৩

آل عمران

সূরা আলে ইমরান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২০১ আয়াত ও ২০ রুকূ

یَوۡمَ تَجِدُ کُلُّ نَفۡسٍ مَّا عَمِلَتۡ مِنۡ خَیۡرٍ مُّحۡضَرًا ۚۖۛ وَّمَا عَمِلَتۡ مِنۡ سُوۡٓءٍ ۚۛ تَوَدُّ لَوۡ اَنَّ بَیۡنَہَا وَبَیۡنَہٗۤ اَمَدًۢا بَعِیۡدًا ؕ وَیُحَذِّرُکُمُ اللّٰہُ نَفۡسَہٗ ؕ وَاللّٰہُ رَءُوۡفٌۢ بِالۡعِبَادِ ﴿٪۳۱﴾

৩১
কদেখুন: ১৮:৫০যে-দিন প্রত্যেকে নিজ কৃত প্রতিটি পুণ্যকর্ম বা পাপকর্মের ফল নিজের সামনে ও উপস্থিত দেখতে পাবে (সে-দিন সম্পর্কে সাবধান)। সে তখন কামনা করবে- হায়, সেগুলো (অর্থাৎ পাপ) ও তার মাঝে যদি সুদীর্ঘ ব্যবধান থাকত! আর আল্লাহ তাঁর (শাস্তি) সম্পর্কে তোমাদের সতর্ক করছেন, কেননা আল্লাহ তাঁর বান্দাদের প্রতি অত্যন্ত মমতাশীল।
সূরা আলে ইমরান - রুকু ৩

قُلۡ اِنۡ کُنۡتُمۡ تُحِبُّوۡنَ اللّٰہَ فَاتَّبِعُوۡنِیۡ یُحۡبِبۡکُمُ اللّٰہُ وَیَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۳۲﴾

৩২
তুমি বলো, খদেখুন: ৪:৭০‘তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো,৩৯৮ (তাহলেই) আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের জন্য তোমাদের পাপ ক্ষমা করবেন; বস্তুত আল্লাহ অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।’
৩৯৮। এ আয়াত দৃঢ়তার সাথে বলে দিচ্ছে, নবী করীম (সা.)-এর অনুগমন ও আনুগত্য ছাড়া আল্লাহর ভালোবাসা পাবার অন্য সকল পথ এখন বন্ধ হয়ে গেছে। ২:৬৩ আয়াতে শুধু আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখলে মুক্তি পাওয়া যাবে বলে যে ভ্রান্ত ধারণার সৃষ্টি হবার আশঙ্কা হতে পারত, এ আয়াত তা সুস্পষ্টভাবে দূর করে দিয়েছে।

قُلۡ اَطِیۡعُوا اللّٰہَ وَالرَّسُوۡلَ ۚ فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡکٰفِرِیۡنَ ﴿۳۳﴾

৩৩
তুমি বলো, গদেখুন: ৪:৬০; ৫:৯৩; ৮:৪৭; ২৪:৫৫; ৫৮:১৪‘আল্লাহ এবং এই রসূলের আনুগত্য করো,’ কিন্তু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে (জেনে রাখো,) নিশ্চয় আল্লাহ অস্বীকারকারীদের পছন্দ করেন না।

اِنَّ اللّٰہَ اصۡطَفٰۤی اٰدَمَ وَنُوۡحًا وَّاٰلَ اِبۡرٰہِیۡمَ وَاٰلَ عِمۡرٰنَ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۳۴﴾

৩৪
নিশ্চয় আল্লাহ আদম ও নূহ আর ইবরাহীমের বংশধর ও ইমরানের৩৯৯ বংশধরকে (সমসাময়িক) জগদ্বাসীর মাঝ থেকে মনোনীত করেছিলেন।
৩৯৯। ‘ইমরান’ নামটি দুই ব্যক্তির প্রতিই আরোপ করা যেতে পারে: (১) ‘আমরান’, যাকে বাইবেলে কোহাথের পুত্র ও লেভীর পৌত্ররূপে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন মূসা (আ.), হারূন (আ.) ও হযরত মরিয়ম-এর পিতা। মূসা (আ.) ছিলেন তাঁর সর্বকনিষ্ঠ সন্তান (জিউ. এনসাই, ‘আমরান’ শীর্ষক, যাত্রাপুস্তক ৬:১৮-২২), (২) যিশুর মাতা মরিয়মের পিতা ‘ইমরান’ অর্থাৎ যিশুর নানা। এ ইমরান হলেন যশীম বা যশীমের পুত্র (জরীর এবং কাসীর) কুরআন এ নামটি ব্যবহার করেছে দুটি উদ্দেশ্যে: (১) মূসা (আ.) ছাড়াও হারূন (আ.)-কে অন্তর্ভুক্ত করার জন্য এবং (২) মরিয়মের কাহিনি ও তাঁর মাধ্যমে তাঁর পুত্র যিশুর কাহিনি বর্ণনার পূর্বাভাস দেবার জন্য ইমরান নামটির ৩:৩৬ আয়াতে পুনরুল্লেখও এ দুটি উদ্দেশ্যের প্রতিই ইঙ্গিত করে। এটা তাৎপর্যপূর্ণ, আদম (আ.) ও নূহ (আ.)-কে উল্লেখ করা হয়েছে এক একজন ব্যক্তিরূপে। ইবরাহীম (আ.) ও ইমরানকে উল্লেখ করা হয়েছে পরিবারের কর্তা হিসাবে। কারণ শেষোক্ত নাম দুটিতে তাঁদের বংশের উচ্চমর্যাদাসম্পন্ন ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হয়ে যান। এভাবে ইবরাহীমের পরিবার বলতে কেবল ইবরাহীমকেই বুঝায় না বরং তাঁর পুত্র-পৌত্রকেও বুঝায়, যেমন- ইসমাঈল, ইসহাক, ইয়াকূব ও ইউসুফ (আ.)। এতে হযরত মুহাম্মদ (সা.)-কেও অন্তর্ভুক্ত করা হয়, যিনি ইবরাহীম (আ.)-এর বংশ থেকে আবির্ভূত। একইভাবে ‘ইমরানের পরিবার’ বলতে হারূন, মূসা ও ঈসা (আ.)-কে বুঝায়। অবশ্য ইমরান নিজে এর মাঝে অন্তর্ভুক্ত নন, কেননা তিনি নবী ছিলেন না।

ذُرِّیَّۃًۢ بَعۡضُہَا مِنۡۢ بَعۡضٍ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿ۚ۳۵﴾

৩৫
কদেখুন: ৬:৮৮; ১৯:৫৯এ বংশধারা একে অন্যের সাথে সম্পর্ক- বন্ধনে আবদ্ধ। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

اِذۡ قَالَتِ امۡرَاَتُ عِمۡرٰنَ رَبِّ اِنِّیۡ نَذَرۡتُ لَکَ مَا فِیۡ بَطۡنِیۡ مُحَرَّرًا فَتَقَبَّلۡ مِنِّیۡ ۚ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۳۶﴾

৩৬
(স্মরণ করো!) ইমরানের৪০০ (পরিবারভুক্ত( এক মহিলা যখন বলল, ‘হে আমার প্রতিপালক- প্রভু! আমার গর্ভে যা আছে তাকে নিশ্চয় আমি (সংসার) মুক্ত করে তোমার উদ্দেশ্যে উৎসর্গ৪০১ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (একে( গ্রহণ করো। নিশ্চয় তুমিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’
৪০০। এ আয়াতে আলে ইমরানের সংক্ষেপিত শব্দ হিসাবে ‘ইমরান’ দিয়ে মূসার পিতা ইমরানের পরিবারকে (বংশকে) বুঝাতে পারে যেভাবে ২:৪১ আয়াতে বনী ইসরাঈল শব্দের সংক্ষেপণ হিসাবে কেবল ‘ইসরাঈল’ শব্দটি ব্যবহৃত হয়েছে অথবা এ নামটি দিয়ে মরিয়মের পিতা ইমরানকে বুঝানো হয়েছে।
৪০১। ‘মুহাররার’ মানে মুক্তিপ্রাপ্ত, যে সন্তানকে পার্থিব কাজকর্ম থেকে মুক্ত করে পিতামাতা উপাসনালয়ের সেবায় উৎসর্গ করে দেন (লেইন ও মুফরাদাত)। বনী ইসরাঈলের মধ্যে এ প্রথা প্রচলিত ছিল, যে-সব সন্তানকে ধর্মশালার সেবায় উৎসর্গ করা হতো তারা চিরকুমার বা চিরকুমারী থাকত (গসপেল অব মেরী ৫:৬ এবং তফসীরে বায়ান ৩:৩৬)। এ আয়াতে মরিয়মের মাতা হান্নাকে (এনসাই. বিব.) ‘ইমরাআতু ইমরান’ (ইমরানের স্ত্রী) বলা হয়েছে। অন্যত্র ১৯:২৯ আয়াতে মরিয়মকে ‘উখতা হারূন’ (হারূনের বোন) বলা হয়েছে। ইমরান (আমরান) ছিলেন মূসা (আ.) এবং হারূন (আ.)-এর পিতা। মরিয়ম নামে মূসা ও হারুন (আ.)-এর একজন বোন ছিলেন। কুরআনের বান্ধারা ও সাহিত্যরীতি সম্পর্কে অনভিজ্ঞ খ্রিষ্টান লেখকরা যারা কুরআনকে হযরত মুহাম্মদ (সা.)-এর প্রণীত গ্রন্থ বলে মনে করে, তারা এ ভুল বিষয় বলে বেড়ায় যে, মুহাম্মদ (সা.) অজ্ঞানতাবশত মূসার বোন মরিয়মের সঙ্গে যিশুর মাতা মরিয়মকে এক করে ফেলেছেন। এসব বলে তারা মনে করে, কুরআনে তারা ঐতিহাসিক ভুল তথ্য আবিষ্কার করে ফেলেছে। অথচ কুরআনে বহু আয়াত থেকে দেখা যায়, মূসা (আ.) ও ঈসা (আ.) এ দুই নবীর মধ্যবর্তী সময়ে বহু নবী আগমন করেছেন। সময়ের দিক দিয়ে এ দুই নবীর ব্যবধান খুবই দীর্ঘ (২:৮৮, ৫:৪৫)। বর্ণিত আছে, মহানবী (সা.) যখন মুগীরা (রা.)-কে নাজরানের খ্রিষ্টানদের কাছে পাঠিয়েছিলেন তখন খ্রিষ্টানরা তাকে প্রশ্ন করল, তুমি কি কুরআনে পড়ো নি যে, সেখানে মরিয়মকে হারূনের বোন বলে উল্লেখ করা হয়েছে অথচ তুমি আমি সবাই জানি হযরত মূসার কত সুদীর্ঘ সময় পরে যিশুর জন্ম হয়েছিল? মুগীরা বলেন, আমি এর উত্তর জানতাম না। তাই মদীনায় ফিরে আমি বিষয়টা রসূল করীম (সা.)-এর গোচরীভূত করি। তিনি (সা.) বললেন, তুমি তাদেরকে একথা বললেই পারতে, বনী ইসরাঈল প্রথা অনুসারে তাদের সন্তানদের নাম সর্বদাই নবীদের বা সাধুদের নামানুসারে রাখত (অর্থাৎ একই নামে বহু ব্যক্তিকে পাওয়া যায়) (তিরমিযী)। প্রকৃতপক্ষে এ বিষয়ে হাদীস রয়েছে যে, হান্নার স্বামী অর্থাৎ মরিয়মের পিতা ইমরান নামেই পরিচিত ছিলেন এবং তাঁর পিতার নাম ছিল যশীম বা

فَلَمَّا وَضَعَتۡہَا قَالَتۡ رَبِّ اِنِّیۡ وَضَعۡتُہَاۤ اُنۡثٰی ؕ وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا وَضَعَتۡ ؕ وَلَیۡسَ الذَّکَرُ کَالۡاُنۡثٰی ۚ وَاِنِّیۡ سَمَّیۡتُہَا مَرۡیَمَ وَاِنِّیۡۤ اُعِیۡذُہَا بِکَ وَذُرِّیَّتَہَا مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ ﴿۳۷﴾

৩৭
অতঃপর সে যখন তাকে প্রসব করল তখন সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! আমি যে কন্যাসন্তান প্রসব৪০২ করেছি!’ অথচ আল্লাহ সবচেয়ে ভালো জানেন, সে কী প্রসব করেছে।৪০২-ক যদিও (তার কাঙ্ক্ষিত) পুত্রসন্তান (প্রসূত) কন্যাসন্তানের মতো নয়। এছাড়া (সে বলল,) ‘নিশ্চয় আমি তাকে মরিয়ম৪০২-খ নাম দিয়েছি। আর নিশ্চয় তাকে ও তার বংশধরকে আমি বিতাড়িত৪০২-গ শয়তান থেকে তোমারই আশ্রয়ে সঁপে দিচ্ছি।’৪০২-ঘ
৪০২। মরিয়মের মাতা গর্ভস্থ সন্তানকে এ আশায় উৎসর্গ করেছিলেন যে, তাঁর পুত্রসন্তান হবে, কিন্তু তিনি যখন কন্যাসন্তান প্রসব করলেন তখন স্বভাবতই তিনি বিব্রত হয়ে পড়লেন।
৪০২-ক। ‘আল্লাহ সবচেয়ে ভালো জানেন, সে কী প্রসব করেছে’- এ অন্তর্বর্তী বাক্যটি আল্লাহর কথা। ‘যদিও (তার কাঙ্ক্ষিত) পুত্রসন্তান (প্রসূত) কন্যাসন্তানের মতো নয়’ এ বাক্যটি স্বয়ং আল্লাহর কথাও হতে পারে কিংবা মরিয়মের মাতার কথাও হতে পারে। এটি যদি আল্লাহর কথা হয়ে থাকে (যার সম্ভাবনা বেশি) তাহলে এর অর্থ
৪০২-খ। মরিয়ম ছিলেন যিশু তথা ঈসা (আ.)-এর মাতা। মূসা (আ.) ও হারূন (আ.)-এর সহোদরা মরিয়মের (পরে মিরিয়াম বলে উচ্চারিত হতো) নামানুসারে তার নাম রাখা হয়েছিল। মরিয়ম হিব্রু শব্দ, সম্ভবত একটি যুগ্মশব্দ, যার অর্থ সমুদ্রতারকা, গৃহকর্মী বা সম্ভ্রান্ত মহিলা, উচ্চমর্যাদাসম্পন্না, নিবেদিত ধার্মিকা (ক্রুডেন’স কনকর্ডেন্স, কাশশাফ, এনসাই, বিব.।
৪০২-গ। ‘রাজীম’ শব্দটি রাজামা থেকে উৎপন্ন। অর্থ: (১) আল্লাহর নিকট থেকে দূরে বিতাড়িত ও তাঁর দয়া থেকে বঞ্চিত, অভিশপ্ত, (২) পরিত্যক্ত ও বিস্মৃত, (৩) প্রস্তরাহত এবং (৪) সর্বপ্রকার মঙ্গলবিবর্জিত (লেইন)।
৪০২-ঘ। ‘তাকে ও তার বংশধরকে আমি বিতাড়িত শয়তান থেকে তোমারই আশ্রয়ে সঁপে দিচ্ছি’- মরিয়মের মাতার এ উক্তিটি বিশ্লেষণ করতে যথেষ্ট বেগ পেতে হয়। মরিয়মকে যদি আল্লাহর সেবায় নিয়োগ করার মানত পূর্ণ করার সংকল্প ঠিক থাকে তাহলে মরিয়মের মাতার জানাই ছিল, মরিয়ম কখনো বিয়ে করতে পারবে না। এমতাবস্থায় তার বংশধরদের জন্য দোয়া করা খাপ খায় না। এর সম্ভাব্য ব্যাখ্যা হলো, মরিয়মের মাতা হান্না দিব্যদর্শনে আল্লাহর তরফ থেকে জেনেছিলেন, মরিয়ম দীর্ঘজীবী হবেন এবং তার একজন আদর্শ সন্তানও হবে। এরূপ জানতে পেরেই তিনি বিশ্বজগতের প্রভুর কাছে এ দোয়া করেছিলেন। মরিয়মের ভবিষ্যৎ প্রভুর হাতে সঁপে দিয়ে তিনি তাকে স্বীয় শপথ অনুযায়ী উপাসনালয়ের সেবায় সোপর্দ করেছিলেন (৩:৩৬, গসপেল অব দি বার্থ অব মেরী)। এ ছিল একটি ব্যতিক্রমধর্মী উৎসর্গ, কেননা এ উৎসর্গের জন্য কেবল পুরুষরাই মনোনীত হবার রীতি ছিল। মরিয়মের মাতা স্বপ্নে এরূপ দেখেছিলেন বলে মনে করা হয় যে, তার কন্যা মরিয়মের এক পুত্রসন্তান হবে। একথার উল্লেখ গসপেল অব মেরী ৩:৫-তে একটু ভিন্নভাবে রয়েছে। হান্নার প্রার্থনা- মরিয়ম ও তার সন্তানকে যেন শয়তানের প্রভাব থেকে আল্লাহ মুক্ত রাখেন- অস্বাভাবিক কিছু ছিল না। সকল ধার্মিক পিতামাতাই সন্তানদের জন্য এ ইচ্ছা ব্যক্ত করেন এবং দোয়া করেন তারা যেন পবিত্র ও সৎ জীবনের অধিকারী হয়। এ প্রসঙ্গে একটি কথা লক্ষ করা যেতে পারে, ইসলাম সকল নবীকেই সম্পূর্ণভাবে শয়তানের প্রভাবমুক্ত বলে ঘোষণা করেছে। অথচ বাইবেল যিশু সম্বন্ধেও এরূপ প্রভাবমুক্তির নিরাপত্তা ঘোষণা করে নি (মার্ক ১:১২, ১৩)।

فَتَقَبَّلَہَا رَبُّہَا بِقَبُوۡلٍ حَسَنٍ وَّاَنۡۢبَتَہَا نَبَاتًا حَسَنًا ۙ وَّکَفَّلَہَا زَکَرِیَّا ۚؕ کُلَّمَا دَخَلَ عَلَیۡہَا زَکَرِیَّا الۡمِحۡرَابَ ۙ وَجَدَ عِنۡدَہَا رِزۡقًا ۚ قَالَ یٰمَرۡیَمُ اَنّٰی لَکِ ہٰذَا ؕ قَالَتۡ ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۳۸﴾

৩৮
অতএব তার প্রতিপালক-প্রভু তাকে অতি উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে উত্তমরূপে গড়ে তুললেন আর যাকারিয়াকে৪০৩ তার অভিভাবক (নিযুক্ত) করলেন। যাকারিয়া যখনই তার কাছে মিহরাবে (অর্থাৎ ইবাদতের স্থানে) গিয়েছে, সে তার নিকট খাদ্যসামগ্রী পেয়েছে। সে (একদিন) বলল, ‘হে মরিয়ম! তোমার কাছে এসব কোথা থেকে আসে?’ সে বলল, ‘এ-তো আল্লাহর পক্ষ থেকে।’৪০৪ নিশ্চয় আল্লাহ যাকে চান অপরিমেয় দান করেন।
৪০৩। যাকারিয়া বা যাকারিয়াস বনী ইসরাঈলের একজন পবিত্র লোকের নাম। কুরআনে তাঁকে নবী বলে অভিহিত করা হয়েছে (৬:৮৬), কিন্তু বাইবেল তাঁকে মাত্র পুরোহিত হিসাবে উল্লেখ করেছে (লুক ১:১৫)। বাইবেলে অবশ্য ‘যেকারিয়া’ নামে একজন নবীরও উল্লেখ আছে (বানানের বিভিন্নতা লক্ষ করুন) যার সম্বন্ধে কুরআনে কোনো উল্লেখ নাই। কুরআনের যাকারিয়া হলেন, ইয়াহইয়া (আ.) অর্থাৎ যোহন-এর পিতা ও যিশুর খালু।
৪০৪। সে সবই ছিল উপহার, যা সেই স্থানে আগমনকারীরা দান করতেন। মরিয়মের একথা বলাতে আশ্চর্য হবার কিছু নাই যে ‘এ-তো আল্লাহর পক্ষ থেকে’, কেননা ভালো যা কিছুই মানুষ পায় তা আসলে আল্লাহর কাছ থেকে আসে, কারণ তিনিই মূল দাতা। বস্তুত মরিয়মের মতো ধর্মীয় পরিবেশে লালিত একটি মেয়ের কাছ থেকে এরূপ উত্তর না পাওয়াই হতো আশ্চর্যের বিষয়।

ہُنَالِکَ دَعَا زَکَرِیَّا رَبَّہٗ ۚ قَالَ رَبِّ ہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ ﴿۳۹﴾

৩৯
সেখানেই যাকারিয়া তার প্রতিপালক-প্রভুর কাছে দোয়া করল (এবং) বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র বংশধর দান করো।৪০৫ নিশ্চয় তুমি অনেক বেশি দোয়া গ্রহণকারী।’
৪০৫। শিশু বা কিশোরী মরিয়মের এ উত্তর যাকারিয়ার মনে এমনই গভীর রেখাপাত করল যে, তাঁর অন্তরের অন্তস্তল থেকে এই স্বাভাবিক উদাত্ত বাসনা জেগে উঠল, তাঁরও যদি এমন একটি পবিত্র ও ধর্মপরায়ণ সন্তান থাকত। তিনি সাথে সাথে প্রার্থনা করলেন, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র বংশধর দান করো’। এ দোয়া সম্ভবত তিনি দীর্ঘকাল যাবৎ বার বার করেছিলেন, কেননা কুরআনের ভিন্ন ভিন্ন স্থানে শব্দের বিভিন্নতাসহ এ দোয়াটির উল্লেখ দেখতে পাওয়া যায় (৩:৩৯, ১৯:৪-৭, ২১:৯০)।

فَنَادَتۡہُ الۡمَلٰٓئِکَۃُ وَہُوَ قَآئِمٌ یُّصَلِّیۡ فِی الۡمِحۡرَابِ ۙ اَنَّ اللّٰہَ یُبَشِّرُکَ بِیَحۡیٰی مُصَدِّقًۢا بِکَلِمَۃٍ مِّنَ اللّٰہِ وَسَیِّدًا وَّحَصُوۡرًا وَّنَبِیًّا مِّنَ الصّٰلِحِیۡنَ ﴿۴۰﴾

৪০
অতঃপর মিহরাবে দাঁড়িয়ে সে যখন নামায পড়ছিল তখন ফেরেশতারা তাকে ডেকে বলল, কদেখুন: ১৯:৬,৭; ২১:৯০,৯১‘নিশ্চয় আল্লাহ তোমাকে ইয়াহইয়ার৪০৬ সুসংবাদ দিচ্ছেন- যে আল্লাহর এক মহান বাণীর সত্যায়নকারী, মহান নেতা, সাধুসংযমী এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত একজন নবী৪০৭।’খদেখুন: ১৯:১২গদেখুন: ১৯:৮; ২১:৯১ঘদেখুন: ৩:৪৬; ৪:১৭২
৪০৬। হযরত ইয়াহইয়া (যোহন) সেই নবীর নাম, যিনি বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ঈসা (আ.)-এর অগ্রদূত হিসাবে আবির্ভূত হয়েছিলেন (মালাকি ৩:১ এবং ৪:৫)। এ নামের হিব্রুরূপ ‘ইউহান্না’, যার অর্থ ‘আল্লাহ দয়াপরবশ হয়েছেন’ (এনসাই. বৃট.)। ইয়াহইয়া নামটি আল্লাহ প্রদত্ত।
৪০৭। যোহন (ইউহান্না বা ইয়াহইয়া) মালাকি নবীর ভবিষ্যদ্বাণী পূর্ণ করতে এসেছিলেন। ভবিষ্যদ্বাণীটি ছিল এরূপ: ‘মনে রাখিও, আমি প্রভুর মহান ও ভীতিসংকুল দিনে (সময়ে) এলিজা নবীকে পাঠাইব’ (মালাকি ৪:৫)।