২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

فَاِنۡ لَّمۡ یَسۡتَجِیۡبُوۡا لَکَ فَاعۡلَمۡ اَنَّمَا یَتَّبِعُوۡنَ اَہۡوَآءَہُمۡ ؕ وَمَنۡ اَضَلُّ مِمَّنِ اتَّبَعَ ہَوٰٮہُ بِغَیۡرِ ہُدًی مِّنَ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ لَا یَہۡدِی الۡقَوۡمَ الظّٰلِمِیۡنَ ﴿٪۵۱﴾

৫১
অতএব তারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় তাহলে জেনে রাখো, তারা কেবল নিজেদের কামনা-বাসনারই অনুসরণ করছে। আর তার চেয়ে অধিক বিপথগামী কে হবে, যে আল্লাহর হিদায়াত বাদ দিয়ে নিজ কামনা-বাসনার অনুসরণ করে? আল্লাহ কখনো যালিম জাতিকে হিদায়াত দেন না।*
সূরা আল-কাসাস - রুকু ৫
* ইহুদী, খ্রিষ্টান ও প্রতিমাপূজারি -এরা হলো ইসলামের বিপক্ষে তিন প্রধান বিরোধী শক্তি। এ আয়াতে ইহুদীদের সম্বোধন করা হয়েছে। এ বিবৃতি একমাত্র ইহুদীরাই দিতে পারত। কুরআন করীম যখন বলে, ‘ইতিপূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তারা কি তা অস্বীকার করে নি’-এর অর্থ এটি নয় যে, ইসলামের মহানবী (সা.)-এর যুগের লোকেরা মূসা (আ.)-কে অস্বীকার করেছিল। আলোচ্য আয়াতে ‘ইন্না বিকুল্লিন কাফিরূন’ (আমরা তাদের প্রত্যেকেরই অস্বীকারকারী) অংশের আরো অর্থ হলো, আল্লাহর নামে তথাকথিত নিদর্শনাবলিসহ যারাই এসেছে আমরা তাদের সবাইকে অস্বীকার করি। এটা সেসব লোকের সাধারণ ব্যাধির প্রতি ইঙ্গিত করে, যারা তাদের যুগ-নবীকে অস্বীকার করে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَلَقَدۡ وَصَّلۡنَا لَہُمُ الۡقَوۡلَ لَعَلَّہُمۡ یَتَذَکَّرُوۡنَ ﴿ؕ۵۲﴾

৫২
আর নিশ্চয় আমরা তাদের কাছে উত্তমরূপে বাণী পৌঁছে দিয়েছি, যেন তারা উপদেশ গ্রহণ করে।কদেখুন: ১৩:২৩; ২৩:৯৭; ৪১:৩৫খদেখুন: ২৩:৫

اَلَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ مِنۡ قَبۡلِہٖ ہُمۡ بِہٖ یُؤۡمِنُوۡنَ ﴿۵۳﴾

৫৩
যাদেরকে আমরা এর পূর্বে কিতাব২২২২ দিয়েছিলাম তারা (অনেকেই) এর (অর্থাৎ কুরআনের) প্রতি ঈমান আনে।
২২২২। ‘আল-কিতাব’ বিশেষভাবে তওরাতের প্রতি অথবা প্রত্যেক ঐশী গ্রন্থের প্রতি নির্দেশ করে। এ আয়াত হয়ত এই অর্থ বুঝাতে পারে: (১) যাদেরকে এই তওরাত কিতাবের সঠিক জ্ঞান দেওয়া হয়েছে এবং যারা এর ওপর চিন্তাভাবনা করে তারা নিশ্চয় কুরআনের ওপর ঈমান আনতে বাধ্য অথবা (২) প্রত্যেক ঐশী কিতাবের অনুসারীদের মধ্যে এক বৃহৎ শ্রেণি যুগে যুগে কুরআনের ওপর বিশ্বাস স্থাপন করবে এবং ইসলাম ধর্ম গ্রহণ করবে।

وَاِذَا یُتۡلٰی عَلَیۡہِمۡ قَالُوۡۤا اٰمَنَّا بِہٖۤ اِنَّہُ الۡحَقُّ مِنۡ رَّبِّنَاۤ اِنَّا کُنَّا مِنۡ قَبۡلِہٖ مُسۡلِمِیۡنَ ﴿۵۴﴾

৫৪
আর যখন তাদের কাছে (কুরআন) পড়া হয় তারা বলে, ‘আমরা এর প্রতি ঈমান আনলাম। নিশ্চয় এটি আমাদের প্রতিপালক প্রভুর পক্ষ থেকে (সমাগত) সত্য। নিশ্চয় আমরা এর পূর্বেই আত্মসমর্পণকারী ছিলাম।’

اُولٰٓئِکَ یُؤۡتَوۡنَ اَجۡرَہُمۡ مَّرَّتَیۡنِ بِمَا صَبَرُوۡا وَیَدۡرَءُوۡنَ بِالۡحَسَنَۃِ السَّیِّئَۃَ وَمِمَّا رَزَقۡنٰہُمۡ یُنۡفِقُوۡنَ ﴿۵۵﴾

৫৫
এরাই সেসব লোক- যাদেরকে তাদের প্রতিদান দুবার দেওয়া হবে, কেননা তারা ধৈর্যধারণ করেছে।২২২৩ আর তারা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে এবং শ্যা কিছু আমরা তাদের দান করেছি তারা তা থেকে (আল্লাহর রাস্তায়) খরচ করে।
২২২৩। তওরাতের প্রতি বিশ্বাসীদের মধ্যে সেসব লোক যারা কুরআনে ঈমান রাখে, তাদেরকে উভয় কিতাবে অর্থাৎ তওরাত এবং কুরআনে বিশ্বাস স্থাপনের জন্য দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে এবং সত্যের খাতিরে ধৈর্যের সাথে যন্ত্রণা সহ্য করার প্রতিদানস্বরূপও তাদেরকে পুরস্কৃত করা হবে।

وَاِذَا سَمِعُوا اللَّغۡوَ اَعۡرَضُوۡا عَنۡہُ وَقَالُوۡا لَنَاۤ اَعۡمَالُنَا وَلَکُمۡ اَعۡمَالُکُمۡ ۫ سَلٰمٌ عَلَیۡکُمۡ ۫ لَا نَبۡتَغِی الۡجٰہِلِیۡنَ ﴿۵۶﴾

৫৬
গদেখুন: ২৫:৬৪,৭৩আর তারা যখন কোনো বাজে কথা শোনে তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, ‘আমাদের কাজ আমাদের জন্য এবং তোমাদের কাজ তোমাদের জন্য। তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক। আমরা অজ্ঞদের সঙ্গে সম্পর্ক রাখা পছন্দ করি না।’ঘদেখুন: ১২:১০৪; ১৬:৩৮

اِنَّکَ لَا تَہۡدِیۡ مَنۡ اَحۡبَبۡتَ وَلٰکِنَّ اللّٰہَ یَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ۚ وَہُوَ اَعۡلَمُ بِالۡمُہۡتَدِیۡنَ ﴿۵۷﴾

৫৭
নিশ্চয় তুমি চাইলেই কাউকে হিদায়াত দিতে পারো না, কিন্তু আল্লাহ যাকে চান হিদায়াত দেন। আর তিনি হিদায়াত পাবার যোগ্য ব্যক্তিদের ভালোভাবেই জানেন।

وَقَالُوۡۤا اِنۡ نَّتَّبِعِ الۡہُدٰی مَعَکَ نُتَخَطَّفۡ مِنۡ اَرۡضِنَا ؕ اَوَلَمۡ نُمَکِّنۡ لَّہُمۡ حَرَمًا اٰمِنًا یُّجۡبٰۤی اِلَیۡہِ ثَمَرٰتُ کُلِّ شَیۡءٍ رِّزۡقًا مِّنۡ لَّدُنَّا وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۵۸﴾

৫৮
আর তারা বলল, ‘আমরা যদি তোমার সাথে (এই) হিদায়াতের অনুসরণ করি তাহলে আমাদেরকে আমাদের দেশ থেকে উৎখাত২২২৪ করা হবে। আমরা কি তাদেরকে নিরাপদ হারামে (অর্থাৎ মক্কায়) দৃঢ়প্রতিষ্ঠিত করি নি, কদেখুন: ২:১২৭; ১৪:৩৮যেখানে আমাদের পক্ষ থেকে সব ধরনের ফলমূল রিযক হিসাবে নিয়ে আসা হয়?’ অথচ তাদের অধিকাংশই জানে না।
২২২৪। আয়াতের মর্মার্থ হলো, নতুন বাণী যদি গ্রহণ করা হয় তাহলে লোকেরা মক্কার ওপর আকস্মিক আক্রমণ করে বসবে এবং মক্কাবাসীদেরকে তাদের অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করবে- এই ভীতি অমূলক। আয়াতটির অভিপ্রায় হলো, স্মরণাতীত কাল থেকে মক্কা (যা এখন নতুন ধর্মের কেন্দ্রে পরিণত হতে চলেছে) এক নিরাপদ পবিত্র স্থানরূপে বিদ্যমান ছিল এবং যারা এর পবিত্র বৈশিষ্ট্যে যখনই হস্তক্ষেপ করার চেষ্টা করেছিল তারা নিজেরাই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল।

وَکَمۡ اَہۡلَکۡنَا مِنۡ قَرۡیَۃٍۭ بَطِرَتۡ مَعِیۡشَتَہَا ۚ فَتِلۡکَ مَسٰکِنُہُمۡ لَمۡ تُسۡکَنۡ مِّنۡۢ بَعۡدِہِمۡ اِلَّا قَلِیۡلًا ؕ وَکُنَّا نَحۡنُ الۡوٰرِثِیۡنَ ﴿۵۹﴾

৫৯
খদেখুন: ৭:৫; ২১:১২; ২২:৪৬; ৬৫:৯আর আমরা কত জনপদকেই ধ্বংস করে দিয়েছি, যারা নিজেদের জীবিকার (প্রাচুর্যের) কারণে অহংকার করত! অতএব (দেখো) এগুলো হলো তাদের (পরিত্যক্ত) বাসস্থান, যেখানে তাদের পরে কেউ বসবাস করে নি।২২২৫ আর নিশ্চয় আমরাই (এসবের) উত্তরাধিকারী হয়েছি।
২২২৫। মক্কাবাসীরা যাদের ভয়ে ভীত ছিল তাদের চেয়ে অতীত লোকদের মধ্যে এমন জাতি বাস করত যারা অধিক শক্তিশালী ও সম্পদশালী ছিল এবং উন্নততর সভ্যতার অধিকারী ছিল। এতৎসত্ত্বেও তারা যখন সত্যকে প্রত্যাখ্যান করল এবং অহংকারপূর্ণ আচরণ করল তখন তারা পৃথিবীর বুক থেকে এমনভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল, যেন তারা কখনো এই দেশে বসবাসই করে নি আর যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে তাদের স্থলাভিষিক্ত করা হলো। ২২২৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ৬৯; ৩৪:৩২-৩৩; ৪০:৪৮-৪৯; ৫. ১০:২৯; ১৬:৮৭; ৮. ১০:২৯-৩০; ১৬:৮৭।

وَمَا کَانَ رَبُّکَ مُہۡلِکَ الۡقُرٰی حَتّٰی یَبۡعَثَ فِیۡۤ اُمِّہَا رَسُوۡلًا یَّتۡلُوۡا عَلَیۡہِمۡ اٰیٰتِنَا ۚ وَمَا کُنَّا مُہۡلِکِی الۡقُرٰۤی اِلَّا وَاَہۡلُہَا ظٰلِمُوۡنَ ﴿۶۰﴾

৬০
গদেখুন: ৬:১৩২; ১১:১১৮; ২০:১৩৫; ২৬:২০৯আর তোমার জনপদগুলোকে ধ্বংস করেন না যতক্ষণ পর্যন্ত তিনি এসবের কেন্দ্রস্থলে রসূল প্রেরণ না করেন,২২২৬ যে তাদের কাছে আমাদের আয়াতসমূহ পাঠ করে শোনায়। আর আমরা জনপদগুলো ধ্বংস করি না যতক্ষণ এগুলোর অধিবাসীরা সীমালঙ্ঘনকারী না হয়ে যায়।
২২২৬। বিগত কয়েক দশক ধরে দুর্ভিক্ষ, যুদ্ধ, ভূমিকম্প ও মহামারির আকারে বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগের বার বার সংঘটন বর্তমান যুগে এক ঐশী সংস্কারকের আবির্ভাবকেই প্রতিপন্ন করে।