৪১

حم السجدة

সূরা হা মীম আস-সাজদা

Ha Mim As-Sajdah

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২৪–২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

اِنَّ الَّذِیۡنَ یُلۡحِدُوۡنَ فِیۡۤ اٰیٰتِنَا لَا یَخۡفَوۡنَ عَلَیۡنَا ؕ اَفَمَنۡ یُّلۡقٰی فِی النَّارِ خَیۡرٌ اَمۡ مَّنۡ یَّاۡتِیۡۤ اٰمِنًا یَّوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِعۡمَلُوۡا مَا شِئۡتُمۡ ۙ اِنَّہٗ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۴۱﴾

৪১
যারা আমাদের নিদর্শনাবলি সম্বন্ধে বিতণ্ডায় লিপ্ত হয়, নিশ্চয় তারা আমাদের (দৃষ্টির) অগোচরে নয়। খদেখুন: ৩৮:২৯অতএব যে আগুনে নিক্ষিপ্ত হবে সে উত্তম নাকি সে- যে কিয়ামত দিবসে নিরাপদে আসবে? তোমরা যা চাও করে বেড়াও। তোমরা যা-ই করো, নিশ্চয় তিনি এর সম্যক দ্রষ্টা।

اِنَّ الَّذِیۡنَ کَفَرُوۡا بِالذِّکۡرِ لَمَّا جَآءَہُمۡ ۚ وَاِنَّہٗ لَکِتٰبٌ عَزِیۡزٌ ﴿ۙ۴۲﴾

৪২
নিশ্চয় তারা (নিজেদের ক্ষতি নিজেরাই করছে)- যারা এ সম্মানিত যিকর২৬৩৭ তাদের কাছে আসার পর অস্বীকার করেছে, অথচ এ যে এক মহামহিমান্বিত কিতাব।
২৬৩৭। কুরআনকে ‘যিকর’ বলা হয়েছে, কারণ: (ক) এতে নৈতিক ও আধ্যাত্মিক বিধিবিধান ও সংশ্লিষ্ট বিষয়াদি বিভিন্নভাবে, বিভিন্ন আকারে বার বার উপস্থাপন করা হয়েছে, যেন মানুষ সহজে স্মরণ রাখতে পারে, (খ) এটি মানুষকে সেসব মহতী শিক্ষা স্মরণ করায়, যেগুলো পূর্বেকার ধর্মগ্রন্থগুলোতে অবতীর্ণ হয়েছিল, (গ) এর শিক্ষাগুলোকে বাস্তব জীবনে অবলম্বন ও অনুসরণ করে মানুষ আধ্যাত্মিক মর্যাদার উচ্চতম পর্যায়ে পৌঁছাতে সক্ষম হয় (যিকর শব্দের অন্য অর্থ সম্মান, মর্যাদা)।

لَّا یَاۡتِیۡہِ الۡبَاطِلُ مِنۡۢ بَیۡنِ یَدَیۡہِ وَلَا مِنۡ خَلۡفِہٖ ؕ تَنۡزِیۡلٌ مِّنۡ حَکِیۡمٍ حَمِیۡدٍ ﴿۴۳﴾

৪৩
মিথ্যা এর কাছে এর সামনে থেকেও আসতে পারে না এবং এর পেছন থেকেও না।২৬৩৮ এটি পরম প্রজ্ঞাময়, পরম প্রশংসাভাজন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।
২৬৩৮। কুরআন এমনই একটি আশ্চর্য গ্রন্থ যে, এর প্রচারিত মহান সত্যসমূহ, নীতিমালা ও আদর্শসমূহের একটিকেও পুরাতন জ্ঞান বা আধুনিক বিজ্ঞান দ্বারা ভুল প্রমাণিত করা আজ পর্যন্ত সম্ভব হয় নি।

مَا یُقَالُ لَکَ اِلَّا مَا قَدۡ قِیۡلَ لِلرُّسُلِ مِنۡ قَبۡلِکَ ؕ اِنَّ رَبَّکَ لَذُوۡ مَغۡفِرَۃٍ وَّذُوۡ عِقَابٍ اَلِیۡمٍ ﴿۴۴﴾

৪৪
তোমাকে কেবল তা-ই বলা হয় যা তোমার পূর্ববর্তী রসূলদের বলা হয়েছিল। কদেখুন: ১৫:১০নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু অতীব ক্ষমাশীল এবং যন্ত্রণাদায়ক শাস্তিদাতা।

وَلَوۡ جَعَلۡنٰہُ قُرۡاٰنًا اَعۡجَمِیًّا لَّقَالُوۡا لَوۡلَا فُصِّلَتۡ اٰیٰتُہٗ ؕ ءَؔاَعۡجَمِیٌّ وَّعَرَبِیٌّ ؕ قُلۡ ہُوَ لِلَّذِیۡنَ اٰمَنُوۡا ہُدًی وَّشِفَآءٌ ؕ وَالَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ فِیۡۤ اٰذَانِہِمۡ وَقۡرٌ وَّہُوَ عَلَیۡہِمۡ عَمًی ؕ اُولٰٓئِکَ یُنَادَوۡنَ مِنۡ مَّکَانٍۭ بَعِیۡدٍ ﴿٪۴۵﴾

৪৫
খদেখুন: ১৩:৭; ৫৩:৩৩আর আমরা যদি এটিকে আজামী (অর্থাৎ আরবী ছাড়া অন্য কোনো ভাষায় রচিত) কুরআন বানাতাম, তবে নিশ্চয় তারা বলত, ‘এর আয়াতসমূহ কেন বোধগম্য করা হয় নি?’ অনারব ভাষা ও আরবী নবীর মাঝে মিল কোথায়? তুমি বলো, ‘যারা ঈমান এনেছে এটি তাদের জন্য পথনির্দেশনা ও আরোগ্য বিশেষ।’ আর যারা ঈমান আনে নি তাদের কানে রয়েছে বধিরতা এবং তা (অর্থাৎ কুরআনের গূঢ়তত্ত্ব) তাদের কাছে রয়েছে গোপন।২৬৩৮-ক এরাই এমন লোক- যাদেরকে দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হচ্ছে।২৬৩৯ ২৫শ পারাগদেখুন: ১৬:১০৪; ২৬:১৯৬; ৪৬:১৩
সূরা হা মীম আস-সাজদা - রুকু ৫
২৬৩৮-ক। কুরআনের অর্থ ও মর্ম তাদের কাছে অস্পষ্ট এবং এর সৌন্দর্য ও কল্যাণ তাদের চোখের আড়ালে।
২৬৩৯। এই উক্তি ‘এরাই এমন লোক- যাদেরকে দূরবর্তী স্থান থেকে আহ্বান করা হচ্ছে’ এর অর্থ কিয়ামত দিবসে অবিশ্বাসীদের আল্লাহ তা’লার বিচারাসনের কাছেও ঘেঁষতে দেওয়া হবে না, বরং বহু দূরবর্তী স্থান থেকে তাদের অপকর্মের হিসাব দিতে তাদেরকে আহ্বান করা হবে। এ বাক্যাংশটির অর্থ এ-ও হতে পারে, যেহেতু অবিশ্বাসীরা কুরআনের বাণীর প্রতি কর্ণপাত করে নি এবং এর বিষয়বস্তুর ওপর চিন্তাভাবনা করতেও অস্বীকার করেছে সেহেতু এটি তাদের নিকট দুর্বোধ্য, অস্পষ্ট ও এলোমেলো মনে হচ্ছে, যেমন দূর থেকে আওয়াজ আসলে শব্দ বা বাক্যগুলো স্পষ্ট ও অর্থবোধক হয় না।

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ فَاخۡتُلِفَ فِیۡہِ ؕ وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ لَقُضِیَ بَیۡنَہُمۡ ؕ وَاِنَّہُمۡ لَفِیۡ شَکٍّ مِّنۡہُ مُرِیۡبٍ ﴿۴۶﴾

৪৬
আর নিশ্চয় আমরা মূসাকেও কিতাব দান করেছিলাম, কিন্তু তাতে মতবিরোধ করা হয়। কদেখুন: ১০:২০; ১১:১১১; ২০:১৩০; ৪২:১৫আর তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে যদি একটি পূর্বসিদ্ধান্ত না থাকত,২৬৩৯-ক তাহলে অবশ্যই তাদের বিষয়ে মীমাংসা করে দেওয়া হতো। আর নিশ্চয় তারা এ সম্পর্কে এক অস্বস্তিকর সন্দেহে পড়ে রয়েছে।
২৬৩৯-ক। এখানে আল্লাহ তা’লার একথাগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে, ‘আমার রহমত সবকিছুকে ঘিরে রেখেছে’ (৭:১৫৭)। ২৬৪০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

مَنۡ عَمِلَ صَالِحًا فَلِنَفۡسِہٖ وَمَنۡ اَسَآءَ فَعَلَیۡہَا ؕ وَمَا رَبُّکَ بِظَلَّامٍ لِّلۡعَبِیۡدِ ﴿۴۷﴾

৪৭
খদেখুন: ৩:১৮৩; ৮:৫২; ১৭:৮; ২২:১১যে-ই সৎকাজ করে সে তার নিজের জন্যই করে এবং যে-ই মন্দ কাজ করে সে তার নিজের বিরুদ্ধেই করে। আর তোমার প্রতিপালক-প্রভু দুর্বল বান্দাদের ওপর বিন্দুমাত্র অন্যায় করেন না।

اِلَیۡہِ یُرَدُّ عِلۡمُ السَّاعَۃِ ؕ وَمَا تَخۡرُجُ مِنۡ ثَمَرٰتٍ مِّنۡ اَکۡمَامِہَا وَمَا تَحۡمِلُ مِنۡ اُنۡثٰی وَلَا تَضَعُ اِلَّا بِعِلۡمِہٖ ؕ وَیَوۡمَ یُنَادِیۡہِمۡ اَیۡنَ شُرَکَآءِیۡ ۙ قَالُوۡۤا اٰذَنّٰکَ ۙ مَا مِنَّا مِنۡ شَہِیۡدٍ ﴿ۚ۴۸﴾

৪৮
প্রতিশ্রুত মুহূর্তের জ্ঞান তাঁরই দিকে ‘আয়ত্তাধীন)। আর তাঁর অজ্ঞাতসারে কোনো ফল এর মঞ্জরির আবরণ থেকে বের হয় না এবং গদেখুন: ১৩:৯; ৩৫:১২কোনো নারী গর্ভধারণ করে না আর সন্তানও প্রসব করে না।২৬৪০ আর সে-দিনের কথা (চিন্তা করো,) যে-দিন তিনি তাদেরকে (এ বলে) ডাকবেন, ঘদেখুন: ১৮:৫৩; ২৮:৬৫; ৪০:৭৫‘আমার প্রতি আরোপিত (কল্পিত) শরীকরা কোথায়?’ তারা বলবে, ‘আমরা তোমার কাছে নিবেদন করছি, আমাদের মধ্য হতে কেউই (এর) সাক্ষী নয়।’চদেখুন: ১১:১০-১১; ১৭:৮৪
২৬৪০। একমাত্র আল্লাহ তা’লাই জানেন, আরবের ভূমিতে মহানবী মুহাম্মদ (সা.) যে বীজ বপন করেছেন তা কীভাবে কত বড়ো হবে এবং কী ধরনের ফল দান করবে। ফলগুলো পচা হলে তো সেগুলোকেই ধ্বংসই করা হবে, কিন্তু সে ফল যদি সুস্বাদু ও পুষ্টিকর হয় তাহলে সেগুলো নিশ্চয় সযত্নে সুরক্ষিত হবে।

وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَدۡعُوۡنَ مِنۡ قَبۡلُ وَظَنُّوۡا مَا لَہُمۡ مِّنۡ مَّحِیۡصٍ ﴿۴۹﴾

৪৯
আর তারা পূর্বে যাদের ডাকত, তারা তাদের কাছ থেকে হারিয়ে যাবে। তখন তারা অনুধাবন করবে, তাদের পালানোর কোনো পথ নাই।

لَا یَسۡـَٔمُ الۡاِنۡسَانُ مِنۡ دُعَآءِ الۡخَیۡرِ ۫ وَاِنۡ مَّسَّہُ الشَّرُّ فَیَـُٔوۡسٌ قَنُوۡطٌ ﴿۵۰﴾

৫০
মানুষ কল্যাণ কামনায় ক্লান্ত হয় না, কিন্তু কোনো অনিষ্ট যদি তাকে ক্লিষ্ট করে তাহলে সে নিরাশ (ও) হতাশ হয়ে পড়ে।