৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ یَزۡعُمُوۡنَ اَنَّہُمۡ اٰمَنُوۡا بِمَاۤ اُنۡزِلَ اِلَیۡکَ وَمَاۤ اُنۡزِلَ مِنۡ قَبۡلِکَ یُرِیۡدُوۡنَ اَنۡ یَّتَحَاکَمُوۡۤا اِلَی الطَّاغُوۡتِ وَقَدۡ اُمِرُوۡۤا اَنۡ یَّکۡفُرُوۡا بِہٖ ؕ وَیُرِیۡدُ الشَّیۡطٰنُ اَنۡ یُّضِلَّہُمۡ ضَلٰلًۢا بَعِیۡدًا ﴿۶۱﴾

৬১
তুমি কি তাদের অবস্থা লক্ষ করো নি, যারা দাবি করে- তোমার প্রতি যা অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে তার প্রতি তারা ঈমান এনেছে? তারা শয়তানকে দিয়ে মীমাংসা করাতে চায় অথচ তাকে অস্বীকার করার জন্যই তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। বস্তুত শয়তান তাদেরকে চরম পথভ্রষ্টতায় নিপতিত করতে চায়।

وَاِذَا قِیۡلَ لَہُمۡ تَعَالَوۡا اِلٰی مَاۤ اَنۡزَلَ اللّٰہُ وَاِلَی الرَّسُوۡلِ رَاَیۡتَ الۡمُنٰفِقِیۡنَ یَصُدُّوۡنَ عَنۡکَ صُدُوۡدًا ﴿ۚ۶۲﴾

৬২
কদেখুন: ৪:১১১আর তাদের যখন বলা হয়, ‘আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে এবং এ রসূলের দিকে আসো,’ তখন তুমি মুনাফিকদের দেখবে, তারা তোমাকে (ঘৃণাভরে) সম্পূর্ণভাবে এড়িয়ে যাচ্ছে।

فَکَیۡفَ اِذَاۤ اَصَابَتۡہُمۡ مُّصِیۡبَۃٌۢ بِمَا قَدَّمَتۡ اَیۡدِیۡہِمۡ ثُمَّ جَآءُوۡکَ یَحۡلِفُوۡنَ ٭ۖ بِاللّٰہِ اِنۡ اَرَدۡنَاۤ اِلَّاۤ اِحۡسَانًا وَّتَوۡفِیۡقًا ﴿۶۳﴾

৬৩
এটা কেমন কথা! তাদের কৃতকর্মের দরুন তাদের ওপর কোনো বিপদ নেমে এলে, তারা আল্লাহর নামে কসম খেতে খেতে তোমার কাছে এসে বলে, ‘আমরা তো কেবল কল্যাণ সাধন ও পারস্পরিক সম্প্রীতিই (সৃষ্টি করতে) চেয়েছিলাম।’

اُولٰٓئِکَ الَّذِیۡنَ یَعۡلَمُ اللّٰہُ مَا فِیۡ قُلُوۡبِہِمۡ ٭ فَاَعۡرِضۡ عَنۡہُمۡ وَعِظۡہُمۡ وَقُلۡ لَّہُمۡ فِیۡۤ اَنۡفُسِہِمۡ قَوۡلًۢا بَلِیۡغًا ﴿۶۴﴾

৬৪
এরাই তারা- যাদের হৃদয়ের অবস্থা আল্লাহ ভালো করেই জানেন। সুতরাং তুমি তাদের উপেক্ষা করো ও সদুপদেশ দাও এবং তাদের নফস সম্পর্কে তাদেরকে মর্মস্পর্শী কথা বলো।৬২৪
৬২৪। হযরত নবী করীম (সা.) মুনাফিকদের প্রতি সদয় ব্যবহার করার নির্দেশ পেয়েছিলেন। কারণ তারা তখনো একেবারে পুনরুদ্ধারের বাইরে চলে যায় নি বা অপরিবর্তনীয় অবস্থায় পৌছে যায় নি। হয়ত তারা তাদের ভুল বুঝতে পেরে সত্যিকার মুসলমানে পরিণত হবে। তাই তাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ ঘোষণা করা হয় নি।

وَمَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا لِیُطَاعَ بِاِذۡنِ اللّٰہِ ؕ وَلَوۡ اَنَّہُمۡ اِذۡ ظَّلَمُوۡۤا اَنۡفُسَہُمۡ جَآءُوۡکَ فَاسۡتَغۡفَرُوا اللّٰہَ وَاسۡتَغۡفَرَ لَہُمُ الرَّسُوۡلُ لَوَجَدُوا اللّٰہَ تَوَّابًا رَّحِیۡمًا ﴿۶۵﴾

৬৫
আর আমরা প্রত্যেক রসূলকে কেবল এ উদ্দেশ্যেই পাঠিয়েছি, যেন আল্লাহর আদেশে তাঁর আনুগত্য করা হয়।৬২৫ খদেখুন: ৪:৬০আর তারা যখন নিজেদের প্রাণের প্রতি অবিচার করেছিল তখন যদি তারা তোমার কাছে আসত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত তাহলে এ রসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করত। আর তারা নিশ্চয় আল্লাহকে অধিক তওবা গ্রহণকারী, বার বার কৃপাকারী পেত।
৬২৫। এ আয়াতের প্রথম বাক্যটি থেকে অনেকেই এরূপ ব্যাখ্যা করতে চান যে, নবী যাদের মাঝে আবির্ভূত হন, সে নবীকে মান্য করা তাদের অবশ্যকর্তব্য, কিন্তু সে নবীর জন্য অন্য নবীকে মান্য করার আবশ্যকতা নাই, এরূপ ধারণা স্বাভাবিকভাবেই অত্যন্ত ভ্রান্তিপূর্ণ। নবী অন্যান্য সকলের জন্য বাধ্যতামূলকভাবে অনুসরণযোগ্য হবার কারণে তাঁর অন্য নবীর অনুসারী হবার সম্ভাবনা নাই, এ ধারণা সঠিক নয়। হারুন (আ.) নবী হওয়া সত্ত্বেও মূসা (আ.)-এর অধীনস্থ ছিলেন (২০:৯৪)।

فَلَا وَرَبِّکَ لَا یُؤۡمِنُوۡنَ حَتّٰی یُحَکِّمُوۡکَ فِیۡمَا شَجَرَ بَیۡنَہُمۡ ثُمَّ لَا یَجِدُوۡا فِیۡۤ اَنۡفُسِہِمۡ حَرَجًا مِّمَّا قَضَیۡتَ وَیُسَلِّمُوۡا تَسۡلِیۡمًا ﴿۶۶﴾

৬৬
কিন্তু না, তোমার প্রতিপালক-প্রভুর কসম! খদেখুন: ৪:১৪; ৮:২৫যে-সব বিষয়ে তাদের মাঝে বিবাদ দেখা দেয় সেসব বিষয়ে যতক্ষণ তারা তোমাকে বিচারক না মানবে, এরপর তুমি যে মীমাংসা দাও সে বিষয়ে তাদের অন্তর দ্বিধামুক্ত না হবে এবং তারা পূর্ণরূপে আত্মসমর্পণ না করবে ততক্ষণ তারা মুমিন হবে না।৬২৬
৬২৬। এ নির্দেশ মুসলমান শাসকরূপে মহানবী (সা.)-এর স্বপক্ষে প্রযোজ্য। অতএব এটা রাশিদ (হিদায়াতপ্রাপ্ত) খলীফাদের স্বপক্ষেও প্রযোজ্য।

وَلَوۡ اَنَّا کَتَبۡنَا عَلَیۡہِمۡ اَنِ اقۡتُلُوۡۤا اَنۡفُسَکُمۡ اَوِ اخۡرُجُوۡا مِنۡ دِیَارِکُمۡ مَّا فَعَلُوۡہُ اِلَّا قَلِیۡلٌ مِّنۡہُمۡ ؕ وَلَوۡ اَنَّہُمۡ فَعَلُوۡا مَا یُوۡعَظُوۡنَ بِہٖ لَکَانَ خَیۡرًا لَّہُمۡ وَاَشَدَّ تَثۡبِیۡتًا ﴿ۙ۶۷﴾

৬৭
আর আমরা যদি তাদেরকে এ মর্মে আদেশ দিতাম, গদেখুন: ২:৫৫গ’তোমরা নিজেদের হত্যা করো৬২৭* অথবা নিজেদের ঘরবাড়ি থেকে বের হয়ে পড়ো,’ সেক্ষেত্রে তাদের খুব কম লোকই তা পালন করত। আর তাদেরকে যে উপদেশ দেওয়া হয় তারা যদি তা পালন করত, তাদের পক্ষে তা অবশ্যই মঙ্গলজনক হতো এবং অধিক দৃঢ়তার কারণ হতো।*
৬২৭। ‘উকতুল্ আনফুসাকুম’ দ্বারা ‘তোমরা নিজেদের হত্যা করো’ বুঝায় না, বরং ‘নিজেদের কুপ্রবৃত্তিগুলোকে হত্যা করো’ বুঝায় (২:৫৫) অথবা ‘আল্লাহর পথে আত্মোৎসর্গ করো’ বুঝায়।
* এ অভিব্যক্তিটির সঠিক অনুবাদ হলো, ‘তোমরা নিজেদের হত্যা করো’। এর অর্থ কখনো এ নয় যে, তাদেরকে আত্মহত্যা করতে বলা হয়েছে, বরং এর অর্থ হলো, তাদের আমিত্বকে হত্যা করতে এবং আল্লাহর ইচ্ছার সমীপে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।।

وَّاِذًا لَّاٰتَیۡنٰہُمۡ مِّنۡ لَّدُنَّـاۤ اَجۡرًا عَظِیۡمًا ﴿ۙ۶۸﴾

৬৮
আর সেক্ষেত্রে আমরা নিশ্চয় আমাদের পক্ষ থেকে তাদেরকে এক মহাপ্রতিদান দিতাম।

وَّلَہَدَیۡنٰہُمۡ صِرَاطًا مُّسۡتَقِیۡمًا ﴿۶۹﴾

৬৯
আর নিশ্চয় আমরা তাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করতাম।

وَمَنۡ یُّطِعِ اللّٰہَ وَالرَّسُوۡلَ فَاُولٰٓئِکَ مَعَ الَّذِیۡنَ اَنۡعَمَ اللّٰہُ عَلَیۡہِمۡ مِّنَ النَّبِیّٖنَ وَالصِّدِّیۡقِیۡنَ وَالشُّہَدَآءِ وَالصّٰلِحِیۡنَ ۚ وَحَسُنَ اُولٰٓئِکَ رَفِیۡقًا ﴿ؕ۷۰﴾

৭০
কদেখুন: ১৯:৩৭; ৩৬:৬২; ৪২:৫৩,৫৪আর যে-সব ব্যক্তি আল্লাহ এবং এ রসূলের আনুগত্য করবে, এরাই তাদের অন্তর্ভুক্ত৬২৮ হবে গদেখুন: ১:৭; ৫:২১; ১৯:৫৯; ৫৭:২০?দেখুন: যাদেরকে আল্লাহ পুরস্কার দান করেছেন অর্থাৎ নবী, সিদ্দীক, শহীদ ও সালেহদের। আর এরা সঙ্গী হিসাবে কত-না উত্তম!৬২৯,*
৬২৮। ‘মাআ’ অব্যয়টি দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির একত্র সন্নিবেশ, এক সময়ে সন্নিবেশ, একই পদে বা মর্যাদায় সন্নিবেশ বুঝায়। ‘সাহায্য’ অর্থটিও এ শব্দের ক্ষেত্রে প্রযোজ্য, যেমনটি ৯:৪০-এ দৃষ্ট হয় (মুফরাদাত)। কুরআনে ‘মাআ’ শব্দটি বহুস্থলে ‘ফি’ (অন্তর্ভুক্ত) অর্থে ব্যবহৃত হয়েছে যেমন ৩:১৯৪ এবং ৪:১৪৭।
৬২৯। এ আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বলা হয়েছে, মুসলমানদের জন্য আধ্যাত্মিক উন্নতির সকল দরজাই খোলা আছে। চারটি আধ্যাত্মিক পদমর্যাদা যথা- নবী, সিদ্দীক, শহীদ ও সালেহ। এ চারটি আধ্যাত্মিক পদমর্যাদাই হযরত রসূল করীম (সা.)-এর অনুসরণের ফলে লাভ করা যায় আর এ অনন্য মহাসম্মান একমাত্র নবী করীম (সা.)-এর জন্যই সংরক্ষিত রয়েছে। এ সম্মান অন্য কোনো নবী লাভ করেন নি। হযরত নবী করীম (সা.)-এর ক্ষেত্রে এবং তাঁর অনুসারীদের ক্ষেত্রে উপরোক্ত অর্থ যে সত্য তা কুরআনের ৫৭:২০ আয়াত পাঠেও উপলব্ধি করা যায়, যেখানে সাধারণভাবে নবীগণ ও তাঁদের অনুসারীদের কথা বলতে গিয়ে বলা হয়েছে, যারা আল্লাহ ও তাঁর রসূলগণের প্রতি ঈমান এনেছে তারা তাদের প্রতিপালক-প্রভুর নিকট সিদ্দীক ও শহীদদের পর্যায়ভুক্ত। এ দুটি আয়াতকে (৪:৭০ এবং ৫৭:২০) একত্রে মিলিয়ে পাঠ করলে দেখা যায়, অন্যান্য নবীগণের অনুসারীরা যে স্থলে সিদ্দীকের, শহীদের এবং সালেহদের মর্যাদায় ভূষিত হতে পেরেছেন, এর ওপরের মর্যাদায় যেতে পারেন নি, সে স্থলে হযরত নবী করীম (সা.)-এর অনুসারীরা নবী মর্যাদা লাভ করতে পারেন। ‘আল-বাহরুল মুহীত’ (৩য় খণ্ড, পৃ. ২৮৭) পুস্তকে ইমাম রাগেবের একটি উদ্ধৃতি সন্নিবেশিত হয়েছে, ‘আল্লাহ এ আয়াতে মুসলিম উম্মতকে চার শ্রেণিতে ভাগ করে তাদের জন্য চারটি স্তর নির্ধারণ করেছেন। এ স্তরগুলোর কোনোটি কোনোটির নীচে আর আল্লাহ চেয়েছেন, মুমিনরা যেন নীচের স্তরে থেকে না যায় বরং উচ্চতম স্তরে পৌঁছার চেষ্টা করে।’ তাতে আরো বলা হয়েছে, ‘নবুওয়ত দুই প্রকারের সাধারণ ও বিশেষ। বিশেষ প্রকারের নবুওয়ত, যা শরীয়তবাহী, তা লাভ করা যাবে না অর্থাৎ তা লাভের পথ রুদ্ধ, কিন্তু সাধারণ নবুওয়ত লাভের পথ খোলা রয়েছে’ অর্থাৎ কেবল মহানবী (সা.)-এর পূর্ণ অনুকরণ এবং অনুসরণের মাধ্যমে শরীয়তবিহীন উম্মতী নবুওয়তের পুরস্কারের দরজা খোলা রয়েছে।
* এ আয়াতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, ‘আর-রসূল’ বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ এ বিশেষ রসূলকে বুঝায়। দ্বিতীয়ত, তোমরা এ রসূলের আনুগত্য করলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদের মাঝে নবীও রয়েছেন, সিদ্দীকও রয়েছেন, শহীদও রয়েছেন এবং সালেহও রয়েছেন। এর অর্থ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্যে নবীও আসতে পারে। এখানে ‘মাআ’ শব্দটির