৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

اَلۡحَقُّ مِنۡ رَّبِّکَ فَلَا تَکُنۡ مِّنَ الۡمُمۡتَرِیۡنَ ﴿۶۱﴾

৬১
কদেখুন: ২:১৪৮; ৬:১১৫; ১০:৯৫(এ হলো) তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে (নিশ্চিত) সত্য। সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।

فَمَنۡ حَآجَّکَ فِیۡہِ مِنۡۢ بَعۡدِ مَا جَآءَکَ مِنَ الۡعِلۡمِ فَقُلۡ تَعَالَوۡا نَدۡعُ اَبۡنَآءَنَا وَاَبۡنَآءَکُمۡ وَنِسَآءَنَا وَنِسَآءَکُمۡ وَاَنۡفُسَنَا وَاَنۡفُسَکُمۡ ۟ ثُمَّ نَبۡتَہِلۡ فَنَجۡعَلۡ لَّعۡنَتَ اللّٰہِ عَلَی الۡکٰذِبِیۡنَ ﴿۶۲﴾

৬২
অতএব তোমার কাছে (ঐশী) জ্ঞান এসে যাবার পরও যে তোমার সাথে এ বিষয়ে বিতর্কে লিপ্ত হয়, তুমি (তাকে) বলো, ‘আসো, আমরা ডাক দেই আমাদের পুত্রদের ও তোমাদের পুত্রদের এবং আমাদের নারীদের ও তোমাদের নারীদের, আর আমাদের নিজেদের (লোকদের) এবং তোমাদের নিজেদের (লোকদের)। অতঃপর আমরা সকাতরে প্রার্থনা৪২৬ করি, খদেখুন: ৬২:৭,৮এরপর মিথ্যাবাদীদের ওপর আল্লাহর অভিসম্পাত যাচনা করি।’
৪২৬। খ্রিষ্টীয় মতবাদ ও বিশ্বাস সম্বন্ধে আলোচনা এ আয়াতে এসে শেষ হয়েছে। নাজরানের ষাটজন খ্রিষ্টানের একটি দল আব্দুল মসীহ (আল-আকীব নামে পরিচিত)-এর নেতৃত্বে মদীনায় এসে মহানবী (সা.)-এর সাথে মসজিদে সাক্ষাৎ করে। ঈসা (আ.)-এর তথাকথিত ‘ঈশ্বরত্ব’ নিয়ে সুদীর্ঘ আলোচনা চলে। বিষয়টি সবিস্তারে আলোচিত হবার পরও যখন খ্রিষ্টানরা যুক্তির বিরুদ্ধে অনমনীয় মনোভাব ব্যক্ত করে তাদের মিথ্যা বিশ্বাসের প্রতি জেদ করতে লাগল তখন আল্লাহর আদেশানুযায়ী রসূল করীম (সা.) শেষ চিকিৎসা হিসাবে তাদেরকে প্রার্থনা প্রতিযোগিতার আহ্বান জানালেন, যাকে ধর্মীয় পরিভাষায় ‘মুবাহালা’ বলে। অর্থাৎ মিথ্যা বিশ্বাস অবলম্বনকারীর ওপর আল্লাহর অভিশাপ চেয়ে পক্ষ-প্রতিপক্ষ উভয়েই প্রার্থনা করে, এর ফলাফল দ্বারা সত্য নির্ণয় করা হবে, কিন্তু যেহেতু খ্রিষ্টানরা তাদের বিশ্বাসের সত্যতা সম্বন্ধে একেবারে সুনিশ্চিত ছিল না, সেহেতু এ ‘মুবাহালা’-তে তারা সম্মত হলো না এবং পরোক্ষভাবে তাদের বিশ্বাসের অসত্যতাকেই স্বীকার করল। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, আলোচনা চলাকালে মহানবী (সা.) স্বীয় মসজিদে সেই খ্রিষ্টানদেরকে তাদের নিজেদের পদ্ধতিতে প্রার্থনা করার অনুমতি দিয়েছিলেন। তারা পূর্বমুখী হয়ে প্রার্থনা করেছিল। ধর্মের ইতিহাসে এরূপ পরধর্ম সহিষ্ণুতার দৃষ্টান্ত আর কোথাও দৃষ্টিগোচর হয় না (যুরকানী)।

اِنَّ ہٰذَا لَہُوَ الۡقَصَصُ الۡحَقُّ ۚ وَمَا مِنۡ اِلٰہٍ اِلَّا اللّٰہُ ؕ وَاِنَّ اللّٰہَ لَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿۶۳﴾

৬৩
নিশ্চয় এটিই সত্য বৃত্তান্ত। আর আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। বস্তুত আল্লাহই মহাপরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।

فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّ اللّٰہَ عَلِیۡمٌۢ بِالۡمُفۡسِدِیۡنَ ﴿٪۶۴﴾

৬৪
অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে (জেনে রাখো,) নিশ্চয় আল্লাহ নৈরাজ্য সৃষ্টিকারীদের ভালোভাবে জানেন।
সূরা আলে ইমরান - রুকু ৬

قُلۡ یٰۤاَہۡلَ الۡکِتٰبِ تَعَالَوۡا اِلٰی کَلِمَۃٍ سَوَآءٍۢ بَیۡنَنَا وَبَیۡنَکُمۡ اَلَّا نَعۡبُدَ اِلَّا اللّٰہَ وَلَا نُشۡرِکَ بِہٖ شَیۡئًا وَّلَا یَتَّخِذَ بَعۡضُنَا بَعۡضًا اَرۡبَابًا مِّنۡ دُوۡنِ اللّٰہِ ؕ فَاِنۡ تَوَلَّوۡا فَقُوۡلُوا اشۡہَدُوۡا بِاَنَّا مُسۡلِمُوۡنَ ﴿۶۵﴾

৬৫
তুমি বলো, ‘হে আহলে কিতাব! তোমরা এমন এক বিষয়ে এক হও যা আমাদের ও তোমাদের মাঝে এক ও অভিন্ন। (আর তা হলো,) আমরা যেন আল্লাহ ছাড়া আর কারো ইবাদত না করি এবং তাঁর সাথে কোনোকিছুকে শরীক না করি, আর আল্লাহকে বাদ দিয়ে আমাদের কেউ যেন অন্য কাউকে প্রতিপালক- প্রভুরূপে গ্রহণ না করে।’ এরপরও তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমরা (তাদের) বলো, ‘তোমরা সাক্ষী থাকো, নিশ্চয় আমরা (আল্লাহর সমীপে) আত্মসমর্পণকারী।৪২৬-ক
৪২৬-ক। অনেকেই ভুলবশত মনে করেন, এ আয়াত ইসলামের সাথে ইহুদী ও খ্রিষ্টধর্মের একটা সমঝোতার ভিত্তি প্রদান করেছে। তারা যুক্তি দেখান, সেই ধর্ম দুটিও যদি আল্লাহর একত্বকে মানে ও তা-ই প্রচার করে তাহলে ইসলামের অন্যান্য বিশ্বাস যা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সেগুলোকে নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। এটা অভাবনীয় বিষয়, পূর্ববর্তী কয়েকটি আয়াতে যাদের মিথ্যা বিশ্বাসগুলোর কারণে তাদেরকে কঠোরভাবে ভর্ৎসনা করা হলো, এমনকি তাদের প্রতি ‘মুবাহালা’-র চ্যালেঞ্জ প্রদান করা হলো, তাদেরই সাথে কি বিশ্বাসের ব্যাপারে সমঝোতা হতে পারে? মহানবী (সা.) এ আয়াত উল্লেখপূর্বক হিরাক্লিয়াসের কাছে প্রচারপত্র লিখেছিলেন এবং একই পত্রে তাকে তিনি অতি জোরালোভাবে ইসলাম গ্রহণেরও তাকিদ দিয়েছিলেন। এমনকি ইসলাম গ্রহণ না করলে তার ওপর আল্লাহর শাস্তি অবতীর্ণ হবে বলেও তিনি সতর্ক করেছিলেন (বুখারী)। এতে বুঝা যায়, কেবল আল্লাহর একত্ব স্বীকারের দ্বারা সম্রাট হিরাক্লিয়াস ঐশী শাস্তি হতে রক্ষা পাবার যোগ্য হতেন না, এটাই ছিল মহানবী (সা.)-এর অভিমত। বাস্তবিক পক্ষে ইহুদী ও খ্রিষ্টানদেরকে ইসলামের সত্যতা নির্ণয়ে সহায়তা করার উদ্দেশ্যে এ আয়াত সহজ ও সরল পন্থা বলে দিয়েছে মাত্র। আল্লাহর একত্বকে স্বীকার করা সত্ত্বেও খ্রিষ্টানরা যিশুর ঈশ্বরত্বে বিশ্বাস করে। ইহুদীরা গোঁড়া একত্ববাদী বলে দাবি করা সত্ত্বেও তাদের পুরোহিত পীরদের তারা অন্ধের মতো অনুসরণ করে আল্লাহর আসনে বসিয়ে রেখেছে, আর এটাই তাদের ইসলাম গ্রহণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। তাই এ আয়াতে তাদেরকে সেসব মিথ্যা খোদার উপাসনা ছেড়ে তাদেরকে মূল ও খাঁটি তওহীদকে অবলম্বনের আহ্বান জানানো হয়েছে যা এখন কেবল ইসলামেই জীবন্তভাবে মজুদ রয়েছে। অতএব ধর্মীয় সমঝোতা স্থাপনের পরিবর্তে এ আয়াত তাদেরকে প্রকৃতপক্ষে আহ্বান করেছে যে, আল্লাহর একত্বকে বাহ্যিকভাবে হলেও সাধারণ ভিত্তিস্বরূপ ধরে, ধর্মগুলোর সত্যাসত্য যাচাই করা যেতে পারে এবং ফলশ্রুতিতে ইসলামের সত্যতায় পৌঁছানো যেতে পারে। এটা তাদের প্রতি ইসলাম গ্রহণের জন্য এক প্রকার আমন্ত্রণ। প্রসঙ্গক্রমে এখানে উল্লেখ করা যেতে পারে, এ আয়াতকে অবলম্বন ও উদ্ধৃত করে মহানবী (সা.), বুখারী ও অন্যান্য হাদীস গ্রন্থের বর্ণনা অনুযায়ী, যে পত্র হিরাক্লিয়াস, মিশর-রাজ মুকাওকিস ও অন্যান্য শাসকবর্গকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানিয়ে লিখেছিলেন সেই পত্র আবিষ্কৃত হয়েছে এবং দেখা গেছে, বুখারী শরীফে পত্রটির যে ‘পাঠ’ (টেক্সট) লিপিবদ্ধ আছে সেই আবিষ্কৃত পত্রটিতে অবিকল সেই শব্দাবলিই রয়েছে, একটুও অমিল নাই (আর. রিল. রিভিউ অব রিলিজিয়ন্স, ৫ম বর্ষ, ৮ম সংখ্যা)। এ ঘটনা সন্দেহাতীতভাবে বুখারী শরীফের হাদীসসমূহের বিশুদ্ধতাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে এবং একইভাবে অন্যান্য সংকলিত সহীহ হাদীসসমূহের সত্যতার প্রমাণও বহন করে।

یٰۤاَہۡلَ الۡکِتٰبِ لِمَ تُحَآجُّوۡنَ فِیۡۤ اِبۡرٰہِیۡمَ وَمَاۤ اُنۡزِلَتِ التَّوۡرٰٮۃُ وَالۡاِنۡجِیۡلُ اِلَّا مِنۡۢ بَعۡدِہٖ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ﴿۶۶﴾

৬৬
হে আহলে কিতাব! কদেখুন: ৯:৩১তোমরা ইবরাহীম সম্পর্কে কেন বাদানুবাদ করো, অথচ তওরাত ও ইনজীল তার (অনেক) পরেই অবতীর্ণ করা হয়েছে? অতএব তোমরা কি বিবেকবুদ্ধি খাটাবে না?খদেখুন: ২:১৪০

ہٰۤاَنۡتُمۡ ہٰۤؤُلَآءِ حَاجَجۡتُمۡ فِیۡمَا لَکُمۡ بِہٖ عِلۡمٌ فَلِمَ تُحَآجُّوۡنَ فِیۡمَا لَیۡسَ لَکُمۡ بِہٖ عِلۡمٌ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۷﴾

৬৭
শোনো! তোমরা এমন লোক যারা সেই বিষয়ে বিতর্ক করেছিলে, যে বিষয়ে তোমাদের জ্ঞান ছিল। কিন্তু (এখন) কেন তোমরা সে বিষয়ে বিতর্ক করছ, যে বিষয়ে তোমাদের জ্ঞান৪২৭ নাই? সত্যকথা হলো, আল্লাহ জানেন এবং তোমরা জানো না।
৪২৭। ইবরাহীম (আ.) সম্বন্ধে কুরআনে বর্ণিত বিবরণ নিয়ে ইহুদী ও খ্রিষ্টানদের পক্ষে ঝগড়াবিবাদ করা মোটেই সমীচীন নয়, কেননা তিনি তো তওরাত, ইনজীল আসার বহু পূর্বেই গত হয়ে গিয়েছেন এবং তাঁর সম্বন্ধে সেই দুটি গ্রন্থে পূর্ণ তথ্যও লিপিবদ্ধ নাই।

مَا کَانَ اِبۡرٰہِیۡمُ یَہُوۡدِیًّا وَّلَا نَصۡرَانِیًّا وَّلٰکِنۡ کَانَ حَنِیۡفًا مُّسۡلِمًا ؕ وَمَا کَانَ مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿۶۸﴾

৬৮
ইবরাহীম ইহুদী ছিল না এবং খ্রিষ্টানও ছিল না, বরং সে ছিল (আল্লাহর প্রতি) কদেখুন: ২:১৪১সদা বিনত (ও) আত্মসমর্পণকারী। আর সে (আদৌ) মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না।

اِنَّ اَوۡلَی النَّاسِ بِاِبۡرٰہِیۡمَ لَلَّذِیۡنَ اتَّبَعُوۡہُ وَہٰذَا النَّبِیُّ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا ؕ وَاللّٰہُ وَلِیُّ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۶۹﴾

৬৯
নিশ্চয় মানুষের মাঝে ইবরাহীমের ঘনিষ্ঠতম তারাই- যারা তাকে অনুসরণ করে, খদেখুন: ৩:৯৬; ৪:১২৬; ৬:১৬২; ১৬:১২১,১২৪আর এই নবী এবং (তার প্রতি) যারা ঈমান এনেছে- তারাও। বস্তুত আল্লাহ মুমিনদের অভিভাবক।গদেখুন: ১৬:১২৪ঘদেখুন: ৪:৯০

وَدَّتۡ طَّآئِفَۃٌ مِّنۡ اَہۡلِ الۡکِتٰبِ لَوۡ یُضِلُّوۡنَکُمۡ ؕ وَمَا یُضِلُّوۡنَ اِلَّاۤ اَنۡفُسَہُمۡ وَمَا یَشۡعُرُوۡنَ ﴿۷۰﴾

৭০
আহলে কিতাবের এক দল আকাঙ্ক্ষা করে, তারা যদি তোমাদের পথভ্রষ্ট৪২৭-ক করে দিতে পারত! তারা কেবল নিজেদেরই পথভ্রষ্ট করছে, কিন্তু তারা (তা) উপলব্ধি করে না।
৪২৭-ক। ইসলামের সরলতা, স্পষ্টতা ও পরিপূর্ণতা আহলে কিতাবের (ইহুদী-খ্রিষ্টানদের) মনে এমন প্রশংসার উদ্রেক করে যে, তারা এর দিকে অপ্রতিরোধ্যভাবে আকৃষ্ট হয়, কিন্তু ঈর্ষাপরায়ণতা ও শত্রুভাবাপন্নতার কারণে তাদের এ আকর্ষণ বিচিত্র রূপধারণ করে এবং মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার প্রভাবে তাদের ইচ্ছা হয় মুসলমানরাও যদি তাদেরই মতো হতো! ‘দালালুন’ শব্দটিকে ধ্বংস অর্থে গ্রহণ করলে (৪০:৩৫) ‘ইউদিলুনাকুম’ (তোমাদের বিপথগামী করতে চায়)-এর অর্থ দাঁড়াবে ‘তোমাদেরকে ধ্বংস করতে চায়’। এরূপ অর্থের ক্ষেত্রে পরবর্তী বাক্যাংশ- ‘ওয়া মা ইউদিলুনা ইল্লা আনফুসাহুম’-এর অর্থ দাঁড়াবে, ‘মুসলমানদেরকে ধ্বংস করতে চাইলে তারাই ধ্বংস হয়ে যাবে’।