৫১

الذاريات

সূরা আয-যারিয়াত

Adh-Dhariyat

মক্কী ৬১ আয়াত ৩ রুকু পারা ২৬–২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৬১ আয়াত এবং ৩ রুকূ

وَفِی الۡاَرۡضِ اٰیٰتٌ لِّلۡمُوۡقِنِیۡنَ ﴿ۙ۲۱﴾

২১
আর দৃঢ়বিশ্বাস পোষণকারীদের জন্য পৃথিবীতে বহুবিধ নিদর্শন রয়েছে।

وَفِیۡۤ اَنۡفُسِکُمۡ ؕ اَفَلَا تُبۡصِرُوۡنَ ﴿۲۲﴾

২২
আর তোমাদের নিজেদের মাঝেও (নিদর্শনাবলি রয়েছে)। তবুও কি তোমরা দেখো না?

وَفِی السَّمَآءِ رِزۡقُکُمۡ وَمَا تُوۡعَدُوۡنَ ﴿۲۳﴾

২৩
আর আকাশে তোমাদের জীবনোপকরণ রয়েছে এবং তা-ও (রয়েছে) যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে।২৮৩১
২৮৩১। মুমিনদের বিজয় ও ধনসম্পদ লাভের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা এবং অবিশ্বাসীদের প্রতি যে সতর্কবাণী উচ্চারিত হয়েছে তা উভয়ই এ প্রতিশ্রুতির অন্তর্গত। ২৮৩২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَوَرَبِّ السَّمَآءِ وَالۡاَرۡضِ اِنَّہٗ لَحَقٌّ مِّثۡلَ مَاۤ اَنَّکُمۡ تَنۡطِقُوۡنَ ﴿٪۲۴﴾

২৪
অতএব আকাশ ও পৃথিবীর প্রতিপালক প্রভুর শপথ! নিশ্চয় তোমাদের পরস্পর কথা বলা যেমন সত্য এটিও তেমন সত্য।২৮৩২
সূরা আয-যারিয়াত - রুকু ১
২৮৩২। পূর্ববর্তী আয়াতে মুমিনদেরকে বিজয় ও ধনসম্পদসহ রিযক দানের যে প্রতিশ্রুতির উল্লেখ করা হয়েছে, তা মহানবী (সা.)-এর কোনো স্বপ্নবিলাস নয়, বরং তা দৃঢ় সত্যের ওপর প্রতিষ্ঠিত প্রতিশ্রুতি এবং এমনই সুস্পষ্ট সত্য যে, তোমাদের কথা বলার মতোই সত্য। এর আরেকটি অর্থ এ-ও হতে পারে যে, ‘কুরআন নিঃসন্দেহে খোদার এমনই মুখনিঃসৃত কথা যেমন তোমার মুখ থেকে কথা নিঃসৃত হচ্ছে।’

ہَلۡ اَتٰٮکَ حَدِیۡثُ ضَیۡفِ اِبۡرٰہِیۡمَ الۡمُکۡرَمِیۡنَ ﴿ۘ۲۵﴾

২৫
তোমার কাছে কি ইবরাহীমের সম্মানিত কদেখুন: ১১:৭০-৭১; ১৫:৫২অতিথিদের বৃত্তান্ত পৌঁছেছে?

اِذۡ دَخَلُوۡا عَلَیۡہِ فَقَالُوۡا سَلٰمًا ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوۡمٌ مُّنۡکَرُوۡنَ ﴿ۚ۲۶﴾

২৬
তারা যখন তার কাছে এলো, তারা বলল, খদেখুন: ১১:৭০‘সালাম’ (অর্থাৎ শান্তি বর্ষিত হোক)! সে-ও বলল, ‘সালাম!’ (আর সে মনে মনে বলল,) ‘অপরিচিত লোক (মনে হচ্ছে)।২৮৩৩
২৮৩৩। ১১:৭০-৭১ দেখুন।

فَرَاغَ اِلٰۤی اَہۡلِہٖ فَجَآءَ بِعِجۡلٍ سَمِیۡنٍ ﴿ۙ۲۷﴾

২৭
আর সে তাড়াতাড়ি তার পরিবারের কাছে গেল এবং গদেখুন: ১১:৭০গএকটি মোটাতাজা (ভুনা) বাছুর নিয়ে এলো।

فَقَرَّبَہٗۤ اِلَیۡہِمۡ قَالَ اَلَا تَاۡکُلُوۡنَ ﴿۫۲۸﴾

২৮
এরপর সে তাদের সামনে তা পরিবেশন করল এবং জিজ্ঞেস করল, ‘তোমরা কি খাবে না?’

فَاَوۡجَسَ مِنۡہُمۡ خِیۡفَۃً ؕ قَالُوۡا لَا تَخَفۡ ؕ وَبَشَّرُوۡہُ بِغُلٰمٍ عَلِیۡمٍ ﴿۲۹﴾

২৯
ঘদেখুন: ১১:৭১; ১৫:৫৩; ১১:৭১-৭২; ১৫:৫৪অতঃপর সে তাদের ব্যাপারে সন্দিহান হয়ে পড়ল। তারা বলল, ‘ভয় পেয়ো না।’ আর তারা তাকে এক জ্ঞানী পুত্রের সুসংবাদ দিল।২৮৩৪
২৮৩৪। এ আয়াতে এবং ১৫:৫৪ আয়াতে ‘প্রতিশ্রুত পুত্র’-কে ‘জ্ঞানী পুত্র’ বলে বর্ণনা করা হয়েছে। অন্যদিকে ৩৭:১০২ আয়াতে প্রতিশ্রুত পুত্রকে ‘ধৈর্যশীল পুত্র’ বলা হয়েছে। প্রথমোক্ত জ্ঞানী পুত্র হলেন হযরত ইসহাক (আ.) এবং শেষোক্ত ধৈর্যশীল পুত্র হলেন হযরত ইসমাঈল (আ.)।

فَاَقۡبَلَتِ امۡرَاَتُہٗ فِیۡ صَرَّۃٍ فَصَکَّتۡ وَجۡہَہَا وَقَالَتۡ عَجُوۡزٌ عَقِیۡمٌ ﴿۳۰﴾

৩০
তখন তার স্ত্রী অত্যন্ত লজ্জিত ও হতভম্ব হয়ে২৮৩৫ এগিয়ে এলো এবং নিজের মুখ চাপড়ে বলল, ‘আমি যে এক বন্ধ্যা বৃদ্ধা!’
২৮৩৫। ‘সাররা’ অর্থ উচ্চৈঃস্বরে চিৎকার, শোকের আতিশয্য, দুশ্চিন্তার একশেষ, ঘৃণা-লজ্জা বা অপছন্দের কারণে মুখমণ্ডলের সংকোচন, বিকৃতি বা পাণ্ডুবর্ণ ধারণ, সংজ্ঞাহীন হওয়া।