৫১

الذاريات

সূরা আয-যারিয়াত

Adh-Dhariyat

মক্কী ৬১ আয়াত ৩ রুকু পারা ২৬–২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৩ রুকূ

قَالُوۡا کَذٰلِکِ ۙ قَالَ رَبُّکِ ؕ اِنَّہٗ ہُوَ الۡحَکِیۡمُ الۡعَلِیۡمُ ﴿۳۱﴾

৩১
তারা বলল, ‘তোমার প্রতিপালক-প্রভু এভাবেই হবে বলেছেন। নিশ্চয় তিনিই পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞ।’

قَالَ فَمَا خَطۡبُکُمۡ اَیُّہَا الۡمُرۡسَلُوۡنَ ﴿۳۲﴾

৩২
সে (অর্থাৎ ইবরাহীম) বলল, কদেখুন: ১৫:৫৮হে প্রেরিতরা! তোমাদের (প্রকৃত) উদ্দেশ্য কী?’

قَالُوۡۤا اِنَّاۤ اُرۡسِلۡنَاۤ اِلٰی قَوۡمٍ مُّجۡرِمِیۡنَ ﴿ۙ۳۳﴾

৩৩
তারা বলল, খদেখুন: ১৫:৫৯‘নিশ্চয় আমরা এক অপরাধী জাতির প্রতি প্রেরিত হয়েছি,

لِنُرۡسِلَ عَلَیۡہِمۡ حِجَارَۃً مِّنۡ طِیۡنٍ ﴿ۙ۳۴﴾

৩৪
যেন আমরা তাদের ওপর গদেখুন: ১১:৮৩মৃত্তিকাজাত কঙ্কর বর্ষণ করি,ঘদেখুন: ১১:৮৪; ১৫:৭৬; ২৯:৩৬চদেখুন: ১০:৯১,২৮

مُّسَوَّمَۃً عِنۡدَ رَبِّکَ لِلۡمُسۡرِفِیۡنَ ﴿۳۵﴾

৩৫
যেগুলো তোমার প্রতিপালক-প্রভুর কাছে সীমালঙ্ঘনকারীদের (শাস্তির) জন্য চিহ্নিত করা আছে।’

فَاَخۡرَجۡنَا مَنۡ کَانَ فِیۡہَا مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿ۚ۳۶﴾

৩৬
অতঃপর সেখানে যারা মুমিন ছিল আমরা তাদের সবাইকে বের করে আনলাম।

فَمَا وَجَدۡنَا فِیۡہَا غَیۡرَ بَیۡتٍ مِّنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿ۚ۳۷﴾

৩৭
আর (আমার প্রতি) আত্মসমর্পণকারীদের মাত্র একটি ঘরই আমরা সেখানে পেলাম।

وَتَرَکۡنَا فِیۡہَاۤ اٰیَۃً لِّلَّذِیۡنَ یَخَافُوۡنَ الۡعَذَابَ الۡاَلِیۡمَ ﴿ؕ۳۸﴾

৩৮
আর যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমরা তাদের জন্য এতে এক বড়ো নিদর্শন রেখে দিলাম।

وَفِیۡ مُوۡسٰۤی اِذۡ اَرۡسَلۡنٰہُ اِلٰی فِرۡعَوۡنَ بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿۳۹﴾

৩৯
আর মূসার (ঘটনার) মাঝেও (এরূপ নিদর্শনই ছিল), যখন আমরা তাকে এক সুস্পষ্ট-সমুজ্জ্বল প্রমাণসহ ফেরাউনের কাছে পাঠিয়েছিলাম।

فَتَوَلّٰی بِرُکۡنِہٖ وَقَالَ سٰحِرٌ اَوۡ مَجۡنُوۡنٌ ﴿۴۰﴾

৪০
অতঃপর সে (অর্থাৎ ফেরাউন) তার সভাসদবৃন্দসহ২৮৩৬ ফিরে গেল এবং বলল, ‘এ যে এক জাদুকর অথবা পাগল!’
২৮৩৬। ‘রুকন’ অর্থ যার সাহায্যে দাঁড়ানো যায়, শক্তি, সামর্থ্য ও প্রতিরোধ, মানুষের আত্মীয়স্বজন বা গোত্র, তার স্বদল, যে-সব লোকের দ্বারা মানুষ সাহায্যপ্রাপ্ত হয়, সম্ভ্রান্ত বা উচ্চমর্যাদার লোক (লেইন)।