২৫

الفرقان

সূরা আল-ফুরকান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৮ আয়াত এবং ৬ রুকূ

وَلَقَدۡ اَتَوۡا عَلَی الۡقَرۡیَۃِ الَّتِیۡۤ اُمۡطِرَتۡ مَطَرَ السَّوۡءِ ؕ اَفَلَمۡ یَکُوۡنُوۡا یَرَوۡنَہَا ۚ بَلۡ کَانُوۡا لَا یَرۡجُوۡنَ نُشُوۡرًا ﴿۴۱﴾

৪১
আর এরা (তথা মক্কাবাসী) নিশ্চয় এমন জনপদ২০৭৯ পার হয়ে এসেছে যার ওপর এক অনিষ্টকর বৃষ্টি বর্ষণ করা হয়েছিল। তারা কি এটা দেখে নি? আসলে তারা (মৃত্যুর পর) পুনরুত্থানের আশা রাখে না।
২০৭৯। হযরত লূত (আ.)-এর শহর সদোম, যা আরব থেকে সিরিয়া যাবার পথে অবস্থিত ছিল।

وَاِذَا رَاَوۡکَ اِنۡ یَّتَّخِذُوۡنَکَ اِلَّا ہُزُوًا ؕ اَہٰذَا الَّذِیۡ بَعَثَ اللّٰہُ رَسُوۡلًا ﴿۴۲﴾

৪২
কদেখুন: ৭:৮৫; ২৭:৫৯আর তারা যখন তোমাকে দেখে তখন তোমাকে কেবল (এ বলে) ঠাট্টাবিদ্রুপের পাত্র বানায়, ‘এ-ই কি সেই ব্যক্তি, যাকে আল্লাহ রসূলরূপে পাঠিয়েছেন?

اِنۡ کَادَ لَیُضِلُّنَا عَنۡ اٰلِہَتِنَا لَوۡلَاۤ اَنۡ صَبَرۡنَا عَلَیۡہَا ؕ وَسَوۡفَ یَعۡلَمُوۡنَ حِیۡنَ یَرَوۡنَ الۡعَذَابَ مَنۡ اَضَلُّ سَبِیۡلًا ﴿۴۳﴾

৪৩
আমরা যদি আমাদের উপাস্যগুলোকে আঁকড়ে ধরে না রাখতাম তাহলে আরেকটু হলেই সে আমাদেরকে এগুলো থেকে বিমুখ করে ফেলেছিল!’ আর তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা নিশ্চয় জানতে পারবে, কে সর্বাধিক বিপথগামী?

اَرَءَیۡتَ مَنِ اتَّخَذَ اِلٰـہَہٗ ہَوٰٮہُ ؕ اَفَاَنۡتَ تَکُوۡنُ عَلَیۡہِ وَکِیۡلًا ﴿ۙ۴۴﴾

৪৪
খদেখুন: ২১:৩৭তুমি কি সেই ব্যক্তির প্রতি লক্ষ করেছ, যে নিজের কামনা-বাসনাকে তার উপাস্য বানিয়ে নিয়েছে? অতএব তুমি কি তারও তত্ত্বাবধায়ক হতে পারো?গদেখুন: ৪৫:২৪

اَمۡ تَحۡسَبُ اَنَّ اَکۡثَرَہُمۡ یَسۡمَعُوۡنَ اَوۡ یَعۡقِلُوۡنَ ؕ اِنۡ ہُمۡ اِلَّا کَالۡاَنۡعَامِ بَلۡ ہُمۡ اَضَلُّ سَبِیۡلًا ﴿٪۴۵﴾

৪৫
তুমি কি মনে করো, তাদের অধিকাংশ লোক শোনে বা বোঝে? ঘদেখুন: ৭:১৮০তারা নিছক পশুর। ন্যায়,২০৮০ বরং (সেগুলোর চেয়েও) তারা অধিক বিপথগামী।
সূরা আল-ফুরকান - রুকু ৪
২০৮০। মানুষ সর্বাপেক্ষা অধিক আসক্ত হয় তার কামনা, পূর্ব ধারণা ও অসার কল্পনার প্রতি এবং এটাই তার সত্য গ্রহণে প্রধান বাধা। মেধাগতভাবে মানুষের হয়ত অনেক অগ্রগতি হয়েছে। সেজন্য সে পাথর এবং নক্ষত্রের সামনে মাথা নত করে না। আর তার মিথ্যা আদর্শ, কুসংস্কার এবং পূর্ব ধারণার পূজা থেকে সে মুক্ত হতে পারে নি। এটাই হচ্ছে সেই প্রতিমাগুলো, যারা মানুষের হৃদয়ে আসন গেড়ে বসেছে, যাদেরকে ভক্তি ও উপাসনা করা নিন্দিত হয়েছে। এ আয়াতে বলা হয়েছে, খোদা প্রদত্ত শ্রবণশক্তি এবং বুদ্ধিবৃত্তি (যা মানুষকে সত্য উপলব্ধি করতে সাহায্য করে) ব্যবহার করার পরিবর্তে সে অন্ধকারে হাতড়াতে পছন্দ করে আর গোরু-ছাগলের স্তরে নেমে যায়, এমনকি তা থেকেও নিম্নতর পর্যায়ে নেমে যায়, কেননা গবাদি পশুকে বিচারবুদ্ধি এবং ভালোমন্দ পার্থক্য করার সহজাত গুণাবলি দান করা হয় নি, যা মানুষকে দান করা হয়েছে।

اَلَمۡ تَرَ اِلٰی رَبِّکَ کَیۡفَ مَدَّ الظِّلَّ ۚ وَلَوۡ شَآءَ لَجَعَلَہٗ سَاکِنًا ۚ ثُمَّ جَعَلۡنَا الشَّمۡسَ عَلَیۡہِ دَلِیۡلًا ﴿ۙ۴۶﴾

৪৬
তুমি কি তোমার প্রতিপালক-প্রভুর প্রতি লক্ষ করো নি, কীভাবে তিনি ছায়াকে সম্প্রসারিত করেছেন?২০৮১ আর তিনি যদি চাইতেন তবে একে স্থির করে দিতেন। এরপর আমরা সূর্যকে এ বিষয়ে নির্দেশক বানিয়েছি।২০৮২
২০৮১। এ আয়াত ইসলাম ধর্মের উত্থান, অগ্রগতি এবং মর্যাদা আলংকারিক ভাষায় উল্লেখ করেছে। প্রকৃতির ইন্দ্রিয়গোচর বিষয়াদির প্রতি দৃষ্টি আকর্ষণ করে এই বাস্তব সত্য বর্ণিত হয়েছে। সূর্য কোনো বস্তুর আড়ালে যতই হেলতে থাকে ততই তার ছায়া সম্প্রসারিত হতে থাকে। সেরূপে আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো জাতির পৃষ্ঠপোষকতায় থাকেন ততক্ষণ পর্যন্ত তাদের প্রভাব এবং ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। আয়াতের অন্তর্নিহিত মর্ম হলো, যেহেতু আল্লাহ তা’লা ইসলামের পৃষ্ঠপোষক সেহেতু এর ছায়া পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবে এবং ব্যাপকভাবে বিস্তার লাভ করতে থাকবে আর বিশ্বের জাতিসমূহ ইসলামের ছায়াতলে আশ্রয় লাভ করে দুর্দশামুক্ত ও শান্তিপ্রাপ্ত হবে। আয়াতে উল্লিখিত সূর্য বলতে ইসলাম অথবা মহানবী (সা.)-কে বুঝানো হয়েছে।
২০৮২। সূর্যের অবস্থান ছায়ার পরিমাণ ও আকার নির্ধারণ করে। অর্থাৎ সূর্যের অবস্থানের কারণেই ছায়া ছোটো ও দীর্ঘ হয়।

ثُمَّ قَبَضۡنٰہُ اِلَیۡنَا قَبۡضًا یَّسِیۡرًا ﴿۴۷﴾

৪৭
এরপর একে (অর্থাৎ ছায়াকে) আমরা আমাদের দিকে ধীরে ধীরে গুটিয়ে নেই।২০৮২-ক
২০৮২-ক। সর্বোচ্চ স্থানে পৌছার পর মুসলমানদের পড়ন্ত অবস্থার প্রতিও আয়াতটি নির্দেশ করে। পূর্ববর্তী আয়াতের (ছায়া) যখন প্রভাব ও মর্যাদার প্রতীক তখন বর্তমান আয়াতে ‘গুটিয়ে নেই’ কথাটি ইসলামের অবক্ষয় এবং পতনের অবস্থা বুঝায়।

وَہُوَ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الَّیۡلَ لِبَاسًا وَّالنَّوۡمَ سُبَاتًا وَّجَعَلَ النَّہَارَ نُشُوۡرًا ﴿۴۸﴾

৪৮
কদেখুন: ১৬:৪৯আর তিনিই সেই মহান অস্তিত্ব- যিনি তোমাদের জন্য রাতকে২০৮৩ আবরণস্বরূপ করেছেন এবং নিদ্রাকে (করেছেন) বিশ্রামের মাধ্যমস্বরূপ। আর দিবসকে করেছেন উত্থান ও বিস্তৃতির কারণ।
২০৮৩। আয়াতের মধ্যে ‘রাত’ আল্লাহ তা’লার প্রেরিত সংস্কারকের আবির্ভূত হবার পূর্বের আধ্যাত্মিক অন্ধকার যুগ এবং ‘দিন’ ঐশী সংস্কারকের আবির্ভাবের পরবর্তী আধ্যাত্মিক প্রভাতের উপমাস্বরূপ।

وَہُوَ الَّذِیۡۤ اَرۡسَلَ الرِّیٰحَ بُشۡرًۢا بَیۡنَ یَدَیۡ رَحۡمَتِہٖ ۚ وَاَنۡزَلۡنَا مِنَ السَّمَآءِ مَآءً طَہُوۡرًا ﴿ۙ۴۹﴾

৪৯
খদেখুন: ৬:৯৭; ৭৮:১১আর তিনিই তাঁর কৃপা বর্ষণের পূর্বে বায়ুকে সুসংবাদরূপে প্রেরণ করেন। আর আমরা আকাশ থেকে বিশুদ্ধ পানি অবতীর্ণ করি,গদেখুন: ৭:৫৮; ১৫:২৩

لِّنُحۡیِ یَ بِہٖ بَلۡدَۃً مَّیۡتًا وَّنُسۡقِیَہٗ مِمَّا خَلَقۡنَاۤ اَنۡعَامًا وَّاَنَاسِیَّ کَثِیۡرًا ﴿۵۰﴾

৫০
যেন আমরা এর মাধ্যমে নিষ্প্রাণ ভূমিতে প্রাণসঞ্চার করতে পারি এবং বিপুল সংখ্যায় যে-সব গবাদি পশু ও মানুষ আমরা সৃষ্টি করেছি, তাদের তা (অর্থাৎ পানি) পান করাতে পারি।