২৪

النور

সূরা আন-নূর

An-Nur

মাদানী ৬৫ আয়াত ৯ রুকু পারা ১৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৬৫ আয়াত এবং ৯ রুকূ

وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ وَاَنَّ اللّٰہَ تَوَّابٌ حَکِیۡمٌ ﴿٪۱۱﴾

১১
আর তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপা না থাকত এবং আল্লাহ বার বার তওবা গদেখুন: ্রহণকারী ও পরম প্রজ্ঞাময় না হতেন (তাহলে তোমরাও নির্ঘাত ধ্বংস হয়ে যেতে)!
সূরা আন-নূর - রুকু ১

اِنَّ الَّذِیۡنَ جَآءُوۡ بِالۡاِفۡکِ عُصۡبَۃٌ مِّنۡکُمۡ ؕ لَا تَحۡسَبُوۡہُ شَرًّا لَّکُمۡ ؕ بَلۡ ہُوَ خَیۡرٌ لَّکُمۡ ؕ لِکُلِّ امۡرِیٴٍ مِّنۡہُمۡ مَّا اکۡتَسَبَ مِنَ الۡاِثۡمِ ۚ وَالَّذِیۡ تَوَلّٰی کِبۡرَہٗ مِنۡہُمۡ لَہٗ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۱۲﴾

১২
নিশ্চয় যারা মিথ্যা (অপবাদ) রটিয়েছে তারা তোমাদেরই এক দল।২০৩২ তোমরা এটিকে নিজেদের জন্য খারাপ বলে মনে কোরো না, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য ততটুকু (শাস্তি) নির্ধারিত যতটুকু পাপ সে করেছে। আর তাদের মাঝে যে এর প্রধান ভূমিকায় ছিল তার জন্য রয়েছে এক মহাশাস্তি।২০৩৩
২০৩২। এ আয়াতে অত্যন্ত বেদনাদায়ক ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, যা পঞ্চম হিজরি সনে ঘটেছিল। বনু মুস্তালিকের বিরুদ্ধে রসূল করীম (সা.)-এর যুদ্ধাভিযান থেকে প্রত্যাবর্তনের সময় মদীনার অনতিদূরে কোনো এক স্থানে মুসলমান সৈন্যবাহিনীকে রাত্রিযাপন করতে হয়েছিল। এই অভিযানে মহানবী (সা.)-এর সঙ্গিনী ছিলেন মহান, পবিত্র চরিত্রের অধিকারিণী এবং বিশেষ কর্মক্ষমতা সম্পন্ন তাঁর স্ত্রী আয়েশা (রা.)। হযরত আয়েশা (রা.) প্রকৃতির ডাকে সাড়া দিতে তাঁবু থেকে কিছুটা দূরে গিয়েছিলেন। ফিরে আসার পর তিনি বুঝতে পারলেন, তাঁর গলার হার কোথাও পড়ে গেছে। গলার হার এমন কোনো বিশেষ প্রয়োজনীয় বস্তু ছিল না, কিন্তু যেহেতু তা ছিল এক বান্ধবীর নিকট থেকে ধার করে আনা সে কারণে আয়েশা (রা.) তা খোঁজ করতে আবার বাইরে গিয়েছিলেন। প্রত্যাবর্তন করে অত্যন্ত দুঃখ ও বিবশ মনে দেখলেন, সৈন্যবাহিনী তাঁর বাহনের উস্ত্রীসহ অনেক দূরে অগ্রসর হয়ে গেছে। পরিচর্যারত তাঁর সঙ্গীরা ভেবেছিল, হালকাপাতলা ওজনের অল্পবয়স্কা আয়েশা (রা.) উটের পিঠে ভুলির মধ্যেই আছেন। তিনি অসহায় অবস্থায় বসে কাঁদতে কাঁদতে একসময় ঘুমিয়ে পড়লেন। সাফওয়ান নামক মুহাজির- যিনি পেছনে পেছনে আসছিলেন তিনি তাঁকে দেখে চিনতে পেরেছিলেন। পর্দা সম্বন্ধে আয়াত অবতীর্ণ হবার পূর্বে তিনি আয়েশাকে দেখেছিলেন। তিনি তাঁকে নিজের উটে চড়িয়ে নিজে উটের পেছনে পেছনে পায়ে হেঁটে মদীনায় নিয়ে এলেন (বুখারী, কিতাবুন নিকাহ)। এ ঘটনাকে সম্বল করে আবদুল্লাহ বিন উবাই বিন সলূলের প্ররোচনায় মদীনার মুনাফিকরা হযরত আয়েশা (রা.)-এর বিরুদ্ধে হিংসাত্মক অপবাদ রটনা করেছিল এবং দুর্ভাগ্যবশত মুসলমানদের মধ্যেও কয়েকজন এতে জড়িত ছিল। হযরত আয়েশা (রা.) নিষ্পাপ হবার প্রমাণ আল্লাহ তা’লার ওহীর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যারা এই মিথ্যা অভিযোগ উদ্ভাবনে ও ২০৩৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য রটনায় অংশগ্রহণ করেছিল তাদেরকে শাস্তি প্রদান করা হয়েছিল এবং কুৎসা রটনাকারী ও তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ঐশী নির্দেশ অবতীর্ণ হয়েছিল।
২০৩৩। ‘যে এর প্রধান ভূমিকায় ছিল’ শব্দগুলো মদীনার মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের প্রতি ইঙ্গিতে এটাই বুঝায়, যে এই মিথ্যার উদ্ভাবন করেছিল এবং ব্যাপকভাবে প্রচার করেছিল। মদীনার বাদশা হবার উচ্চাভিলাষ ও ব্যাকুল বাসনায় ইসলামের বিরুদ্ধে তার সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল এবং সে এক কলঙ্কময় মৃত্যুমুখে পতিত হয়েছিল।

لَوۡلَاۤ اِذۡ سَمِعۡتُمُوۡہُ ظَنَّ الۡمُؤۡمِنُوۡنَ وَالۡمُؤۡمِنٰتُ بِاَنۡفُسِہِمۡ خَیۡرًا ۙ وَّقَالُوۡا ہٰذَاۤ اِفۡکٌ مُّبِیۡنٌ ﴿۱۳﴾

১৩
তোমরা যখন তা শুনেছিলে তখন মুমিন পুরুষ ও মুমিন নারীরা কেন নিজেদের সম্বন্ধে সুধারণা পোষণ করে নি এবং বলে নি, ‘এটা তো ডাহা মিথ্যা?’

لَوۡلَا جَآءُوۡ عَلَیۡہِ بِاَرۡبَعَۃِ شُہَدَآءَ ۚ فَاِذۡ لَمۡ یَاۡتُوۡا بِالشُّہَدَآءِ فَاُولٰٓئِکَ عِنۡدَ اللّٰہِ ہُمُ الۡکٰذِبُوۡنَ ﴿۱۴﴾

১৪
তারা কেন এ ব্যাপারে চারজন সাক্ষী নিয়ে এলো না? অতএব তারা যেহেতু সাক্ষী হাজির করে নি, তাই তারাই আল্লাহর দৃষ্টিতে মিথ্যাবাদী।২০৩৪
২০৩৪। যে ব্যক্তি কোনো মুসলমান পুরুষ বা মুসলমান নারীকে ব্যভিচারের জন্য অভিযুক্ত করে এবং এ অভিযোগ প্রমাণে চারজন সাক্ষী উপস্থিত করে না সে মিথ্যাবাদী সাব্যস্ত হবে আর সে কারণে ইসলামী বিধানের অধীনে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, সে একজন, দুইজন এমনকি তিনজন প্রত্যক্ষ সাক্ষী হাজির করলেও। এ অসৎকর্ম করতে দেখার বাস্তব ঘটনা জনসাধারণের মাঝে প্রচার করার অধিকার ইসলাম কাউকে প্রদান করে না।

وَلَوۡلَا فَضۡلُ اللّٰہِ عَلَیۡکُمۡ وَرَحۡمَتُہٗ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ لَمَسَّکُمۡ فِیۡ مَاۤ اَفَضۡتُمۡ فِیۡہِ عَذَابٌ عَظِیۡمٌ ﴿ۚۖ۱۵﴾

১৫
কদেখুন: ২:৬৫; ৪:৮৪আর ইহকালে ও পরকালে তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপা না হতো তাহলে তোমরা যাতে (অর্থাৎ যে মন্দ কাজে) লিপ্ত হয়েছিলে এর কারণে এক গুরুতর শাস্তি অবশ্যই তোমাদের ওপর নেমে আসত।

اِذۡ تَلَقَّوۡنَہٗ بِاَلۡسِنَتِکُمۡ وَتَقُوۡلُوۡنَ بِاَفۡوَاہِکُمۡ مَّا لَیۡسَ لَکُمۡ بِہٖ عِلۡمٌ وَّتَحۡسَبُوۡنَہٗ ہَیِّنًا ٭ۖ وَّہُوَ عِنۡدَ اللّٰہِ عَظِیۡمٌ ﴿۱۶﴾

১৬
তোমরা যখন সেটি (অর্থাৎ মিথ্যা কথাটি) মুখে মুখে ছড়াচ্ছিলে এবং নিজেদের মুখে এমন কথা উচ্চারণ করছিলে যার কোনো প্রকৃত জ্ঞান তোমাদের ছিল না আর তোমরা এটিকে সামান্য বিষয় মনে করছিলে, অথচ আল্লাহর দৃষ্টিতে তা ছিল এক গুরুতর বিষয়।

وَلَوۡلَاۤ اِذۡ سَمِعۡتُمُوۡہُ قُلۡتُمۡ مَّا یَکُوۡنُ لَنَاۤ اَنۡ نَّتَکَلَّمَ بِہٰذَا ٭ۖ سُبۡحٰنَکَ ہٰذَا بُہۡتَانٌ عَظِیۡمٌ ﴿۱۷﴾

১৭
আর তোমরা যখন সেটি শুনেছিলে তখন তোমরা কেন বললে না, ‘এ বিষয়ে বলাবলি করার কোনো অধিকার আমাদের নাই। (হে আল্লাহ!) তুমি পবিত্র। এ এক গুরুতর অপবাদ’।

یَعِظُکُمُ اللّٰہُ اَنۡ تَعُوۡدُوۡا لِمِثۡلِہٖۤ اَبَدًا اِنۡ کُنۡتُمۡ مُّؤۡمِنِیۡنَ ﴿ۚ۱۸﴾

১৮
আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা মুমিন হয়ে থাকলে আর কখনো এমন কাজের পুনরাবৃত্তি করবে না।

وَیُبَیِّنُ اللّٰہُ لَکُمُ الۡاٰیٰتِ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌ حَکِیۡمٌ ﴿۱۹﴾

১৯
আর আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, পরম প্রজ্ঞাময়।কদেখুন: ৬:১৪৩; ১৯:৪৫; ৩৬:৬১

اِنَّ الَّذِیۡنَ یُحِبُّوۡنَ اَنۡ تَشِیۡعَ الۡفَاحِشَۃُ فِی الَّذِیۡنَ اٰمَنُوۡا لَہُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ۙ فِی الدُّنۡیَا وَالۡاٰخِرَۃِ ؕ وَاللّٰہُ یَعۡلَمُ وَاَنۡتُمۡ لَا تَعۡلَمُوۡنَ ﴿۲۰﴾

২০
নিশ্চয় যারা চায়, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য ইহকালে ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে।২০৩৫ বস্তুত আল্লাহ জানেন এবং তোমরা জানো না। অর্ধাংশ
২০৩৫। ইসলামের দৃষ্টিতে সতীত্বের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের রটনা এবং অপপ্রচার অসৎকর্মের সমতুল্য জঘন্য অপরাধ। ইসলাম উভয় অপরাধের নিন্দা করেছে এবং শাস্তির ব্যবস্থা দিয়েছে। কুৎসা রটনার জন্য কঠোরতর দণ্ডবিধান রয়েছে। কারণ এটা আকস্মিক যৌন ব্যভিচার অপেক্ষা যৌন অসততাকে ব্যাপকভাবে ছড়ায় এবং সংশ্লিষ্ট সমাজে অধিকতর শোচনীয় পরিণতি সৃষ্টির কারণ হয়ে থাকে। কুৎসা রটনা যদি কোনো সমাজে অবাধে প্রশ্রয় লাভ করে তাহলে আতঙ্ক ও ঘৃণা সহকারে তা পরিহার করার সকল অনুভূতি লোপ পাবে। ফলে সমাজে নৈতিক অবক্ষয় লাগামহীন হয়ে যাবে এবং সেই জাতিতে ভবিষ্যৎ সম্বন্ধে হতাশা বিরাজ করবে। এ কারণে নৈতিকতার সমস্ত ভিত্তি নড়বড়ে হয়ে পড়বে।