৪০

المؤمن

সূরা আল-মুমিন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৬ আয়াত এবং ৯ রুকূ

الَّذِیۡنَ کَذَّبُوۡا بِالۡکِتٰبِ وَبِمَاۤ اَرۡسَلۡنَا بِہٖ رُسُلَنَا ۟ۛ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿ۙ۷۱﴾

৭১
যারা এ কিতাব এবং সেসব বিষয় প্রত্যাখ্যান করেছে যা দিয়ে আমরা আমাদের রসূলদের পাঠিয়েছি, তারা অচিরেই (এর فَسَوْفَ পরিণতি) জানতে পারবে।

اِذِ الۡاَغۡلٰلُ فِیۡۤ اَعۡنَاقِہِمۡ وَالسَّلٰسِلُ ؕ یُسۡحَبُوۡنَ ﴿ۙ۷۲﴾

৭২
ঘযখন তাদের গ্রীবায় থাকবে বেড়ি ও শিকলসমূহ- (যেগুলো দিয়ে) তাদেরকে হেঁচড়ে নেওয়া হবে,

فِی الۡحَمِیۡمِ ۬ۙ ثُمَّ فِی النَّارِ یُسۡجَرُوۡنَ ﴿ۚ۷۳﴾

৭৩
ফুটন্ত পানিতে। এরপর তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে।

ثُمَّ قِیۡلَ لَہُمۡ اَیۡنَ مَا کُنۡتُمۡ تُشۡرِکُوۡنَ ﴿ۙ۷۴﴾

৭৪
এরপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, ‘কোথায় তারা- যাদেরকে তোমরা শরীক বানাতে,

مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ قَالُوۡا ضَلُّوۡا عَنَّا بَلۡ لَّمۡ نَکُنۡ نَّدۡعُوۡا مِنۡ قَبۡلُ شَیۡئًا ؕ کَذٰلِکَ یُضِلُّ اللّٰہُ الۡکٰفِرِیۡنَ ﴿۷۵﴾

৭৫
আল্লাহকে বাদ দিয়ে?’ তারা বলবে, কদেখুন: ৪১:৪৯‘তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে, বরং আমরা তো এর পূর্বে কোনোকিছুকেই (আল্লাহর সাথে শরীক করে) ডাকতাম না।’ এভাবেই আল্লাহ অস্বীকারকারীদের পথভ্রষ্ট সাব্যস্ত করেন।

ذٰلِکُمۡ بِمَا کُنۡتُمۡ تَفۡرَحُوۡنَ فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ وَبِمَا کُنۡتُمۡ تَمۡرَحُوۡنَ ﴿ۚ۷۶﴾

৭৬
‘এর কারণ হলো, তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে আনন্দোল্লাস করতে এবং তোমরা দম্ভভরে চলাফেরা করতে।

اُدۡخُلُوۡۤا اَبۡوَابَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ فَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡنَ ﴿۷۷﴾

৭৭
খদেখুন: ১৬:৩০; ৩৯:৭৩তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ করো। (তোমরা) সেখানে দীর্ঘকাল থাকবে। সুতরাং অহংকারীদের ঠাঁই অতি মন্দ।’

فَاصۡبِرۡ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِیَنَّکَ بَعۡضَ الَّذِیۡ نَعِدُہُمۡ اَوۡ نَتَوَفَّیَنَّکَ فَاِلَیۡنَا یُرۡجَعُوۡنَ ﴿۷۸﴾

৭৮
অতএব তুমি ধৈর্য ধরো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। গদেখুন: ১০:৪৭; ১৩:৪১; ৪৩:৪৩আমরা যার মাধ্যমে তাদেরকে সতর্ক করি, আমরা চাইলে এর কিছুটা তোমাকে তোমার জীবদ্দশায় (পূর্ণ করে) দেখিয়ে দেবো অথবা তোমাকে (এর পূর্বেই) মৃত্যু দেবো। বস্তুত আমাদের দিকেই তাদের ফিরিয়ে আনা হবে। ২৬১৭, এ এ ও*,২৬১৭
২৬১৭। এ আয়াতে দুটি ধর্মীয় নীতি বর্ণিত হয়েছেঃ (১) সত্য পরিণামে নিশ্চয় জয় লাভ করে, তবে বিজয় আসার পূর্বে আল্লাহর মুমিন বান্দাদেরকে বহুবিধ ত্যাগতিতিক্ষার মাধ্যমে নিজেদের ঈমানের অবিচলতার প্রমাণ ও সাক্ষ্য দিতে হয়। (২) অবিশ্বাসীদের শাস্তি সম্বন্ধীয় সতর্ককারী ভবিষ্যদ্বাণীগুলো শর্তসাপেক্ষ। শর্ত মোতাবেক শাস্তি সম্বন্ধীয় ভবিষ্যদ্বাণী স্থগিত করা হয়, এমনকি বাতিলও করা হয়। ‘বায’ শব্দটি প্রতিপন্ন করে যে, ‘সতর্কবাণী বিশিষ্ট ভবিষ্যদ্বাণীগুলো’ সবসময় অক্ষরে অক্ষরে পূর্ণ হয় না। অবিশ্বাসীদের মানসিক পরিবর্তনের সাথে সাথে ভবিষ্যদ্বাণীর পূর্ণতারও পরিবর্তন ঘটে।
* চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য হয়ে থাকে, তথাপি যদি অপরাধী অবিশ্বাসীরা সীমা ছাড়িয়ে যায় এবং নিজেদের ওপর তওবার দরজা বন্ধ করে দেয় তাহলে তাদের জন্য শাস্তি অনিবার্য হয়ে যায় এবং তারা শাস্তিতে নিপতিত হয়। কিন্তু তারা কখন এবং কীভাবে শাস্তিপ্রাপ্ত হবে সে সিদ্ধান্ত দেওয়া নবীর কাজ নয়।

وَلَقَدۡ اَرۡسَلۡنَا رُسُلًا مِّنۡ قَبۡلِکَ مِنۡہُمۡ مَّنۡ قَصَصۡنَا عَلَیۡکَ وَمِنۡہُمۡ مَّنۡ لَّمۡ نَقۡصُصۡ عَلَیۡکَ ؕ وَمَا کَانَ لِرَسُوۡلٍ اَنۡ یَّاۡتِیَ بِاٰیَۃٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ۚ فَاِذَا جَآءَ اَمۡرُ اللّٰہِ قُضِیَ بِالۡحَقِّ وَخَسِرَ ہُنَالِکَ الۡمُبۡطِلُوۡنَ ﴿٪۷۹﴾

৭৯
আর নিশ্চয় আমরা তোমার পূর্বেও বহু রসূল পাঠিয়েছিলাম। ঘদেখুন: ৪:১৬৫; ১৩:৩৯; ১৪:১২তাদের কয়েকজনের কথা আমরা তোমার কাছে উল্লেখ করেছি এবং অনেকের কথা তোমার কাছে উল্লেখ করি নি। আর কোনো রসূলের পক্ষে আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন দেখানো সম্ভব নয়। তবে আল্লাহর আদেশ যখন এসে যাবে তখন ন্যায়সংগতভাবে মীমাংসা করে দেওয়া হবে, আর তখন মিথ্যা-প্রতিপন্নকারীরা ক্ষতিগ্রস্ত হবে।২৬১৮
সূরা আল-মুমিন - রুকু ৮
২৬১৮। ভয় প্রদর্শন ও সতর্কীকরণজনিত ঐশী ভবিষ্যদ্বাণীগুলো যদিও মুলতুবি বা কোনো কোনোটি বাতিল করা

اَللّٰہُ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَنۡعَامَ لِتَرۡکَبُوۡا مِنۡہَا وَمِنۡہَا تَاۡکُلُوۡنَ ﴿۫۸۰﴾

৮০
আল্লাহ সেই মহান অস্তিত্ব- যিনি তোমাদের জন্য চতুষ্পদ গবাদি পশু সৃষ্টি করেছেন, যেন তোমরা এর একাংশকে বাহনরূপে আর একাংশকে খাদ্যরূপে ব্যবহার করতে পারো।কদেখুন: ৬:১৪৩; ১৬:৬; ২৩:২২; ৩৬:৭২-৭৪