৩৭

الصافات

সূরা আস-সাফফাত

As-Saffat

মক্কী ১৮৩ আয়াত ৫ রুকু পারা ২৩

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৮৩ আয়াত এবং ৫ রুকূ

اِلَّا مَنۡ خَطِفَ الۡخَطۡفَۃَ فَاَتۡبَعَہٗ شِہَابٌ ثَاقِبٌ ﴿۱۱﴾

১১
কদেখুন: ১৫:১৯তবে (তাদের মাঝে) যে এক আধটা কথা ছোঁ মেরে নিয়ে যায় তাকেও এক জ্বলন্ত উল্কাপিণ্ড তাড়া করে।২৪৭৩খদেখুন: ৬:৩; ২৩:১৩; ৩২:৮; ৩৮:৭২
২৪৭৩। যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাক্য আকাশে সংরক্ষিত থাকে ততক্ষণ এটা অপরের হস্তক্ষেপ থেকে সম্পূর্ণ নিরাপদ থাকে, কিন্তু নবীদের কাছে আল্লাহর এসব বাণী অবতীর্ণ হবার পর শয়তান অথবা নবীর শত্রুরা এর শব্দসমূহ ও অর্থের পরিবর্তন ঘটিয়ে নবীর প্রতি আরোপ করে থাকে, অথবা তারা অবতীর্ণ কয়েকটি বাক্যের স্থানচ্যুত অবস্থান উদ্ধৃত করে এদের সাথে মিথ্যা মিলিয়ে পরিবেশন করে। এমনকি নবীর শিক্ষাকে তাদের নিজেদের শিক্ষা বলে চালিয়ে দিতে চেষ্টা করে, কিন্তু তাদের এসব মিথ্যা চালাকি ও চতুরতা তখনই ধরা পড়ে যায় যখন ধর্মসংস্কারকরা এসে অবতীর্ণ বাক্যাবলি ও এর ব্যাখ্যার যথার্থতা নিজেরা ঐশী আলোকে যাচাই করে দেখান।

فَاسۡتَفۡتِہِمۡ اَہُمۡ اَشَدُّ خَلۡقًا اَمۡ مَّنۡ خَلَقۡنَا ؕ اِنَّا خَلَقۡنٰہُمۡ مِّنۡ طِیۡنٍ لَّازِبٍ ﴿۱۲﴾

১২
অতএব তুমি তাদের জিজ্ঞেস করো, তারা যা সৃষ্টি করতে পারে তা কি আমরা যা২৪৭৪ সৃষ্টি করেছি- এর চেয়ে অধিক স্থায়ী? নিশ্চয় আমরা এঁটেল মাটি থেকে তাদের সৃষ্টি করেছি।
২৪৭৪। এই ‘মান’ শব্দটি দ্বারা মহানবী (সা.)-এর সাহাবীদের কথা বুঝানো হয়েছে। ২ থেকে ৫ নম্বর আয়াতেও সাহাবীদের বুঝিয়েছে। অথবা এই বাক্যাংশটির দ্বারা এই বিশ্বজগতের অপরূপ সৃষ্টি ও বিধান বুঝাতে পারে। ২৪৭৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

بَلۡ عَجِبۡتَ وَیَسۡخَرُوۡنَ ﴿۪۱۳﴾

১৩
বরং বাস্তবতা হলো, তুমি (আল্লাহর সৃষ্টিশৈলী দেখে) বিস্ময়ে হতবাক,২৪৭৫ পক্ষান্তরে তারা ঠাট্টাবিদ্রুপে মত্ত।
২৪৭৫। মহানবী (সা.)-এর চেষ্টার ফলে যে এক দল ধর্মপরায়ণ ও আল্লাহভীরু সৎকর্মশীল লোকের উদ্ভব হলো এবং ইসলাম সমগ্র আরবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো, এতে হযরত মুহাম্মদ (সা.) স্বয়ং অভিভূত হলেন।

وَاِذَا ذُکِّرُوۡا لَا یَذۡکُرُوۡنَ ﴿۪۱۴﴾

১৪
আর তাদেরকে যখন উপদেশ দেওয়া হয় তখন তারা উপদেশ গ্রহণ করে না।

وَاِذَا رَاَوۡا اٰیَۃً یَّسۡتَسۡخِرُوۡنَ ﴿۪۱۵﴾

১৫
আর তারা যখনই কোনো নিদর্শন দেখে তখন হাসিবিদ্রুপ আরম্ভ করে।

وَقَالُوۡۤا اِنۡ ہٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِیۡنٌ ﴿ۚۖ۱۶﴾

১৬
আর তারা বলে, গদেখুন: ৭:১১০; ৬১:৭‘এটা তো কেবল এক সুস্পষ্ট জাদু।ঘদেখুন: ১৩:৬; ২৭:৬৮; ৫০:৪

ءَاِذَا مِتۡنَا وَکُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ ﴿ۙ۱۷﴾

১৭
আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়গোড়ে পরিণত হবো, তখনো কি সত্যিই আমাদের পুনরুত্থিত করা হবে?

اَوَاٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ ﴿ؕ۱۸﴾

১৮
আর আমাদের পূর্বপুরুষদেরও কি (পুনরুত্থিত করা হবে)?’

قُلۡ نَعَمۡ وَاَنۡتُمۡ دَاخِرُوۡنَ ﴿ۚ۱۹﴾

১৯
তুমি বলো, ‘হ্যাঁ, আর (তখন) তোমরা লাঞ্ছিত হবে।’

فَاِنَّمَا ہِیَ زَجۡرَۃٌ وَّاحِدَۃٌ فَاِذَا ہُمۡ یَنۡظُرُوۡنَ ﴿۲۰﴾

২০
কদেখুন: ৭৯:১৪অতএব তা হবে এক কঠোর ধমক মাত্র। আর তখন তারা শুধু চেয়ে চেয়ে দেখবে।