৪১

حم السجدة

সূরা হা মীম আস-সাজদা

Ha Mim As-Sajdah

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২৪–২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।

حٰمٓ ۚ﴿۲﴾

২
খদেখুন: ৪০:২; ৪২:২; ৪৩:২; ৪৪:২; ৪৫:২; ৪৬:২‘হামীদুন মাজীদুন’ অর্থাৎ প্রশংসার অধিকারী, মহাসম্মানিত।২৬২০-ক
২৬২০-ক। ২৫৯২ টীকা দেখুন।

تَنۡزِیۡلٌ مِّنَ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ۚ﴿۳﴾

৩
গদেখুন: ৩২:৩; ৪০:৩; ৪৫:৩; ৪৬:৩পরম করুণাময়, স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারীর পক্ষ থেকে (এ কুরআন) অবতীর্ণ-

کِتٰبٌ فُصِّلَتۡ اٰیٰتُہٗ قُرۡاٰنًا عَرَبِیًّا لِّقَوۡمٍ یَّعۡلَمُوۡنَ ۙ﴿۴﴾

৪
কদেখুন: ১:১এটি এমন এক গ্রন্থ যার আয়াতসমূহ বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে, বহুল পঠিত, অত্যন্ত স্পষ্ট ও প্রাঞ্জল (অর্থাৎ আরবী) ভাষায় বর্ণিত- সে জাতির জন্য যারা (আধ্যাত্মিক) জ্ঞান রাখে।

بَشِیۡرًا وَّنَذِیۡرًا ۚ فَاَعۡرَضَ اَکۡثَرُہُمۡ فَہُمۡ لَا یَسۡمَعُوۡنَ ﴿۵﴾

৫
(এ কিতাবটি পুণ্যবানদের জন্য) ঘদেখুন: ১১:২; ৫:২০; ২৫:৫৭; ৩৫:২৫; ৪৮:৯; ৬:২৬; ১৭:৪৭; ১৮:৫৮সুসংবাদদাতা এবং (দুষ্কৃতকারীদের জন্য) সতর্ককারী, কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে এবং তারা শোনে না।

وَقَالُوۡا قُلُوۡبُنَا فِیۡۤ اَکِنَّۃٍ مِّمَّا تَدۡعُوۡنَاۤ اِلَیۡہِ وَفِیۡۤ اٰذَانِنَا وَقۡرٌ وَّمِنۡۢ بَیۡنِنَا وَبَیۡنِکَ حِجَابٌ فَاعۡمَلۡ اِنَّنَا عٰمِلُوۡنَ ؓ﴿۶﴾

৬
আর তারা বলল, ‘যে বিষয়ের দিকে তুমি আমাদের আহ্বান করছ সে বিষয়ে আমাদের অন্তর পর্দাবৃত এবং আমাদের কানে রয়েছে বধিরতা।২৬২১ এছাড়া আমাদের ও তোমার মাঝে রয়েছে এক অন্তরাল। সুতরাং তুমি তোমার কাজ করো, আমরাও আমাদের কাজ করব।’
২৬২১। এ আয়াতে বলা হচ্ছে, কাফিররা হযরত মুহাম্মদ (সা.)-কে ঠাট্টাবিদ্রুপ করে বলে, তোমার শিক্ষা ও উপদেশমালা এতই ভালো যে, আমাদের মতো পাপীর পক্ষে তা গ্রহণ করা কঠিন। তোমার ধ্যানধারণা এতই পবিত্র যে, এগুলো আমাদের বুদ্ধি ও কর্মক্ষমতার বাইরে। আর যদি একথাগুলোকে বিদ্রূপ বা ঠাট্টা মনে করা না হয় তাহলে অর্থ দাঁড়াবে এরূপ- ‘আমরা পুরোপুরি কৃতসংকল্প যে, তোমার শিক্ষা আমরা গ্রহণ করব না। আমরা আমাদের হৃদয়, চোক ও কানকে তোমার শিক্ষার বিরুদ্ধে বন্ধ করে দিয়েছি’। তৃতীয়াংশ

قُلۡ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثۡلُکُمۡ یُوۡحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰـہُکُمۡ اِلٰہٌ وَّاحِدٌ فَاسۡتَقِیۡمُوۡۤا اِلَیۡہِ وَاسۡتَغۡفِرُوۡہُ ؕ وَوَیۡلٌ لِّلۡمُشۡرِکِیۡنَ ۙ﴿۷﴾

৭
তুমি বলো, ‘আমি কেবল তোমাদেরই মতো একজন মানুষ। আমার প্রতি ওহী করা হয় যে, তোমাদের উপাস্য কেবল এক-অদ্বিতীয় উপাস্য। অতএব তাঁর সমীপে অবিচলতার সাথে দণ্ডায়মান হও এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো।’ পরিণামে মুশরিকদের জন্য দুর্ভোগ!

الَّذِیۡنَ لَا یُؤۡتُوۡنَ الزَّکٰوۃَ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ ہُمۡ کٰفِرُوۡنَ ﴿۸﴾

৮
যারা যাকাত দেয় না, বস্তুত তারাই পরকালে অবিশ্বাসী।

اِنَّ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَہُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ ﴿٪۹﴾

৯
কদেখুন: ১৪:১২; ১৮:১১১; ২১:১০৯নিশ্চয় যারা ঈমান আনে এবং সৎকাজ করে তাদের জন্য নিরবচ্ছিন্ন প্রতিদান রয়েছে।
সূরা হা মীম আস-সাজদা - রুকু ১

قُلۡ اَئِنَّکُمۡ لَتَکۡفُرُوۡنَ بِالَّذِیۡ خَلَقَ الۡاَرۡضَ فِیۡ یَوۡمَیۡنِ وَتَجۡعَلُوۡنَ لَہٗۤ اَنۡدَادًا ؕ ذٰلِکَ رَبُّ الۡعٰلَمِیۡنَ ۚ﴿۱۰﴾

১০
তুমি বলো, ‘তোমরা কি তাঁকে অস্বীকার করেছেন,২৬২২ আর তোমরা কি তাঁর সমকক্ষ স্থির করো?’ ইনিই হলেন বিশ্বজগতের প্রতিপালক-প্রভু।
২৬২২। এখানে যে দুটি পর্যায়কালের উল্লেখ আছে তার দৈর্ঘ্য নিরূপণ করার ক্ষমতা কারো নাই। এর ব্যাপ্তি হাজার হাজার বছর হতে পারে। কুরআন শরীফেই এক দিনকে এক হাজার বছরের সমান বলা হয়েছে (২২:৪৮), এমনকি এক দিনকে পঞ্চাশ হাজার বছরের সমানও বলা হয়েছে (৭০:৫)। দুটি পর্যায়ে পৃথিবী সৃষ্টি করার অর্থ পৃথিবীর প্রাথমিক দুটি অবস্থানকেও বুঝাতে পারে, যেমন প্রথমাবস্থায় এটি ছিল উত্তপ্ত, আকৃতিহীন বায়বীয় (গ্যাস) অবস্থায় ছিল, পরে ধীরে ধীরে ঠান্ডা হতে হতে ক্রমশ ঘনীভূত হয়ে দ্বিতীয় অবস্থায় উত্তীর্ণ হয়েছে।