২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَۃَ اِنۡ کَانُوۡا ہُمُ الۡغٰلِبِیۡنَ ﴿۴۱﴾

৪১
যেন জাদুকররা বিজয়ী হলে আমরা তাদের অনুসরণ করতে পারি?’

فَلَمَّا جَآءَ السَّحَرَۃُ قَالُوۡا لِفِرۡعَوۡنَ اَئِنَّ لَنَا لَاَجۡرًا اِنۡ کُنَّا نَحۡنُ الۡغٰلِبِیۡنَ ﴿۴۲﴾

৪২
সুতরাং জাদুকররা যখন এসে গেল, তারা ফেরাউনকে বলল, ‘আমরা যদি বিজয়ী হই তাহলে আমাদের জন্য কি কোনো পুরস্কার আছে?২১১২
২১১২। এ জাদুকররা জাদুবিদ্যার পেশাদার ব্যবসায়ী ছিল বলে মনে হয়, যাদের নৈতিকতা অত্যন্ত নীচু স্তরের ছিল।

قَالَ نَعَمۡ وَاِنَّکُمۡ اِذًا لَّمِنَ الۡمُقَرَّبِیۡنَ ﴿۴۳﴾

৪৩
সে বলল, ‘হ্যাঁ। সেক্ষেত্রে তোমরা অবশ্যই (আমার) নৈকট্যপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে।’

قَالَ لَہُمۡ مُّوۡسٰۤی اَلۡقُوۡا مَاۤ اَنۡتُمۡ مُّلۡقُوۡنَ ﴿۴۴﴾

৪৪
মূসা তাদের বলল, ‘তোমাদের যা নিক্ষেপ করার তা নিক্ষেপ করো।’

فَاَلۡقَوۡا حِبَالَہُمۡ وَعِصِیَّہُمۡ وَقَالُوۡا بِعِزَّۃِ فِرۡعَوۡنَ اِنَّا لَنَحۡنُ الۡغٰلِبُوۡنَ ﴿۴۵﴾

৪৫
তখন তারা তাদের দড়ি ও লাঠি (মাটিতে) নিক্ষেপ করল এবং বলল, ‘ফেরাউনের সম্মানের কসম! নিশ্চয় আমরাই বিজয়ী হবো।’

فَاَلۡقٰی مُوۡسٰی عَصَاہُ فَاِذَا ہِیَ تَلۡقَفُ مَا یَاۡفِکُوۡنَ ﴿ۚۖ۴۶﴾

৪৬
তখন মূসা তার লাঠি নিক্ষেপ করল। তৎক্ষণাৎ তা সেই মিথ্যাকে গ্রাস করতে লাগল যা তারা বানিয়েছিল। *২১১৩
২১১৩। এ আয়াত এই বিষয়টিকে সুস্পষ্ট করে দিয়েছে, হযরত মূসা (আ.)-এর লাঠি জাদুকরদের লাঠি ও দড়িগুলোকে গিলে ফেলে নি, বরং তাদের সমস্ত মিথ্যা ভেলকিবাজিকে গিলে ফেলেছিল। অর্থাৎ মূসা (আ.)-এর লাঠি তাদের সকল ভণ্ডামি ও প্রতারণা একেবারে নস্যাৎ করে দিয়েছিল। অধিকন্তু এটা কেবল একটা লাঠি ছিল এবং কোনো অজগর বা সাপ ছিল না। এটা জাদুকরদের ধোঁকাবাজির মুখোশ খুলে ফেলেছিল, যা দর্শকদের প্রতারিত করেছিল। জাদুবিদ্যার প্রভাবে দর্শকরা যে ভুয়া বস্তুগুলোকে বাস্তবে সাপ মনে করেছিল সেগুলোকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে দিয়েছিল।

فَاُلۡقِیَ السَّحَرَۃُ سٰجِدِیۡنَ ﴿ۙ۴۷﴾

৪৭
গদেখুন: ৭:১২১; ২০:৭১তখন জাদুকরদের সিজদায় প্রণত করা হলো।

قَالُوۡۤا اٰمَنَّا بِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۴۸﴾

৪৮
তারা বলল, ‘আমরা বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর প্রতি ঈমান আনলাম,

رَبِّ مُوۡسٰی وَہٰرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
ঘদেখুন: ৭:১২৩; ২০:৭১যিনি মূসা ও হারূনের প্রতিপালক-প্রভু।’ঙদেখুন: ৭:১২৪-১২৫; ২০:৭২

قَالَ اٰمَنۡتُمۡ لَہٗ قَبۡلَ اَنۡ اٰذَنَ لَکُمۡ ۚ اِنَّہٗ لَکَبِیۡرُکُمُ الَّذِیۡ عَلَّمَکُمُ السِّحۡرَ ۚ فَلَسَوۡفَ تَعۡلَمُوۡنَ ۬ؕ لَاُقَطِّعَنَّ اَیۡدِیَکُمۡ وَاَرۡجُلَکُمۡ مِّنۡ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿ۚ۵۰﴾

৫০
কদেখুন: ৭:১১৭; ১০:৮১; ২০:৬৭সে (অর্থাৎ ফেরাউন) বলল, ‘আমি তোমাদের অনুমতি দেবার পূর্বেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয় সে-ই তোমাদের গুরু, যে তোমাদের জাদু শিখিয়েছে। অতএব তোমরা অচিরেই (এর পরিণতি) জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত ও তোমাদের পা২১১৩-ক বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং আমি অবশ্যই তোমাদের সবাইকে ক্রুশবিদ্ধ করে হত্যা করব।’খদেখুন: ৭:১১৮; ২০:৭০
২১১৩-ক। ‘মিন’ অর্থ কারণও হয় (লেইন)।