২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

وَہُوَ اللّٰہُ لَاۤ اِلٰہَ اِلَّا ہُوَ ؕ لَہُ الۡحَمۡدُ فِی الۡاُوۡلٰی وَالۡاٰخِرَۃِ ۫ وَلَہُ الۡحُکۡمُ وَاِلَیۡہِ تُرۡجَعُوۡنَ ﴿۷۱﴾

৭১
আর তিনিই আল্লাহ- যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নাই। (সৃষ্টির) সূচনায় এবং পরকালে সব প্রশংসা তাঁরই। আর আদেশ কেবল তাঁরই কার্যকর হয় এবং তাঁরই দিকে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ جَعَلَ اللّٰہُ عَلَیۡکُمُ الَّیۡلَ سَرۡمَدًا اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ مَنۡ اِلٰہٌ غَیۡرُ اللّٰہِ یَاۡتِیۡکُمۡ بِضِیَآءٍ ؕ اَفَلَا تَسۡمَعُوۡنَ ﴿۷۲﴾

৭২
তুমি বলো, ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ যদি তোমাদের জন্য রাতকে কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে দেন তাহলে আল্লাহ ছাড়া আর কোন উপাস্য আছে, যে তোমাদের কাছে আলো নিয়ে আসবে? তবুও কি তোমরা শুনবে না?’কদেখুন: ১০:৬৮; ১৭:১৩; ২৭:৮৭; ৩০:২৪

قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ جَعَلَ اللّٰہُ عَلَیۡکُمُ النَّہَارَ سَرۡمَدًا اِلٰی یَوۡمِ الۡقِیٰمَۃِ مَنۡ اِلٰہٌ غَیۡرُ اللّٰہِ یَاۡتِیۡکُمۡ بِلَیۡلٍ تَسۡکُنُوۡنَ فِیۡہِ ؕ اَفَلَا تُبۡصِرُوۡنَ ﴿۷۳﴾

৭৩
তুমি বলো, ‘তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি তোমাদের জন্য দিনকে কিয়ামত দিবস পর্যন্ত দীর্ঘ করে দেন তাহলে আল্লাহ ছাড়া আর কোন উপাস্য আছে, যে তোমাদের জন্য রাত নিয়ে আসবে, যেন তোমরা বিশ্রাম করতে পারো?২২৩০ তবুও কি তোমরা ভেবে দেখবে না?’
২২৩০। যেহেতু অবিরাম পরিশ্রম এবং একটানা বিশ্রাম মানবের দৈহিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেহেতু রাতের ঘুম এবং দিনের বেলায় কাজ আল্লাহ তা’লার মহাঅনুগ্রহ। পরিশ্রান্ত এবং অবসন্ন অঙ্গপ্রত্যঙ্গ রাতে বিশ্রাম পায় আর আমরা নতুন উদ্যমে পরবর্তী দিনের কাজ করতে সক্ষম হই এবং দিনের বেলায় পরিশ্রম করি ও জীবিকা অর্জন করি। অতএব দিন-রাতের পর্যায়ক্রম আল্লাহ তা’লার এক অসীম করুণা।

وَمِنۡ رَّحۡمَتِہٖ جَعَلَ لَکُمُ الَّیۡلَ وَالنَّہَارَ لِتَسۡکُنُوۡا فِیۡہِ وَلِتَبۡتَغُوۡا مِنۡ فَضۡلِہٖ وَلَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۷۴﴾

৭৪
আর তিনি নিজ কৃপায় তোমাদের জন্য রাত ও দিন এজন্য সৃষ্টি করেছেন, যেন তোমরা তাতে বিশ্রাম করতে পারো এবং তাঁর অনুগ্রহের অনুসন্ধান করতে পারো আর যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো।

وَیَوۡمَ یُنَادِیۡہِمۡ فَیَقُوۡلُ اَیۡنَ شُرَکَآءِیَ الَّذِیۡنَ کُنۡتُمۡ تَزۡعُمُوۡنَ ﴿۷۵﴾

৭৫
আর (স্মরণ করো!) যে-দিন তিনি তাদের ডাকবেন এবং বলবেন, খদেখুন: ১৬:২৮; ১৮:৫৩; ২৮:৬৩; ৪১:৪৮খ’কোথায় আমার সেসব শরীক যাদেরকে তোমরা (আমার শরীক) মনে করতে?’

وَنَزَعۡنَا مِنۡ کُلِّ اُمَّۃٍ شَہِیۡدًا فَقُلۡنَا ہَاتُوۡا بُرۡہَانَکُمۡ فَعَلِمُوۡۤا اَنَّ الۡحَقَّ لِلّٰہِ وَضَلَّ عَنۡہُمۡ مَّا کَانُوۡا یَفۡتَرُوۡنَ ﴿٪۷۶﴾

৭৬
গদেখুন: ৪:৪২; ১৬:৮৫আর আমরা প্রত্যেক উম্মত থেকে একজন করে সাক্ষী দাঁড় করাবো এবং বলব, ‘তোমাদের যুক্তিপ্রমাণ নিয়ে আসো।’ অতএব তারা জেনে যাবে, প্রকৃত সত্য আল্লাহরই নিয়ন্ত্রণাধীন এবং যা কিছু তারা রটনা করত তা তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে।
সূরা আল-কাসাস - রুকু ৭

اِنَّ قَارُوۡنَ کَانَ مِنۡ قَوۡمِ مُوۡسٰی فَبَغٰی عَلَیۡہِمۡ ۪ وَاٰتَیۡنٰہُ مِنَ الۡکُنُوۡزِ مَاۤ اِنَّ مَفَاتِحَہٗ لَتَنُوۡٓاُ بِالۡعُصۡبَۃِ اُولِی الۡقُوَّۃِ ٭ اِذۡ قَالَ لَہٗ قَوۡمُہٗ لَا تَفۡرَحۡ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡفَرِحِیۡنَ ﴿۷۷﴾

৭৭
নিশ্চয় কারূন২২৩১ ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের সাথে অত্যাচারী-স্বৈরাচারীর ন্যায় আচরণ করেছিল। আর আমরা তাকে এত ধনভাণ্ডার দিয়েছিলাম যার চাবিগুলো২২৩২ শক্তিশালী একটি দলকেও (ভারে) নুইয়ে দিত। (স্মরণ করো!) তার জাতি যখন তাকে বলেছিল, ‘অহংকার কোরো না, নিশ্চয় আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না।কদেখুন: ২৯:৪০; ৪০:২৫
২২৩১। কারূন (কোরা) অবিশ্বাস্য রকমের ধনী ছিল। সে ফেরাউনের অতি উচ্চপর্যায়ের আশীর্বাদে পুষ্ট ছিল, খুবসম্ভব তার কোষাধ্যক্ষ ছিল। মনে হয় সে ফেরাউনের স্বর্ণখনির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিল এবং খনি খুঁড়ে স্বর্ণ বের করার একজন বিশেষজ্ঞ ছিল। মিশরের দক্ষিণাঞ্চলে ‘কারু’ এলাকা স্বর্ণের খনির জন্য বিখ্যাত ছিল। সংযুক্ত আন অথবা অন (অর্থাৎ ‘স্তম্ভ’ অথবা কিরণ) মিলিত কুরআন শব্দের মর্মার্থ, কারূর থাম বা স্তম্ভ এবং এটা ছিল ফেরাউনের ২২৩২ ও ২২৩৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য খনিজসম্পদ দপ্তরের মন্ত্রীর উপাধি। সে একজন ইসরাঈলী ছিল এবং হযরত মূসা (আ.)-কে বিশ্বাস করত বলে বর্ণিত আছে। ফেরাউনের নিকট থেকে সুবিধা পাবার জন্য কারূন স্বগোত্রীয় লোকদের ওপর নির্যাতন করত এবং তাদের প্রতি উদ্ধত আচরণ করত। এর ফলে ঐশী আযাব তার ওপর নেমে এসেছিল এবং সে ধ্বংস হয়েছিল।
২২৩২। ‘মাফাতিহ’ শব্দটি ‘মাফতা’ এবং ‘মিফতা’ উভয় শব্দের বহুবচন। প্রথমোক্ত শব্দের অর্থ গুপ্তভাণ্ডার, সঞ্চিত সম্পদ এবং শেষোক্ত শব্দের অর্থ চাবি (লেইন)।

وَابۡتَغِ فِیۡمَاۤ اٰتٰٮکَ اللّٰہُ الدَّارَ الۡاٰخِرَۃَ وَلَا تَنۡسَ نَصِیۡبَکَ مِنَ الدُّنۡیَا وَاَحۡسِنۡ کَمَاۤ اَحۡسَنَ اللّٰہُ اِلَیۡکَ وَلَا تَبۡغِ الۡفَسَادَ فِی الۡاَرۡضِ ؕ اِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡمُفۡسِدِیۡنَ ﴿۷۸﴾

৭৮
আর আল্লাহ তোমাকে যা কিছু দান করেছেন এর মাধ্যমে পারত্রিক নিবাস (অর্জনের) আকাঙ্ক্ষা করো ও ইহলোকেও তোমার (নির্ধারিত) অংশ ভুলো না এবং (মানুষের প্রতি) সেভাবে অনুগ্রহ করো যেভাবে আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন। আর দেশে নৈরাজ্য (ছড়াতে) চেয়ো না। নিশ্চয় আল্লাহ নৈরাজ্যবাদীদের পছন্দ করেন না।

قَالَ اِنَّمَاۤ اُوۡتِیۡتُہٗ عَلٰی عِلۡمٍ عِنۡدِیۡ ؕ اَوَلَمۡ یَعۡلَمۡ اَنَّ اللّٰہَ قَدۡ اَہۡلَکَ مِنۡ قَبۡلِہٖ مِنَ الۡقُرُوۡنِ مَنۡ ہُوَ اَشَدُّ مِنۡہُ قُوَّۃً وَّاَکۡثَرُ جَمۡعًا ؕ وَلَا یُسۡـَٔلُ عَنۡ ذُنُوۡبِہِمُ الۡمُجۡرِمُوۡنَ ﴿۷۹﴾

৭৯
খদেখুন: ৩৯:৫০সে বলল, ‘আমি তা সেই জ্ঞানের ভিত্তিতে প্রদত্ত হয়েছি যা কেবল আমার কাছেই আছে।’ সে কি জানত না, নিশ্চয় আল্লাহ তার পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছেন, যারা শক্তিতে তার চেয়ে প্রবল ও জনবলে অধিক (প্রাচুর্যশীল) ছিল? আর অপরাধীদের (শাস্তি দেবার সময়) তাদের পাপ সম্বন্ধে প্রশ্ন করা হয় না।২২৩৩
২২৩৩। কাফিরদের অপরাধ এতই স্পষ্ট হবে যে, তা প্রমাণ করার জন্য আর কোনো অনুসন্ধান করার প্রয়োজন হবে না। অথবা এর অর্থ হলো, পাপিষ্ঠদের পাপসমূহ এবং দুষ্কৃতিসমূহ স্পষ্ট ও উন্মুক্ত বলে তাদেরকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আর কোনো সুযোগ দেওয়া হবে না।

فَخَرَجَ عَلٰی قَوۡمِہٖ فِیۡ زِیۡنَتِہٖ ؕ قَالَ الَّذِیۡنَ یُرِیۡدُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا یٰلَیۡتَ لَنَا مِثۡلَ مَاۤ اُوۡتِیَ قَارُوۡنُ ۙ اِنَّہٗ لَذُوۡ حَظٍّ عَظِیۡمٍ ﴿۸۰﴾

৮০
এরপর সে তার জাতির সামনে তার জমকালো বেশে বের হলো। (এতে) যারা পার্থিব জীবন চাইত তারা বলল, ‘হায়, কারূনকে যা দেওয়া হয়েছে আমাদেরও যদি (তা) থাকত! নিশ্চয় সে বড়োই ভাগ্যবান।’