২৬

الشعراء

সূরা আশ-শুআরা

Ash-Shu`ara'

মক্কী ২২৮ আয়াত ১১ রুকু পারা ১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২২৮ আয়াত এবং ১১ রুকূ

وَاِنَّ رَبَّکَ لَہُوَ الۡعَزِیۡزُ الرَّحِیۡمُ ﴿۱۴۱﴾٪

১৪১
আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভুই মহাপরাক্রমশালী, বার বার কৃপাকারী।
সূরা আশ-শুআরা - রুকু ৭

کَذَّبَتۡ ثَمُوۡدُ الۡمُرۡسَلِیۡنَ ﴿۱۴۲﴾ۚۖ

১৪২
সামূদ জাতিও২১২৮ রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল।
২১২৮। বর্তমান এবং পরবর্তী কয়েকটি আয়াত সামূদ জাতির প্রসঙ্গ বর্ণনা করেছে। ফুতুহুশ শাম-এর বর্ণনানুযায়ী তারা খুবই শক্তিশালী জাতি ছিল। তাদের শাসন এবং রাজ্য সিরিয়ার বসরা শহর থেকে এডেন পর্যন্ত বিস্তৃত ছিল। কৃষি এবং স্থাপত্য শিল্পে তারা অত্যন্ত উন্নতি করেছিল আর তারা উচ্চস্তরের সুসভ্য জাতি ছিল। গ্রিক ঐতিহাসিকরাও এই উপজাতি সম্বন্ধে উল্লেখ করেছেন। তাঁরা খ্রিষ্টীয় সালগণনার কিছু পূর্বে তাদের সময় নির্ধারণ করেন। তাদের বাসস্থানের নাম দিয়েছিল তারা হিজরা বা আগ্রা। আল-হিজর, যা মাদায়েনে সালেহ (সালেহ-এর শহরগুলো) নামে পরিচিত ছিল এবং সম্ভবত মদীনা ও তাবুকের মধ্যে এসব জনগোষ্ঠীর রাজধানী অবস্থিত ছিল আর যে উপত্যকায় অবস্থিত ছিল তাকে ‘ওয়াদীয়ে কুরা’ বলা হয়। কুরআন করীম সেসব উপজাতিকে আদ জাতির অব্যবহিত উত্তরপুরুষরূপে উল্লেখ করেছে (৭:৭৫)। এটা উল্লেখযোগ্য যে, হযরত নূহ, হযরত হৃদ এবং হযরত সালেহ (আ.)-এর বিবরণ কুরআনের কয়েক স্থানে দেওয়া হয়েছে ও প্রত্যেক স্থানেই একই বর্ণনাক্রম রক্ষিত হয়েছে, অর্থাৎ হযরত নূহ (আ.)-এর বিবরণ হযরত সালেহ (আ.)-এর বিবরণের পূর্বে এসেছে এবং এটাই সঠিক কালক্রমভিত্তিক বিন্যাস। এতে প্রতিপন্ন হয়, ইতিহাসের ঘটনাবলি যা অতীতে বিস্মৃতির কোলে বিলীন এবং অস্পষ্টতায় নিমজ্জিত তাকে কুরআন করীম নির্ভুলভাবে ঐতিহাসিক ক্রমপর্যায়ে প্রকাশ করেছে।

اِذۡ قَالَ لَہُمۡ اَخُوۡہُمۡ صٰلِحٌ اَلَا تَتَّقُوۡنَ ﴿۱۴۳﴾ۚ

১৪৩
তাদের ভাই সালেহ যখন তাদেরকে বলেছিল, ‘তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না?

اِنِّیۡ لَکُمۡ رَسُوۡلٌ اَمِیۡنٌ ﴿۱۴۴﴾ۙ

১৪৪
নিশ্চয় আমি তোমাদের জন্য একান্ত বিশ্বস্ত একজন রসূল।

فَاتَّقُوا اللّٰہَ وَاَطِیۡعُوۡنِ ﴿۱۴۵﴾ۚ

১৪৫
সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো।

وَمَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۱۴۶﴾ؕ

১৪৬
কদেখুন: ১১:৫২আর আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না। আমার প্রতিদান তো কেবল বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর হাতে।

اَتُتۡرَکُوۡنَ فِیۡ مَا ہٰہُنَاۤ اٰمِنِیۡنَ ﴿۱۴۷﴾ۙ

১৪৭
এতে যা কিছু আছে তাতে কি তোমাদেরকে নিরাপদে ছেড়ে দেওয়া হবে-

فِیۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿۱۴۸﴾ۙ

১৪৮
বাগবাগিচা ও ঝরনাসমূহের মাঝে?

وَّزُرُوۡعٍ وَّنَخۡلٍ طَلۡعُہَا ہَضِیۡمٌ ﴿۱۴۹﴾ۚ

১৪৯
আর নানাবিধ শস্যক্ষেত ও এমনসব খেজুর গাছের মাঝে, যার কাঁদিগুলো (ফলভারে) ভেঙে পড়ার উপক্রম হচ্ছে?

وَتَنۡحِتُوۡنَ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا فٰرِہِیۡنَ ﴿۱۵۰﴾ۚ

১৫০
আর তোমরা নৈপুণ্যের সাথে২১২৮-ক পাথর কেটে পাহাড়পর্বতে ঘর নির্মাণ করে থাকো।
২১২৮-ক। ‘ফারিহীন’-এর অর্থ ‘নৈপুণ্যের সাথে’-ও হয় (লেইন)।