৫১

الذاريات

সূরা আয-যারিয়াত

Adh-Dhariyat

মক্কী ৬১ আয়াত ৩ রুকু পারা ২৬–২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৩ রুকূ

فَاَخَذۡنٰہُ وَجُنُوۡدَہٗ فَنَبَذۡنٰہُمۡ فِی الۡیَمِّ وَہُوَ مُلِیۡمٌ ﴿ؕ۴۱﴾

৪১
তখন আমরা তাকে ও তার সেনাবাহিনীকে (কঠোর হস্তে) ধরে ফেললাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম, আর সে ছিল তিরস্কারযোগ্য।

وَفِیۡ عَادٍ اِذۡ اَرۡسَلۡنَا عَلَیۡہِمُ الرِّیۡحَ الۡعَقِیۡمَ ﴿ۚ۴۲﴾

৪২
আর আদ জাতির মাঝেও (এক নিদর্শন ছিল), যখন আমরা তাদের দিকে এক সর্বনাশা কদেখুন: ২:২৩; ২০:৫৪; ৭৮:৭বায়ু পাঠিয়েছিলাম।

مَا تَذَرُ مِنۡ شَیۡءٍ اَتَتۡ عَلَیۡہِ اِلَّا جَعَلَتۡہُ کَالرَّمِیۡمِ ﴿ؕ۴۳﴾

৪৩
খদেখুন: ১৩:৪; ৩৬:৩৭এটি (তথা ঝঞ্ঝাবায়ু) যার ওপর দিয়ে বয়ে যেত তার কিছুই অবশিষ্ট রাখত না, বরং তাকে পচা গলা কঙ্কালসদৃশ করে দিত।

وَفِیۡ ثَمُوۡدَ اِذۡ قِیۡلَ لَہُمۡ تَمَتَّعُوۡا حَتّٰی حِیۡنٍ ﴿۴۴﴾

৪৪
আর সামূদ জাতির মাঝেও (ছিল এক নিদর্শন), যখন তাদের বলা হয়েছিল, ‘কিছুকাল ভোগবিলাস করে নাও।’

فَعَتَوۡا عَنۡ اَمۡرِ رَبِّہِمۡ فَاَخَذَتۡہُمُ الصّٰعِقَۃُ وَہُمۡ یَنۡظُرُوۡنَ ﴿۴۵﴾

৪৫
কিন্তু তারা তাদের প্রতিপালক-প্রভুর আদেশ অমান্য করল। গদেখুন: গফলে বজ্রপাত তাদেরকে এমতাবস্থায় আঘাত করল যখন তারা চেয়ে চেয়ে দেখছিল।

فَمَا اسۡتَطَاعُوۡا مِنۡ قِیَامٍ وَّمَا کَانُوۡا مُنۡتَصِرِیۡنَ ﴿ۙ۴۶﴾

৪৬
তখন তাদের উঠে দাঁড়ানোরও শক্তি রইল না এবং প্রতিশোধ নেবার ক্ষমতাও তাদের ছিল না।

وَقَوۡمَ نُوۡحٍ مِّنۡ قَبۡلُ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا فٰسِقِیۡنَ ﴿٪۴۷﴾

৪৭
আর এর পূর্বে নূহের জাতিকেও (আমরা ধ্বংস করেছিলাম)। নিশ্চয় তারা ছিল এক দুষ্কৃতকারী জাতি।
সূরা আয-যারিয়াত - রুকু ২

وَالسَّمَآءَ بَنَیۡنٰہَا بِاَیۡٮدٍ وَّاِنَّا لَمُوۡسِعُوۡنَ ﴿۴۸﴾

৪৮
আর আমরা এক মহাশক্তিমত্তার২৮৩৭ বিকাশ ঘটিয়ে আকাশ বানিয়েছি এবং অবশ্যই আমরা একে সম্প্রসারিত করে চলেছি।২৮৩৭-ক,*
২৮৩৭। ‘ইয়াদুন’ মানে: (১) অনুগ্রহ, (২) ক্ষমতা, সম্মান, (৩) সংরক্ষণ, (৪) ধনসম্পদ, (৫) বাহু ইত্যাদি (আকরাব)। অতএব আয়াতের বাক্যাংশটির অর্থ দাঁড়ায় ‘আমরা এক মহাশক্তিমত্তার বিকাশ ঘটিয়ে আকাশ বানিয়েছি’ বা ‘আমরা আকাশসমূহকে আমাদের শক্তিসামর্থ্যের প্রকাশরূপে তৈরি করেছি’ অর্থাৎ আকাশসমূহ সৃষ্টির মাধ্যমে ঐশী গুণাবলির (যথা- আল্লাহর জ্যোতি, অসামান্য শক্তিসামর্থ্য ও মহিমার) প্রমাণ পাওয়া যায়।
২৮৩৭-ক। ‘মূসিউন’ অর্থ হতে পারে আমরা সম্প্রসারিত করতে থাকব।
* এ আয়াতে ‘বিআইদিন’ শব্দটি এদিকে ইঙ্গিত করছে, আল্লাহ তা’লা আকাশ বানাতে গিয়ে এতে অগণিত কল্যাণ রেখে দিয়েছেন এবং সাথে সাথে একথাও বলেছেন, ‘একে সম্প্রসারিত করে চলেছি।’ ‘আমরা একে সম্প্রসারিত করে চলেছি’ আয়াতে এ অংশটি এক মহাস্বাতন্ত্র্যসূচক উক্তি। আরবের এক নিরক্ষর নবীর নিজের পক্ষ থেকে এ উক্তি করা কখনো সম্ভব ছিল না। এ বিশ্বজগৎ যে প্রতি মুহূর্তে সম্প্রসারিত হয়ে চলেছে তা বিজ্ঞানীরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান করে এখন জেনেছে। মহানবী (সা.)-এর যুগে তো সবাই মনে করত এটি এক জড় ও স্থির বিশ্বজগৎ। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَالۡاَرۡضَ فَرَشۡنٰہَا فَنِعۡمَ الۡمٰہِدُوۡنَ ﴿۴۹﴾

৪৯
আর আমরা ভূপৃষ্ঠকে বিছিয়ে দিয়েছি। অতএব আমরা কত-না উত্তম বিছানা প্রস্তুতকারী!

وَمِنۡ کُلِّ شَیۡءٍ خَلَقۡنَا زَوۡجَیۡنِ لَعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۵۰﴾

৫০
কদেখুন: ৬:১৫; ২০:১৩৩আর সবকিছুকে আমরা জোড়া-জোড়া২৮৩৮ সৃষ্টি করেছি, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।
২৮৩৮। আল্লাহ প্রত্যেক বস্তুরই জোড়া সৃষ্টি করেছেন, কেবল প্রাণিজগতেই নয় বরং উদ্ভিদ জগতেও। এমনকি বস্তুজগতেও জোড়া রয়েছে। আধ্যাত্মিক বিষয়াদিতেও জোড়া আছে। এমনকি আকাশ-পৃথিবীও একটি জোড়া।