৪১

حم السجدة

সূরা হা মীম আস-সাজদা

Ha Mim As-Sajdah

মক্কী ৫৫ আয়াত ৬ রুকু পারা ২৪–২৫

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৫ আয়াত এবং ৬ রুকূ

اِنَّ الَّذِیۡنَ قَالُوۡا رَبُّنَا اللّٰہُ ثُمَّ اسۡتَقَامُوۡا تَتَنَزَّلُ عَلَیۡہِمُ الۡمَلٰٓئِکَۃُ اَلَّا تَخَافُوۡا وَلَا تَحۡزَنُوۡا وَاَبۡشِرُوۡا بِالۡجَنَّۃِ الَّتِیۡ کُنۡتُمۡ تُوۡعَدُوۡنَ ﴿۳۱﴾

৩১
নিশ্চয় যারা বলে, ‘আল্লাহ আমাদের প্রতিপালক-প্রভু,’ এরপর তারা (এতে) অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতারা অবতীর্ণ হয়ে বলে, ‘তোমরা ভয় কোরো না এবং দুঃখিতও হয়ো না আর সেই জান্নাত লাভে আনন্দিত হও যার প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে।২৬৩৫
২৬৩৫। মুমিনরা যখন অসীম ধৈর্য ও ত্যাগতিতিক্ষার মাধ্যমে অবিচল বিশ্বাসের পরীক্ষায় পাশ করে যায় তখন তাদেরকে আশ্বাস ও সান্ত্বনা দেবার জন্য ইহলোকেই তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয়।

نَحۡنُ اَوۡلِیٰٓؤُکُمۡ فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَفِی الۡاٰخِرَۃِ ۚ وَلَکُمۡ فِیۡہَا مَا تَشۡتَہِیۡۤ اَنۡفُسُکُمۡ وَلَکُمۡ فِیۡہَا مَا تَدَّعُوۡنَ ﴿ؕ۳۲﴾

৩২
আমরা ইহজীবনেও তোমাদের বন্ধু আর পরকালেও। গদেখুন: ২৫:১৭আর সেখানে তোমাদের মন যা চাইবে তা তোমাদের জন্য নির্ধারিত থাকবে এবং সেখানে তোমাদের জন্য সেসবও থাকবে যা তোমরা যাচনা করবে।*
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

نُزُلًا مِّنۡ غَفُوۡرٍ رَّحِیۡمٍ ﴿٪۳۳﴾

৩৩
পরম ক্ষমাশীল, বার বার কৃপাকারীর পক্ষ থেকে আতিথেয়তাস্বরূপ হবে।’
সূরা হা মীম আস-সাজদা - রুকু ৪

وَمَنۡ اَحۡسَنُ قَوۡلًا مِّمَّنۡ دَعَاۤ اِلَی اللّٰہِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِیۡ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۳۴﴾

৩৪
আর কথায় তার চেয়ে উত্তম কে হতে পারে, যে আল্লাহর দিকে ডাকে, সৎকর্ম করে এবং বলে, ‘নিশ্চয় আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত!’

وَلَا تَسۡتَوِی الۡحَسَنَۃُ وَلَا السَّیِّئَۃُ ؕ اِدۡفَعۡ بِالَّتِیۡ ہِیَ اَحۡسَنُ فَاِذَا الَّذِیۡ بَیۡنَکَ وَبَیۡنَہٗ عَدَاوَۃٌ کَاَنَّہٗ وَلِیٌّ حَمِیۡمٌ ﴿۳۵﴾

৩৫
আর ভালো ও মন্দ সমান হতে পারে না। ক্যা সবচেয়ে উত্তম তা দিয়ে তুমি (মন্দকে) প্রতিহত করো।২৬৩৬ তাহলে যার সাথে তোমার শত্রুতা রয়েছে সহসা সে অন্তরঙ্গ বন্ধুর ন্যায় হয়ে যাবে।
২৬৩৬। ধর্মপ্রচার এমনই এক কাজ যে, এতে অনিবার্যভাবেই প্রচারকের ওপর অত্যাচার ও নির্যাতন নেমে আসে। এজন্য আয়াতটিতে উপদেশ দেওয়া হয়েছে, প্রচারক যেন অত্যন্ত ধৈর্য ও সহিষ্ণুতার সাথে এগুলো সহ্য করেন। এমনকি অত্যাচারীর অত্যাচার ও অনিষ্টের বদলে প্রচারক যেন অত্যাচারীর মঙ্গল সাধন করেন।

وَمَا یُلَقّٰہَاۤ اِلَّا الَّذِیۡنَ صَبَرُوۡا ۚ وَمَا یُلَقّٰہَاۤ اِلَّا ذُوۡ حَظٍّ عَظِیۡمٍ ﴿۳۶﴾

৩৬
আর ধৈর্যশীলদের ছাড়া অন্য কাউকে এটি (তথা এ মর্যাদা) দান করা হয় না। আর মহাসৌভাগ্যের অধিকারী ছাড়া অন্য কাউকে এটি (তথা এ সম্মান) প্রদান করা হয় না।

وَاِمَّا یَنۡزَغَنَّکَ مِنَ الشَّیۡطٰنِ نَزۡغٌ فَاسۡتَعِذۡ بِاللّٰہِ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۳۷﴾

৩৭
কদেখুন: ১৩:২৩; ২৮:৫৫আর শয়তানের কোনো কুমন্ত্রণা যদি তোমাকে প্ররোচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।খদেখুন: ১২:১০১

وَمِنۡ اٰیٰتِہِ الَّیۡلُ وَالنَّہَارُ وَالشَّمۡسُ وَالۡقَمَرُ ؕ لَا تَسۡجُدُوۡا لِلشَّمۡسِ وَلَا لِلۡقَمَرِ وَاسۡجُدُوۡا لِلّٰہِ الَّذِیۡ خَلَقَہُنَّ اِنۡ کُنۡتُمۡ اِیَّاہُ تَعۡبُدُوۡنَ ﴿۳۸﴾

৩৮
গদেখুন: ১৭:১৩; ৪০:৬২আর তাঁর নিদর্শনাবলির মাঝে রয়েছে রাত ও দিন এবং সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা কোরো না আর চন্দ্রকেও না, বরং তোমরা যদি কেবল তাঁরই ইবাদত করে থাকো, তবে যিনি এসব সৃষ্টি করেছেন সেই আল্লাহকে সিজদা করো।*
* ওহী যে সদা সর্বদা জারি রয়েছে তা ৩১-৩২ নম্বর আয়াতে বলা হয়েছে। এ ওহী সেসব লোকের প্রতি অবতীর্ণ করা হবে যারা আল্লাহ তা’লার জন্য দৃঢ়তা অবলম্বন করে এবং পরীক্ষার সময় অবিচল থাকে। তাদের প্রতি যে-সব ফেরেশতা অবতীর্ণ হবে এরা তাদের সম্বোধন করে বলবে, আমরা এ পৃথিবীতে তোমাদের সাথে রয়েছি, পরকালেও তোমাদের সাথে থাকব এবং তোমাদের সব পবিত্র আকাঙ্ক্ষা পূর্ণ করা হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য) ২৬৩৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَاِنِ اسۡتَکۡبَرُوۡا فَالَّذِیۡنَ عِنۡدَ رَبِّکَ یُسَبِّحُوۡنَ لَہٗ بِالَّیۡلِ وَالنَّہَارِ وَہُمۡ لَا یَسۡـَٔمُوۡنَ ﴿ٛ۳۹﴾

৩৯
অতঃপর তারা যদি অহংকার করে তাহলে (জেনে রাখো,) যারা তোমার প্রতিপালক-প্রভুর সান্নিধ্যে আছে তারা দিবারাত্র তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তও হয় না।
সিজদাহ্‌

وَمِنۡ اٰیٰتِہٖۤ اَنَّکَ تَرَی الۡاَرۡضَ خَاشِعَۃً فَاِذَاۤ اَنۡزَلۡنَا عَلَیۡہَا الۡمَآءَ اہۡتَزَّتۡ وَرَبَتۡ ؕ اِنَّ الَّذِیۡۤ اَحۡیَاہَا لَمُحۡیِ الۡمَوۡتٰی ؕ اِنَّہٗ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۴۰﴾

৪০
আর তাঁর নিদর্শনাবলির মাঝে এটিও একটি যে, তুমি ভূমিকে শুষ্ক (তৃণলতাহীন) দেখতে পাও। কদেখুন: ২২:৬; ৩০:৫১; ৩৫:২৮অতঃপর আমরা যখন এতে বৃষ্টি বর্ষণ করি তখন তা (শস্যশ্যামল হয়ে) অন্দোলিত হয় ও ফুলেফেঁপে ওঠে। নিশ্চয় যিনি একে জীবিত করেছেন তিনি অবশ্যই মৃতদের জীবন দানকারী। নিশ্চয় তিনি সবকিছুর ওপর পূর্ণ ক্ষমতাবান।*
* আকাশ থেকে পানি বর্ষিত হবার পর মৃতভূমি জীবিত হবার কথা এ আয়াতে বলা হয়েছে। সুতরাং মৃত্যুর পরের জীবনও এ বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত। পুনরুত্থান তো সবারই হবে, কিন্তু ঐশীবাণী অবতীর্ণ হবার পর প্রকৃত আধ্যাত্মিক জীবন তারাই লাভ করবে যারা তা থেকে কল্যাণ লাভ করবে, অর্থাৎ যারা নবীগণকে (আ.) স্বীকার করে এবং তাঁদের শিক্ষার ওপর আমল করে। আকাশের পানি পৃথিবীর সব জায়গায়ই তো বর্ষিত হয়, কিন্তু শুকনো পাথর ও নিষ্ফলা ভূমি তা থেকে উপকৃত হয় না। এ পানি কেবল সেই ভূমিকে জীবিত করে যার মাঝে জীবনীশক্তি আছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য)