২৫

الفرقان

সূরা আল-ফুরকান

Al-Furqan

মক্কী ৭৮ আয়াত ৬ রুকু পারা ১৮–১৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৮ আয়াত এবং ৬ রুকূ

وَقَالَ الرَّسُوۡلُ یٰرَبِّ اِنَّ قَوۡمِی اتَّخَذُوۡا ہٰذَا الۡقُرۡاٰنَ مَہۡجُوۡرًا ﴿۳۱﴾

৩১
আর রসূল বলবে, ‘হে আমার প্রতিপালক- প্রভু! নিশ্চয় আমার জাতি এ কুরআনকে পরিত্যক্ত (বস্তু) বানিয়ে ফেলেছে।২০৭৫,*
২০৭৫। এ আয়াত যথোপযুক্তভাবে তথাকথিত সেসব মুসলমানের প্রতি আরোপিত হতে পারে, যারা কুরআনকে অপ্রয়োজনীয় মনে করেছে এবং একে পিঠের পেছনে ফেলে রেখেছে। বিগত চৌদ্দশ বছরে কুরআন কখনো এত বেশি উপেক্ষিত ও অবহেলিত হয় নি যেমন হয়েছে এ যুগের মুসলমান কর্তৃক। নবী করীম (সা.) থেকে এ সম্পর্কে এক হাদীস বর্ণিত আছে: ‘আমার উম্মতের ওপর এমন এক সময় আসবে যখন নাম ছাড়া ইসলামের আর কিছুই থাকবে না এবং কুরআনের অক্ষর ছাড়া আর কিছুই বাকি থাকবে না’ (বায়হাকী, শুয়াবুল ঈমান অধ্যায়)। বর্তমান যুগই হচ্ছে সেই যুগ।
* এ আয়াত অবশ্যই সাহাবা কেরাম (রা.)-এর প্রতি আরোপিত হতে পারে না, কেননা মহানবী (সা.)-এর জীবদ্দশায় বরং এরপর ৩ শতাব্দী পর্যন্ত সাহাবীরা, তাবেঈন ও তাবে-তাবেঈনরা কুরআন পরিত্যাগ করেন নি। এটা অবশ্যই একটি ভবিষ্যদ্বাণী। ভবিষ্যৎকালে এটা পূর্ণ হবার কথা ছিল, মহানবী (সা.)-এর জাতি কার্যত কুরআন পরিত্যাগ করবে এবং রসূল করীম (সা.) তাদের বিরুদ্ধে অভিযোগ করবেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَکَذٰلِکَ جَعَلۡنَا لِکُلِّ نَبِیٍّ عَدُوًّا مِّنَ الۡمُجۡرِمِیۡنَ ؕ وَکَفٰی بِرَبِّکَ ہَادِیًا وَّنَصِیۡرًا ﴿۳۲﴾

৩২
কদেখুন: ৬:১১৩আর এভাবে আমরা প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য হতে শত্রু বানিয়ে থাকি এবং তোমার প্রতিপালক-প্রভু হিদায়াত দানকারী ও সাহায্যকারী হিসাবে যথেষ্ট।খদেখুন: ১৭:১০৭; ৭৩:৫

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لَوۡلَا نُزِّلَ عَلَیۡہِ الۡقُرۡاٰنُ جُمۡلَۃً وَّاحِدَۃً ۚۛ کَذٰلِکَ ۚۛ لِنُثَبِّتَ بِہٖ فُؤَادَکَ وَرَتَّلۡنٰہُ تَرۡتِیۡلًا ﴿۳۳﴾

৩৩
আর যারা অস্বীকার করেছে তারা বলল, তার প্রতি পুরো কুরআন এক বারেই অবতীর্ণ করা হলো না কেন? এভাবেই (অবতীর্ণ হবার ছিল)- গদেখুন: ১১:১২১যেন আমরা এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করতে পারি। আর আমরা এটিকে উত্তমরূপে সুদৃঢ় ও সাবলীল বানিয়েছি। ক.২০৭৬২০৭৬
২০৭৬। কুরআন খণ্ড খণ্ডভাবে ক্রমে ক্রমে অবতীর্ণ হয়েছিল। অত্যন্ত প্রয়োজনীয় উদ্দেশ্য মেটানোর জন্যই এরূপ করা হয়েছিল, যেমন: (১) কুরআনের বিভিন্ন অংশ কিছুদিন অন্তর অন্তর অবতীর্ণ হয়ে সেগুলোর মধ্যে নিহিত কোনো ভবিষ্যদ্বাণীর পূর্ণতা প্রত্যক্ষ করার জন্য মুমিনদেরকে সুযোগ দিয়েছিল, ফলে তাদের ঈমান শক্তিশালী ও দৃঢ় হয়েছিল। অধিকন্তু এই বিরামকালে অবিশ্বাসীদের উত্থাপিত অভিযোগের জবাব দানের জন্য এর প্রয়োজন ছিল, (২) মুসলমানদের বিশেষ অবস্থায় যখন কোনো বিশেষ প্রয়োজনে পথনির্দেশ আবশ্যক হতো তখনই প্রয়োজনীয় এবং সংশ্লিষ্ট আয়াতসমূহ অবতীর্ণ হতো, (৩) বছর কালব্যাপী কুরআন অবতীর্ণ হয়েছিল। উদ্দেশ্য ছিল রসূল করীম (সা.)-এর সঙ্গীরা যেন একে স্মরণ রাখতে, শিখতে এবং আয়ত্ত করতে সক্ষম হন। যদি একে সম্পূর্ণ একটি গ্রন্থাকারে একই সঙ্গে অবতীর্ণ করা হতো তাহলে অবিশ্বাসীরা বলতে পারত, নবী করীম (সা.) কোনো লোক দ্বারা একে প্রস্তুত করেছিলেন। কাজেই এসব সম্ভাব্য আপত্তির উত্তর নিহিত ছিল এর বিভিন্ন সময়ে, বিভিন্ন উপলক্ষ্যে এবং নানারকম অবস্থা ও পরিস্থিতির মধ্যে অবতীর্ণ হবার মধ্যে। কুরআন খণ্ডে খণ্ডে অবতীর্ণ হয়েছিল, যেন তা মুখস্থ করে রাখা যায়। এছাড়া টুকরো টুকরোভাবে কুরআন অবতীর্ণ হয়ে বাইবেলের নিম্নলিখিত ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছিল: “সে কাহাকে জ্ঞান শিক্ষা দেবে? কাহাকে বার্তা বুঝাইয়া দেবে? কী তাহাদিগকে, যাহারা দুধ ছাড়িয়াছে ও স্তন্যপানে নিবৃত্ত হইয়াছে? কেননা বিধির ওপর বিধি, বিধির ওপর বিধি, পাঁতির ওপর পাঁতি, পাঁতির ওপর পাঁতি, এখানে একটুকু সেখানে একটুকু। শোনো! তিনি অস্পষ্টবাক্ ওষ্ঠ ও অন্য ভাষা দ্বারা এই লোকদের সহিত কথাবার্তা কহিবেন” (যিশাইয় ২৮:৯-১০)।

وَلَا یَاۡتُوۡنَکَ بِمَثَلٍ اِلَّا جِئۡنٰکَ بِالۡحَقِّ وَاَحۡسَنَ تَفۡسِیۡرًا ﴿ؕ۳۴﴾

৩৪
আর তোমার কাছে তারা যে যুক্তিই নিয়ে আসুক (তা খণ্ডন করার জন্য) আমরা তোমার নিকট প্রকৃত সত্য এবং (সেটির) সবচেয়ে সুন্দর ব্যাখ্যা নিয়ে আসি।২০৭৭
২০৭৭। কুরআনের এক স্বাতন্ত্র্যসূচক বৈশিষ্ট্য হচ্ছে, এটা সকল ঐশী গ্রন্থের মধ্যে অনন্য ও অদ্বিতীয়। যখনই কুরআন আল্লাহর অস্তিত্ব, ইসলামের সত্যতা বা এর ঐশী ভিত্তি অথবা ধর্মীয় অন্য কোনো সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে কোনো দাবি উত্থাপন করে তখন অন্য কারো সাহায্য-সহায়তার ওপর নির্ভর করে না।

اَلَّذِیۡنَ یُحۡشَرُوۡنَ عَلٰی وُجُوۡہِہِمۡ اِلٰی جَہَنَّمَ ۙ اُولٰٓئِکَ شَرٌّ مَّکَانًا وَّاَضَلُّ سَبِیۡلًا ﴿٪۳۵﴾

৩৫
অধোমুখী২০৭৭-ক অবস্থায় যাদেরকে জাহান্নামের দিকে একত্র করে নিয়ে যাওয়া হবে ৩. তারাই হবে অবস্থানের দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট এবং পথের ক্ষেত্রে সবচেয়ে বিভ্রান্ত।
সূরা আল-ফুরকান - রুকু ৩
২০৭৭-ক। ‘অধোমুখী অবস্থায় জাহান্নামের দিকে একত্র করে নিয়ে যাওয়া হবে।’ ‘উজুহ’ শব্দের অর্থ নেতা বা সর্দারও হয়।

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ وَجَعَلۡنَا مَعَہٗۤ اَخَاہُ ہٰرُوۡنَ وَزِیۡرًا ﴿ۚۖ۳۶﴾

৩৬
আর নিশ্চয় আমরা মূসাকে কিতাব দান করেছিলাম এবং গদেখুন: ২০:৩০-৩৩; ২৬:১৪; ২৮:৩৫তার সাথে তার ভাই হারূনকে আমরা (তার) সহকারী বানিয়েছিলাম।

فَقُلۡنَا اذۡہَبَاۤ اِلَی الۡقَوۡمِ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ؕ فَدَمَّرۡنٰہُمۡ تَدۡمِیۡرًا ﴿ؕ۳۷﴾

৩৭
আর আমরা বলেছিলাম, ঘদেখুন: ২০:৪৪; ২৮:৩৫-৩৬; ১৮:৩০; ৯:৭০; ৩৮:১৩; ৫০:১৩-১৫তোমরা উভয়ে সেই জাতির কাছে যাও, যারা আমাদের আয়াতসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। অতঃপর আমরা তাদেরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিলাম।

وَقَوۡمَ نُوۡحٍ لَّمَّا کَذَّبُوا الرُّسُلَ اَغۡرَقۡنٰہُمۡ وَجَعَلۡنٰہُمۡ لِلنَّاسِ اٰیَۃً ؕ وَاَعۡتَدۡنَا لِلظّٰلِمِیۡنَ عَذَابًا اَلِیۡمًا ﴿ۚۖ۳۸﴾

৩৮
আর নূহের জাতিকেও আমরা নিমজ্জিত করলাম যখন তারা রসূলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল এবং মানবজাতির জন্য আমরা তাদেরকে এক নিদর্শন বানিয়ে দিলাম। আর সীমালঙ্ঘনকারীদের জন্য আমরা এক চরম যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।

وَّعَادًا وَّثَمُوۡدَا۠ وَاَصۡحٰبَ الرَّسِّ وَقُرُوۡنًۢا بَیۡنَ ذٰلِکَ کَثِیۡرًا ﴿۳۹﴾

৩৯
(আমরা আরো ধ্বংস করেছি) কদেখুন: ১৭:৯৮আদ, সামূদ, কূপবাসী২০৭৮ এবং এদের মধ্যবর্তী (যুগের) অনেক জাতিকে।খদেখুন: ৫:৬১
২০৭৮। তফসীরকারদের কারো কারো মতে ‘ইয়ামামা’-এর অন্তর্গত একটি শহরের নাম ‘রাস’ যেখানে সামূদ জাতির একটি গোত্র বসবাস করত। অন্যান্যদের মতে তাদেরকে এরূপ বলা হতো, কারণ তারা তাদের নবীকে কূপে নিক্ষেপ করেছিলেন। তারা ছিল সামূদ জাতিরই অবশিষ্টাংশ।

وَکُلًّا ضَرَبۡنَا لَہُ الۡاَمۡثَالَ ۫ وَکُلًّا تَبَّرۡنَا تَتۡبِیۡرًا ﴿۴۰﴾

৪০
আর (তাদের) প্রত্যেকের কাছে আমরা (পূর্ববর্তীদের) দৃষ্টান্তসমূহ বর্ণনা করেছি। আর আমরা (তাদের) সবাইকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছি।