৫৪

القمر

সূরা আল-কামার

Al-Qamar

মক্কী ৫৬ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৬ আয়াত এবং ৩ রুকূ

وَلَقَدۡ یَسَّرۡنَا الۡقُرۡاٰنَ لِلذِّکۡرِ فَہَلۡ مِنۡ مُّدَّکِرٍ ﴿٪۴۱﴾

৪১
আর নিশ্চয় আমরা কুরআনকে মুখস্থ (ও উপদেশ গ্রহণ) করার জন্য সহজ করে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণ করার মতো কেউ কি আছে?
সূরা আল-কামার - রুকু ২

وَلَقَدۡ جَآءَ اٰلَ فِرۡعَوۡنَ النُّذُرُ ﴿ۚ۴۲﴾

৪২
আর ফেরাউনের জাতির কাছেও নিশ্চয় সতর্ককারীরা এসেছিল।

کَذَّبُوۡا بِاٰیٰتِنَا کُلِّہَا فَاَخَذۡنٰہُمۡ اَخۡذَ عَزِیۡزٍ مُّقۡتَدِرٍ ﴿۴۳﴾

৪৩
তারা আমাদের সব ধরনের নিদর্শন মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল। অতএব আমরা তাদেরকে এমনভাবে ধরলাম যেভাবে (সেই) মহাপরাক্রমশালী শক্তিধর অস্তিত্ব ধরে থাকেন।২৯১০
২৯১০। ফেরাউন অতি প্রতাপান্বিত বাদশা ছিল। সে নিজেকে বনী ইসরাঈলীদের অবিসংবাদিত প্রভু বলে মনে করত (৭৯:২৫)। অতএব মূসা (আ.) ও হারুন (আ.)-এর প্রভু- যিনি সত্যিকার সর্বশক্তিমান, তিনি সেই স্বঘোষিত প্রভু ফেরাউনের বিরুদ্ধে এমন শক্তি প্রয়োগ করলেন যার ফলে সে একেবারে উৎখাত হয়ে গেল।

اَکُفَّارُکُمۡ خَیۡرٌ مِّنۡ اُولٰٓئِکُمۡ اَمۡ لَکُمۡ بَرَآءَۃٌ فِی الزُّبُرِ ﴿ۚ۴۴﴾

৪৪
(হে মক্কাবাসীরা!) তোমাদের (যুগের) অস্বীকারকারীরা কি তাদের চেয়ে উত্তম? কদেখুন: ২:৮১অথবা পূর্ববর্তী কিতাবসমূহে তোমাদের জন্য দায়মুক্তির কোনো কথা (লিপিবদ্ধ) আছে কি?২৯১১
২৯১১। অবিশ্বাসী পৌত্তলিক কুরাইশদেরকে এ আয়াতে নতুন ধরনের সতর্কবাণী শোনানো হয়েছে এবং তা হলো, তোমরা সেসব জাতি থেকে কোন অংশে উত্তম যারা নূহ, হৃদ, ভূত, সালেহ বা মূসা (আলাইহিমুস সালাম)-কে প্রত্যাখ্যান করেছিল? তোমরা কি ঐশী গ্রন্থাবলিতে নিজেদের সম্বন্ধে এমন কোনো প্রতিশ্রুতি পেয়েছ যে, মহানবী (সা.)-কে প্রত্যাখ্যান করলেও তোমরা শাস্তি পাবে না?

اَمۡ یَقُوۡلُوۡنَ نَحۡنُ جَمِیۡعٌ مُّنۡتَصِرٌ ﴿۴۵﴾

৪৫
তারা কি বলে, ‘আমরা এক প্রতিশোধ গ্রহণকারী দল?’

سَیُہۡزَمُ الۡجَمۡعُ وَیُوَلُّوۡنَ الدُّبُرَ ﴿۴۶﴾

৪৬
খদেখুন: ৩:১৩; ৮:৩৭; ৩৮:১২অবশ্যই এ বিশাল দলকে পরাস্ত করা হবে এবং তারা পৃষ্ঠপ্রদর্শন করবে।২৯১২,*
২৯১২। মক্কার সেনাবাহিনী যে অতি শীঘ্রই মুসলমানদের হাতে চরম পরাজয় বরণ করবে তার সুনির্দিষ্ট ও দ্ব্যর্থহীন ভবিষ্যদ্বাণী এ আয়াতে রয়েছে এবং অল্প কয়েক বছরের মধ্যেই বদরের যুদ্ধে এ ভবিষ্যদ্বাণীর পূর্ণতা জগদ্বাসী দেখতে পেয়েছে। এ অসম যুদ্ধে মুসলমানদের অবস্থা সর্বতোভাবে এতই প্রতিকূল ছিল যে, তা বর্ণনা করা কঠিন। যুদ্ধ যখন আরম্ভ হলো তখন মহানবী (সা.) তাঁর প্রার্থনার জন্য নির্ধারিত তাঁবুতে গিয়ে বিনীত বিগলিত চিত্তে মর্মস্পর্শী ভাষায় আল্লাহর কাছে দোয়া করছেন ‘হে আমার প্রতিপালক-প্রভু! আমি তোমার কাছে সকাতর প্রার্থনা জানাই, তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করো। এই ক্ষুদ্র মুসলিম দলটি যদি আজ ধ্বংস হয়ে যায় তাহলে তোমার ইবাদত পৃথিবীতে আর কখনো প্রতিষ্ঠিত হবে না (বুখারী)।’ প্রার্থনা শেষ করে হুযূর (সা.) তাঁবু থেকে বের হয়ে এলেন এবং যুদ্ধ-ময়দানের দিকে মুখ করে এ আয়াতটি পাঠ করলেন যার অর্থ হলো, অবশ্যই এ বিশাল দলকে পরাস্ত করা হবে এবং তারা পিঠটান দিয়ে (পালাবে)।
* এই একই আয়াত আহযাবের যুদ্ধে অংশগ্রহণকারী শত্রুদের জন্য প্রযোজ্য। (তফসীরে সগীর দ্রষ্টব্য)

بَلِ السَّاعَۃُ مَوۡعِدُہُمۡ وَالسَّاعَۃُ اَدۡہٰی وَاَمَرُّ ﴿۴۷﴾

৪৭
বরং তাদেরকে ধ্বংসের মুহূর্তের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আর সেই মুহূর্ত অত্যন্ত কঠিন ও ভীষণ তিক্ত হবে।

اِنَّ الۡمُجۡرِمِیۡنَ فِیۡ ضَلٰلٍ وَّسُعُرٍ ﴿ۘ۴۸﴾

৪৮
নিশ্চয় অপরাধীরা বিভ্রান্তি ও দহনকারী শাস্তির মাঝে থাকবে।

یَوۡمَ یُسۡحَبُوۡنَ فِی النَّارِ عَلٰی وُجُوۡہِہِمۡ ؕ ذُوۡقُوۡا مَسَّ سَقَرَ ﴿۴۹﴾

৪৯
সে-দিন তাদেরকে অধোমুখী করে আগুনে হেঁচড়ে নেওয়া হবে।২৯১৩ (তাদের বলা হবে,) ‘তোমরা জাহান্নামের স্বাদ ভোগ করো।’
২৯১৩। বদরের পরাজয় কুরাইশদের জন্য ছিল সত্য সত্যই একটি ধ্বংসাত্মক মহাবিপর্যয়। তাদের প্রতাপ ও মর্যাদা চূর্ণবিচূর্ণ হয়ে গেল। তাদের নেতৃবৃন্দের অধিকাংশই নিহত হলো এবং তাদের মৃত দেহগুলো টেনেহিঁচড়ে গর্তে নিক্ষেপ করা হলো। মহানবী (সা.) সে গর্তের কিনারায় গেলেন এবং মৃতদেহগুলোর প্রতি লক্ষ করে বললেন, ‘তোমরা কি তোমাদের প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হতে দেখেছ? আমি তো আমার প্রভুর প্রতিশ্রুতি পূর্ণ হতে স্বচক্ষে দেখলাম’। (বুখারী, কিতাবুল মাগাযী) এভাবেই এ সুস্পষ্ট ভবিষ্যদ্বাণীটি অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল।

اِنَّا کُلَّ شَیۡءٍ خَلَقۡنٰہُ بِقَدَرٍ ﴿۵۰﴾

৫০
নিশ্চয় আমরা প্রত্যেক বস্তুকে কদেখুন: ১৫:২২; ২৫:৩যথাযথ পরিমাপে সৃষ্টি করেছি।২৯১৪
২৯১৪। প্রত্যেকটি বস্তুর জন্য একটি নির্দিষ্ট পরিমাপ আছে, নির্ধারিত সময় ও নির্ধারিত স্থান আছে।