৫

المائدة

সূরা আল-মায়েদা

Al-Ma'idah

মাদানী ১২১ আয়াত ১৬ রুকু পারা ৬–৭

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১২১ আয়াত ও ১৬ রুকূ

وَاِذۡ قَالَ مُوۡسٰی لِقَوۡمِہٖ یٰقَوۡمِ اذۡکُرُوۡا نِعۡمَۃَ اللّٰہِ عَلَیۡکُمۡ اِذۡ جَعَلَ فِیۡکُمۡ اَنۡۢبِیَآءَ وَجَعَلَکُمۡ مُّلُوۡکًا ٭ۖ وَّاٰتٰٮکُمۡ مَّا لَمۡ یُؤۡتِ اَحَدًا مِّنَ الۡعٰلَمِیۡنَ ﴿۲۱﴾

২১
আর (স্মরণ করো!) মূসা যখন তার জাতিকে বলেছিল, ‘হে আমার জাতি! খদেখুন: ১:৭; ৪:৭০; ১৯:৫৯তোমাদের প্রতি আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণ করো, যখনকিনা তিনি তোমাদের মাঝে নবীদের নিযুক্ত করেছিলেন এবং তোমাদের বাদশা৭৩০ বানিয়েছিলেন আর তোমাদেরকে তা দিয়েছিলেন যা তিনি (সমকালীন) বিশ্বের অন্য কাউকে দেন নি।
৭৩০। ‘ফীকুম’ না বলে কেবল ‘কুম’ শব্দ ব্যবহার করে আল্লাহ তা’লা বুঝাতে চেয়েছেন, কোনো জাতি বা গোত্রের মধ্যে যদি রাজা থাকে তাহলে সে জাতির সকলেই শাসনকাজের মর্যাদার কিছুটা স্বাদ নানাভাবে উপভোগ করার সুযোগ পায়। সে জাতির সাধারণ জনগণ আংশিকভাবে হলেও প্রভুত্ব ও স্বাধীনতা ভোগ করে, কিন্তু নবুওয়তের ক্ষেত্রে এ অংশীদারিত্ব খাটে না, আংশিকভাবেও না। ৭৩১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

یٰقَوۡمِ ادۡخُلُوا الۡاَرۡضَ الۡمُقَدَّسَۃَ الَّتِیۡ کَتَبَ اللّٰہُ لَکُمۡ وَلَا تَرۡتَدُّوۡا عَلٰۤی اَدۡبَارِکُمۡ فَتَنۡقَلِبُوۡا خٰسِرِیۡنَ ﴿۲۲﴾

২২
হে আমার জাতি! (সেই) পবিত্র ভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য অবধারিত করেছেন এবং তোমরা পৃষ্ঠপ্রদর্শন কোরো না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হবে।’৭৩১
৭৩১। ‘তোমাদের জন্য অবধারিত করেছেন’ কথাটির মধ্যে আল্লাহ তা’লার এ প্রচ্ছন্ন প্রতিশ্রুতি রয়েছে যে, ইসরাঈলীরা যদি সাহসিকতার সাথে পবিত্র নগরে প্রবেশ করে তাহলে আল্লাহ তা’লা তাদেরকে বিজয় দান করবেন।

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِنَّ فِیۡہَا قَوۡمًا جَبَّارِیۡنَ ٭ۖ وَاِنَّا لَنۡ نَّدۡخُلَہَا حَتّٰی یَخۡرُجُوۡا مِنۡہَا ۚ فَاِنۡ یَّخۡرُجُوۡا مِنۡہَا فَاِنَّا دٰخِلُوۡنَ ﴿۲۳﴾

২৩
তারা বলল, ‘হে মূসা! নিশ্চয় সেখানে এক দুর্ধর্ষ জাতি রয়েছে৭৩২ এবং সেখান থেকে তাদের বের না হওয়া পর্যন্ত আমরা কখনো সেখানে প্রবেশ করব না। তবে তারা যদি সেখান থেকে বের হয় তাহলে আমরা অবশ্যই (সেখানে) প্রবেশ করব।৭৩৩
৭৩২। এতে বুঝা যায়, ইসরাঈলীদের সে জাতির ঘটনাবিবরণী জানা ছিল। ‘আমালেকীয়’ ও অন্যান্য দুর্ধর্ষ আরব গোত্রগুলো সে সময়ে পবিত্র ভূমির অধিবাসী ছিল। ইসরাঈলীরা তাদেরকে ভীষণ ভয় করত।
৭৩৩। মূসা (আ.)-এর সহচরবৃন্দের ঔদ্ধত্যপূর্ণ ও ভীতিমিশ্রিত এ আচরণের সাথে নবী করীম (সা.)-এর সাহাবীদের স্বেচ্ছাপ্রণোদিত অবিশ্বাস্য আত্মবলিদানের স্পৃহার তুলনা করুন। তাঁরা নবী করীম (সা.)-এর সামান্য ইঙ্গিত পাওয়া মাত্র মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়তে একটুও দ্বিধা করতেন না, বরং সর্বদা মনেপ্রাণে প্রস্তুত থাকতেন। বদর প্রান্তরে যখন মহানবী (সা.) অল্পসংখ্যক প্রায় নিরস্ত্র সাহাবীদেরকে সঙ্গে নিয়ে মক্কার বিরাট সংখ্যাগরিষ্ঠ, অস্ত্রশস্ত্রে সুসজ্জিত, দক্ষ যোদ্ধাদের সঙ্গে সম্মুখযুদ্ধে লিপ্ত হবার বাসনা ব্যক্ত করলেন এবং এ ব্যাপারে তাঁদের পরামর্শ চাইলেন তখন একজন সাহাবী দাঁড়িয়ে অতি বিনয়ের সাথে রসূল করীম (সা.)-কে সম্বোধনপূর্বক এ অবিস্মরণীয় কথাগুলো উচ্চারণ করেছিলেন, “হে আল্লাহর রসূল (সা.)! মূসা (আ.)-কে তাঁর জাতি বলেছিল, ‘যাও! তুমি ও তোমার প্রতিপালক-প্রভু উভয়ে যুদ্ধ করো, আমরা তো এখানেই বসে থাকব।’ পক্ষান্তরে আমরা এরূপ কথা আপনাকে কখনো বলব না এবং হে আল্লাহর রসূল (সা.)! আমরা আপনার চিরসঙ্গী, আপনি যেখানে যাবেন আমরা সেখানেই যাব। আমরা শত্রুদের সাথে আপনার ডানে লড়ব, আপনার বামে লড়ব, আপনার সামনে লড়ব, আপনার পেছনে লড়ব এবং আমরা বিশ্বাস রাখি, আপনি আমাদের কাছ থেকে এমন কিছু দেখতে পাবেন যা আপনার চোখকে তৃপ্ত করবে” (বুখারী)।

قَالَ رَجُلٰنِ مِنَ الَّذِیۡنَ یَخَافُوۡنَ اَنۡعَمَ اللّٰہُ عَلَیۡہِمَا ادۡخُلُوۡا عَلَیۡہِمُ الۡبَابَ ۚ فَاِذَا دَخَلۡتُمُوۡہُ فَاِنَّکُمۡ غٰلِبُوۡنَ ۬ۚ وَعَلَی اللّٰہِ فَتَوَکَّلُوۡۤا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۲۴﴾

২৪
যারা (আল্লাহকে) ভয় করত তাদের মধ্য থেকে এমন দুই ব্যক্তি৭৩৪ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন- বলল, ‘এদের বিরুদ্ধে প্রধান ফটক দিয়ে আক্রমণ রচনা করো। সুতরাং তোমরা যখন এতে প্রবেশ করবে তখন তোমরা অবশ্যই বিজয়ী হবে। কদেখুন: ৩:১৬১; ৫:১২; ৯:৫১আর তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর ওপরই ভরসা করো।’
৭৩৪। ‘দুই ব্যক্তি’ বলতে মনে করা হয় তারা নূনের পুত্র যশুয়া এবং যোফেন্নার পুত্র নূন (গণনাপুস্তক ১৪:৬), কিন্তু পূর্বাপর প্রসঙ্গ থেকে এটা বুঝা যায় যে, মূসা (আ.) ও হারুন (আ.)-ই সেই দুইজন লোক। ‘রাজুল’ শব্দটি দ্বারা পৌরুষদীপ্ত সাহসী মানুষ বুঝায়। এ দুইজন পুরুষ যে মূসা (আ.) ও হারূন (আ.) ছিলেন তা সেই কথাগুলো থেকেও বুঝা যায়, যা মূসা (আ.) পরবর্তী ২৬ নম্বর আয়াতে দোয়ার মধ্যে আল্লাহকে বলেছিলেন (৫:২৬)। আল্লাহ তা’লা এ দুইজনের নাম না নিয়ে তাদেরকে কেবল দুইজন বীরপুরুষ বলে উল্লেখ করে তাঁদের পৌরুষ ও সাহসিকতার প্রশংসা করেছেন এবং অন্যান্য ইসরাঈলীদের ভীরুতাকে নিন্দা করেছেন।

قَالُوۡا یٰمُوۡسٰۤی اِنَّا لَنۡ نَّدۡخُلَہَاۤ اَبَدًا مَّا دَامُوۡا فِیۡہَا فَاذۡہَبۡ اَنۡتَ وَرَبُّکَ فَقَاتِلَاۤ اِنَّا ہٰہُنَا قٰعِدُوۡنَ ﴿۲۵﴾

২৫
তারা বলল, ‘হে মূসা! যতক্ষণ তারা সেখানে আছে আমরা কখনো তাতে (অর্থাৎ জনপদে) প্রবেশ করব না। সুতরাং তুমি ও তোমার প্রতিপালক-প্রভু যাও এবং তোমরা উভয়ে যুদ্ধ করো; আমরা তো এখানেই বসে থাকব।’

قَالَ رَبِّ اِنِّیۡ لَاۤ اَمۡلِکُ اِلَّا نَفۡسِیۡ وَاَخِیۡ فَافۡرُقۡ بَیۡنَنَا وَبَیۡنَ الۡقَوۡمِ الۡفٰسِقِیۡنَ ﴿۲۶﴾

২৬
সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! আমি আমার নিজের ও আমার ভাই ছাড়া কারো ওপর কর্তৃত্ব করি না। সুতরাং তুমি আমাদের ও দুষ্কর্মপরায়ণ জাতির মাঝে মীমাংসা করে দাও।’

قَالَ فَاِنَّہَا مُحَرَّمَۃٌ عَلَیۡہِمۡ اَرۡبَعِیۡنَ سَنَۃً ۚ یَتِیۡہُوۡنَ فِی الۡاَرۡضِ ؕ فَلَا تَاۡسَ عَلَی الۡقَوۡمِ الۡفٰسِقِیۡنَ ﴿٪۲۷﴾

২৭
তিনি (অর্থাৎ আল্লাহ) বললেন, কদেখুন: ২:২৪৪‘অতএব নিশ্চয় তাদের জন্য সেটি (অর্থাৎ পবিত্র ভূমি) চল্লিশ বছর পর্যন্ত নিষিদ্ধ হয়ে গেল। তারা ভূপৃষ্ঠে দিশেহারা হয়ে ঘুরে বেড়াবে৭৩৫। সুতরাং তুমি দুষ্কৃতিপরায়ণ জাতির জন্য আক্ষেপ কোরো না।’
সূরা আল-মায়েদা - রুকু ৪
৭৩৫। ইসরাঈলীদের ভীরুতা এবং তাদের নবীর প্রতি তাদের অশ্রদ্ধাপূর্ণ আচরণের জন্য আল্লাহ তা’লা প্রতিশ্রুত ভূমিতে তাদের প্রবেশকে চল্লিশ বছর পিছিয়ে দিলেন। তাদেরকে চল্লিশ বছর ধরে মরুভূমিতে যাযাবরের জীবনযাপন করতে হলো। অবশ্য এ যাযাবর জীবনযাপনের মাধ্যমে আল্লাহ তা’লা তাদের মাঝে নতুন জীবনের প্রেরণাও সৃষ্টি করেছিলেন। তিনি তাদের কর্মবিমুখতা, আলস্য ও ভীরুতার মনোবৃত্তি দূর করে তাদের মাঝে কর্মস্পৃহা, প্রতিরোধ শক্তি ও অন্যান্য নৈতিক গুণাবলির বিকাশ ঘটিয়েছিলেন, যার ফলে তাদের অব্যবহিত পরবর্তী বংশ শৌর্যবীর্য ও সাহসিকতার শক্তিতে বলীয়ান হয়ে ‘প্রতিশ্রুত ভূমি’ জয় করতে সক্ষম হয়।

وَاتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ ابۡنَیۡ اٰدَمَ بِالۡحَقِّ ۘ اِذۡ قَرَّبَا قُرۡبَانًا فَتُقُبِّلَ مِنۡ اَحَدِہِمَا وَلَمۡ یُتَقَبَّلۡ مِنَ الۡاٰخَرِ ؕ قَالَ لَاَقۡتُلَنَّکَ ؕ قَالَ اِنَّمَا یَتَقَبَّلُ اللّٰہُ مِنَ الۡمُتَّقِیۡنَ ﴿۲۸﴾

২৮
আর তুমি তাদের কাছে আদমের দুই পুত্রের৭৩৬ ঘটনা যথাযথভাবে পড়ে শোনাও। তারা উভয়ে যখন এক কুরবানী দিয়েছিল তখন তাদের একজনের (কুরবানী) গ্রহণ করা হয়েছিল এবং অপরজনের গ্রহণ করা হয় নি। (এতে) সে বলল, ‘আমি তোমাকে অবশ্যই হত্যা করব।’ (উত্তরে) সে বলল, ‘কেবল মুত্তাকীদের কাছ থেকেই আল্লাহ (কুরবানী) গ্রহণ করে থাকেন।’
৭৩৬। ‘আবনাই আদম’ (দুইজন আদমপুত্র) রূপকভাবে যে-কোনো দুইজন মানুষকে বুঝাতে পারে। এই রূপক বর্ণনাটি বনী ইসমাঈলের প্রতি বনী ইসরাঈলের শত্রুভাবাপন্ন ঈর্ষাপূর্ণ মনোভঙ্গির উদাহরণরূপে ব্যবহৃত হয়েছে। তার

لَئِنۡۢ بَسَطۡتَّ اِلَیَّ یَدَکَ لِتَقۡتُلَنِیۡ مَاۤ اَنَا بِبَاسِطٍ یَّدِیَ اِلَیۡکَ لِاَقۡتُلَکَ ۚ اِنِّیۡۤ اَخَافُ اللّٰہَ رَبَّ الۡعٰلَمِیۡنَ ﴿۲۹﴾

২৯
‘তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার দিকে তোমার হাত বাড়ালেও আমি কিন্তু তোমাকে হত্যার উদ্দেশ্যে তোমার দিকে আমার হাত বাড়াবো না। নিশ্চয় আমি বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আল্লাহকে ভয় করি।’

اِنِّیۡۤ اُرِیۡدُ اَنۡ تَبُوۡٓاَ بِاِثۡمِیۡ وَاِثۡمِکَ فَتَکُوۡنَ مِنۡ اَصۡحٰبِ النَّارِ ۚ وَذٰلِکَ جَزٰٓؤُا الظّٰلِمِیۡنَ ﴿ۚ۳۰﴾

৩০
‘নিশ্চয় আমি চাই,৭৩৭ তুমি আমার পাপ৭৩৮ ও তোমার পাপের ভার বহন করো। অতঃপর তুমি আগুনের অধিবাসী হয়ে যাও; বস্তুত এটাই সীমালঙ্ঘনকারীদের প্রতিফল।’
৭৩৭। ‘উরিদু’ (আমি চাই) ‘রাদা’ থেকে উৎপন্ন। এ শব্দটি অনেক সময় প্রকৃত ইচ্ছার প্রকাশ না বুঝিয়ে বাস্তব অবস্থার প্রেক্ষিতে ঘটিতব্য বিষয়ের অবতারণাকে বুঝায় (১৮:৭৮)। হাবীল ইচ্ছা করেছিলেন তার ভাই কাবীল দোযখে নিক্ষিপ্ত হোক- এ আয়াতের অর্থ এটা নয়। অবস্থা লক্ষ করে তিনি বুঝে গিয়েছিলেন, তার অহিংস মনোভাব ও শান্তিপূর্ণ অবস্থান তার ভাই কাবীলকে উত্তেজিত করবে এবং এর পরিণতিতে সে তার হিংস্রতার জন্য দোযখে যাবে।
৭৩৮। ‘ইসমী’ অর্থ ‘আমার প্রতি করা অত্যাচার ও পাপ’। কাবীলের ভ্রাতৃহত্যার বাসনার কুফল কী হবে তা-ই হাবীল এখানে বর্ণনা করেছেন।