ্দশ বছরে এ বিশ্বের সকল কুরআন-বিদ্বেষী মানুষ এ চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হয় নি। শত্রুভাবাপন্ন সমালোচকরা ছিদ্রান্বেষণ- প্রচেষ্টার ত্রুটি করে নি। তাদের সকল প্রচেষ্টার একটি মাত্র অনিবার্য ফল যা শত্রুদের কাছে তিক্তই লেগেছে তা হলো, মহানবী হযরত মুহাম্মদ (সা.) যে কিতাব চৌদ্দশ বছর পূর্বে বিশ্ববাসীর কাছে দিয়ে গেছেন তা জের-জবরসহ অর্থাৎ ‘আ’-কার ‘ই’-কারসহ অবিকল অবস্থায় আমাদের কাছে পৌঁছেছে (মুইর)। কুরআন এ অর্থেও সম্পূর্ণ সংরক্ষিত রয়েছে যে, পবিত্রচেতা মুমিনরা এখনো এ থেকে আধ্যাত্মিক সম্পদ আহরণ করে থাকেন। পরবর্তী আয়াতও এ তাৎপর্য বহন করে। এ আয়াতের অন্য অর্থ এ-ও হতে পারে, যে-সব আদর্শ ও নীতি কুরআনে ব্যক্ত করা হয়েছে তা প্রকৃতির মধ্যেই নিহিত রয়েছে। অর্থাৎ কুরআনের নীতিমালাগুলো প্রাকৃতিক নিয়মকানুনের সাথে পূর্ণমাত্রায় সামঞ্জস্যপূর্ণ। প্রাকৃতিক আইনকানুনের মতো এগুলো অপরিবর্তনীয়। এগুলোকে অবজ্ঞাভরে অমান্য করা যায় না। অথবা আয়াতটির এ অর্থও করা যেতে পারে, ‘মানুষকে যে প্রকৃতি দিয়ে আল্লাহ তা’লা সৃষ্টি করেছেন, সেই প্রকৃতির মধ্যেই কুরআন রক্ষিত আছে’ (৩০:৩১)। মানুষের প্রকৃতি মৌলিক সত্যের ভিত্তির ওপর স্থাপিত, তাকে সত্যে পৌছার শক্তিতে ভূষিত করা হয়েছে। যে ব্যক্তি আন্তরিকতার সাথে মানবপ্রকৃতিকে কাজে লাগায় সে সহজেই কুরআনের সত্যতাকে উপলব্ধি করবে।

لَّا یَمَسُّہٗۤ اِلَّا الۡمُطَہَّرُوۡنَ ﴿ؕ۸۰﴾

৮০
পবিত্রকৃত ব্যক্তিরা ছাড়া কেউ একে (অর্থাৎ এর মর্মকে) স্পর্শ করতে পারে না।২৯৭৯,*
২৯৭৯। কেবল সেসব ভাগ্যবান ব্যক্তি যারা ধার্মিক জীবনযাপনের মাধ্যমে হৃদয়ে পবিত্রতা ও স্বচ্ছতা এনেছে তারাই কুরআনের সঠিক অর্থ উপলব্ধি করার সৌভাগ্য লাভ করেন এবং এর রহস্যাবৃত ঐশী জ্ঞানভাণ্ডারে প্রবেশ করেন। অপবিত্র হৃদয় সেখানে প্রবেশ করতে পারে না। বলা প্রয়োজন, শরীর পাকপবিত্র না হলে বাহ্যিকভাবে কুরআন স্পর্শ করা বা পাঠ করা উচিত নয়।
* ৭৮-৮০ নম্বর আয়াতে বলা হয়েছে, কুরআন করীম এক উন্মুক্ত কিতাব এবং গোপন কিতাবও বটে। পুণ্যবান ও পাপী সবাই তো এটা পড়তে পারে, কিন্তু এর উচ্চমানের গোপন গূঢ়তত্ত্ব কেবল আল্লাহর পক্ষ থেকে পবিত্রকৃত ব্যক্তিদের কাছে উদ্‌ঘাটিত করা হয়। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।