الحجرات
Al-Hujurat
মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৯ আয়াত এবং ২ রুকূ
(হিজরতের পরে অবতীর্ণ)
এ সূরাটি হিজরি নবম বছরে মক্কা-বিজয়ের পরে অবতীর্ণ হয়েছিল। মক্কা-বিজয়ের পর পরই দলে দলে লোক ইসলামে প্রবেশ করতে থাকল। ইসলাম একটি বিরাট রাজনৈতিক শক্তিরূপেও আত্মপ্রকাশ করল। তাই সময়ের প্রয়োজন ছিল, নবদীক্ষিত মুসলমানদেরকে ইসলামের নীতিমালা, আচারাচরণ ও কৃষ্টি-সভ্যতায় শিক্ষিত করে তোলা। এ সূরাতে এগুলোই শিক্ষা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সামাজিক অনাচার, যা ধনী ও সম্পদশালী সমাজে অজান্তে স্থান করে নেয়, সেগুলো সম্বন্ধে সূরাটিতে আলোচনা করা হয়েছে, কেননা সারা আরব দেশ ইসলামের করতলগত হয়ে গেলে ইসলামী সমাজ রাজনৈতিকভাবেও একটি শক্তিশালী ও সম্পদশালী সমাজে পরিণত হয়েছিল। অতএব অতি স্বাভাবিক কারণেই এবং যুক্তিযুক্তভাবেই জাতীয় আইনকানুন, আন্তর্জাতিক বিবাদবিসংবাদ মীমাংসার বিধিবিধান প্রভৃতির প্রয়োজনও দেখা দিয়েছিল। তাই এ সূরাতে সে বিষয়গুলোর রূপরেখাও দেওয়া হয়েছে। হযরত নবী করীম (সা.)-এর অত্যুচ্চ আধ্যাত্মিক মর্যাদার প্রতি লক্ষ রেখে মুসলমানরা যেন তাঁকে পরম শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা ও আনুগত্য প্রদর্শন করে, এ সূরার শুরুতেই সেই উপদেশ দেওয়া হয়েছে। তাদেরকে জোরালো নির্দেশ দেওয়া হয়েছে, মহানবী (সা.) কোন বিষয়ে কী সিদ্ধান্ত দেবেন, তারা যেন পূর্বাহ্ণেই আঁচ করে না নেয় বরং সবসময় নির্দ্বিধায় স্বতঃপ্রবৃত্ত হয়ে তাঁর হুকুম পালনে রত থাকে। মহানবী (সা.)-এর কণ্ঠস্বর থেকে যেন তাদের কণ্ঠস্বর কখনোই উঁচু না হয়। এমনটা শুধু বেয়াদবিই নয়, এতে অশ্রদ্ধা ও ঔদ্ধত্য প্রকাশ পায় এবং ইসলামী সমাজের শৃঙ্খলা ভঙ্গের কারণ হয়ে যায়। অতঃপর মুসলমানদেরকে সাবধান করা হয়েছে তারা যেন গুজবে কর্ণপাত না করে, কেননা মিথ্যা গুজব অনেক অনর্থের সৃষ্টি করে ও কদর্য অবস্থায় নিপতিত করে। কয়েকটি চুম্বক কথার মাধ্যমে এ সূরাতে জাতিসমূহের সংঘ বা জাতিপুঞ্জের নীতিমালা রচনার মূলভিত্তিও দেওয়া হয়েছে। অতঃপর কতগুলো সামাজিক কদাচারের উল্লেখ করে বলা হয়েছে, এগুলোকেই সময়মত কার্যকরভাবে নির্মূল করা না হলে জাতির জীবনীশক্তি নষ্ট হয়ে যাবে এবং সমগ্র সমাজ ধ্বংস হয়ে যাবে। এ কদাচারের কয়েকটি হলো, সন্দেহ, মিথ্যা অপবাদ ও অভিযোগ, ছিদ্রান্বেষণ, গুপ্তচরবৃত্তি ও পরনিন্দা। সর্বোপরি যে দোষ মানুষের জন্য অবধারিতভাবে দীর্ঘস্থায়ী অকল্যাণ বয়ে আনে তা হলো, জাতিগত ও বংশগত শ্রেষ্ঠত্বের অহংকার ও আত্মম্ভরিতা। ইসলাম পুণ্যকর্ম ও ধর্মপরায়ণভিত্তিক শ্রেষ্ঠত্ব ছাড়া অন্য কোনোকিছুকেই শ্রেষ্ঠত্বের ভিত্তি বলে স্বীকার করে না।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُقَدِّمُوۡا بَیۡنَ یَدَیِ اللّٰہِ وَرَسُوۡلِہٖ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿۲﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَرۡفَعُوۡۤا اَصۡوَاتَکُمۡ فَوۡقَ صَوۡتِ النَّبِیِّ وَلَا تَجۡہَرُوۡا لَہٗ بِالۡقَوۡلِ کَجَہۡرِ بَعۡضِکُمۡ لِبَعۡضٍ اَنۡ تَحۡبَطَ اَعۡمَالُکُمۡ وَاَنۡتُمۡ لَا تَشۡعُرُوۡنَ ﴿۳﴾
اِنَّ الَّذِیۡنَ یَغُضُّوۡنَ اَصۡوَاتَہُمۡ عِنۡدَ رَسُوۡلِ اللّٰہِ اُولٰٓئِکَ الَّذِیۡنَ امۡتَحَنَ اللّٰہُ قُلُوۡبَہُمۡ لِلتَّقۡوٰی ؕ لَہُمۡ مَّغۡفِرَۃٌ وَّاَجۡرٌ عَظِیۡمٌ ﴿۴﴾
اِنَّ الَّذِیۡنَ یُنَادُوۡنَکَ مِنۡ وَّرَآءِ الۡحُجُرٰتِ اَکۡثَرُہُمۡ لَا یَعۡقِلُوۡنَ ﴿۵﴾
وَلَوۡ اَنَّہُمۡ صَبَرُوۡا حَتّٰی تَخۡرُجَ اِلَیۡہِمۡ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۶﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ جَآءَکُمۡ فَاسِقٌۢ بِنَبَاٍ فَتَبَیَّنُوۡۤا اَنۡ تُصِیۡبُوۡا قَوۡمًۢا بِجَہَالَۃٍ فَتُصۡبِحُوۡا عَلٰی مَا فَعَلۡتُمۡ نٰدِمِیۡنَ ﴿۷﴾
وَاعۡلَمُوۡۤا اَنَّ فِیۡکُمۡ رَسُوۡلَ اللّٰہِ ؕ لَوۡ یُطِیۡعُکُمۡ فِیۡ کَثِیۡرٍ مِّنَ الۡاَمۡرِ لَعَنِتُّمۡ وَلٰکِنَّ اللّٰہَ حَبَّبَ اِلَیۡکُمُ الۡاِیۡمَانَ وَزَیَّنَہٗ فِیۡ قُلُوۡبِکُمۡ وَکَرَّہَ اِلَیۡکُمُ الۡکُفۡرَ وَالۡفُسُوۡقَ وَالۡعِصۡیَانَ ؕ اُولٰٓئِکَ ہُمُ الرّٰشِدُوۡنَ ۙ﴿۸﴾
فَضۡلًا مِّنَ اللّٰہِ وَنِعۡمَۃً ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۹﴾
وَاِنۡ طَآئِفَتٰنِ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ اقۡتَتَلُوۡا فَاَصۡلِحُوۡا بَیۡنَہُمَا ۚ فَاِنۡۢ بَغَتۡ اِحۡدٰٮہُمَا عَلَی الۡاُخۡرٰی فَقَاتِلُوا الَّتِیۡ تَبۡغِیۡ حَتّٰی تَفِیۡٓءَ اِلٰۤی اَمۡرِ اللّٰہِ ۚ فَاِنۡ فَآءَتۡ فَاَصۡلِحُوۡا بَیۡنَہُمَا بِالۡعَدۡلِ وَاَقۡسِطُوۡا ؕ اِنَّ اللّٰہَ یُحِبُّ الۡمُقۡسِطِیۡنَ ﴿۱۰﴾