৪০

المؤمن

সূরা আল্ মো’মেন

Al-Mu'min

মক্কী ৮৬ আয়াত ৯ রুকু পারা ২৪

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৮৬ আয়াত এবং ৯ রুকু আছে।

الَّذِیۡنَ کَذَّبُوۡا بِالۡکِتٰبِ وَبِمَاۤ اَرۡسَلۡنَا بِہٖ رُسُلَنَا ۟ۛ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ ﴿ۙ۷۱﴾

৭১
যাহারা এই কিতাবকে এবং উহাকে (পয়গামকে) যাহা দিয়া আমরা আমাদের রসূলগণকে পাঠাইয়াছিলাম, মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করে। সুতরাং ইহারা শীঘ্রই (নিজেদের পরিণাম) জানিতে পারিবে,

اِذِ الۡاَغۡلٰلُ فِیۡۤ اَعۡنَاقِہِمۡ وَالسَّلٰسِلُ ؕ یُسۡحَبُوۡنَ ﴿ۙ۷۲﴾

৭২
যখন তাহাদের গ্রীবাদেশে বেড়ী থাকিবে এবং শৃংখলসমূহও; (এই অবস্থায়) তাহাদিগকে হেঁচড়াইয়া লইয়া যাওয়া হইবে—

فِی الۡحَمِیۡمِ ۬ۙ ثُمَّ فِی النَّارِ یُسۡجَرُوۡنَ ﴿ۚ۷۳﴾

৭৩
ফুটন্ত পানিতে, অতঃপর তাহাদিগকে আগুনে জ্বালানো হইবে।

ثُمَّ قِیۡلَ لَہُمۡ اَیۡنَ مَا کُنۡتُمۡ تُشۡرِکُوۡنَ ﴿ۙ۷۴﴾

৭৪
অতঃপর তাহাদিগকে বলা হইবে, ‘উহারা কোথায় যাহাদিগকে তোমরা শরীক করিতে,

مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ قَالُوۡا ضَلُّوۡا عَنَّا بَلۡ لَّمۡ نَکُنۡ نَّدۡعُوۡا مِنۡ قَبۡلُ شَیۡئًا ؕ کَذٰلِکَ یُضِلُّ اللّٰہُ الۡکٰفِرِیۡنَ ﴿۷۵﴾

৭৫
আল্লাহ্ ব্যতীত?’ তাহারা বলিবে, ‘উহারা আমাদের নিকট হইতে উধাও হইয়া গিয়াছে; না, বরং আমরা ইতিপূর্বে কোন বস্তুকেই (আল্লাহ্‌র সহিত শরীক বলিয়া) ডাকিতাম না; এইভাবে আল্লাহ্ কাফেরদিগকে বিভ্রান্ত হইতে দেন।

ذٰلِکُمۡ بِمَا کُنۡتُمۡ تَفۡرَحُوۡنَ فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ وَبِمَا کُنۡتُمۡ تَمۡرَحُوۡنَ ﴿ۚ۷۶﴾

৭৬
ইহা এইজন্য যে, তোমরা ভূপৃষ্ঠে অন্যায়ভাবে উল্লাস করিতে এবং এইজন্য যে তোমরা বড়াই করিতে।

اُدۡخُلُوۡۤا اَبۡوَابَ جَہَنَّمَ خٰلِدِیۡنَ فِیۡہَا ۚ فَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡنَ ﴿۷۷﴾

৭৭
তোমরা জাহান্নামের দরজাসমূহে প্রবেশ কর উহাতে বসবাস করিবার জন্য। দেখ, অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট!

فَاصۡبِرۡ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ ۚ فَاِمَّا نُرِیَنَّکَ بَعۡضَ الَّذِیۡ نَعِدُہُمۡ اَوۡ نَتَوَفَّیَنَّکَ فَاِلَیۡنَا یُرۡجَعُوۡنَ ﴿۷۸﴾

৭৮
অতএব তুমি ধৈর্য ধারণ কর। নিশ্চয় আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য। সুতরাং আমরা তাহাদিগকে যে প্রতিশ্রুতি দিয়াছি, যদি উহার কতকাংশ আমরা তোমাকে (তোমার জীবদ্দশায় পূর্ণ করিয়া) দেখাই, অথবা (ইহার পূর্বেই) তোমাকে মৃত্যু দিই, বস্তুতঃ তাহাদিগকে আমাদের নিকটই ফিরাইয়া আনা হইবে।২৬১৭
২৬১৭। এই আয়াতে দুইটি ধর্মীয় নীতি বর্ণিত হইয়াছেঃ (১) সত্য পরিণামে নিশ্চয়ই জয় লাভ করে, তবে বিজয় আসিবার পূর্বে আল্লাহ্‌র বিশ্বাসী বান্দাগণকে বহুবিধ ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে নিজেদের বিশ্বাসের অবিচলতার প্রমাণ ও সাক্ষ্য বহন করিতে হয়; (২) অবিশ্বাসীদের শাস্তি সম্বন্ধীয় সতর্ককারী ভবিষ্যদ্বাণীগুলি শর্ত-সাপেক্ষ হইয়া থাকে। শর্ত মোতাবেক শাস্তি সম্বন্ধীয় ভবিষ্যদ্বাণী স্থগিত করা হয়, এমন কি বাতিলও করা হয়। ‘বায’ শব্দটি ইহাই প্রতিপন্ন করে যে, সকল সতর্কবাণী বিশিষ্ট ভবিষ্যদ্বাণীগুলি অক্ষরে অক্ষরে পূর্ণ হয় না। অবিশ্বাসীদের মানসিক পরিবর্তনের সাথে ভবিষ্যদ্বাণীর পূর্ণতারও পরিবর্তন হয়।

وَلَقَدۡ اَرۡسَلۡنَا رُسُلًا مِّنۡ قَبۡلِکَ مِنۡہُمۡ مَّنۡ قَصَصۡنَا عَلَیۡکَ وَمِنۡہُمۡ مَّنۡ لَّمۡ نَقۡصُصۡ عَلَیۡکَ ؕ وَمَا کَانَ لِرَسُوۡلٍ اَنۡ یَّاۡتِیَ بِاٰیَۃٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ۚ فَاِذَا جَآءَ اَمۡرُ اللّٰہِ قُضِیَ بِالۡحَقِّ وَخَسِرَ ہُنَالِکَ الۡمُبۡطِلُوۡنَ ﴿٪۷۹﴾

৭৯
এবং আমরা তোমার পূর্বেও অনেক রসূল পাঠাইয়াছিলাম, যাহাদের মধ্য হইতে কাহারও কাহারও বিষয় তোমার নিকট আমরা বর্ণনা করিয়াছি, এবং তাহাদের মধ্য হইতে কতকের উল্লেখ আমরা তোমার নিকট করি নাই; এবং কোন রসূলের পক্ষে সম্ভব নহে যে সে আল্লাহ্‌র আদেশ ব্যতীত কোন নিদর্শন আনে।২৬১৮ কিন্তু যখন আল্লাহ্‌র আদেশ আসে তখন ন্যায্যভাবে মীমাংসা করা হয় এবং মিথ্যাবাদীগণ ক্ষতিগ্রস্ত হয়।
সূরা আল্ মো’মেন - রুকু ৮
২৬১৮। ভয়-প্রদর্শন ও সতর্কীকরণ জনিত ঐশী ভবিষ্যদ্বাণীগুলি যদিও মুলতবী বা কোন কোনটি বাতিল করা হইয়া থাকে, তথাপি যদি অপরাধী অবিশ্বাসীগণ সীমা ছাড়াইয়া যায় এবং নিজেদের উপর তওবার দরজা বন্ধ করিয়া দেয়, তাহা হইলে তাহাদের জন্য শাস্তি অনিবার্য হইয়া যায় এবং তাহারা শাস্তিতে নিপতিত হয়।

اَللّٰہُ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الۡاَنۡعَامَ لِتَرۡکَبُوۡا مِنۡہَا وَمِنۡہَا تَاۡکُلُوۡنَ ﴿۫۸۰﴾

৮০
তিনিই আল্লাহ্‌, যিনি তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করিয়াছেন যেন তোমরা ইহাদের কতকের উপর আরোহণ কর এবং ইহাদের কতককে আহার কর—