২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۵۱﴾ۚ

১৫১
অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।

وَلَا تُطِیۡعُوۡۤا اَمۡرَ الۡمُسۡرِفِیۡنَ ﴿۱۵۲﴾ۙ

১৫২
আর সীমালঙ্ঘনকারীদের আদেশ মান্য কোরো না-

الَّذِیۡنَ یُفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ وَلَا یُصۡلِحُوۡنَ ﴿۱۵۳﴾

১৫৩
খদেখুন: ৭:৭৫; ১৫:৮৩যারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না।’গদেখুন: ২৭:৪৯

قَالُوۡۤا اِنَّمَاۤ اَنۡتَ مِنَ الۡمُسَحَّرِیۡنَ ﴿۱۵۴﴾ۚ

১৫৪
তারা বলল, ‘তুমি তো নিশ্চয় জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত।২১২৯কদেখুন: ৭:৭৪; ১১:৬৫; ১৭:৬০; ৫৪:২৮; ৯১:১৪খদেখুন: ২৬:১৫৬
২১২৯। যেখানে হযরত নূহ এবং হযরত হূদ (আ.)-এর জাতি তাদের নবীর বিরুদ্ধে মিথ্যা ও জালিয়াতের অভিযোগ এনেছিল সেখানে হযরত সালেহ (আ.)-এর সততা ও নির্মল চরিত্রের প্রামাণিক সাক্ষ্য তাঁর জাতির লোকেরা নিজেরাই বহন করেছিল (১১:৬৩)। এজন্য তাঁকে এখানে ঘোষণা করা হয়েছে ‘মুসাহহার’রূপে, অর্থাৎ যে ব্যক্তি প্রবঞ্চিত, প্রতারিত, ভ্রান্তপথে পরিচালিত, জাদুপীড়িত, কৌশলে পরাভূত বা পরিবেষ্টিত (লেইন)। কারণ হযরত সালেহ (আ.)-এর সরলতা, সততা, নিষ্ঠা এবং ন্যায়পরায়ণতার প্রতি স্বীকৃতিদানের সাথে তাঁর গোত্রের ৩৭:১৩৬; ৬. ৩৭:১৩৭। লোকেরা তাঁর বিরুদ্ধে জালিয়াতির মিথ্যা অভিযোগ আনতে পারত না। ‘মুসাহহার’ এবং ‘মাসহুর’ শব্দদ্বয় দ্বারা এমন ব্যক্তিকেও বুঝায়, যে অন্যের খাদ্য দ্বারা লালিতপালিত।

مَاۤ اَنۡتَ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ۚۖ فَاۡتِ بِاٰیَۃٍ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۵۵﴾

১৫৫
তুমি আমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নও। অতএব তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে কোনো নিদর্শন নিয়ে আসো।’

قَالَ ہٰذِہٖ نَاقَۃٌ لَّہَا شِرۡبٌ وَّلَکُمۡ شِرۡبُ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ ﴿۱۵۶﴾ۚ

১৫৬
সে বলল, ‘এটি একটি উষ্ট্রী। এর পানি পানের একটি পালা নির্ধারিত রয়েছে আর তোমাদের জন্যও থাকবে নির্ধারিত দিনে পানি পানের পালা।

وَلَا تَمَسُّوۡہَا بِسُوۡٓءٍ فَیَاۡخُذَکُمۡ عَذَابُ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۵۷﴾

১৫৭
অতএব ক্ষতি করার উদ্দেশ্যে একে স্পর্শ কোরো না, তা না হলে এক কষ্টদায়ক দিবসের শাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলবে।’

فَعَقَرُوۡہَا فَاَصۡبَحُوۡا نٰدِمِیۡنَ ﴿۱۵۸﴾ۙ

১৫৮
গদেখুন: ৭:৭৮; ১১:৬৬; ৫৪:৩০; ৯১:১৫তবুও তারা এর হাঁটুর রগ কেটে দিল, পরিণামে তারা খুবই অনুতপ্ত হলো।ঘদেখুন: ৭:৭৯; ১১:৬৮; ৫৪:৩২; ৭:৮১-৮৩; ৫৪:৩৪

فَاَخَذَہُمُ الۡعَذَابُ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً ؕ وَمَا کَانَ اَکۡثَرُہُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿۱۵۹﴾

১৫৯
অতঃপর তাদেরকে শাস্তি পাকড়াও করল। নিশ্চয় এতে এক বড়ো নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মুমিন ছিল না।

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۶۰﴾٪

১৬০
আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।
সূরা আশ-শুআরা - রুকু ৮