২৪

النور

সূরা আন-নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৬৫ আয়াত এবং ৯ রুকূ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
পরম করুণাময় আল্লাহর নামে যিনি স্বতঃপ্রবৃত্ত দাতা (ও) বার বার কৃপাকারী।কদেখুন: ১:১

سُوۡرَۃٌ اَنۡزَلۡنٰہَا وَفَرَضۡنٰہَا وَاَنۡزَلۡنَا فِیۡہَاۤ اٰیٰتٍۭ بَیِّنٰتٍ لَّعَلَّکُمۡ تَذَکَّرُوۡنَ ﴿۲﴾

২
এটি এক মহান সূরা২০২৩ যা আমরা অবতীর্ণ করেছি এবং একে (তথা এর ওপর আমল করাকে) আবশ্যক করেছি।২০২৪ আর এতে আমরা সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি, যেন তোমরা উপদেশ গ্রহণ করো।২০২৫
২০২৩। কুরআনের সকল সূরার মধ্যে এ সূরাটিকে বিশেষভাবে ‘সূরাতুন’ অর্থাৎ একটি সূরা বলে অভিহিত করা হয়েছে এ মর্মে যে, সূরা শব্দের অর্থ যেহেতু পদ বা মর্যাদা এজন্য মুসলমানরা এ সূরার অন্তর্ভুক্ত বিধান ও অধ্যাদেশ পালন করে উচ্চমর্যাদা এবং মহত্ত্বে উন্নীত হতে পারে।
২০২৪। ‘যা আমরা অবতীর্ণ করেছি এবং একে (তথা এর ওপর আমল করাকে) আবশ্যক করেছি’ এ উক্তির অন্তর্নিহিত ভাব এ সূরাতে সন্নিবিষ্ট আদেশগুলোর বিশেষ গুরুত্বের প্রতি নির্দেশ করে, যদিও কুরআনের অন্যান্য সূরাও আল্লাহ তা’লাই অবতীর্ণ করেছেন এবং এগুলোর মধ্যকার আদেশসমূহও ফরয বা অবশ্যপালনীয়।
২০২৫। এটা দুঃখজনক যে, অন্য জাতির আচারাচরণ ও রীতিনীতির অন্ধ অনুকরণের ফলে মুসলমানরা কুরআন করীমের অন্যান্য সূরাতে বর্ণিত অধ্যাদেশ অপেক্ষা তফসীরাধীন সূরার অধ্যাদেশ ও নিষেধগুলো অধিকতর লঙ্ঘন ও অমান্য করেছে।

اَلزَّانِیَۃُ وَالزَّانِیۡ فَاجۡلِدُوۡا کُلَّ وَاحِدٍ مِّنۡہُمَا مِائَۃَ جَلۡدَۃٍ ۪ وَّلَا تَاۡخُذۡکُمۡ بِہِمَا رَاۡفَۃٌ فِیۡ دِیۡنِ اللّٰہِ اِنۡ کُنۡتُمۡ تُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ ۚ وَلۡیَشۡہَدۡ عَذَابَہُمَا طَآئِفَۃٌ مِّنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۳﴾

৩
ব্যভিচারিণী ও ব্যভিচারীর২০২৫-ক (অপরাধ প্রমাণ সাপেক্ষে) প্রত্যেককে একশ বেত্রাঘাত করো।২০২৬ আর তোমরা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখলে আল্লাহর বিধান বাস্তবায়নে যেন কোনো দয়া-অনুকম্পা তাদের উভয়ের বিষয়ে তোমাদেরকে প্রভাবিত না করে। আর মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে।
২০২৫-ক। ‘আয-যানীয়াতু’ এবং ‘আয-যানী’ অর্থে যথাক্রমে বিবাহিত এবং অবিবাহিত উভয় অবস্থায় ব্যভিচারিণী এবং ব্যভিচারী বুঝায়।
২০২৬। ইসলামী শরীয়তে নারী-পুরুষের সম্পর্ক নির্ণয়কারী নিয়মাবলির মধ্যে নৈতিক গুণরূপে সতীত্ব ও সাধুতা অতি উচ্চমার্গের গুণ বলে স্বীকৃত। একে রক্ষা করার ব্যাপক আদেশ-নিষেধ এ সূরাতে প্রবর্তিত হয়েছে। এই নিয়মের সামান্যতম লঙ্ঘন ইসলামের দৃষ্টিতে চরমভাবে অননুমোদিত। সতীত্ব সম্বন্ধে ইসলামের অতি সূক্ষ্ম উপলব্ধির বিষয় এ স্থলে ব্যক্ত হয়েছে যা উভয় অবস্থায় ব্যভিচারের জন্য নির্ধারিত শাস্তির মধ্যে প্রতিফলিত হয়েছে। শাস্তি একশ বেত্রাঘাত- অপরাধী বিবাহিত হোক অথবা অবিবাহিত, একজন বিবাহিত এবং অপরজন অবিবাহিত হোক তাতেও কোনো পার্থক্য নাই। এ আয়াত অনুযায়ী ব্যভিচারের শাস্তি হচ্ছে নির্ধারিত বেত্রাঘাত, প্রস্তরাঘাতে আমি তাকে বেত্রাঘাত করেছি ঐশী কিতাবের হুকুম মানতে এবং পাথর মেরে মৃত্যুদণ্ড দিয়েছি পবিত্র রসূল (সা.)- এর প্রথানুযায়ী (বুখারী)। এই বর্ণনাগুলো থেকে দুটি বিষয় স্পষ্টত উদ্ভূত: (১) ব্যভিচারের শাস্তির বিষয়ে রসূল করীম (সা.)-এর রীতি কুরআন মজীদে বর্ণিত আল্লাহর নির্দেশের বিরোধী, কিন্তু তা অসম্ভব। (২) হযরত উমর (রা.)-এর প্রতি আরোপিত বর্ণনানুযায়ী কুরআন মজীদে ব্যভিচারীকে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেবার আদেশ ছিল। পক্ষান্তরে হযরত আলী (রা.)-এর কথিত মতে এরূপ কোনো হুকুম ছিল না, কিন্তু তা কেবল নবী করীম (সা.)-এর প্রথা ছিল। যে কারণে তিনি [আলী (রা.)] ব্যভিচারের জন্য অপরাধী লোকদেরকে পাথর মেরে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এসব বিবৃতি কেবল পরস্পর বিরোধীই নয় বরং এগুলো প্রকাশ্য ঐশী বিধানের সঙ্গে প্রবল সংঘর্ষের সৃষ্টি করে। অতএব এগুলো নির্জলা মিথ্যা উদ্ভাবন এবং অবশ্যই বাতিল (আরো দেখুন ‘দি লারজার এডিশন অব দি কমেন্ট্রি’, পৃ. ১৮৩৬-১৮৩৮)।

اَلزَّانِیۡ لَا یَنۡکِحُ اِلَّا زَانِیَۃً اَوۡ مُشۡرِکَۃً ۫ وَّالزَّانِیَۃُ لَا یَنۡکِحُہَاۤ اِلَّا زَانٍ اَوۡ مُشۡرِکٌ ۚ وَحُرِّمَ ذٰلِکَ عَلَی الۡمُؤۡمِنِیۡنَ ﴿۴﴾

৪
কোনো ব্যভিচারী (স্বভাবতই) একজন ব্যভিচারিণী বা মুশরিক নারী ছাড়া কাউকে বিয়ে করে না এবং একজন ব্যভিচারিণীকে (স্বভাবতই) কোনো ব্যভিচারী বা মুশরিক ছাড়া কেউ বিয়ে করে না।২০২৬-ক আর এটিকে২০২৭ (অর্থাৎ এ ঘৃণ্য কাজকে) মুমিনদের জন্য হারাম করে দেওয়া হয়েছে।
২০২৬-ক। ‘নিকাহ’ বলতে বিয়ে বা বিয়ে বহির্ভূত যৌন সংসর্গকে বুঝায় আবার যৌন সংসর্গ ছাড়া বিয়েকেও বুঝায় (লেইন)। এ অর্থে আয়াতের উদ্দেশ্য সুস্পষ্ট, অর্থাৎ যখন এক পুরুষ কোনো স্ত্রী লোকের সঙ্গে রতিক্রিয়া করে, যে তার বৈধ বা বিবাহিতা স্ত্রী নয় তখন সে যেমন ব্যভিচারী বলে গণ্য হয়, তেমনই সে স্ত্রীলোকটিও ব্যভিচারিণী বলে গণ্য হয়। এখানে ‘নিকাহ’ শব্দ উক্ত আভিধানিক অর্থে যৌন সহবাস বুঝায় এবং বিয়ে বুঝায় না, কিন্তু এ স্থানে নিকাহ শব্দের মর্ম যদি বিয়ে ধরে নেওয়া হয়, যেমন কোনো কোনো ব্যক্তি এরূপ বলেছেন, তাহলে এর অর্থ হবে, একজন যানী, অর্থাৎ এরূপ অসৎ লোক- যে দ্বিধাহীনভাবে নির্লজ্জ ব্যভিচারে লিপ্ত, সে একজন বিশ্বাসী সতীসাধ্বী নারীকে তার সাথে বিয়েতে কখনো সম্মত করাতে পারবে না। একমাত্র তারই মতো দুষ্ট ও নীচমানের নৈতিক চরিত্রের অধিকারিণী এক নারীই তাকে বিয়ে করতে রাজি হতে পারে।
২০২৭। সর্বনাম ‘এটিকে’ দ্বারা ব্যভিচার করার প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলাম ধর্ম সকল সামাজিক হীন পাপকর্মের অন্যতম পাপ ব্যভিচারকে নিকৃষ্টতম হিসাবে গণ্য করে এবং সমাজ-জীবনে মানুষের মধ্যে এই ব্যাধি বিস্তারের সকল প্রধান পথ রুদ্ধ করতে চায় আর একে কঠোর শাস্তি প্রদান করে আর দোষী পক্ষগুলোকে সমাজে পতিত অস্পৃশ্য করে নিন্দা করে। পূর্ববর্তী আয়াতে ব্যভিচারী ও ব্যভিচারিণী উভয়ের জন্য শাস্তির অংশ ভাগ করে দেওয়া হয়েছে এবং বর্তমান আয়াত তাদেরকে সামাজিক কুষ্ঠরোগীরূপে চিহ্নিত করেছে, যাদের সাথে সকল সামাজিক সম্পর্ক পরিহার করা উচিত।

وَالَّذِیۡنَ یَرۡمُوۡنَ الۡمُحۡصَنٰتِ ثُمَّ لَمۡ یَاۡتُوۡا بِاَرۡبَعَۃِ شُہَدَآءَ فَاجۡلِدُوۡہُمۡ ثَمٰنِیۡنَ جَلۡدَۃً وَّلَا تَقۡبَلُوۡا لَہُمۡ شَہَادَۃً اَبَدًا ۚ وَاُولٰٓئِکَ ہُمُ الۡفٰسِقُوۡنَ ۙ﴿۵﴾

৫
কদেখুন: ২৪:২৪আর যারা সতীসাধ্বী রমণীদের প্রতি অপবাদ আরোপ করে, এরপর তারা চারজন (পুরুষ) সাক্ষী উপস্থিত করে না, সেক্ষেত্রে তোমরা তাদেরকে আশিটি বেত্রাঘাত করো এবং ভবিষ্যতে কখনো তাদের সাক্ষ্য গ্রহণ কোরো না। বস্তুত এরাই দুষ্কৃতকারী।২০২৮
২০২৮। ব্যভিচারের পরেই যে জঘন্য সামাজিক ব্যাধি মানবসমাজের জীবনীশক্তি ক্ষয় করে ফেলে তা হলো নির্দোষ ব্যক্তির সম্বন্ধে অপবাদ দেওয়া (যা তথাকথিত আধুনিক সভ্য সমাজে প্রায় সর্বজনীন রূপ নিয়েছে)। ইসলাম এই সামাজিক ব্যাধিকে চরম অপছন্দনীয় গণ্য করে এবং নির্দোষ ব্যক্তিদের সম্পর্কে অভিযোগকারীর কঠোর শাস্তি বিধান করে। আয়াতটি অপবাদ রটনাকারীর জন্য পর্যায়ক্রমে তিন প্রকার শাস্তির বিধান দিয়েছে: (ক) দৈহিক বেত্রাঘাত, (খ) মিথ্যা বর্ণনাকারী ও মিথ্যা হলফকারীরূপে অপমাণিত করা, যা তাদের সাক্ষ্যদানকে বাতিল করে দেয় এবং (গ) ঐশী বিধান লঙ্ঘনকারীরূপে বিচারপূর্বক আধ্যাত্মিক কলঙ্কচিহ্ন লেপন করা। লক্ষণীয় যে অভিযোগ সত্য বা মিথ্যা এর কোনো উল্লেখ এখানে করা হয় নি। সুতরাং যে পর্যন্ত না অভিযোগকারী তার অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় সাক্ষ্য পেশ করতে পারে, সে পর্যন্ত সেই নালিশ মিথ্যা সাব্যস্ত হবে এবং প্রতিফলে অভিযোগ উত্থাপনকারী নিজেই নিজেকে নির্ধারিত শাস্তিযোগ্য বলে দায়ী করবে। প্রকৃত ঘটনা যা-ই হোক না কেন, অভিযোগে বর্ণিত অভিযুক্ত স্ত্রীলোক নিরপরাধী বলে সাব্যস্ত হবে যে পর্যন্ত না শরীয়ত অনুযায়ী গ্রহণযোগ্য সাক্ষ্যপ্রমাণ উপস্থিত করা হয়। প্রকৃতপক্ষে অপবাদ ও কুৎসা রটনার অপরাধ শক্ত হাতে দমন করাই শরীয়তের লক্ষ্য। এ আয়াতে অন্তর্ভুক্ত হুকুম পুরুষ এবং নারী উভয়ের জন্য প্রযোজ্য, যদিও ব্যবহৃত শব্দ ‘মুহসানাত’ যার অর্থ সতীসাধ্বী নারী। আরবী ভাষায় যখন পুরুষ এবং স্ত্রী উভয় সম্বন্ধে কিছু বলা হয় তখন পুংলিঙ্গের ব্যবহার করা হয়। এখানে অপবাদ রটনার শাস্তির সাথে সম্বন্ধযুক্ত এই নির্দেশ, এই মিথ্যা কলঙ্কের শিকার পুরুষ বা নারী যে-ই হোক না কেন, কিন্তু যেহেতু স্ত্রীলোকই সাধারণত এই জাতীয় অপবাদের শিকারে পরিণত হয়ে থাকে সেহেতু আয়াতটিতে সতীসাধ্বী নারী বলা হয়েছে। এরূপে ‘আল্লাযীনা’ (তারা) শব্দ যদিও পুংলিঙ্গ, তবুও পুরুষ এবং নারী উভয় অপবাদকারীকে বুঝায়।

اِلَّا الَّذِیۡنَ تَابُوۡا مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ وَاَصۡلَحُوۡا ۚ فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۶﴾

৬
কিন্তু এরপর যারা তওবা করে নেয় আর নিজেদের শুধরে নেয়, সেক্ষেত্রে আল্লাহ নিশ্চয় পরম ক্ষমাশীল,২০২৯ বার বার কৃপাকারী।কদেখুন: ৪:১৮
২০২৯। অপবাদ রটনাকারী অনুতাপ করলে এবং নিজের সংশোধন করার পরে মিথ্যা কলঙ্ক রটনার জন্য নির্ধারিত শাস্তির মধ্যে কোনটা লাঘব করা যাবে এ বিষয়ে মতভেদ রয়েছে। প্রথম শাস্তি সম্বন্ধে প্রশ্নই ওঠে না, কারণ দোষী ব্যক্তির অপরাধ প্রমাণিত হবার সঙ্গে সঙ্গেই দৈহিক দণ্ড কার্যকর করা হয়। শেষের দুটি শাস্তি হ্রাস করা যেতে পারে, তবে তা কেবল প্রকৃত অনুশোচনা প্রমাণিত হবার পরেই।

وَالَّذِیۡنَ یَرۡمُوۡنَ اَزۡوَاجَہُمۡ وَلَمۡ یَکُنۡ لَّہُمۡ شُہَدَآءُ اِلَّاۤ اَنۡفُسُہُمۡ فَشَہَادَۃُ اَحَدِہِمۡ اَرۡبَعُ شَہٰدٰتٍۭ بِاللّٰہِ ۙ اِنَّہٗ لَمِنَ الصّٰدِقِیۡنَ ﴿۷﴾

৭
আর যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে এবং নিজেরা ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী থাকে না, সেক্ষেত্রে তাদের প্রত্যেককে আল্লাহর কসম খেয়ে চার বার এ মর্মে সাক্ষ্য দিতে হবে, নিশ্চয় সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত।২০৩০
২০৩০। স্বামী এবং স্ত্রীর মধ্যে সন্দেহ পোষণ যেহেতু পরিবারের সার্বিক সম্পর্কের ওপর পরস্পর অবিশ্বাসপূর্ণ যন্ত্রণার সৃষ্টি করতে পারে, সেহেতু তফসীরাধীন আয়াতে এক বিশেষ ব্যবস্থা দেওয়া হয়েছে, যেন এরূপ অশুভ অবস্থার উদ্ভব হলে মোকাবিলা করা যায়।

وَالۡخَامِسَۃُ اَنَّ لَعۡنَتَ اللّٰہِ عَلَیۡہِ اِنۡ کَانَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۸﴾

৮
আর পঞ্চমটি (এ মর্মে) হবে, সে মিথ্যাবাদী হয়ে থাকলে আল্লাহর অভিসম্পাত যেন তার প্রতি বর্ষিত হয়।

وَیَدۡرَؤُا عَنۡہَا الۡعَذَابَ اَنۡ تَشۡہَدَ اَرۡبَعَ شَہٰدٰتٍۭ بِاللّٰہِ ۙ اِنَّہٗ لَمِنَ الۡکٰذِبِیۡنَ ۙ﴿۹﴾

৯
আর নিশ্চয় সে (তথা স্বামী) মিথ্যাবাদী- এ মর্মে আল্লাহর কসম খেয়ে স্ত্রীর চার বার সাক্ষ্যদান তার কাছ থেকে শাস্তি দূর করবে।

وَالۡخَامِسَۃَ اَنَّ غَضَبَ اللّٰہِ عَلَیۡہَاۤ اِنۡ کَانَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۱۰﴾

১০
আর পঞ্চমটি (তথা সাক্ষ্যটি) হবে, সে (অর্থাৎ স্বামী) যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে তার (অর্থাৎ স্ত্রীর) প্রতি যেন আল্লাহর ক্রোধ বর্ষিত হয়।২০৩১
২০৩১। অভিযুক্ত স্ত্রী তার স্বামীর মিথ্যা অভিযোগে চার বার শপথের মাধ্যমে নিজের পাপশূন্যতা প্রতিপাদন করলে