৪

النساء

সূরা আন-নিসা

An-Nisa'

মাদানী ১৭৭ আয়াত ২৪ রুকু পারা ৪–৬

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ১৭৭ আয়াত এবং ২৪ রুকূ

اِنَّ الَّذِیۡنَ یَاۡکُلُوۡنَ اَمۡوَالَ الۡیَتٰمٰی ظُلۡمًا اِنَّمَا یَاۡکُلُوۡنَ فِیۡ بُطُوۡنِہِمۡ نَارًا ؕ وَسَیَصۡلَوۡنَ سَعِیۡرًا ﴿٪۱۱﴾

১১
নিশ্চয় যারা এতিমদের ধনসম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা কেবল আগুন দিয়েই তাদের উদরপূর্তি করে। আর তারা অবশ্যই লেলিহান আগুনে প্রবেশ করবে।
সূরা আন-নিসা - রুকু ১

یُوۡصِیۡکُمُ اللّٰہُ فِیۡۤ اَوۡلَادِکُمۡ ٭ لِلذَّکَرِ مِثۡلُ حَظِّ الۡاُنۡثَیَیۡنِ ۚ فَاِنۡ کُنَّ نِسَآءً فَوۡقَ اثۡنَتَیۡنِ فَلَہُنَّ ثُلُثَا مَا تَرَکَ ۚ وَاِنۡ کَانَتۡ وَاحِدَۃً فَلَہَا النِّصۡفُ ؕ وَلِاَبَوَیۡہِ لِکُلِّ وَاحِدٍ مِّنۡہُمَا السُّدُسُ مِمَّا تَرَکَ اِنۡ کَانَ لَہٗ وَلَدٌ ۚ فَاِنۡ لَّمۡ یَکُنۡ لَّہٗ وَلَدٌ وَّوَرِثَہٗۤ اَبَوٰہُ فَلِاُمِّہِ الثُّلُثُ ۚ فَاِنۡ کَانَ لَہٗۤ اِخۡوَۃٌ فَلِاُمِّہِ السُّدُسُ مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصِیۡ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ؕ اٰبَآؤُکُمۡ وَاَبۡنَآؤُکُمۡ لَا تَدۡرُوۡنَ اَیُّہُمۡ اَقۡرَبُ لَکُمۡ نَفۡعًا ؕ فَرِیۡضَۃً مِّنَ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ کَانَ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۱۲﴾

১২
আল্লাহ তোমাদের সন্তানসন্ততির বিষয়ে তোমাদেরকে তাগিদপূর্ণ আদেশ দিচ্ছেন। কদেখুন: ৪:১৭৭)একজন) পুরুষের জন্য দুইজন নারীর অংশের সমান (অংশ নির্ধারিত), কিন্তু (সন্তান) যদি কেবল দুয়ের অধিক নারী হয়, সেক্ষেত্রে তাদের জন্য সে যা রেখে গেছে তার দুই-তৃতীয়াংশ )নির্ধারিত)। আর যদি সে (অর্থাৎ কন্যা) একজনই হয়, তাহলে তার জন্য (সম্পত্তির) অর্ধেক। আর তার (অর্থাৎ মৃত ব্যক্তির) যদি সন্তান৫৭৩ থাকে তাহলে তার পিতামাতার৫৭৪ প্রত্যেকের জন্য সে যা রেখে গেছে তার এক- ষষ্ঠাংশ। অপরদিকে তার সন্তান যদি না থাকে এবং পিতামাতাই তার উত্তরাধিকারী হয়, সেক্ষেত্রে তার মায়ের জন্য এক-তৃতীয়াংশ এবং তার (অর্থাৎ মৃত ব্যক্তির) ভাই (বোন) থাকলে তার মায়ের জন্য (হবে) এক-ষষ্ঠাংশ; (এসব বণ্টন) তার (অর্থাৎ মৃত ব্যক্তির) সম্পাদিত ওসিয়্যত আদায়ের বা ঋণ পরিশোধের পর হবে। তোমাদের পিতাপিতামহ এবং তোমাদের পুত্রদের মাঝে কে তোমাদের জন্য বেশি হিতসাধনকারী তা তোমরা জানো না। আল্লাহর পক্ষ থেকে এ এক অবশ্যপালনীয় বিধান।৫৭৪-ক নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।
৫৭৩। ‘ওয়ালাদ’ অর্থ: (১) সন্তান, পুত্র, কন্যা, শিশু, (২) সন্তানাদি, পুত্র-কন্যারা। শব্দটি একবচন ও বহুবচন এবং স্ত্রী-পুরুষ উভয়ক্ষেত্রেই ব্যবহৃত হয়।
৫৭৪। পিতা ও মাতা উভয়ই (লেইন)।
৫৭৪-ক। এ আয়াতে মৃত ব্যক্তির সম্পত্তিতে সকল নিকটাত্মীয়ের অংশ নির্ধারণ করে দেওয়া হয়েছে। বয়স নির্বিশেষে স্ত্রী-পুরুষ সকলেই নির্ধারিত অংশ লাভ করবে। অন্যান্য আত্মীয় বিশেষ অবস্থায় অংশ পেতে পারে। একজন পুরুষকে একজন নারীর অংশের দ্বিগুণ দেবার কারণ হলো, পুরুষকে পরিবার প্রতিপালনের দায়িত্ব বহন করতে হয় (রূহুল মাআনী, ২য় অধ্যায়, পৃ. ৩২)। পুত্র ও কন্যার প্রাপ্য অংশের অনুপাত নির্ধারণ করে আয়াতটি বণ্টনব্যবস্থার কথা শুরু করেছে। একজন পুত্র দুইজন কন্যার সমান পাবে। যে-ক্ষেত্রে পুত্র-কন্যা উভয়ই বিদ্যমান থাকবে সেখানেই এ নিয়ম কার্যকর হবে। যেখানে কেবল কন্যা থাকবে পুত্র থাকবে না, সেখানে যদি তারা সংখ্যায় দুই বা ততোধিক হয়, কন্যারা সকলে মিলে রেখে যাওয়া সম্পত্তির দুই-তৃতীয়াংশ পাবে, আর যদি একমাত্র সন্তান কন্যাই হয় তাহলে সে পাবে সম্পত্তির অর্ধেক। পুত্রহীন পিতার যদি কেবল দুটি কন্যা সন্তান থাকে তাহলে দুই কন্যা মিলে পিতৃসম্পত্তির কত অংশ পাবে তা সুনির্দিষ্টভাবে বলা না হলেও বাক্যাংশটিতে (কিন্তু) অব্যয় ‘ফা’ ব্যবহার করা হয়েছে যথা- ‘কিন্তু (সন্তান) যদি কেবল নারীই হয় এবং দুয়ের অধিক হয়’ এতে বুঝা যায় পূর্ববর্তী বাক্যে ‘দুই কন্যার’ উল্লেখের প্রতি ‘ফা’ (কিন্তু) অব্যয়ের সম্পর্ক রয়েছে, সেখানে দুই কন্যার অংশ নির্ধারিত হয়েছে। তাছাড়া দুই কন্যার অংশ আমরা এ আয়াতের প্রথমে পেয়ে যাই, যেখানে স্ত্রী-পুরুষের অংশের অনুপাত নির্ধারণ করে বলা হয়েছে কন্যা দুইজন মিলে এক পুত্রের সমান। অতএব যদি কোনো ক্ষেত্রে এক পুত্র ও এক কন্যা থাকে তাহলে পুত্র দুই-তৃতীয়াংশ পাবে আর কন্যা এক- তৃতীয়াংশ, কিন্তু যেহেতু দুই কন্যা এক পুত্রের সমান পাবে, সেহেতু এক্ষেত্রে দুই কন্যার অংশও হবে দুই-তৃতীয়াংশ। দুই বা ততোধিক কন্যার জন্য অপুত্রক পিতার সম্পত্তিতে দুই-তৃতীয়াংশ উত্তরাধিকার নির্ধারিত হয়েছে। শুধু দুই কন্যা থাকাবস্থায় তারা কত অংশ পাবে, একথা না বলাই যদি কুরআনের উদ্দেশ্য হতো তাহলে এ বাক্যাংশটি উক্ত প্রকারে ব্যক্ত না হয়ে বরং এরূপ হতো, একজন পুরুষের জন্য দুইজন নারীর অংশের সমান। পিতামাতার অংশপ্রাপ্তির ব্যাপারে তিন অবস্থায় তিনটি শর্তের অধীনে তিন ধরনের অংশ হতে পারে: (১) কোনো ব্যক্তি যদি এক বা একাধিক সন্তান রেখে যায় তাহলে পিতামাতা থাকলে তাদের প্রত্যেকে পাবে এক-ষষ্ঠাংশ, (২) সন্তানহীন অবস্থায় মারা গেলে এবং স্বামী-স্ত্রী কেউ না থাকলে পিতামাতাই একমাত্র উত্তরাধিকারী হবেন। সেক্ষেত্রে মাতা সম্পত্তির এক-তৃতীয়াংশ এবং পিতা দুই-তৃতীয়াংশ পাবেন, (৩) তৃতীয় অবস্থাটি একটি বিশেষ অবস্থা, যা দ্বিতীয় অবস্থার ব্যতিক্রম মাত্র। উপরোক্ত (২)-এ এই মৃতের ভাইবোনের উল্লেখ নাই। মৃতের ভাইবোন যদি থাকে তাহলে মৃতের মাতা এক-ষষ্ঠাংশ পাবেন এবং পিতা পাবেন পাঁচ-ষষ্ঠাংশ। পিতাকে এক্ষেত্রে আনুপাতিক হারে বেশি দেবার কারণ হলো মৃতের ভাইবোনের লালনপালনের ভার তার পিতার ওপরেই বর্তায়। এক্ষেত্রে মৃতের ভাইবোনেরা উত্তরাধিকারসূত্রে কিছুই সরাসরি পাচ্ছে না। পরবর্তী আয়াতেও উত্তরাধিকারের বিষয় রয়েছে।

وَلَکُمۡ نِصۡفُ مَا تَرَکَ اَزۡوَاجُکُمۡ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّہُنَّ وَلَدٌ ۚ فَاِنۡ کَانَ لَہُنَّ وَلَدٌ فَلَکُمُ الرُّبُعُ مِمَّا تَرَکۡنَ مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصِیۡنَ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ؕ وَلَہُنَّ الرُّبُعُ مِمَّا تَرَکۡتُمۡ اِنۡ لَّمۡ یَکُنۡ لَّکُمۡ وَلَدٌ ۚ فَاِنۡ کَانَ لَکُمۡ وَلَدٌ فَلَہُنَّ الثُّمُنُ مِمَّا تَرَکۡتُمۡ مِّنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ تُوۡصُوۡنَ بِہَاۤ اَوۡ دَیۡنٍ ؕ وَاِنۡ کَانَ رَجُلٌ یُّوۡرَثُ کَلٰلَۃً اَوِ امۡرَاَۃٌ وَّلَہٗۤ اَخٌ اَوۡ اُخۡتٌ فَلِکُلِّ وَاحِدٍ مِّنۡہُمَا السُّدُسُ ۚ فَاِنۡ کَانُوۡۤا اَکۡثَرَ مِنۡ ذٰلِکَ فَہُمۡ شُرَکَآءُ فِی الثُّلُثِ مِنۡۢ بَعۡدِ وَصِیَّۃٍ یُّوۡصٰی بِہَاۤ اَوۡ دَیۡنٍ ۙ غَیۡرَ مُضَآرٍّ ۚ وَصِیَّۃً مِّنَ اللّٰہِ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَلِیۡمٌ ﴿ؕ۱۳﴾

১৩
আর তোমাদের স্ত্রীরা যা রেখে যায় তাদের সন্তান না থাকলে (এ সম্পদের) অর্ধাংশ হবে তোমাদের জন্য, কিন্তু তাদের সন্তান থাকলে তারা যা রেখে যায় এর এক-চতুর্থাংশ হবে তোমাদের জন্য, (এ বণ্টন হবে) তাদের সম্পাদিত ওসিয়্যত এবং ঋণ পরিশোধের পর। আর তোমাদের সন্তান না থাকলে, তোমরা যা রেখে যাও এর এক-চতুর্থাংশ হবে তাদের জন্য। পক্ষান্তরে তোমাদের সন্তান থাকলে, তোমরা যা রেখে যাও তাদের জন্য (অর্থাৎ স্ত্রীদের জন্য) হবে এর এক-অষ্টমাংশ, (এ বণ্টন হবে) তোমাদের সম্পাদিত ওসিয়্যত এবং ঋণ পরিশোধের পর। কদেখুন: ৪:১৭৭আর এক ভাই বা এক বোন রয়েছে এমন কালালা৫৭৫ (অর্থাৎ যাদের পিতামাতা ও সন্তানসন্ততি নাই) পুরুষ বা নারীর উত্তরাধিকার বণ্টনের ক্ষেত্রে এক-ষষ্ঠাংশ হবে তাদের প্রত্যেকের, কিন্তু তারা যদি এর চেয়ে বেশি হয় তবে তারা সবাই এক-তৃতীয়াংশের অংশীদার হবে, (এ বণ্টন হবে) সম্পাদিত ওসিয়্যত এবং ঋণ পরিশোধের পর, কারো ক্ষতিসাধন করার দুরভিসন্ধি না রেখে।৫৭৫-ক (এ হলো) আল্লাহর পক্ষ থেকে তাগিদপূর্ণ আদেশ। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম সহিষ্ণু।
৫৭৫। ‘কালালা’ অর্থ: (১) যে ব্যক্তির মৃত্যুকালে পিতা, মাতা বা সন্তান থাকে না, (২) যে ব্যক্তির মৃত্যুকালে পিতা ও পুত্রসন্তান থাকে না। ইবনে আব্বাসের মতে, পিতা জীবিত থাকা বা না থাকা অবস্থায় যে ব্যক্তির মৃত্যুকালে পুত্রসন্তান থাকে না, সে-ই কালালা। এটা ‘কালালা’-এর তৃতীয় সংজ্ঞা (লেইন, মুফরাদাত)। ‘কালালা’-এর ভাইবোন তিন ধরনের হতে পারে। প্রথমত, একই পিতামাতার সন্তান যাদেরকে ‘আয়ানী’ বলা হয়। দ্বিতীয়ত, পিতার সন্তান বটে, তবে সহোদর নয়। তাদেরকে ‘আল্লাতী’ অর্থাৎ বৈমাত্রেয় বলা হয়। তৃতীয়ত, এক মাতার সন্তান, তবে পিতা ভিন্ন, তাদেরকে বলা হয় ‘আখইয়াফী’। এ আখইয়াফী ভাইবোনদের কথা এ আয়াতে বলা হয়েছে। যাদের অংশ ‘আয়ানী’ ও ‘আল্লাতী’ ভাইবোনদের অংশের তুলনায় কম। কারণ তারা কেবল মৃতের মাতার দিক থেকে এবং অপর দুই শ্রেণি মৃতের পিতার দিক থেকে উদ্ভূত। ‘কালালা’ ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির উত্তরাধিকারের ভাইবোনের অংশ সমান সমান। সাধারণ অনুপাত ২:১ ‘কালালা’-এর ক্ষেত্রে প্রয়োগ করা হয় না।
৫৭৫-ক। ‘কারো ক্ষতিসাধন করার দুরভিসন্ধি না রেখে’ শব্দগুলো গুরুত্ববহ। এর অর্থ ওসিয়্যতের (তথা উইলের) বা সাধারণ বণ্টনের নীতি পালন করতে গিয়ে ঋণ পরিশোধের কথা যেন বাদ না পড়ে, কেননা ঋণ পরিশোধকে প্রাধান্য দিতে হবে। ৫৭৬ ও * চিহ্নিত টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

تِلۡکَ حُدُوۡدُ اللّٰہِ ؕ وَمَنۡ یُّطِعِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ یُدۡخِلۡہُ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ وَذٰلِکَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿۱۴﴾

১৪
এসব হলো আল্লাহর (নির্ধারিত) সীমারেখা। আর যে আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে, খদেখুন: ২:২৬তিনি তাকে এমনসব জান্নাতে প্রবেশ করাবেন, যার পাদদেশ দিয়ে নদনদী প্রবাহিত থাকবে, সেখানে তারা চিরকাল থাকবে। আর এটি হলো মহাসাফল্য।গদেখুন: ৭২:২৪ঘদেখুন: ৪:২০,২৬; ২৪:২০

وَمَنۡ یَّعۡصِ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَیَتَعَدَّ حُدُوۡدَہٗ یُدۡخِلۡہُ نَارًا خَالِدًا فِیۡہَا ۪ وَلَہٗ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿٪۱۵﴾

১৫
“আর যে আল্লাহ ও তাঁর রসূলের অবাধ্যতা করে এবং তাঁর (নির্ধারিত) সীমাগুলো লঙ্ঘন করে, তিনি তাকে এমন এক আগুনে প্রবেশ করাবেন যেখানে সে দীর্ঘকাল থাকবে। আর তার জন্য রয়েছে এক লাঞ্ছনাদায়ক শাস্তি।”
সূরা আন-নিসা - রুকু ২

وَالّٰتِیۡ یَاۡتِیۡنَ الۡفَاحِشَۃَ مِنۡ نِّسَآئِکُمۡ فَاسۡتَشۡہِدُوۡا عَلَیۡہِنَّ اَرۡبَعَۃً مِّنۡکُمۡ ۚ فَاِنۡ شَہِدُوۡا فَاَمۡسِکُوۡہُنَّ فِی الۡبُیُوۡتِ حَتّٰی یَتَوَفّٰہُنَّ الۡمَوۡتُ اَوۡ یَجۡعَلَ اللّٰہُ لَہُنَّ سَبِیۡلًا ﴿۱۶﴾

১৬
“আর তোমাদের নারীদের মাঝে যারা অশ্লীল৫৭৬ কাজ করে, তোমরা তাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হতে চারজন সাক্ষী তলব করো। অতঃপর তারা যদি সাক্ষ্য দেয়, তাহলে তোমরা তাদেরকে (অর্থাৎ অপরাধী নারীদের) গৃহে আবদ্ধ রাখো, যতক্ষণ না তাদের মৃত্যু ঘটে অথবা আল্লাহ তাদের জন্য (অন্য) কোনো পথ খুলে না দেন। কদেখুন: ৩:১৩৩; ৮:২১; ৩৩:৭২”
৫৭৬। ‘ফাহিশা’ শব্দটি যেভাবে কুরআনে ব্যবহৃত হয়েছে (৭:২৯; ৩৩:৩১; ৬৫:২) তাতে এর অর্থের মাঝে অবৈধ যৌনসংগম বা ব্যভিচারকে বুঝায় না যার জন্য ২৪:৩ আয়াতে শাস্তির বিধান রয়েছে। শব্দটি প্রকাশ্য বা এমন অপকর্মের জন্য ব্যবহৃত হয়েছে যা সমাজের সংহতি বিনাশ করে ও শান্তিভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। এ আয়াতে এ ধরনের অপরাধী নারীর উল্লেখ করা হয়েছে যারা কুৎসিত ও নৈতিকতা বর্জিত কার্যকলাপ করে, যা অবৈধ যৌনমিলন বা ব্যভিচারের পর্যায়ে পৌছায় নি এবং তা এর নীচে রয়েছে। পরবর্তী আয়াতে নির্দিষ্ট শাস্তির উল্লেখ ছাড়া একই ধরনের অপরাধী পুরুষদ্বয়ের উল্লেখ রয়েছে। এ অভিমত হলো আবু মুসলিম ও মুজাহিদের। এসব নারীকে অন্যান্য নারীদের সাথে মেলামেশা থেকে দূরে রাখতে হবে, যে পর্যন্ত তারা আত্মসংশোধন না করে অথবা বিবাহিত হয়ে চলে না যায়। বিয়ে একটি পথ যা আল্লাহ তাদের জন্য খুলে দেন। যেহেতু অপরাধের গুরুত্ব ও অভিযোগের প্রকৃতি ভয়ানক সেহেতু চারজন সাক্ষীর প্রয়োজন, যেন অভিযুক্তা নারীর প্রতি কোনো অবিচার করা না হয়।

وَالَّذٰنِ یَاۡتِیٰنِہَا مِنۡکُمۡ فَاٰذُوۡہُمَا ۚ فَاِنۡ تَابَا وَاَصۡلَحَا فَاَعۡرِضُوۡا عَنۡہُمَا ؕ اِنَّ اللّٰہَ کَانَ تَوَّابًا رَّحِیۡمًا ﴿۱۷﴾

১৭
আর তোমাদের যে দুইজন পুরুষ৫৭৭ তাতে (অর্থাৎ অশ্লীলতায়) লিপ্ত হয়, তাদের উভয়কে (দৈহিক) শাস্তি দাও, কিন্তু তারা যদি তওবা করে এবং নিজেদের শুধরে নেয়, তাহলে তাদের (ভুলভ্রান্তি) উপেক্ষা করো। নিশ্চয় আল্লাহ তওবা গ্রহণকারী, বার বার কৃপাকারী।*
৫৭৭। এক্ষেত্রে শাস্তির কথা বলা হয়েছে বটে, কিন্তু শাস্তির নির্দিষ্ট কোনো রূপ বা ধরন বলা হয় নি। সেটা কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এ আয়াতে এবং পূর্ববর্তী আয়াতে এমন ধরনের অপরাধের উল্লেখ করা হয়েছে, যার জন্য কোনো নির্দিষ্ট ধরনের শাস্তির উল্লেখ করা হয় নি। কর্তৃপক্ষ সমসাময়িক ও পারিপার্শ্বিক অবস্থা বিচারবিশ্লেষণপূর্বক যথাযথ শাস্তি দেবেন। এ আয়াতে ব্যক্ত অপরাধ দুইজন পুরুষের অস্বাভাবিক যৌনতা বা এর কাছাকাছি কিছু হতে পারে।
* ‘আল্লাহ তাদের জন্য (অন্য) কোনো পথ খুলে না দেন’ কথাটি দিয়ে দুটি বিষয় বুঝানো হয়ে থাকতে পারে। প্রথমত, স্বামীর মৃত্যু হলে স্ত্রী স্বাধীন হয়ে যাবে। দ্বিতীয়ত, স্বামী তালাক দিয়ে দিলে সে অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

اِنَّمَا التَّوۡبَۃُ عَلَی اللّٰہِ لِلَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ السُّوۡٓءَ بِجَہَالَۃٍ ثُمَّ یَتُوۡبُوۡنَ مِنۡ قَرِیۡبٍ فَاُولٰٓئِکَ یَتُوۡبُ اللّٰہُ عَلَیۡہِمۡ ؕ وَکَانَ اللّٰہُ عَلِیۡمًا حَکِیۡمًا ﴿۱۸﴾

১৮
আল্লাহ কেবল তাদের তওবা গ্রহণ করেন- কদেখুন: ৬:৫৫; ১৬:১২০; ২৪:৬যারা অজ্ঞতাবশত৫৭৮ মন্দ কাজ করে বসে, অতঃপর অনতিবিলম্বে৫৭৯ তওবা করে। অতএব এরাই সেসব লোক- আল্লাহ যাদের তওবা গ্রহণ করে থাকেন। আর আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।*
৫৭৮। ‘অজ্ঞতাবশত’ কথাটি দ্বারা বুঝায় না, অপরাধী যে কুকর্ম করে তা সে কুকর্ম বলে জানে না। বস্তুত প্রত্যেক দুষ্কর্মই অজ্ঞতাপ্রসূত, পূর্ণ ও সঠিক জ্ঞানের অভাব থেকেই তা জন্মলাভ করে। মহানবী (সা.) বলেছেন, এমন অনেক প্রকারের জ্ঞান আছে, যা প্রকৃতপক্ষে অজ্ঞতা। অর্থাৎ সেরূপ জ্ঞানার্জন মানুষের ক্ষতির কারণ হয় (বিহার)। অতএব ‘অজ্ঞতাবশত’ শব্দ পাপের প্রকৃত তত্ত্ব ও দর্শনের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক মানুষকে সঠিক ও উপকারী সৎ জ্ঞান লাভ করে পাপমুক্তির উপায় বলে দিচ্ছে।
৫৭৯। ‘অনতিবিলম্বে’ অর্থ ‘মৃত্যুর পূর্বে’। পরবর্তী আয়াতের বাক্যাংশ ‘যারা মন্দ কাজে লিপ্ত থাকে, এমনকি তাদের কারো যখন মৃত্যু ঘনিয়ে আসে’ এ অর্থ সমর্থন করে।
* ১৬-১৭ আয়াতে যৌনাচারের সীমালঙ্ঘনের কথা বলা হয়েছে যা আজকাল সমকামী আন্দোলন নামে অভিহিত। এর অর্থ হলো, নারী নারীর সাথে, পুরুষ পুরুষের সাথে অশ্লীল যৌনাচার। নারীদের ক্ষেত্রে অভিযোগ প্রমাণের জন্য চারজন সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু পুরুষদের ক্ষেত্রে চারজন সাক্ষীর শর্তারোপ করা হয় নি। এটি নারীদের সতীত্ব রক্ষা ও অভিযোগ থেকে মুক্ত রাখার জন্য করা হয়েছে। আর যে-সব মহিলা সম্পর্কে বলা হয়েছে, তাদের বাড়িতে অবরুদ্ধ করে রাখো- এর অর্থ এই নয় যে, তাদের বন্দি করে রাখা এবং ঘর হতে বের হতেই না দেওয়া; বরং এর অর্থ হলো তাদের একাকী ও বিনা অনুমতিতে বাইরে যেতে দিও না, যেন তাদের মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে না পড়ে। প্রশ্ন ওঠে, পুরুষদের ক্ষেত্রে এরূপ বাধ্যবাধকতা কেন আরোপ করা হলো না? এর কারণ সুস্পষ্ট। কুরআন করীম গৃহ-পরিচালনা ও পরিবার-পরিজনের ভরণপোষণের দায়িত্ব পুরুষদের ওপর ন্যস্ত করেছে। পুরুষদের ঘরে বন্দি করে ৫৭৮ ও ৫৭৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য রাখা হলে তাদের পরিবারের ভরণপোষণের কাজ কীভাবে চলবে এবং দৈনন্দিনের প্রয়োজন কীভাবে মিটবে? এক্ষেত্রে কুরআন পুরুষদের দৈহিক শাস্তি দিতে বলে, কিন্তু ৮০-১০০ বেত্রাঘাতের শাস্তির কথা বলা হয় নি, বরং অবস্থানুযায়ী এ শাস্তি নির্ধারণ করতে হবে। ধরা পড়লে তাদের পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর তারা তওবা করলে ও সংশোধনের প্রতিশ্রুতি দিলে তাদের ক্রমাগত পর্যবেক্ষণে রাখতে হবে, তবে কড়াকড়ি করে তাদের উত্যক্ত করা যাবে না। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَلَیۡسَتِ التَّوۡبَۃُ لِلَّذِیۡنَ یَعۡمَلُوۡنَ السَّیِّاٰتِ ۚ حَتّٰۤی اِذَا حَضَرَ اَحَدَہُمُ الۡمَوۡتُ قَالَ اِنِّیۡ تُبۡتُ الۡـٰٔنَ وَلَا الَّذِیۡنَ یَمُوۡتُوۡنَ وَہُمۡ کُفَّارٌ ؕ اُولٰٓئِکَ اَعۡتَدۡنَا لَہُمۡ عَذَابًا اَلِیۡمًا ﴿۱۹﴾

১৯
আর যারা মন্দ কাজে লিপ্ত থাকে তাদের স্বপক্ষে তওবা গ্রহণযোগ্য নয়, এমনকি তাদের কারো যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন সে বলে, ‘নিশ্চয় আমি এখন তওবা করলাম।’ আর তাদেরও (তওবা গ্রহণযোগ্য) নয়, যারা কাফির অবস্থায় মারা যায়। এরাই তারা- যাদের জন্য আমরা এক যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا یَحِلُّ لَکُمۡ اَنۡ تَرِثُوا النِّسَآءَ کَرۡہًا ؕ وَلَا تَعۡضُلُوۡہُنَّ لِتَذۡہَبُوۡا بِبَعۡضِ مَاۤ اٰتَیۡتُمُوۡہُنَّ اِلَّاۤ اَنۡ یَّاۡتِیۡنَ بِفَاحِشَۃٍ مُّبَیِّنَۃٍ ۚ وَعَاشِرُوۡہُنَّ بِالۡمَعۡرُوۡفِ ۚ فَاِنۡ کَرِہۡتُمُوۡہُنَّ فَعَسٰۤی اَنۡ تَکۡرَہُوۡا شَیۡئًا وَّیَجۡعَلَ اللّٰہُ فِیۡہِ خَیۡرًا کَثِیۡرًا ﴿۲۰﴾

২০
হে যারা ঈমান এনেছ! তোমাদের জন্য বৈধ নয় যে, তোমরা বলপূর্বক নারীদের উত্তরাধিকারী বনে বসবে। আর তোমরা তাদের যা দিয়েছ এর কিয়দংশ ছিনিয়ে নেবার উদ্দেশ্যে তাদেরকে কষ্ট দিও না, কদেখুন: ২:১৬২; ৩:৯২; ৪৭:৩৫তবে তারা প্রকাশ্য অশ্লীলতায়৫৮০ লিপ্ত হলে ভিন্ন কথা। আর তাদের সাথে সদ্ভাবে জীবন কাটাও।৫৮১ গদেখুন: ২:২১৭অতএব তোমরা যদি তাদের অপছন্দ করো, তাহলে হয়ত তোমরা এমন কিছু অপছন্দ করছ যার মাঝে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন।খদেখুন: ৪:১৬
৫৮০। মৃত ব্যক্তির বিধবা স্ত্রীকে নতুনভাবে বিয়ে করা থেকে মৃতের আত্মীয়রা সম্পত্তির লোভে বাধা দিতে পারে না, তবে চরিত্রহীন লোকের সাথে বিয়ে থেকে তাকে বারণ করতে পারে। এ বাক্যটি যদি স্বামীদের প্রতি আহ্বান বলে ধরা হয় তাহলে এর অর্থ হবে, যে-সব স্ত্রী স্বামীর সাথে আর বসবাস করতে চায় না, বরং ‘খোলা’-র মাধ্যমে স্বামী থেকে পৃথক হতে চায়, স্ত্রীর অর্থ বা সম্পদের লোভে স্বামী যেন এ কাজে তাকে বাধা না দেয়। তবে সে একটিমাত্র কারণে স্ত্রীকে বাধা দিতে পারে- যদি প্রতিপন্ন হয় যে, গর্হিত ও অপরাধমূলক অপকর্মের উদ্দেশ্যে স্ত্রী খোলা চাচ্ছে। ৫৮১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৫৮১। নবী করীম (সা.) বলেছেন, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে-ই, যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম ব্যবহার করে। ‘আশিরুহুন্না’ শব্দটি ‘মুফাআলা’-এর ওজনে বা মাত্রায় থাকায় এর দ্বারা পারস্পরিকতা বুঝায়, স্বামী ও স্ত্রীকে পরস্পর মিলেমিশে থাকা ও পরস্পর ভালোবাসা বিনিময়ের মাধ্যমে বাস করার তাগিদ দেওয়া হয়েছে।