৩৮

ص

সূরা সোয়াদ

Sad

মক্কী ৮৯ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৫ রুকূ

قَالُوۡا بَلۡ اَنۡتُمۡ ۟ لَا مَرۡحَبًۢا بِکُمۡ ؕ اَنۡتُمۡ قَدَّمۡتُمُوۡہُ لَنَا ۚ فَبِئۡسَ الۡقَرَارُ ﴿۶۱﴾

৬১
তারা (অভিসম্পাতকারী দলকে) বলবে, ‘বরং তোমরাই (অভিশপ্ত), তোমাদের জন্য কোনো সাদর সম্ভাষণ নাই। তোমরাই আমাদেরকে এর (তথা জাহান্নামের) সম্মুখীন করেছ।২৫৪৭ অতএব এটা কত-না মন্দ বিশ্রামস্থল!
২৫৪৭। অনুসারীরা তাদের ভ্রান্ত নেতৃবর্গকে এই বলে দোষারোপ করবে ও অভিশাপ দেবে যে, তারাই তাদেরকে অসত্য ও ভ্রান্ত পথে পরিচালিত করেছিল। এটা মানুষের স্বভাব, যখন সে নিজের মন্দ কাজের কুফলের সম্মুখীন হয় তখন সে অপরের কাঁধে দোষ চাপানোর চেষ্টা করে।

قَالُوۡا رَبَّنَا مَنۡ قَدَّمَ لَنَا ہٰذَا فَزِدۡہُ عَذَابًا ضِعۡفًا فِی النَّارِ ﴿۶۲﴾

৬২
তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! আমাদেরকে যে ব্যক্তি এর (তথা জাহান্নামের) সম্মুখীন করেছে, কদেখুন: ৫২:১৪আগুনে তার শাস্তি দ্বিগুণ বর্ধিত করো।২৫৪৮খদেখুন: ৭:৩৯
২৫৪৮। কাফির নেতাদের অনুসারীরা তাদের পূর্বতন নেতাদের ওপর আল্লাহর অভিসম্পাত ও বহুগুণ অধিক শাস্তি কামনা করবে।

وَقَالُوۡا مَا لَنَا لَا نَرٰی رِجَالًا کُنَّا نَعُدُّہُمۡ مِّنَ الۡاَشۡرَارِ ﴿ؕ۶۳﴾

৬৩
আর তারা (অর্থাৎ জাহান্নামীরা) বলবে, ‘আমাদের কী হয়েছে, আমরা যে সেসব লোককে দেখছি না, যাদেরকে আমরা দুষ্কৃতকারী বলে গণ্য করতাম?২৫৪৯
২৫৪৯। ‘আমরা যে সেসব লোককে দেখছি না’- এখানে সেসব লোককে বলতে বিশ্বাসীদেরকে বুঝাচ্ছে।

اَتَّخَذۡنٰہُمۡ سِخۡرِیًّا اَمۡ زَاغَتۡ عَنۡہُمُ الۡاَبۡصَارُ ﴿۶۴﴾

৬৪
আমরা কি তাদেরকে হাসিবিদ্রুপের পাত্র বানিয়ে রেখেছিলাম, নাকি তাদের বিষয়ে আমাদের দৃষ্টিভ্রম হয়েছিল?২৫৫০
২৫৫০। দোযখবাসীরা পরস্পর বলাবলি করবে, আমাদের কী হয়েছে, আমরা যে সেসব লোককে দেখছি না, যাদেরকে পৃথিবীতে থাকা কালে আমরা অবজ্ঞার চোখে দেখতাম এবং বিদ্রুপ করতাম। সে লোকেরা কি আসলে আমাদের বিদ্রুপের পাত্র ছিল না, বরং সত্যিকার খোদাভক্ত পুণ্যবান ভালো মানুষই ছিল? তারা যদি দোযখেই থাকত তাহলে দেখতে পাচ্ছি না কেন?

اِنَّ ذٰلِکَ لَحَقٌّ تَخَاصُمُ اَہۡلِ النَّارِ ﴿٪۶۵﴾

৬৫
পারস্পরিক এই বাদানুবাদ অবশ্যই সত্য।
সূরা সোয়াদ - রুকু ৪

قُلۡ اِنَّمَاۤ اَنَا مُنۡذِرٌ ٭ۖ وَّمَا مِنۡ اِلٰہٍ اِلَّا اللّٰہُ الۡوَاحِدُ الۡقَہَّارُ ﴿ۚ۶۶﴾

৬৬
তুমি বলো, ‘আমি একজন সতর্ককারী মাত্র। আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, যিনি এক-অদ্বিতীয়, প্রবল প্রতাপশালী।

رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَیۡنَہُمَا الۡعَزِیۡزُ الۡغَفَّارُ ﴿۶۷﴾

৬৭
আকাশসমূহ ও পৃথিবী এবং যা এ দুয়ের মাঝে আছে- (তিনি) এসবের প্রতিপালক-প্রভু। (তিনি) মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।’

قُلۡ ہُوَ نَبَؤٌا عَظِیۡمٌ ﴿ۙ۶۸﴾

৬৮
তুমি বলো, ‘এটি অনেক বড়ো একটি সংবাদ,২৫৫১
২৫৫১। ‘নাবা’ অর্থ সংবাদ, একটি অত্যাবশ্যক ঘোষণা, বাণী, ভয়ংকর খবর। ‘নাবাউন আযীম’ বিরাট সংবাদ বলতে কুরআন অবতরণের বিরাট ঘটনাকে বুঝাচ্ছে অথবা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর অভ্যুদয়কে বুঝাতে পারে।

اَنۡتُمۡ عَنۡہُ مُعۡرِضُوۡنَ ﴿۶۹﴾

৬৯
তোমরা তা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ।

مَا کَانَ لِیَ مِنۡ عِلۡمٍۭ بِالۡمَلَاِ الۡاَعۡلٰۤی اِذۡ یَخۡتَصِمُوۡنَ ﴿۷۰﴾

৭০
ঊর্ধ্বলোকস্থ পারিষদবর্গ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না যখন তারা বিতর্ক করছিল।২৫৫২
২৫৫২। কুরআনের সূরা বাকারার ৩১ নম্বর আয়াত থেকে বুঝা যায় এবং হাদীস থেকে সাব্যস্ত হয়, আল্লাহ তা’লা যখন পৃথিবীতে নবী পাঠাতে চান তখনই তিনি তাঁর নিকটবর্তী ফেরেশতাদের কাছে তাঁর এ ইচ্ছাটিই প্রকাশ করেন। তাঁরা বিষয়টি অতি গুরুত্বপূর্ণ জেনে ও বুঝে নিজেদের মাঝে আলোচনা করেন। আলোচনারত ফেরেশতাদেরকেই ঊর্ধ্বাকাশে অবস্থিত (ফেরেশতাদের) সমাবেশ বলা হয়েছে। মহানবী (সা.) একথা বলেছেন বলে জানা যায় যে, ২৫৫৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য তাঁর ওপর যখন নবুওয়তের ঐশী দায়িত্ব অর্পিত হয়েছিল তখন ফেরেশতাদের মধ্যে এই ব্যাপারে কী কী বিষয় আলাপ-আলোচনা হয়েছিল, তা তিনি জানতে পারেন নি।