২৮

القصص

সূরা আল-কাসাস

Al-Qasas

মক্কী ৮৯ আয়াত ৯ রুকু পারা ২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৮৯ আয়াত এবং ৯ রুকূ

وَاَصۡبَحَ فُؤَادُ اُمِّ مُوۡسٰی فٰرِغًا ؕ اِنۡ کَادَتۡ لَتُبۡدِیۡ بِہٖ لَوۡلَاۤ اَنۡ رَّبَطۡنَا عَلٰی قَلۡبِہَا لِتَکُوۡنَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۱﴾

১১
আর মূসার মায়ের হৃদয় চিন্তামুক্ত হয়ে গেল। আমরা যদি তার অন্তর সুদৃঢ় না করতাম তবে সে আরেকটু হলেই (তার অর্থাৎ মূসার পরিচয়) প্রকাশ করে দিত। (আমরা এরূপ করেছি) যেন সে মুমিনদের অন্তর্ভুক্ত হয়।২২০২
২২০২। হযরত মূসা (আ.)-এর মা তার নিকট মূসাকে ফিরিয়ে দেওয়াতে এত বেশি খুশি হয়েছিলেন যে, আনন্দাতিশয্যে তিনি ঘোষণা করতে উদ্যত হয়েছিলেন, তিনিই সে সন্তানের অধিকারী। আল্লাহ তা’লা যদি তাঁকে পূর্বাহ্ণে সংযত না করতেন তাহলে তিনি লোকদেরকে সম্পূর্ণ ঘটনা বলেই দিতেন, কীরূপে তিনি ঐশীবাণীপ্রাপ্ত হয়েছিলেন এবং তদনুসারে কীরূপে শিশুকে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন, ইত্যাদি।

وَقَالَتۡ لِاُخۡتِہٖ قُصِّیۡہِ ۫ فَبَصُرَتۡ بِہٖ عَنۡ جُنُبٍ وَّہُمۡ لَا یَشۡعُرُوۡنَ ﴿ۙ۱۲﴾

১২
আর সে (অর্থাৎ মূসার মা) তার (তথা শিশু মূসার) বোনকে বলল, ‘তুমি তাকে অনুসরণ করো।’ অতএব সে তাকে দূর থেকে চোখে চোখে রাখল, কিন্তু তারা (তথা ফেরাউনের লোকেরা এর) কিছুই জানত না।

وَحَرَّمۡنَا عَلَیۡہِ الۡمَرَاضِعَ مِنۡ قَبۡلُ فَقَالَتۡ ہَلۡ اَدُلُّکُمۡ عَلٰۤی اَہۡلِ بَیۡتٍ یَّکۡفُلُوۡنَہٗ لَکُمۡ وَہُمۡ لَہٗ نٰصِحُوۡنَ ﴿۱۳﴾

১৩
আর এর আগেই আমরা স্তন্যদাত্রীদেরকে তার (অর্থাৎ মূসার) কাছে অগ্রহণযোগ্য করে দিয়েছিলাম। অতএব সে (অর্থাৎ মূসার বোন) বলল, কদেখুন: ২০:৪১‘আমি কি তোমাদের এমন এক পরিবারের সন্ধান দেবো যারা তোমাদের জন্য তাকে লালনপালন করবে আর তারা তার হিতাকাঙ্ক্ষী হবে?’

فَرَدَدۡنٰہُ اِلٰۤی اُمِّہٖ کَیۡ تَقَرَّ عَیۡنُہَا وَلَا تَحۡزَنَ وَلِتَعۡلَمَ اَنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ وَّلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿٪۱۴﴾

১৪
এভাবে আমরা তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যেন তার চোখ জুড়ায় এবং সে যেন দুঃখ না করে আর যেন সে জানতে পারে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
সূরা আল-কাসাস - রুকু ১

وَلَمَّا بَلَغَ اَشُدَّہٗ وَاسۡتَوٰۤی اٰتَیۡنٰہُ حُکۡمًا وَّعِلۡمًا ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۵﴾

১৫
আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হলো এবং (উত্তম চারিত্রিক গুণাবলির ওপর) দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হলো তখন আমরা তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। আর এভাবেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি।২২০৩
২২০৩। হযরত মূসা (আ.) পার্থিব এবং ঐশী জ্ঞানে পূর্ণ পরিপক্ক ছিলেন। সে যুগে এক ক্ষমতাশালী বাদশার গৃহশিক্ষকের নিকট তৎকালীন বিজ্ঞান শেখার সুযোগ পেয়েছিলেন। তাঁর দৈহিক বিকাশও সুঠাম ছিল, যা পরবর্তী আয়াত থেকে প্রতীয়মান হয় এবং তিনি সৎ আদর্শ দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। যেহেতু আল্লাহ তা’লা এক মহান ভবিষ্যতের জন্য তাঁকে পূর্বাহ্ণেই মনোনীত করেছিলেন, সেহেতু তিনি তাঁকে গভীর বিচক্ষণতায় এবং আধ্যাত্মিক জ্ঞানে ভূষিত করেছিলেন। ইতোমধ্যে হযরত মূসা (আ.) পরিণত অবস্থায় পৌঁছেছিলেন। তিনি পরোপকারী ছিলেন এবং সর্বদা সৎকর্মশীল ছিলেন।

وَدَخَلَ الۡمَدِیۡنَۃَ عَلٰی حِیۡنِ غَفۡلَۃٍ مِّنۡ اَہۡلِہَا فَوَجَدَ فِیۡہَا رَجُلَیۡنِ یَقۡتَتِلٰنِ ٭۫ ہٰذَا مِنۡ شِیۡعَتِہٖ وَہٰذَا مِنۡ عَدُوِّہٖ ۚ فَاسۡتَغَاثَہُ الَّذِیۡ مِنۡ شِیۡعَتِہٖ عَلَی الَّذِیۡ مِنۡ عَدُوِّہٖ ۙ فَوَکَزَہٗ مُوۡسٰی فَقَضٰی عَلَیۡہِ ٭۫ قَالَ ہٰذَا مِنۡ عَمَلِ الشَّیۡطٰنِ ؕ اِنَّہٗ عَدُوٌّ مُّضِلٌّ مُّبِیۡنٌ ﴿۱۶﴾

১৬
আর সে জনপদে এমন এক সময়ে প্রবেশ করল যখন এর অধিবাসীরা ঘুমন্ত অবস্থায় ছিল। আর সেখানে দুইজনকে বিবদমান দেখতে পেল। একজন তার নিজ দলের, অপরজন তার শত্রুপক্ষের। আর যে তার স্বগোত্রীয় ছিল সে তার কাছে সরবে নিজ শত্রুর বিরুদ্ধে সাহায্য চাইল।২২০৪ তখন কদেখুন: ১২:২৩; ৪৬:১৬মূসা তাকে ঘুষি মারল আর (এভাবে) তার মৃত্যু ঘটল। সে বলল, ‘এটা শয়তানের কাজ।২২০৫ নিশ্চয় সে এক শত্রু, প্রকাশ্য এক প্রতারক।’খদেখুন: ২০:৪১; ২৬:২০
২২০৪। অত্যন্ত সাধু প্রকৃতিবশত এবং অতি উচ্চাদর্শে অনুপ্রাণিত হওয়ায় হযরত মূসা (আ.) সর্বদা দুর্বল এবং অত্যাচারিতদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকতেন। এমতাবস্থায় একজন তাঁর সাহায্য প্রার্থনা করলে মূসা (আ.) তাকে রক্ষা করতে তৎক্ষণাৎ অগ্রসর হয়েছিলেন।
২২০৫। আরবী ভাষার বাগ্ধারা অনুযায়ী ‘এটা শয়তানের কাজ’ উক্তির অর্থ হলো, এক মন্দ ব্যাপার ঘটে গেছে। হযরত মূসা বলছেন, শয়তান এক মিশরবাসী এবং একজন ইসরাঈলীর মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিল আর আমি অত্যাচারিত ইসরাঈলীর সাহায্যার্থে এসেছিলাম, যার ফলে একটি অনুচিত ঘটনা ঘটে গেল অর্থাৎ এক ব্যক্তির মৃত্যু ঘটল। অথবা হতে পারে, এই উক্তি মিশরবাসীকে লক্ষ করে বলা হয়েছিল এই অর্থে যে, ‘এটা তোমার শয়তানি কর্মের ফল অর্থাৎ তোমার মৃত্যু তোমার আপন দুষ্কর্ম ও পাপের পরিণাম।’ ঘটনাটি এই ছিল যে, হযরত মূসা (আ.) কোনো মারাত্মক অস্ত্র ব্যবহার করেন নি এবং মিশরীয়কে শুধু প্রতিহত করেছিলেন বা তাকে মুষ্টাঘাত করেছিলেন। এতে এটাই প্রমাণিত হবে, শেষোক্ত ব্যক্তির মৃত্যু ছিল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা মাত্র। স্পষ্টতই প্রতীয়মান হয়, তাকে হত্যা করার কোনো উদ্দেশ্য হযরত মূসা (আ.)-এর ছিল না। পবিত্র কুরআন মিশরীয় লোকটির দুষ্কর্মের উল্লেখ করে নি, তবে এ আয়াতে মূসা (আ.)-এর কথার মধ্যে এর ইঙ্গিত রয়েছে। এক ইসরাঈলী স্ত্রীলোককে মিশরীয় লোকটি কর্তৃক জবরদস্তি তার সঙ্গে ব্যভিচারে বাধ্য করার কথা বর্ণিত আছে। বাহ্যত এটাই ছিল আয়াতে

قَالَ رَبِّ اِنِّیۡ ظَلَمۡتُ نَفۡسِیۡ فَاغۡفِرۡ لِیۡ فَغَفَرَ لَہٗ ؕ اِنَّہٗ ہُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ ﴿۱۷﴾

১৭
সে (অর্থাৎ মূসা) বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! আমি নিশ্চয় নিজ প্রাণের প্রতি অবিচার করেছি।২২০৬ অতএব তুমি আমাকে ক্ষমা করো।’ সুতরাং তিনি তাকে ক্ষমা করে দিলেন। নিশ্চয় তিনিই অতীব ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
২২০৬। ‘যালামাহু’ অর্থ সে তার ওপর গুরুভার চাপিয়েছিল যা বহনে সে অক্ষম ছিল, সে নিজেকে বিপদের সম্মুখীন করেছিল (লেইন এবং মুফরাদাত)। হযরত মূসা (আ.) উপলব্ধি করেছিলেন, বেচারা ইসরাঈলীকে সাহায্য করতে চেষ্টা করে মিশরীয় লোকটিকে মেরে ফেলেছিলেন এবং এর ফলে নিজেকে কঠিন বিপদের সম্মুখীন করেছিলেন আর নিজের ওপরে এমন বোঝা চাপিয়েছিলেন যা বহন করতে তিনি বাহ্যত অক্ষম ছিলেন। অতএব হযরত মূসা (আ.) আল্লাহ তা’লার নিকট মন্দ পরিণতি থেকে (যা শাসক জাতির এক ব্যক্তিকে অনিচ্ছাকৃত হত্যার কারণে উদ্ভবের আশঙ্কা ছিল) রক্ষা পাবার জন্য দোয়া করেছিলেন।

قَالَ رَبِّ بِمَاۤ اَنۡعَمۡتَ عَلَیَّ فَلَنۡ اَکُوۡنَ ظَہِیۡرًا لِّلۡمُجۡرِمِیۡنَ ﴿۱۸﴾

১৮
সে বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছ, তাই আমি কখনো অপরাধীদের পৃষ্ঠপোষক হবো না।২২০৭
২২০৭। তফসীরাধীন আয়াতে হযরত মূসা (আ.)-কে বলতে দেখা যায়, ‘হে আমার প্রতিপালক-প্রভু! তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করেছ, তাই আমি কখনো অপরাধীদের পৃষ্ঠপোষক হবো না।’ অথবা এরূপ বুঝাতে পারে, ‘হে আমার প্রতিপালক-প্রভু! যেহেতু সর্বদা তুমি আমার প্রতি দয়াশীল ও ক্ষমাশীল, সেহেতু আমি কীভাবে অত্যাচারীর সাহায্যকারী ও সমর্থনকারী হতে পারি।’

فَاَصۡبَحَ فِی الۡمَدِیۡنَۃِ خَآئِفًا یَّتَرَقَّبُ فَاِذَا الَّذِی اسۡتَنۡصَرَہٗ بِالۡاَمۡسِ یَسۡتَصۡرِخُہٗ ؕ قَالَ لَہٗ مُوۡسٰۤی اِنَّکَ لَغَوِیٌّ مُّبِیۡنٌ ﴿۱۹﴾

১৯
অতঃপর সে শঙ্কিত-সতর্ক অবস্থায় (হাঁটতে হাঁটতে) শহরে দিবসের সূচনা করল। হঠাৎ দেখে, যে ব্যক্তি গতকাল তার কাছে সাহায্য চেয়েছিল সে (আবার) সাহায্যের জন্য চিৎকার করে তাকে ডাকছে। মূসা তাকে বলল, ‘তুমি যে সত্যিই এক প্রকাশ্য অনাচারী।২২০৮
২২০৮। মনে হয়, হযরত মূসা (আ.)-কে যে ইসরাঈলী লোকটি সাহায্যের জন্য আহ্বান করেছিল তাকে তিনি ২২০৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য তিরস্কার করেছিলেন এভাবে, তুমি এক নির্বোধ লোক এবং তোমার কাজের পরিণতি উপলব্ধি করতে না পেরে তুমি সরাসরি ঝঞ্ঝাটে জড়াও। কথাগুলো দ্বারা এ অর্থ বুঝায় না যে, হযরত মূসা (আ.) লোকটিকে দোষী ভেবেছিলেন, যে ভুল ধারণাটি সাধারণত করা হয়ে থাকে।

فَلَمَّاۤ اَنۡ اَرَادَ اَنۡ یَّبۡطِشَ بِالَّذِیۡ ہُوَ عَدُوٌّ لَّہُمَا ۙ قَالَ یٰمُوۡسٰۤی اَتُرِیۡدُ اَنۡ تَقۡتُلَنِیۡ کَمَا قَتَلۡتَ نَفۡسًۢا بِالۡاَمۡسِ ٭ۖ اِنۡ تُرِیۡدُ اِلَّاۤ اَنۡ تَکُوۡنَ جَبَّارًا فِی الۡاَرۡضِ وَمَا تُرِیۡدُ اَنۡ تَکُوۡنَ مِنَ الۡمُصۡلِحِیۡنَ ﴿۲۰﴾

২০
এরপর মূসা যখন সেই ব্যক্তিকে ধরতে মনস্থ করল, যে তাদের উভয়ের শত্রু২২০৯ তখন সে বলল, ‘হে মূসা! তুমি গতকাল যেভাবে এক ব্যক্তিকে হত্যা করেছ সেভাবে কি আমাকেও হত্যা করতে চাও? তুমি দেশে কেবল স্বৈরাচারিতা চালিয়ে যেতে চাও এবং তুমি শান্তিস্থাপনকারীদের অন্তর্ভুক্ত হতে চাও না।’ উল্লিখিত কলহের সূত্রপাত এবং পরিশেষে হযরত মূসা (আ.)-এর হস্তক্ষেপ এবং মিশরবাসী ব্যক্তিটির মৃত্যু ঘটে (যিউ এনসাইক. মোজেস অধ্যায়)।
২২০৯। ‘উভয়ের শত্রু’ কথাগুলোতে প্রতিফলিত হয়, উল্লিখিত লোকটি মিশরীয় ছিল, কিন্তু যদি সে একজন ইসরাঈলী হতো যেমনটি বাইবেল বলে, তাহলে মিশরীয় লোকটির সাথে নিশ্চয় তার যোগসাজশ ছিল এবং কর্তৃপক্ষের নিকট পূর্বদিনের ঘটনাটি নিশ্চয় বলে দিয়েছিল আর এরূপে সেই সাহায্যপ্রার্থী লোকটি মূসা (আ.) ও ইসরাঈল জাতি উভয়ের শত্রু হয়েছিল।